All posts by jitu

বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব পরীক্ষিত : এএনআইকে প্রধানমন্ত্রী

 

ডেস্ক রিপোর্ট:

প্রতিবেশী দেশ ভারতে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৪ সেপ্টেম্বর) এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

“আমরা আমাদের ১৯৭১ সালের যুদ্ধের সময় তাদের অবদানের কথা সবসময় মনে রাখি। এমনকি ১৯৭৫ সালে, যখন আমার পরিবারের সকল সদস্যকে হারালাম, তখন তৎকালীন প্রধানমন্ত্রী (ইন্দিরা গান্ধি) আমাদের আশ্রয় দিয়েছিলেন ভারতে,” বলেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “তাছাড়া, আমরা প্রতিবেশী দেশ, ঘনিষ্ঠ প্রতিবেশী; এবং আমি সবসময় আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব ও অগ্রাধিকার দেই।”

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের পর পূর্ব ইউরোপে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্ধারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “আমি সত্যিই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই; রাশিয়া ও ইউক্রেনের মাঝে এই যুদ্ধের সময় আমাদের অনেক শিক্ষার্থী সেখানে আটকে পড়েছিল, আশ্রয়ের জন্য তারা পোল্যান্ডে চলে গিয়েছিল। কিন্তু আপনি যখন ভারতীয় শিক্ষার্থীদের ফিরিয়ে আনলেন, তখন তাদের সঙ্গে আমাদের শিক্ষার্থীরাও বাড়ি ফিরেছে আসলো। আপনি সত্যিই স্পষ্টভাবে বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছেন। আমি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

এছাড়া, ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির অধীনে প্রতিবেশী দেশগুলোতে কোভিড-১৯ টিকা প্রদানের জন্যও ভারত সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আগামীকাল সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যাচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। তার একদিন আগে এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, মতপার্থক্য থাকতে পারে, তবে আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা উচিত।

“আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মাননীয় রাষ্ট্রপতির প্রতি। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় তারা দুজনেই বাংলাদেশ সফর করেছেন। সে সময় করোনা মহামারি চলছিল, তারপরও তারা এসেছিলেন এবং আমাদের জনগণকে সম্মানিত করেছিলেন। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব সব সময়ের। বাংলাদেশকে প্রথম দিকেই স্বীকৃতি দিয়েছিল ভারত। কাজেই এটি আমাদের অগ্রাধিকারে থাকবে,” যোগ করেন প্রধানমন্ত্রী।

হতাশ মুশফিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেস্ট এবং ওয়ানডেতে ছন্দ থাকলেও টি-টোয়েন্টিতে সেই ধারায় থাকা হয়নি মুশফিকুর রহিমের। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে অনেক দিন ধরেই তার ব্যাটে রান নেই। ধারাবাহিক ব্যর্থতার কারণে সাম্প্রতিক সময়ে সমালোচনাও হজম করতে হচ্ছিল অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। এমন সময়ে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন মুশফিক।

নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন মুশফিক। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে আরও মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা।’

‘টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।’ লেখেন মুশফিক। বিপিএলসহ ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন জানিয়ে মুশফিক আরও লিখেছেন, ‘ বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ, সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।’

মেসি-এমবাপ্পের জাদুতে নঁতের বিপক্ষে পিএসজির জয়

 

স্পোর্টস ডেস্ক:

সতীর্থদের দিয়ে গোল করানোই সম্ভবত এখন লিওনেল মেসির কাজ। । কখনো কিলিয়ান এমবাপ্পে, কখনো নেইমার, গোল বানিয়ে দিতে একটুও কার্পণ্য নেই পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ডের। পিএসজিতে তাঁর ভূমিকাটাই এখন এমন।

এই তো আজ নঁতের বিপক্ষে পিএসজির ৩-০ গোলের জয়ে দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। দুটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি। পিএসজির অন্য গোলটি নুনো মেন্দেসের।

৭ সেপ্টেম্বর জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পিএসজির এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান। ওই ম্যাচ সামনে রেখেই আজ একাদশে কয়েকটি পরিবর্তন আনেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। দারুণ ছন্দে থাকা নেইমারকে বেঞ্চে রেখে একাদশ সাজান, আক্রমণে এমবাপ্পে-মেসির সঙ্গী হন পাবলো সারাবিয়া। নেইমারও নেমেছেন পরে, ৬৩ মিনিটে এমবাপ্পের বদলি হিসেবে। ততক্ষণে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত হয়ে গেছে।

১৮ মিনিটে মেসির দুর্দান্ত এক পাস থেকে প্রথম গোলটা করেন এমবাপ্পে। ২৪ মিনিটে লেফট ব্যাল ফাবিও লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে যায় নঁতে। ম্যাচটা তখনই কঠিন হয়ে যায় ওদের জন্য। তারপরেও বিরতির আগে আর গোল খায়নি নঁতে।

৫৪ মিনিটে ব্যবধান ২-০ করে পিএসজি। আবার সেই মেসির পাস, এমবাপ্পের গোল। এই মৌসুমে পিএসজির হয়ে লিগে ৫ ম্যাচ খেলে এ নিয়ে ৭ গোল হলো এমবাপ্পের। তাঁর সতীর্থ নেইমারও করেছেন ৬ ম্যাচে ৭ গোল। লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতাও এখন পর্যন্ত এ দুজনই। নেইমার অবশ্য এমবাপ্পের বদলি নামার পরপরই গোল পেতে পারতেন। কিন্তু তাঁর শট ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি শটে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন নুনো মেন্দেস।

আপাতত ফরাসি লিগে ৬ ম্যাচে ৫টি করে জয় ও ১ টি করে ড্র পিএসজি ও মার্শেইয়ের। দুই দলেরই পয়েন্ট ১৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় শীর্ষে পিএসজি, দুইয়ে মার্শেই।

জয় রাজনীতিতে আসবে কি না, এ বিষয়ে প্রধানমন্ত্রী যা বললেন

 

ডেস্ক রিপোর্ট:

পুত্র সজীব ওয়াজেদ জয় তার সরকারের অনেক ডিজিটাল উদ্যোগের নেপথ্যে ছিলেন; তবে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কি না, তা তার নিজের এবং জনগণের চাওয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের আগে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে এসব বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “দেখুন… সে এখন প্রাপ্তবয়স্ক। সে কী করবে এটা তার নিজস্ব ব্যাপার তবে জয় দেশের জন্য কাজ করছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এই যে স্যাটেলাইট বা সাবমেরিন ক্যাবল বা কম্পিউটার প্রশিক্ষণ, এই সমস্ত ডিজিটাল সিস্টেমের আইডিয়াই জয়ের। জয় আমাকে সহায়তা করেছে কিন্তু ও কখনোই কোন পদের জন্য এসব করেনি। তা দলের ভেতরেই হোক, কিংবা মন্ত্রিসভায়।”

রোববারের (৪ সেপ্টেম্বর) সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ভারতকে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী এরপর একটি ঘটনার কথাও স্মরণ করেন যেখানে আওয়ামী লীগের কর্মীদের মধ্য থেকে জয়ের দায়িত্ব গ্রহণের তীব্র দাবি উঠে।

“আমাদের দলীয় সম্মেলনেও তার পদ নেয়ার তীব্র দাবি উঠে। আমি তাকে বলি, মাইক্রোফোনের কাছে যাও এবং কী চাও তা আমাকে জানাও। সে তখনও বলেছিল, আমি এই মুহূর্তে দলীয় কোনো পদ চাই না। বরং যারা দলটির জন্য নিবেদিত, দলের জন্য কাজ করছেন, তাদেরই পদ পাওয়া উচিত। আমি কেন পদ দখল করে রাখব? আমি আমার মায়ের সাথে আছি, দেশের জন্য কাজ করছি, মাকে সহযোগিতা করছি, এবং তাই করব”, যোগ করেন প্রধানমন্ত্রী।

গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আর নেই

 

স্টাফ রিপোর্টার:
‘জয় বাংলা- বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’সহ অসংখ্য জনপ্রিয় গান তিনি রচনা করেছেন।

গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সন্তান।

পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রানুযায়ী, ‘সকাল ৬.৩০টার দিকে গাজী মাজহারুল আনোয়ারকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক বলেন তাঁর পালস মিলছে না। এর কিছুক্ষণ পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিগত কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তী এই গীতিকার।

দীর্ঘ ৬০ বছরের কর্মজীবনে তিনি রেডিও, টেলিভিশন ও সিনেমার জন্য অসংখ্য গান রচনা করেছেন।

‘জয় বাংলা- বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার তিনি।

১৫ থেকে ২০ হাজার মূল্যের চমৎকার নতুন স্মার্টফোন এ৫৭ নিয়ে এলো অপো

 

ডেস্ক রিপোর্ট:
স¤প্রতি, দেশের বাজারে অপো এর নতুন স্মার্টফোন অপো এ৫৭ উন্মোচন করেছে। এ সিরিজের নতুন এই ডিভাইসটি ব্র্যান্ডটির স্মার্টফোন লাইন-আপের সর্বাধুনিক ফোন। নতুন এই ফোনটিতে রয়েছে ৩৩ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার ও ৮জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন প্রযুক্তি সহ উপভোগ্য উপায়ে স্মার্টফোন ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের ফিচার। অত্যাধুনিক ফিচার ও প্রযুক্তিসমৃদ্ধ অপো এ৫৭ স্মার্টডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯০ টাকা। ব্যবহারকারীদের ফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা দিতে নতুন এ ডিভাইসটিতে উন্নতমানের ফিচার ব্যবহার করা হয়েছে।

অপো এ৫৭ ডিভাইসে রয়েছে আল্ট্রা-লিনিয়ার ডুয়াল স্টেরিও স্পিকার এবং ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং, যা ব্যবহারকারীকে ফোন ব্যবহারের সেরা বিনোদন অভিজ্ঞতা প্রদান করবে। এ ডিভাইসটি ব্যবহারকারীকে হোম-থিয়েটারের মতো অভিজ্ঞতা প্রদানের বিষয়টি নিশ্চিত করবে। এটি বেইজ রেসপন্সকে উন্নত করে এবং মুভি ও গেম খেলার সময় বাড়তি মাত্রা যোগ করতে সর্বোচ্চ ভলিউমের বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে, স্টেরিও সাউন্ড ফিল্ড ইমার্সন বৃদ্ধি করে। আল্ট্রা ভলিউম মোড টপ ভলিউমকে ৪৪ শতাংশ বাড়িয়ে দেয়, যা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বেশ সহায়ক। এ ফিচারগুলো সমন্বিতভাবে ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী ও অনন্য বিনোদন অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম করে তুলবে! ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তির সহায়তায় পাঁচ মিনিট চার্জ দিয়ে ব্যবহারকারীরা তাদের প্রিয়জনদের সাথে ৩ ঘন্টা ১৭ মিনিট কথা বলতে পারবেন। অন্যদিকে, ১৫ মিনিট চার্জ দিয়ে ব্যবহারকারীরা ৪ ঘন্টা ভিডিও স্ট্রিমিং ও ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করতে পারবেন। এ ফোনটি মাত্র ৩০ মিনিটে শূন্য থেকে ৫১ শতাংশ পর্যন্ত চার্জ প্রাপ্ত হয়। ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির সহায়তায় এ ডিভাইসটি মাত্র ৭২ মিনিটে পূর্ণ চার্জ প্রাপ্ত হয়!

অপো এ৫৭ ডিভাইসে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, যা ৩০ মিনিটের মধ্যে ফোনকে ৫১ শতাংশেরও বেশি চার্জ প্রাপ্ত করে। সম্পূর্ণ চার্জের মাধ্যমে ফোনটি দিয়ে ১৫ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং অথবা স্ট্যান্ডবাইতে ১২.৭ দিন পর্যন্ত চার্জ থাকে।

ডিভাইস থেকে কোন ডাটা যেনো হারিয়ে না যায় সে জন্য অপো এ৫৭ ডিভাইসে ৮জিবি পর্যন্ত র‌্যাম এক্সপ্যানশন ( ৪জিবি+৪জিবি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্মরণীয় মুহূর্তগুলোকে সুরক্ষিতভাবে জমা রাখে। ছবি তুলতে যারা ভালোবাসেন তাদের জন্য ডিভাইসটিতে এআই ডুয়াল ক্যামেরা সেট-আপ সহ আল্ট্রা-হাই রেজ্যুলেশন ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই পোর্ট্রেট সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অপো এ৫৭ এর ৬.৫৬ ইঞ্চি কালার-রিচ ডিসপ্লে ব্যবহারকারীদের গেম, মুভি ও ছবি দেখার অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত ও চিত্তাকর্ষক করবে, যা ব্যবহারকারীর ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ডিভাইসের কালারওএস ১২.১ প্রাইভেসি ও পারফরমেন্সকে উন্নত করে; পাশাপাশি সুপার পাওয়ার সেভিং মোড সিপিইউ স্পিড ও কার্যক্রমকে অল্প চার্জের মাধ্যমেও দীর্ঘক্ষণ সচল রাখে। অন্যদিকে, সুপার নাইটটাইম স্ট্যান্ডবাই, রাতারাতি ব্যাটারি ফুরিয়ে যাওয়াকে মাত্র ২ শতাংশে কমিয়ে আনে, যা ব্যবহারকারীদের প্রতি রাতে চার্জ করার প্রয়োজন থেকে নির্ভার রাখে।

অপো এ৫৭ ডিভাইসটি দু’টি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো হলো: গ্লোয়িং গ্রিন ও গ্লোয়িং ব্ল্যাক। পাশাপাশি, ব্যবহারকারীদের ডিভাইস ব্যবহারের স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা দিতে ডিভাইসটিতে অপো গ্লো ডিজাইন, ২ডি স্লিম ও ফেদারওয়েট ডিজাইন ব্যবহার করা হয়েছে। গ্লোয়িং গ্রিন ডিভাইসটি প্রত্যেকেই ব্যবহার করতে পারবে; কারণ, এ ডিভাইসটিতে ফ্রেশ ও ভাইব্র্যান্ট সবুজ রঙের আবহ রয়েছে। সুপার ট্রেন্ডি কালারে ট্রানজিশনাল অভ্যন্তরীণ টেক্সচার এবং একটি ফ্ল্যাট-এজ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা চোখ ধাঁধানো অনুভূতি তৈরি করে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ স্ট্রেইট মিডল ফ্রেম পাঁচটি ফিঙ্গারপ্রিন্ট অপশন সহ  দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ফোনটির লক খুলতে সাহায্য করবে।

চমৎকার এ ডিভাইসটি চলতি মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। আগ্রহী ক্রেতারা অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নান্দনিক এ ফোনটি প্রি-অর্ডারের করলে বিভিন্ন অফার উপভোগের সুযোগ পাবেন। প্রি-অর্ডারে ক্রেতারা ব্যাকপ্যাক জিতে নেয়ার পাশাপাশি লটারির মাধ্যমে মাত্র ৫৭ টাকায় অপো এ৫৭ জিতে নেয়ার সুযোগ পাবেন! এছাড়াও, ক্রেতারা ১৫ শতাংশ এক্সচেঞ্জ সুবিধা সহ সোয়াপ এর মাধ্যমে অতিরিক্ত ক্যাশ ও ইন্টারনেট বান্ডেল পাবেন।

ভ্রমণ সংক্রান্ত সেবা দিতে একসাথে কাজ করবে শেয়ারট্রিপ ও গ্রামীণফোন

ডেস্ক রিপোর্ট:
শেয়ারট্রিপ ও গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার দিতে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এখন থেকে গ্রামীণফোন ব্যবহারকারীরা শেয়ারট্রিপ এর কাছ থেকে ভ্রমণ সংক্রান্ত সেবা নেয়ার সময় আকর্ষণীয় অফার ও ছাড় উপভোগ করতে পারবেন। স¤প্রতি জিপি হাউজে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এখন থেকে গ্রামীণফোন এর স্টার গ্রাহকরা বিমানের টিকেট কেনার সময় এবং শেয়ারট্রিপ এর মাধ্যমে হলিডে প্যাকেজ বুক করার ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া গ্রামীণফোন ব্যবহারকারীরা কোনো সিকিউরিটি ডিপোজিট ছাড়াই শেয়ারট্রিপ থেকে ইন্টারন্যাশনাল রোমিং প্যাকেজ ক্রয় করতে পারবেন।

শেয়ারট্রিপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সাদিয়া হক; সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মো. নাফিজ চৌধুরী; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. ফজলে এলাহী রাহাত; এবং গ্রামীণফোন এর পক্ষ থেকে হেড অব প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান; প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ; হেড অব মানিটাইজেশন এন্ড একুইজিশন মো. রিয়াজ আল ফারুক; প্রিমিয়াম সেগমেন্টের পার্টনারশিপ ম্যানেজার নাশার আহমেদ এবং প্রিমিয়াম সেগমেন্ট স্পেশালিস্ট সাব্বির আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের বিষয়ে শেয়ারট্রিপ এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সাদিয়া হক বলেন, “শেয়ারট্রিপ তার গ্রাহকদের উন্নত সেবা দিতে বদ্ধপরিকর। গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব আমাদের সেই প্রচেষ্টার প্রতিফলন। আমি বিশ্বাস করি, দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য ভ্রমণ সংক্রান্ত আরও আকর্ষণীয় অফার ও সুবিধা নিয়ে আসতে সক্ষম হবো।”

গ্রামীণফোনের হেড অব প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য সবসময় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে এবং বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে চায়। শেয়ারট্রিপ এর সাথে অংশীদারিত্বের কারণে আমাদের গ্রাহকরা এখন ভ্রমণের ক্ষেত্রে আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। শেয়ারট্রিপ একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম এবং এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে সাহায্য করবে।”

সম্প্রতি দেশের সবচেয়ে বড় ও শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) শেয়ারট্রিপ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শেয়ারট্রিপ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে বিনিয়োগ পাওয়া ভ্রমণ খাতের প্রথম স্টার্টআপ। এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৫ লাখেরও বেশি গ্রাহকদের সেবা প্রদান করেছে শেয়ারট্রিপ। এটুআই ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণকে আরও সহজ করে তুলতে ব্র্যান্ডটির ৮ হাজারেরও বেশি এজেন্ট কাজ করে যাচ্ছে।

বিক্রিকালে ৯ শতাধিক ইয়াবাসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার থেকে ৯০২ পিস ইয়াবা ও ১ টি মোবাইল জব্দ করা হয়।

আটককৃত মো. আরিফ (৩২) উপজেলার মধ্যম লক্ষিদিয়া গ্রামের মো.ইব্রাহিমের ছেলে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের একটি দল। এসময় ইয়াবা বিক্রিকালে ৯০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আরিফকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।

ফের ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে কুমিল্লা-চট্টগ্রাম রুটে

 

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘদিন বন্ধ থাকার পর কুমিল্লা-চট্টগ্রাম রুটে আবার ডেমু ট্রেন চলাচল শুরু হবে। এর ফলে আগের মতো প্রাণ ফিরে পাবে মীরসরাইয়ের চিনকি আস্তানা, বড়তাকিয়া ও সীতাকুণ্ড উপজেলার কয়েকটি স্টেশন। রেলওয়ে সূত্রে এ খবর পাওয়া গেছে। এদিকে আবার ডেমু ট্রেন চালু হবে-এ খবর শুনে খুশি এসব এলাকার মানুষ।

২০১৩ সালে কুমিল­া থেকে চট্টগ্রামে ডেমু ট্রেন চলাচল শুরু হয়। এই ট্রেন কুমিল­া থেকে চিনকি আস্তানা পৌঁছাত সকাল ৬টা ৪০ মিনিটে। বড়তাকিয়া স্টেশন পৌঁছাত ৭টা ২০ মিনিটে। সাড়ে ৮টা নাগাদ পৌঁছাত চট্টগ্রাম শহরে। বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম থেকে ছেড়ে বড়তাকিয়া পৌঁছাত সন্ধ্যা ৬টায়। চিনকি আস্তানা পৌঁছাত ৭টা ১৫ মিনিটে। মীরসরাই অঞ্চলের অনেকেই এই ট্রেনে চড়ে চট্টগ্রামে অফিস করতেন। সাত বছর ধরে নিয়মিত চলাচলের পর ২০১৭ সালের দিকে ট্রেনটি অচল হয়ে যায়। এর আগে ও পরে অন্যান্য রুটের ১৩টি বিকল হয়। তবে চট্টগ্রাম-দোহাজারি রুটের খুব স্বল্প দৈর্ঘ্যে যাতায়াত করা ট্রেনটি বেশি দিন সচল ছিল।

ডেমু ট্রেনে নিয়মিত ভ্রমণকারীরা চিনকি আস্তানা স্টেশনের যাত্রী জাভেদ ভূঞা বলেন, আমি একটি সরকারি অফিসে চাকরি করি। এই ট্রেনেই নিরাপদে চট্টগ্রামে যাতায়াত করতাম। ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ার পর এক দিকে বাড়তি খরচ, অপর দিকে পরিবার শহরে রাখতে গিয়ে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে।

জানতে চাইলে রেলওয়ের মীরসরাই উপজেলার চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, এই স্টেশন থেকে একসময় অনেক মানুষ ডেমু ট্রেনে যাতায়াত করত। কিন্তু চায়না প্রযুক্তি না পাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। এখন আমাদের প্রকৌশলীরা চায়না প্রযুক্তির বিকল্প উদ্ভাবন করেছেন। তাই অচল হয়ে পড়া ট্রেন আবার চালানো সম্ভব হয়েছে। আশা করি এই রুটের ডেমু ট্রেনটি শিগগিরই চালু হবে। এতে মানুষের দুর্ভোগ লাঘব হবে।

এই বিষয়ে রেলওয়ের আঞ্চলিক উপসহকারী প্রকৌশলী রিটন চাকমা বলেন, এই ট্রেন চালু হলে আগের মতো আবার চিনকি আস্তানা, বড়তাকিয়া ও সীতাকুণ্ড উপজেলার কয়েকটি স্টেশন প্রাণ ফিরে পাবে।

জানা যায়, চায়না প্রযুক্তির বিকল্প উদ্ভাবন করে সচল করা হয়েছে অচল হওয়া ডেমু ট্রেনগুলো। বাংলাদেশের প্রকৌশলীরাই কঠিন এই কাজটি সম্পন্ন করেছেন। তারা ডেমু ট্রেনের খোলস রেখে পুরো অভ্যন্তরীণ প্রযুক্তিই পালটে দিয়েছেন। এতে সাশ্রয় হয়েছে দেশের বিপুল অঙ্কের টাকা।

ঢাকা ও চট্টগ্রাম শহরের কম দূরত্বে চলাচলের জন্য মূলত এই ডেমু ট্রেন ক্রয় করা হয়েছিল। চীনের থাংশান রেলওয়ে ভেহিকেল কোম্পানি লিমিটেড থেকে ডেমুগুলো আমদানিতে খরচ হয়েছিল ৬৪৫ কোটি টাকা। ট্রেনগুলোর মেয়াদ ধরা হয়েছিল ২০ বছর। সে হিসাবে ২০১৩ সালে আনা এসব ট্রেন ২০৩৩ সাল পর্যন্ত চলার কথা। কিন্তু সাত বছরের মধ্যে ২০টি ডেমুর ১৩টিই বিকল হয়ে পড়ে। এগুলো ঠিক করতে উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান ক্রয়মূল্যের কাছাকাছি অর্থ দাবি করে। এ কারণে ট্রেনগুলো মেরামত করা যায়নি।

এমন পরিস্থিতিতে ট্রেনগুলো সচল করতে আণবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সহযোগিতা চাওয়া হয়। এরপর তিনি ডেমু নিয়ে গবেষণা শুরু করেন। সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবের একটি কক্ষে বসে তিনি গবেষণা পরিচালনা করেন। ৭২ দিনের প্রচেষ্টায় তিনি উদ্ভাবন করেন বাস-ট্রাকের মতোই ডেমু চালানোর প্রযুক্তি। ব্যয়à¦