All posts by jitu

হোমনায় মাদক, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে হোমনা উপজেলার হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা উপজেলা শিক্ষা অফিসার মো: আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

বক্তাগণ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন হোমনা সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: মাহবুবুর রহমান বকুল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন । মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তবে আজ থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু  হয়েছে। যাদের কাগজপত্র- হেলমেট নেই, তাদের ঠিকানা লিখে রাখা হয়েছে। তাদের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের পর কাগজপত্র ও হেলমেট  ছাড়া রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে  আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।

কুমিল্লা নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান এর নির্দেশে বুধবার (২৪ আগস্ট) সকাল  থেকে  লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাসের নেতৃত্বে  এ সচেতনতামূলক প্রচারাভিযান চলে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাস জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা আজ থেকে মোটরসাইকেল চালকদের ধরে তাদের ঠিকানা-নম্বর লিখে রাখছি। ১৫ দিনের সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে তারা মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট সংগ্রহ করবে। নতুবা নির্দিষ্ট সময় পর তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখন মূলত সচেতনতামূলক প্রচার অর্থাৎ কাউন্সিলিং শুরু করেছি। অচিরেই ট্রাফিক সপ্তাহের আয়োজন করে জরিমানা শুরু করবো।

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি গুম, খুনের বিচার করা হবে: রুমিন ফারহানা

 

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্ট্রার রুমিন ফারহানা এম.পি বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক ৬০০’র অধিক গুমের শিকার হওয়া এবং হাজারো বিরোধী দলীয় নেতাকর্মী খুনের প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে। হাজার হাজার নেতাকর্মীর রক্ত বৃথা যেতে দেয়া হবেনা।

অবৈধ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার আগে এদেশের মানুষকে ১০ টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরী দিবে, নিরিবিচ্ছন্ন বিদ্যুত দিবে, আজকে কই গেলো তাদের সেই ১০ টাকা কেজির চাল, ঘরে ঘরে চাকরী ও নিরিবিচ্ছন্ন বিদ্যুত। দেশের মানুষ এখন ৫৫ টাকা দামের মোটা চাল খাচ্ছে ও ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুতের লোডশেডিংয়ের কবলে পড়ে আছে। এদেশের জনগণ আর এমন অবৈধ সরকার দেখতে চায় না। অনতিবিলম্বে হাসিনাকে হটিয়ে দেশে গণতন্ত্র ফিরে এনে বিএনপি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষকে স্বস্থি দিতে হবে।

বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ব্যারিষ্ট্রার রুমিন ফারহানা আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে চুরির মাধ্যমে, ২০১৮ সালে ডাকাতির মাধ্যমে নিশিরাতের ভোট করে এ সরকার ক্ষমতায় আছে। এই সরকারকে কেউ ক্ষমতায় বসায় নাই। তারা নিজেরাই গদি দখল করে বসে আছে। পরিস্কার করে বলতে চাই এই সরকারের, এই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে আর কোন হবে না, হতে দেয়া হবেনা। নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।

উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বিপ্লব, সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএনপি’র সদস্য জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শাহআলম রাজু, জেলা বিএনপি নেতা এ্যাড. হুমায়ুন পাটোয়ারী, পৌর বিএনপি’র সদস্য সচিব হারুনুর রশিদ, উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান, বেলাল হোসেন পাটোয়ারী, অহিদুর রহমান মুক্ত, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী জসিম, কাজী মহব্বত, কাজী আলমগীর, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী কবির হোসেন, সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ুম, খালেদ সাইফুল্লাহ সবুজ, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জিয়াউর রহমান জিয়া, খোরশেদ আলম, ইছহাক ব্যাপারী, জেলা কৃষকদলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁ প্রমুখ। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করে।

বিএনপি ভোটে জিতে এলেই আ’লীগ স্যালুট করে ক্ষমতা ছেড়ে চলে যাবে: কৃষিমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি ভোটে জিতে আসতে পারলে আওয়ামী লীগ স্যালুট করে ক্ষমতা ছেড়ে চলে যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের দেশের কিছু মিডিয়া আছে, সুশীল সমাজ আছে, যারা বলছে- দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে সুশীল সমাজ পত্রিকায় দেখে জিনিসপত্রের দাম বাড়ছে কী না, তারা স্বপ্ন দেখে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাক। ফখরুল ইসলাম আলমগীর, রিজভীরা হুমকি দিয়ে যাচ্ছে সরকার পতনের। কিন্তু ২০১৫ সালে তারা পারে নাই, আগামীতেও পারবে না। জনগণের প্রতি আস্থা থাকলে তারা ভোটে জিতে আসুক। আমরা স্যালুট করে চলে যাব।

কঠোর বাজার মনিটরিংয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে পর্যাপ্ত সারের মজুত আছে। সার নিয়ে চতুরতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা, ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।

মন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ে জামায়াত-বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। অর্থনীতি এবং খাদ্যের দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে আছে। সারা পৃথিবী আজ এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তেল, রড থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে। তুরস্কে ৭৮ ভাগ মুদ্রাস্ফীতি হয়েছে। আইএমএফের বার্ষিক মূল্যায়নে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানের মতো দেশে নেগেটিভ গ্রোথ দেখানো হয়েছে। সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি চার শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কৃষি সচিব মোহাম্মদ সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিশেষ অতিথি ছিলেন।

কর্মশালায় যশোর ও ফরিদপুর অঞ্চলের ১১টি জেলার কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কৃষকরা অংশ নেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রি এ কর্মশালার আয়োজন করে।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের কুরআন শরীফ ও খাবার বিতরণ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে জোড়পুস্করণী ইসলামীয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SBDFB এর দাতা সদস্য ও বন্ধু মহল কুমিল্লা সদর দক্ষিণ শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রবিউল ইসলাম, SBDFB এর পরিচালক সদস্য, রাকিবুল হাসান, সাজ্জাদ হোসেন রাকিব, হাসান রেজা, তাছলিমা, সাদিয়া, কার্যকরী সদস্য শিহাব হোসেন, জুয়েল ইসলাম, নাঈম মজুমদার, ইব্রাহিম খলিল।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন SBDFB এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী। এছাড়াও সংগঠনের সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সংগঠনের দাতা সদস্য সাইফুল বলেন, আমি সর্বদা এই সংগঠনের সাথে আছি যখন যা লাগে চেষ্টা করব দিয়ে পাশে থাকতে।

এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন- আমাদের রক্তদানের পাশাপাশি, স্কুল, মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণসহ সমাজের নানা উন্নয়নমুখী কাজ চলছে ও ভবিষ্যতেও চলবে। যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানবিক কাজ সবসময় করতে পারি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি

 

আন্তর্জাতিক ডেস্কঃ

থাইল্যান্ডের শীর্ষ আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচাকে তার সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধী জোটের এক মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় বুধবার এই রায় ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা ৮ বছর করায় ওচার অপসারণ চেয়ে দেশটির আদালতে বিরোধীদের দায়ের করা একটি পিটিশনের শুনানির সিদ্ধান্ত হয়েছে।

খবরে বলা হয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেছেন আদালত। দেশটির সংবিধান মতে, থাইল্যান্ডে আট বছরে বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। তবে কৌশলে ক্ষমতা ধরে রেখেছেন প্রায়ুথ চান-ওচা।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের সীমার বিষয়ে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ জন্য ২৪ আগস্ট থেকে প্রায়ুতের সব সরকারি দায়িত্ব স্থগিত করেছেন আদালত।

আদালত এক বিবৃতিতে বলেছেন, বিরোধীদের করা আবেদনের গ্রহণযোগ্যতা থাকায় সর্বসম্মতভাবে সেটি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছেন আদালত।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে ২০১৪ সালে দেশটির প্রধানমন্ত্রী হন তৎকালীন সেনাপ্রধান প্রায়ুথ।

পরে ২০১৯ সালে এক বিতর্কিত নির্বাচনে জয় পেয়ে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ পুরোপুরি তার সামরিক জান্তার অধীনে।

নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ১ হাজার ৮৮ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা, গাড়ী ভাংচুর ও সরকারী কাজে বাধা দেওয়া, জেলা আওয়ামীলীগ কার্যলয়ে হামলা চেষ্টার অভিযোগে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ বাদী হয়ে ২টি ও পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড সভাপতি আবুল হাসেম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট আসামী ১ হাজার ৮৮ জন। এসব মামলায় ২৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধাবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, কেন্দ্র ঘোষিত বিএনপির কমসূচী অনুযায়ী নোয়াখালী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্তরে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে যোগ দিতে আসার সময় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫-৭শ নেতা কর্মী রশিদ কলোনী এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার উদ্দ্যেশে রওয়ানা দেয়। মিছিলটি টাউন হল মোড় পার হয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের দিকে আসতে চাইলে কর্তব্যরত পুলিশ তাদের বাধা দেন। এসময় বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে এলোপাড়ালি ইট পাটর্কেল ছুড়তে থাকে। ইটের আঘাতে ৮জন পুলিশ আহত হন। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আট রাউন্ড সট গানের ফাঁকাগুলি বর্ষন করে। এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৩৩ নেতা কর্মীকে আটক করে সুধারাম মডেল থানায় নিয়ে যায়। এদের মধ্যে ২৯ জনকে মামলায় আসামী হিসাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বাকি ৪ জনকে ছেড়ে দেওয়া হয়।

সুধারাম মডেল থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম তিনটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশের ওপর হামলা, সরকারী কাজে বাধা প্রদান, গাড়ী ভাংচুর ও পুলিশ আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন। এসব মামলায় ২৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধাবার বিকালে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে। নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিছিল সহকারে হামলা চেষ্টার অভিযোগে এক আওয়ামীলীগ নেতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

শরতের সাদা ফুল

রেজাউল করিম (সাকিব)

শরতের কাশফুল,
যেন আকাশের সাদা মেঘের ফুল।

শরৎ এর কাশফুল
শরৎ কালের ভালোলাগা এক রূপ
রাস্তা পাশে নদীর তীরে অথবা পুকুরে পাড়ে
শরৎ এর রূপ হাসে

আকাশের সাদা মেঘে ফুল
যেন শরৎ এর কাশফুল
গ্রাম বাংলার রূপে
রাস্তার পাশে নদীর তীরে
শরৎ এর রূপ হাসে

কু‌মিল্লায় অ‌ধিক মূ‌ল্যে পণ্য বি‌ক্রি: ৬ প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কু‌মিল্লার নিউমা‌র্কেট ও ই‌পি‌জেড রোড এলাকায় চালসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর। এসময় অ‌ধিক মূ‌ল্যে পণ্য বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ৬ প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বুধবার (২৪ আগস্ট) সকাল সা‌ড়ে ১০ থে‌কে দুপুর ১টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ অ‌ভিযানে উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

এ সময় মূল‌্য তা‌লিকা সংরক্ষণ না ক‌রে অ‌ধিক মূ‌ল্যে চাল বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স মেসবাহ উ‌দ্দি‌নের চাউ‌লের আড়ত‌কে ৫ হাজার টাকা,অব‌হেলা দ্বারা সেবাগ্রহীতার স্বাস্থ‌্যহানী ঘটানোর প্রচেষ্টার অ‌ভি‌যো‌গ এবং বে‌শি দা‌মে মাউন‌টেইন ডিও বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ই‌পি‌জেড এলাকার কিং ফিশার রেস্টু‌রেন্ট‌কে ৭ হাজার, মেন‌্যু সরবরাহ না ক‌রে বে‌শি দা‌মে খাবার বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ম‌নোহরপুর এলাকার ডাই‌নিং হল রেস্টু‌রেন্টকে ৮ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় নিউমার্কেট এলাকার আ‌নোয়ার মে‌ডি‌সিন কর্ণার‌কে ২ হাজার এবং অ‌তি‌রিক্ত মূ‌ল্যে টিউব লাইট বি‌ক্রি করায় ই‌পি‌জেড রোড এলাকার সামাদ ই‌লেকট্রিক‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় ৩ জন অ‌ভি‌যোগকারী‌কে ৩ হাজার ৭৫০ টাকা নগদ প্রণোদনা প্রদান করা হয়।

অ‌ভিযা‌নে উক্ত এলাকার সুপারসপ, চাল, মাছ, মাংস, ডিম, মুদি ও সব‌জির বাজারে বি‌শেষ তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়।