Tag Archives: সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ,বনজ,ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন

 

স্টাফ রিপোর্টার:

গাছ লাগান পরিবেশ বাঁচান সেই স্লোগানকে সামনে রেখে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে ফলজ,বনজ,ঔষধি গাছের চারা বিতরণ, রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত গাছের চারা বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন , কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিতের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন SBDFB এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী বক্তব্য রাখেন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা মোহাম্মদ ইয়াছিন, জহিরুল ইসলাম, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সোহেল, দাতা সদস্য আবুল হাশেম, শুভাকাঙ্ক্ষী জামাল মিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর কার্যকরী সদস্য ইব্রাহিম খলিল,আল আমিন, শান্ত রায়, সদস্য রাশেদ, আরাফাত, সাব্বির, জিহাদ, নূরে আলম,বাবু, ফখরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় ইফতার ও ৫ বস্তা চাল প্রদান

সালাহাউদ্দিন সোহেল:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ পরিবারের উদ্যোগে পরিচালক, সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়  একটি এতিমখানা ও মাদ্রাসায় ৫ বস্তা চাল উপহার দেওয়া হয়েছে। সেই সাথে এতিমখানা ও মাদ্রাসা এবং মসজিদ এর মুসল্লীদের নিয়ে ইফতার এর আয়োজন করা হয়।

সেই সাথে ওই  মাদ্রাসার  জন্য দুইটি মাইক এর ব্যবস্থা করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সংগঠনের  এক শোভাকাংখি।

এই মাদ্রাসার জন্য  একটি রেক লাগবে পবিত্র কুরআন শরীফ ও হাদিস,কিতাবের বই রাখার জন্য। ইতিমধ্যে  ৭ হাজার টাকা সংগ্রহ হয়েছে। রেকটি কিনতে আরো ৮ হাজার টাকা লাগবে। কেউ অর্থ দিয়ে সাহায্য করতে চাইলে
সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ  এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাদ্দাম হোসেন হাদী, উপদেষ্টা জাকির হোসেন খাঁন, দাতা সদস্য মামুন শিকদার শুভ, আমিনুল ইসলাম সোহাগ, সৈয়দ আল হান্নান, ফাহিম শিকদার নয়ন, ইয়াসিন খাঁন, কার্যকরি সদস্য সেলিম মিয়া, রাইসুল ইসলাম ফাহিম, মারুফ হুসাইন, কাজী হেলালি, সুজন আহম্মেদসহ আরো অনেকে।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের কুরআন শরীফ ও খাবার বিতরণ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে জোড়পুস্করণী ইসলামীয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SBDFB এর দাতা সদস্য ও বন্ধু মহল কুমিল্লা সদর দক্ষিণ শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রবিউল ইসলাম, SBDFB এর পরিচালক সদস্য, রাকিবুল হাসান, সাজ্জাদ হোসেন রাকিব, হাসান রেজা, তাছলিমা, সাদিয়া, কার্যকরী সদস্য শিহাব হোসেন, জুয়েল ইসলাম, নাঈম মজুমদার, ইব্রাহিম খলিল।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন SBDFB এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী। এছাড়াও সংগঠনের সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সংগঠনের দাতা সদস্য সাইফুল বলেন, আমি সর্বদা এই সংগঠনের সাথে আছি যখন যা লাগে চেষ্টা করব দিয়ে পাশে থাকতে।

এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন- আমাদের রক্তদানের পাশাপাশি, স্কুল, মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণসহ সমাজের নানা উন্নয়নমুখী কাজ চলছে ও ভবিষ্যতেও চলবে। যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানবিক কাজ সবসময় করতে পারি।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি: স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন, বাংলাদেশ (SBDFB) এর ২য় বর্ষপূর্তি  উপলক্ষে  স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও সামাজিক সংগঠন এবং রক্তদাতাদের সম্মাননা – ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দিনব্যাপি কুমিল্লায় ভার্চুয়াল ফান টাউনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ সংগঠন ও ২৭ জন সুপার হিরো রক্তদাতাকে সম্মাননা প্রদান করে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠান উদ্ভোধন করেন ফান টাউনের সিইও ইফতেখার হোসেন রুবেল ।  এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও চ্যানেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আহমেদ (জিতু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SBDFB  এর উপদেষ্টা জাকির খাঁন, উপদেষ্টা  দৈনিক আজকের কুমিল্লার প্রধান অতিথি সালাহ উদ্দিন সোহেল, সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য কুয়েত প্রবাসী মোহাম্মদ ইয়াসিন ,  স্বপ্ন ইন্টেরিয়র এর চেয়ারম্যান মো: আবুল হাসেম,   রয়েল কোচ কুমিল্লার জিএম সাইফুল ইসলাম শরিফ ,  সমাজ সেবক ফয়সাল মোল্লা ,  সমাজ সেবক মোঃ ফাইজুল আলম মজুমদার ,  বারপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা  আরিফুর রহমান,  প্রবাসী  রেদোয়ান হোসেন , SBDFB – এর দাতা সদস্য রাশেদ মাহমুদ শাওন  , মামুন শিকদার,  কলেজ প্রভাষক ত্বোহা হাসান ভুঁইয়া স্বাধীন ।

আরো উপস্থিত ছিলেন পরিচালকদের মাঝে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসাইন রাকিব,জিয়াউল হাসান, সাদিয়া আক্তার, তাছলিমা আক্তার, এডমিন, সাইফুল ইসলাম সফি,মাহমুদুল হাসান মারিফ, কার্যকরি সদস্য নওশিন নাহার সোহাগী, রাবেয়া আক্তার, সজিব,রিমন, সবুজ, সেলিম গাজি, নাহিদসহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SBDFB – এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক সদস্য হাবিবুর রহমান ও রেবেকা সুলতানা ,  কার্যকরী সদস্য  মোঃ আলাউদ্দিন ।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধি:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB ) এর ২০২২ এর ঈদ পূর্ণমিলনী কুমিল্লার লালমাই ল্যাকলেন্ডে ৫ই মে বৃহস্পতিবার বেলা ১১ থেকে বিকাল ৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার বিশেষ প্রতিনিধি সালাউদ্দিন সোহেল, কুয়েত প্রবাসী মোহাম্মদ এয়াসিন, বন্ধু সমবায় সমিতির সভাপতি ও সহকারী লাইনস ম্যানেজার রয়েল কোচ বাস সার্ভিস এর সাইফুল ইসলাম শরীফ, SBDFB  এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী, পরিচালক সদস্য হাবিবুর রহমান, রাকিবুল হাসান,রাকিব হোসেন সাজ্জাদ, শাহরিয়ার, হাসান রেজা, সানজেনা শিরিন,ফাতেমা শিমু, কার্যকরী সদস্য মোহাম্মদ ইসরাফিল,নিরব নয়ন,পারভেজ,  মোজাম্মেল হোসেন রিমন,আব্দুল কাইয়ুম,সদস্য সবুজ,রিদয়,নুর উদ্দিন, রাজন সহ আরো অনেকে।

উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে শুরুতে ফুল দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে SBDFB  এর উপদেষ্টা সালাউদ্দিন সোহেল ও অন্যরা সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন পরামর্শ ও দিক নিদর্শনা প্রদান করেন।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে টঙ্গীতে ইফতার

 

স্টাফ রিপোর্টার:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) পরিবারের উদ্যোগে উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী ও পরিচালক সদস্যেদের সহযোগিতায় পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার ও দোয়া আয়োজন ২০২২ এর ৩য় তম অনুষ্ঠান টঙ্গীর মুজাহিদুল ইসলাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন টংগী প্রেস ক্লাব এর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন মিয়া, ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহাবুব তরফদার এবং সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী, কার্যকরী সদস্য, আশরাফুল অপু,ইমরান হোসেন ,জুবায়ের সৈকত, এয়াসির আরাফাত,সোয়াইব আহম্মেদ, নাহিদ, এনায়েত কবির, সদস্য তাহসিন আহম্মেদ, সোহেল,আলম, রিপন, রাসেল,তামিম, প্রমুখ।

SBDFB –এর প্রতিষ্ঠাতা পরিচালক বলেন আমাদের ইফতার, দোয়া ও কুরআন শরীফ বিতরণ বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে চলবে।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ, ইফতারের আয়োজন

স্টাফ রিপোর্টার:

আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমযান উপলক্ষে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ  পরিবারের উদ্যোগে উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও পরিচালক সদস্যদের সহযোগিতায় ২০২২ এর ১ম বারের মত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এট নূরে মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসা’য় ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, ইফতার ও দোয়ার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক ফাইজুল আলম মজুমদার রনি । আরো উপস্থিত ছিলেন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক সদস্য শাহরিয়ার, হাসান রেজা, সদস্য ফরহাদ হোসেন।

আমাদের কার্যক্রম এই মাসে বিভিন্ন জেলায় অবহ্যত থাকবে।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলন মেলা ও সম্মাননা স্মারক প্রদান

সালাহ উদ্দিন সোহেল:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন, বাংলাদেশ (SBDFB) এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবীদের মিলন মেলা ও সামাজিক সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান – ২০২১ করা হয়।

সোমবার (২৩ আগস্ট) কুমিল্লা ভার্চুয়াল ফান টাউনে প্রতিষ্ঠাবার্ষিকীর মিলনমেলায় প্রায় ১০০ এর বেশী সংগঠনকে সম্মাননা প্রদান ও সংগঠন এর পরিচালক, এডমিন, মডারেটর , সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত প্রতিষ্ঠিাবিার্ষিকীর মিলনমেলা চলে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক এবং চ্যানেল বাংলাদেশ ও হিউম্যান বিয়িং এর চেয়ারম্যান মো: ইমতিয়াজ আহমেদ (জিতু) ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার টঙ্গী জোনের মালিবাগ পুলিশের বিমেষ শাখার এএসআই মোঃ জাকির হোসেন খাঁন, কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন  SBDFB  এর উপদেষ্টা শাহজালাল আল- নাগর, ছবির আহম্মেদ সাব্বির, স্বপ্ন ইন্টেরিয়রের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ফান টাউনের সিইও ইফতেখার হোসেন রুবেল, মোঃফাইজুল আলম মজুমদার ।

সভাপত্বি করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিচালক সদস্য হাবিবুর রহমান, কার্যকরি সদস্য রেবেকা সুলতানা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর পরিচালক ও এডমিন, মডারেটর, রাকিব, জাহিদ, আবির, মামুন, আরিফ,ফাতেমা শিমু, শাহরিয়া,সফি,কাইয়ুম, নিপু, শিরিন, হাসান রেজা,ইসরাফিল, সাদিয়া, সাইমা, তাছলিমা, সাজ্জাদ, সদস্যদের মাঝে আলাউদ্দিন, সজীব,ফারুকসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এর পরিচালক, সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে ঢাকা, লক্ষীপুর, নারায়ণগন্জ, চট্টগ্রাম, চাদঁপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অনুষ্ঠানে সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের দীর্ঘ পথ চলা কামনা করে বলেন, এ সংগঠন মানবসেবায় এখন যেভাবে নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধারা যাতে অব্যাহত থাকে। তারা সুন্দর আগামী নির্মাণে ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন ।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর ৩য় ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পিং

 

সালাহউদ্দিন সোহেলঃ

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (এস বি ডি এফ বি )এর ৩য় ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ নাঙ্গলকোট শাখার উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিষ্ণপুর বাজারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিচালক সদস্য হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি আনুষ্ঠনিক উদ্ধোধন করেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার আবু বকর সিদ্দিক, নাঙ্গলকোট থানা পুলিশ সদস্য এস আই শামছুল আলম,নিউ এ্যাপোলো মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান কাউছার আলম ও বিশিষ্ট সমাজ সেবিকা ফেরদৌস বেগম।

ক্যাম্পিং এ সার্বিক সহযোগিতা করেন  সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ নাঙ্গলকোট শাখার পরিচালক  মোহাম্মদ আবির , রাকিব হোসেন,  ইসরাফিল, ফাতেমা শিমু,শিরিন,কাজী হাবিব,সানজিদা, শাহরিয়ার।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় মানিক সওদাগর, আবদুর রাজ্জাক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফ্রি ব্লাড ক্যাম্পিংটি সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে। এসময় প্রায় ৩শ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

সালাহ উদ্দিন সোহেলঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে ফ্রী ব্লাড গ্রুপিং ২০২১ অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বিকাল আড়াইটা পর্যন্ত ৬০০ লোকের রক্ত পরীক্ষা করা হয় বিনামূল্যে।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ রাজনীতি বিদ ফারুক চৌধুরী।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন মুহাম্মদ উপদেষ্টা SBDFB। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনি মজুমদার, আবুল হাসেম হৃদয়,ফয়সাল আহম্মেদ মোল্লা, রাশেদ মাহমুদ শাওন, ও আরিফুর রহমান ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন,মডেরটর, সদস্য ও সহযোগী সংগঠনের সদস্য, পরিচালক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে মুমূর্ষ রোগীদের সেচ্ছায় রক্ত দানের মাধ্যমে মানবতার সেবা প্রদান করে আসছে এ প্রতিষ্ঠানের সদস্যরা।