All posts by jitu

জাতীয় সংসদ নির্বাচন: ১৫০ আসনে ভোট হবে ইভিএমে

 

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ইসির অতিরিক্ত সচিব বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সব দলের মতামত আমলে নিয়েই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

সুনির্দিষ্টভাবে কতটি আসনে ইভিএম ব্যবহার হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বোচ্চ ১৫০টি এবং সর্বনিম্ন একটি আসনেও ইভিএম ব্যবহার হতে পারে।

ইভিএম ব্যবহারে অনেক রাজনৈতিক দলই সংলাপসহ বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করেছে, সেসব উপেক্ষা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি এমন প্রশ্নের জাবাবে কুমার দেবনাথ বলেন, এটা কমিশনের সিদ্ধান্ত। সবকিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে ইসির ইভিএম ব্যবহারের সক্ষমতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৭০ থেকে ৭৫টি আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা রয়েছে। যদি ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করতে হয় তাহলে নতুন করে মেশিন কেনার প্রয়োজন হতে পারে।

৬১ টি জেলা পরিষদের ভোট ১৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার:

দেশের ৬১টি জেলা পরিষদের ভোট আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে। অবশ‌্য সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এই উপনির্বাচন ব‌্যালট পেপারে অনুষ্ঠানের দাবি জানিয়েছে। ইভিএমে হলে ভোটে অংশ নেবে না বলেও ইসিকে জানিয়েছে জাপা।

সংশ্লিষ্ট জেলা প্রশসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

সৌদি আরবে নাঙ্গলকোটের যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা কুমিল্লার নাঙ্গলকোটের পেয়ার আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের একটি  হাসপাতালে ইন্তেকাল করেছেন।

২৩ আগস্ট  বাংলাদেশ সময় বেলা ১১ টায় ও সৌদি আরব সময় ভোর ৫ টায় তিনি মৃত্যুবরণ করেন।

পেয়ার আহমেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বড় সাঙ্গিশ্বর গ্রামের আব্দুস সোবহান মিয়ার বড় ছেলে। আব্দুস সোবহান মিয়া চকবাজার ব্যবসায়ি সমিতির সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী  ।

মৃতের ছোট ভাই ফখরুল ইসলাম বলেন,  আমার বড় ভাই পেয়ার আহমেদ সৌদি আরবে গত চারদিন আগে বুক ব্যাথা জনিত কারণে হসপিটালে ভর্তি হয়। আইসিউতে চিকিৎসাধীন আজ বেলা এগারোটায় সৌদি আরবে মারা যায়। আমার বড় ভগ্নিপতি মোজাম্মেল সৌদিতে বর্তমানে অবস্থান করছেন তিনি লাশ দেশে পাঠানোর জন্য চেস্টা করছেন।

পেয়ার আহমেদের এমন আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দৈনিক চকবাজার ব্যবসায়ি সমিতি সভাপতি আব্দুল ছালেক, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ পারভেজসহ বড় সাঙ্গিশ্বর প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ডাঃ জাহাঙ্গীর হোসেন মজুমদার ও এ্যাডভোকেট আতিক উল্লাহ বাপিসহ অনেক অনেক গুণীজন।

মৃত. পেয়ার আহমেদের পিতা আব্দুস সোবহান বলেন, আমার কাঁধে আমার ছেলের লাশ । এটা আমি সহ্য করতে পারছি না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য যে, পেয়ার আহমেদ মৃত্যুকালে তার এক পুত্র সন্তান, স্ত্রী ও অনেক গুণগ্রাহী রেখে গিয়েছেন।

কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরন বিষয়ে মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টার:

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরনের লক্ষে আজ মঙ্গলবার (২৩ আগস্ট ) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মিলানায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে কুমিল্লার ২২ জন সাংবাদিকদের নিয়ে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মূল আলোচনায় কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর বিভিন্ন সেবা কার্যক্রম যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক, মৃত প্রবাসী কর্মী ও তার পরিবারের জন্য আর্থিক অনুদান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, মৃতদেহ দেশে আনয়ন, মৃতদেহ পরিবহন ও দাফন খরচ, অসুস্থ প্রবাসী কর্মীদের জন্য আহত বা অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য, এ্যাম্বুলেন্স সাহায্য, দেশে প্রবাসী কর্মী ও তাঁর পরিবারের জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিমিত্ত প্রত্যয়ন পত্র, প্রতিবন্ধী ভাতা বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার প্রবাসী কর্মীদের সম্পদ রক্ষা ও প্রবাসী কল্যাণ শাখা (জেলা প্রশাসকের কার্যালয়) ইত্যাদি তুলে ধরেন।

তিনি RPL-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্র কেন্দ্র থেকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ চলমান রয়েছে বলে তিনি সাংবাদিকদের অবহিত করেন। এছাড়া তিনি বিস্তারিত তথ্যের জন্যwww.probashi.gov.bd, www.bmet.gov.bd, www.wewb.gov.bd, www.bmet.comilla.gov.bd ভিজিটের আহবান জানান।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেনের সঞ্চাচালনায় উক্ত কর্মশালায় বক্তারা কুমিল্লা জেলার বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের প্রকৃত চিত্র তুলে ধরেন এবং সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। মোহাম্মদ ইকরাম হোসেন, কান্ট্রি কোঅর্ডিনেটর-বাংলাদেশ, আইসিএমপিডি এর “পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ফর রিইন্টিগ্রেশন- ফেইস ২” এর বিভিন্ন কার্যক্রম ও সাংবাদিকের করনীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক ফেইজ এবং হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক, কুমিল্লার ম্যানেজার মাহি আলী বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য বিভিন্ন প্রকারের ঋণ সেবা যেমন অভিবাসী ঋণ, পূনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বিশেষ পুনর্বাসন ঋণ, আত্মকর্মসংস্থানমূলক ঋণ, নারী অভিবাসী ঋণ, নারী পুনর্বাসন ঋণ, প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণ ঋণ, সঞ্চয়ী সেবা, সঞ্চয় প্রকল্প, বঙ্গবন্ধু সঞ্চয়ী স্কীম, বঙ্গবন্ধু ডাবল বেনিফিট স্কীম, বঙ্গবন্ধু শিক্ষা সঞ্চয়ী স্কীম ও বিবাহ সঞ্চয়ী স্কীম সম্পর্কে আলোচনা করেন।

প্রশ্ন উত্তর পর্বে সাংবাদিক ইয়াসমিন রিমা অভিবাসী ঋণ, পূনর্বাসন ঋণ সম্পর্কে জানতে চান এবং সাদিক হোসেন মামুন পিপিপি-২ প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে যান।

দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের ভোগান্তি, প্রতারণা রোধে সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

কুমিল্লার সাপ্তাহিক অভিবাদন-এর সম্পাদক  আবুল হাসানাত বাবুল কুমিল্লায় অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে এত সুন্দর একটি সভা আয়োজন করার জন্য আইসিএমপিডি এবং কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের স্বচ্ছ সেবা কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন।

কুমিল্লা প্রেস ক্লাব-এর সদ্য নির্বাচিত সভাপতি মোঃ লুৎফুর রহমান ‘পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ফর রিইন্টিগ্রেশন- ফেইস ২’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য আইসিএমপিডি-কে ধন্যবাদ জানান।

মাদক ব্যবসায়ি ও মাদক সেবনকারিকে সামাজিকভাবে বয়কট করতে হবে- নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান

স্টাফ রিপোর্টার:

নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান  বলেছেন, কুমিল্লা থেকে মাদক সমূলে নির্মূল করতে পারবো কিনা জানি না , তবে আমার আন্তরিকতা ও প্রচেষ্টা থাকবে। কুমিল্লাকে মাদকমুক্ত করতে হবে, এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। সেজন্য মানুষকে আরো সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ি ও মাদক সেবনকারিকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক মুক্ত কুমিল্লা গড়তে স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর আমাদের পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১২ টার দিকে কুমিল্লা পুলিশ সুপার কনফারেন্স কক্ষে নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান ,বিপিএম (বার) কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো: আব্দুর রহিম, অতি: পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতি: পুলিশ সুপার (ডিএসবি) মো: আফজাল হোসেন প্রমুখ।

নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান আরো বলেন, কোন উঠতি বয়সী ছেলেরা লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে পারবে না। কুমিল্লা হাইওয়েকে ডাকাতির কবল থেকে মুক্ত করতে আমি সবার সাথে কাজ করবো।

নবাগত পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং সনাক্তকরণ নিয়ে আমরা কাজ করছি। কিশোর গ্যাং যতটুকু অপরাধ, তার চেয়ে এটা বেশি সামাজিক ব্যাধি। এই জন্য সমাজ ও অভিভাবক সবাইকে সচেতন হতে হবে।

পুলিশ সুপার আরো বলেন, আমার দরজা সবার জন্য খোলা । আমার সাথে দেখা করতে হলে কোন অনুমতির প্রয়োজন নেই।

চকবাজার যুব সমাজের মাঝে খেলার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কিশোরদের মাঝে অপরাধ প্রবণতা যেন না আসে সেই জন্য সমাজের সচেতন ব্যাক্তি,দায়িত্বশীলরা এগিয়ে আসতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় যুব সমাজ ও কিশোরদের অনুপ্রাণিত করতে হবে। সেই ধারাবাহিকতায় কুমিল্লা নগরীর চকবাজার যুব সমাজের পক্ষ থেকে কিশোরদের মাঝে খেলার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আসিফ মান্না, সোহেল, সাদ্দাম, শাকিল, তানভীর, মনির, খোকা, অভি প্রমুখ।

কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারকে অপসারণ ও প্রাণনাশের হুমকি ! থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার  ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি থেকে অপসারণ করার ষড়যন্ত্র ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে  সদর দক্ষিণ মডেল থানায়  লিখিত অভিযোগ করেছেন এ বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) বিশ্ববিদ্যালয়ের  BoT– চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালক (IQAC) ও বিষয়ভিত্তিক অধ্যাপনাসহ চার অতি গুরুত্বপূর্ণ দায়িত্বের অধিকারি ড. আনোয়ার জাহিদ।

প্রথমত: বেআইনিভাবে বেতন বন্ধ করে দেয়া, অতঃপর অফিস কক্ষ তালা দেয়া, পরবর্তীতে ২০১০ এর আইন বিধি বহির্ভুতভাবে সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত ১৪ অগাস্ট  একটি কারণ দর্শানোর নোটিশ দেয়ার মাধ্যমে তাকে অপসারণ করার ষড়যন্ত্র  ও জীবননাশের হুমকির বিরুদ্ধে  ২১শে  আগস্ট  সদর দক্ষিণ মডেল থানায় একটি নিয়মিত অভিযোগ দায়ের করেন ড. আনোয়ার জাহিদ।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি  তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর আশ্বাস দিয়েছেন।

মামলার বিবরণে উল্লেখ্য করা হয়েছে, রেজিস্ট্রার ছুটিতে থাকা অবস্থায় কয়েকজন কর্মকর্তা/কর্মচারীর সামনে শিহাব উদ্দিন আহমেদ, পিতা : মরহুম শফিউদ্দিন আহমেদ, অফিসার (মাকেটিং) রেজিস্ট্রার কক্ষের চাবিটি নিয়ে গেছে। চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ সৈয়দ এহসানুল হক বছরের সিংহভাগ সময় লন্ডনে বসবাসের কারণে তার টেলিফোন বা ইমেইলকৃত নির্দেশ মতো তার দ্বারা এককভাবে মনোনীত ভিসি ইনচার্জ দায়িত্বপালন করেন। বর্তমান ভারপ্রাপ্ত ভিসি র বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অতিরিক্ত টাকা উত্তোলন , অবৈধ পন্থায় পদোন্নতি ও ভুয়া যোগ্যতা দেখিয়ে ভিসি হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্তির প্রচেষ্টা চালাচ্ছেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ফাইলপত্র রেজিস্ট্রারের কক্ষের দেয়ালের সাথে বানানো আলমারিতে এবং অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও কম্পিটার অপারেটর সঞ্জয় দাস এর কাছে । এগুলোর তালাচাবি তার নিকট থাকলেও রেজিস্ট্রারের টেবিলের ড্রয়ার এবং কেবিনেটে রেজিস্ট্রারের ব্যক্তিগত চেক বই, এনআইডি, টেক্স বিটার্ন, টিআইএন সহ ব্যক্তিগত মূল্যবান জিনিসপত্র এবং রেকে লিখিত বইয়ের পান্ডুলিপি এবং মূল্যবান বইপত্র ও ডকুমেন্টস রয়েছে তা কারো দ্বারা ক্ষতিসাধন, খোয়া যাওয়া ও বিনষ্ট হওয়ার ও সম্ভাবনা রয়েছে। এমনকি আমার ব্যবহৃত পিসিটিও ভিসি (ভারপ্রাপ্ত) অফিসের প্রয়োজনে ব্যবহার করতেন।

এদিকে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রতিষ্ঠান ত্যাগের হিড়িক পড়েছে , অনেকের বেতন, ভাতা ও বকেয়া রয়েছে। ছাত্রছাত্রীরা এ পরিস্থিতিতে চরম হতাশায় নিমজ্জিত। যে কোনো ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মেয়র রিফাতের রোগমুক্তি কামনায় নগরীর ১৫ নং ওয়ার্ডে দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের  মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক  আরফানুল হক রিফাত করোনায় আক্রান্ত  হয়ে অসুস্থ্য। মেয়রের সুস্থ্যতা কামনা করে  নগরীর ১৫ নং ওয়ার্ডের কাশারীপট্রি জামে মসজিদে  বাদ মাগরিব  দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয় ।  মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

কুমিল্লা  মহানগর  যুবলীগ এর  আহবায়ক ও সাবেক জিএস  “আবদুল্লা আল মাহমুদ সহিদ” এর নির্দেশনায়  এ মিলাদের আয়োজন করা হয়।

এতে উপস্থিত  ছিলেন সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজি সাজু,  কুমিল্লা মহানগর যুবলীগ এর আহবায়ক কমিটির সদস্য  মোঃ রোকন উদ্দিন রোকন, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মীর মোহাম্মদ আজমীর হোসেন, সাধারণ  সম্পাদক মোঃ কামাল হোসেন,  সমাজ সেবক নুরুল ইসলাম, আব্দুর রহিমসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ মসজিদের মুসুল্লিগণ।

মসজিদের খতিব মোঃ তাজুল ইসলাম সাহেব মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন ।

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরে ৭ কেজি গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে  আটক করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য এক লক্ষ ৪০ হাজার টাকা।

সোমবার (২২ আগস্ট) সকালে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী গ্রামের নিশি রোডস্থ হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বরগুনা সদর উপজেলার মোঃ নান্নু মিয়ার ছেলে আল আমিন প্রকাশ আলভিকে(২০) ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে  আটক করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাপন সেন।

যদিও আসামী আল আমিন প্রকাশ আলভির বর্তমান ঠিকানা রাজধানীর বাড্ডা থানার পোস্ট অফিস রোডস্থ কমান্ডার গলির যার পাঁচতলা বাজারের মধ্য বাড্ডা এলাকায়।

বাপন সেন বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ফতেহবাদ ইউপি চেয়ারম্যান মাসুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা !

স্টাফ রিপোর্টার:

অর্থ আত্মসাতের অভিযোগ এনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে  কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা অভিযোগটি আমলে নিয়ে  এ বিষয়ে তদন্ত করে  আগামী  ২ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  আদেশ দিয়েছেন।

২১ আগস্ট দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে  কাউছার মোল্লা বাদি হয়ে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারà¦