,

মেয়র রিফাতের রোগমুক্তি কামনায় নগরীর ১৫ নং ওয়ার্ডে দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের  মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক  আরফানুল হক রিফাত করোনায় আক্রান্ত  হয়ে অসুস্থ্য। মেয়রের সুস্থ্যতা কামনা করে  নগরীর ১৫ নং ওয়ার্ডের কাশারীপট্রি জামে মসজিদে  বাদ মাগরিব  দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয় ।  মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

কুমিল্লা  মহানগর  যুবলীগ এর  আহবায়ক ও সাবেক জিএস  “আবদুল্লা আল মাহমুদ সহিদ” এর নির্দেশনায়  এ মিলাদের আয়োজন করা হয়।

এতে উপস্থিত  ছিলেন সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজি সাজু,  কুমিল্লা মহানগর যুবলীগ এর আহবায়ক কমিটির সদস্য  মোঃ রোকন উদ্দিন রোকন, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মীর মোহাম্মদ আজমীর হোসেন, সাধারণ  সম্পাদক মোঃ কামাল হোসেন,  সমাজ সেবক নুরুল ইসলাম, আব্দুর রহিমসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ মসজিদের মুসুল্লিগণ।

মসজিদের খতিব মোঃ তাজুল ইসলাম সাহেব মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন ।