All posts by jitu

মুরাদনগরে যানজটে ৪৫ মিনিট আটকা ডিআইজি, তাৎক্ষণিক প্রত্যাহার ওসি

স্টাফ রিপোর্টার:

শনিবার সকালের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় আধা ৪৫ মিনিট যানজটে আটকে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। দুপুরেই ‘দায়িত্বে অবহেলা’র অভিযোগ এনে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিমকে তাৎক্ষণিক প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন ডিআইজি মো. আনোয়ার হোসেন। সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে পৌঁছালে মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজারে দীর্ঘ যানজটে পড়েন তিনি। সেসময় সেখানে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম কিংবা পুলিশের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। পরে দুপুরেই ওসিকে মুরাদনগর থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়।

পুলিশ সুপার নেছার উদ্দীন আহমেদ (অপারেশন, ডিসিপ্লিন ও প্রসিকিউশন) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ওসি আবুল হাসিমকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হলো। নির্দেশিত কর্মস্থল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে শনিবার দুপুর ২টার মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে প্রত্যাহারের ওই আদেশে ডিআইজির যানজটে আটকে থাকার কোনো বিষয় উল্লেখ করা হয়নি। এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আমি যানজটে পড়েছি সে কারণে নয়, ওসিকে প্রত্যাহার করা হয়েছে কারণ তিনি দায়িত্বে অবহেলা করেছেন। মুরাদপুর কোম্পানীগঞ্জ এলাকায় আমি প্রায় ৪৫ মিনিট যানজটে আটকা পড়ি। আমি খবর নিয়ে জানতে পারি যে, প্রতিদিনই এই সড়কে এমন যানজট লেগে থাকে। আমার গাড়ি বাসের শ্রমিকরা অন্য পথ দিয়ে ঘুরিয়ে পার করে দিয়েছে।

কিন্তু অন্য জনসাধারণের গাড়ি কিভাবে পার হবে? এটি একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে।’

‘এরকম স্কুল আওয়ার-অফিস আওয়ারে যদি সড়কে এমন যানজট থাকে, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ যেই থাকুক এখানে থানার একটা দায়িত্ব আছে। যেসময়টায় যানজট থাকে সেসময় এখানে দুজন পুলিশ থাকবে যারা যানজটটা নিয়ন্ত্রণ করবে, গাড়ি নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমি কোনো পুলিশ সদস্য সেখানে দেখিনি। জনসাধারণের প্রতি দায়িত্ব অবহেলার বিষয়টি আমার নজরে আসায় এবং ওসির দায়িত্ব ঠিকমতো পালন না করায় তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে।

তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে। গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ (এসপি, অতিরিক্ত এসপি) দায় এড়াতে পারেন না। এ বিষয়ে তদন্ত হবে ।

তবে বিষয়টি অস্বীকার করে ওসি আবুল হাসিম বলেন, ডিআইজি স্যার ওই সড়কপথে সকাল বেলা ব্রাহ্মণবাড়িয়া যাবেন এমন কোনো তথ্য আমার কাছে ছিল না। চিঠি পাওয়ার পর ইতোমধ্যেই তিনি মুরাদনগর থানা ছেড়ে চট্টগ্রামে পৌঁছেছেন বলে জানান তিনি।

জমকালো আয়োজনে ফ্রেন্ডস অফ কুমিল্লার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
জমকালো আয়োজনে খুব সুন্দর পরিপাটি শৃঙ্খলার মধ্যে দিয়ে Friends Of Comilla S.S.C 2001 গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে শেষ হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর এক রেস্টুরেন্টে এ জমকালো আয়োজন চলে।
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই  মিলনমেলায় এ গ্রুপের প্রায় ২৫০ বন্ধু অংশগ্রহণ করে।

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আজিজ সিহানুক,  ডা: জিহাদুর ইসলাম রিয়াজ,  গ্রুপ এডমিন ইবনে সিনা, মডারেটর  বি এম ফয়সল,  চান্দিনার ছাত্রনেতা শাখাওয়াত হোসেন, ফাহিম উজ জামান ফাহিম,  আসাদুজ্জামান রাজীব,  এডমিন জি এম সামদানি সুমন, সুরভী রাজু,  জাহানারা লাকি, আরশাদুল হক, সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, সুলতানা মাহমুদা রশীদ তানিয়া, মোশাররফ রাসেল, সানী, এম এ মান্নান, আশরাফুল হক,  জহিরুল ইসলাম ভূইয়া, নিগার সুলতানা, মুন্না, দেলোয়ার হোসেন সোহেল, ডা. ইকবাল হোসেন, আসমা আক্তার আখি প্রমুখ।

মিলনমেলায় নাচ, গান, খাওয়া-দাওয়া সব কিছুই ছিল। সবাই যার যার অবস্থান থেকে নিজের ভাবনা প্রকাশ করেছে। বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আয়োজনে সবচেয়ে মজার  ইভেন্টটি ছিল  “ চল ভাগী” নামের সেলফি স্ট্যান্ড। যেখানে দাড়িয়ে কেউ কেউ কারো হাত ধরে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সফলতার মুখ কেউ দেখেনি। আয়োজন শেষে সবাই যার যার আসল নীড়েই ফিরে গেছে।

এ গ্রুপের অন্যতম  এডমিন আহমেদ ইমন বলেন,  আমরা ফ্রেন্ডস অব কুমিল্লা পরিবারের পক্ষ থেকে
সকল বন্ধুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কুমিল্লা, ঢাকা, চট্টগ্রামসহ সকল জেলার বন্ধুদের প্রতি যাদের উপস্থিতি না হলে আয়োজন সফল হতো না। ভূলক্রটি ছিল তাই ভূল গুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবি প্রচেষ্টা আমাদের সন্তুষ্টি তোদের। ব্যাচ ভিত্তিক বিভিন্ন গ্রুপের এডমিন বন্ধুদের প্রতি বিশেষ ধন্যবাদ যারা প্রোগ্রামে যোগ দিয়ে আয়োজন আরো সুন্দর করছিস বিশেষ ধন্যবাদ ক্লাসরুমের এডমিন রকস্টার ডা. রাফায়েল মোরসালিনকে অত্যন্ত সুন্দর পারফরম্যান্স করে আলদাভাবে সকল বন্ধুদেরকে বিনোদন  দেয়ার জন্য। আবারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা । ইনশাআল্লাহ সামনে আরো বৃহৎ পরিসরে ব্যতিক্রমী আয়োজন হবে যদি তোরা চাস। তোদেরি ভালোবাসার – ফ্রেন্ডস অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচ ।

লাকসামের বাজারে র‌্যাবের অভিযান: ৮২ কেজি গাঁজাসহ ৩ আটক

 

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজার এলাকা হতে ৮২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। অভিযানে একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ আগস্ট ভোরে মুদাফফরগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শক্তিরামপুর গ্রামের মৃত বিল্লাল’র ছেলে মোঃ আজাদ (২৬), একই গ্রামের মৃত সেকান্দার খানের ছেলে মোঃ সোহেল খান (২৬) এবং একই থানার মদনের গাঁও গ্রামের মৃত. জয়নাল আবেদীনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (১৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তীব্র খরা ও অনাবৃষ্টিতে লাউ চাষী আলাউদ্দিনের স্বপ্ন ভঙ্গ

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
লাউ শীতকালীন সবজি হলেও এখন এটি সারা বছর চাষ করা হয়। লাউ বা কদু বাংলাদেশের মানুষের কাছে একটি উল্লেখযোগ্য জনপ্রিয় সবজির নাম। লাউ পছন্দ করেনা এমন ব্যক্তি খোজে পাওয়া খুবই দুষ্কর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) লাউ খেতে সবচেয়ে বেশি পছন্দ করতেন। এছাড়াও শরীর সুস্থ রাখতে লাউয়ের গুরুত্ব অপরিসীম। বর্তমানে এর চাহিদা ও দাম বৃদ্ধি পাওয়ায় লাউ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আর এই লাভজনক সবজি লাউ চাষ করে ভাগ্যের চাকা ঘুরাবে বলে লাউ চাষ করেছেন কুমিল্লা তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের মিন্টু মিয়ার ছেলে আলাউদ্দিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আলাউদ্দিন তার বাড়ির পাশে ২০ শতাংশ জমিতে করেছে দিগন্ত জোড়া লাউ ক্ষেত। মাচার উপরে সবুজ গাছ তার নিচে ঝুলছে শত শত লাউ। দেখলে চোখজুড়িয়ে যায়। এছাড়াও প্রতিটি গাছে এসেছে প্রচুর পরিমাণ ফুল ও করা। এই দেখে চাষি আলাউদ্দিন এর বুকে বেঁধে ছিলেন সফলতার স্বপ্ন। কিন্তু অনাবৃষ্টি ও তাপদাহের কারণে সে স্বপ্ন হলো ভঙ্গ।

একদিকে যেমন লাউয়ের করা পঁচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে ফুল ঝরে পড়ে গাছ দূর্বল হয়ে মারা যাচ্ছে। প্রতিকুল আবহাওয়ার কারনে লাউ চাষী আলাউদ্দিনের রঙ্গীন স্বপ্ন যেনো এক নিমেশেই মলিন হয়ে গেছে।

লাউ চাষী আলাউদ্দিন বলেন, খুব স্বপ্ন নিয়ে বাড়ির পাশে ২০ শতাংশ জায়গায় প্রায় ২০ হাজার টাকা খরচ করে লাউ চাষ করেছি। লাউ গাছে ফুল ও করা ভালো এসেছিলো কিন্তু তীব্র খরা ও অনাবৃষ্টির কারনে আশানুরূপভাবে লাউ ধরে নেই এবং বড়ও হয় নেই। এতে যেখানে ৫০ হাজার টাকা বিক্রি করতে পারতেন সেখানে এখন লাভ তো দুরের কথা অনেক টাকা ক্ষতি হয়ে যাবে বলে তিনি জানান। তিনি আরো বলেন কৃষি অফিস থেকে সরকারি কোন সুযোগ সুবিধা পেলে আগামী বছর আরো বড় আকারে লাউ চাষ করবেন বলেও তিনি জানান।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন বলেন‘ অতি খরার কারনে লাউ গাছ মরে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। তবে লাউ চাষী আলাউদ্দিনের বিষটি আমাদেরকে জানান নেই এবং আমাদের কাছে আসেননি। আমরা কৃষি বিভাগ সবসময় কৃষককে প্রশিক্ষণ ও সঠিক পরামর্শ দিয়ে সাবলম্বী করার চেষ্টা করছি। ফলে অনেক কৃষক আমাদের দিক-নির্দেশনা ও সঠিক পরামর্শে সাবলম্বী হয়েছে।

কুমিল্লা নগরীতে কিশোর খুনের ঘটনায় ১২ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোঃ শাহাদাৎ (১৭) নামে এক কিশোর খুনের ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান জানান, আটক হওয়া  ১২ জনকে  জিজ্ঞাসাবাদ করছি। যাচাই বাছাই চলছে। সিসিফুটেজ দেখে তাদের সনাক্ত করার চেষ্টা করছি।

উল্লেখ্য,  শুক্রবার  (১৯ আগস্ট) বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর শিশুপার্কের পাশে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা কু’পিয়ে শাহাদাত হোসেন নামে এক কিশোরকে খু’ন করে।

একাধিক প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, শুক্রবার বিকেলে শিশু পার্কে রাইড চড়তে আসে একদল কিশোর। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। শিশু পার্কে প্রবেশের পর তারা শাহাদাতের কাছে ফ্রীতে রাইড চড়তে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শাহাদাত পার্ক সংলগ্ন মিশনারী স্কুলের সামনে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ধরে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়।

পরে স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যায় । পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

কুমিল্লায় চিংড়িতে মেশানো হচ্ছে ক্ষতিকারক জেলি, ব্যবসায়িকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বিভিন্ন বাজারে চিং‌ড়ি‌ মাছে ক্ষ‌তিকারক জে‌লি মি‌শি‌য়ে বি‌ক্রির অ‌ভি‌যো‌গ এখন অহরহ পাওয়া যাচ্ছে।

শনিবার সকালে নগরীর টমছমব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ব্যবসায়িকে জরিমানা করা হয়। জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম বলেন, চিং‌ড়ি‌ মাছে ক্ষ‌তিকারক জে‌লি মি‌শি‌য়ে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে বিন্দু মিয়ার মা‌ছের দোকান‌কে তিন হাজার টাকা জ‌রিমানা ও তিন কে‌জি জে‌লি‌ মি‌শ্রিত চিং‌ড়ি জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম।

কুমিল্লায় পরিমাপক য‌ন্ত্রের ওপর বৈদ‌্যু‌তিক ফ‌্যান লা‌গি‌য়ে ওজনে কারসাজি, জরিমানা

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লায় পরিমাপক য‌ন্ত্রের ওপর বৈদ‌্যু‌তিক ফ‌্যান লা‌গি‌য়ে ওজনে কারসাজি করাসহ বিভিন্ন অপরাধে চার দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ আগষ্ট) নগরীর টমছম ব্রিজ এলাকায় ডিম, মুরগী ও মা‌ছের দোকা‌নে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে দোকানের মধ্যে দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রে‌খে ই‌চ্ছেমত দা‌মে মুরগী বি‌ক্রি করায় ইনসাফ ব্রয়লার হাউজ‌কে ২ হাজার ও মোতা‌লে‌বের মুরগীর দোকান‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় অনু‌মোদনহীন প‌রিমাপক য‌ন্ত্রের ওপর বৈদ‌্যু‌তিক ফ‌্যান লা‌গি‌য়ে কৌশ‌লে প‌রিমা‌পে‌ কম দেওয়ায় রাত্রী ব্রয়লার হাউজ‌কে চার হাজার ও রবিউলের মুরগী দোকানকে দুই হাজার টাকা জ‌রিমানা করা হয়। প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অন‌্যদি‌কে চিং‌ড়ি‌ মাছে ক্ষ‌তিকারক জে‌লি মি‌শি‌য়ে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে বিন্দু মিয়ার মা‌ছের দোকান‌কে তিন হাজার টাকা জ‌রিমানা ও তিন কে‌জি জে‌লি‌ মি‌শ্রিত চিং‌ড়ি জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম। উ‌ল্লেখ্য, ডি‌মের হা‌লি ৩৬ থে‌কে ৩৮ টাকা ধরে বি‌ক্রি হ‌তে দেখা যায়।

কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্লাস রুম ও পাঠাগারের উদ্বোধন

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাস রুম এবং পাঠাগারের উদ্বোধন হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকালে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) ফারুক আহমেদ উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আফজলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায়  বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, হোসনেয়া বেগম(৬০),তারা মিয়া(৩০), রিফাত হোসেন (৮)।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানী হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎতের তারে আটকে যায়। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে সেও বিদ্যুতের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে