All posts by jitu

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ও নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২টি বন্দুক, ৩টি এলজি ও ৬টি কিরিচসহ চারজনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (২৭ জুলাই) দুপুরে এ বিষয়ে পুলিশ সুপার সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খেজুরতলা এলাকার রাস্তার পাশে থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরওয়ারিশপুরের সাইফুল ইসলাম নিরব এবং নরোত্তমপুরের সুমন ও রবিন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী মোশারফ হোসেন সাগর, আল আমিন হোসেন, আরাফাত ও ফয়েজকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

কুমিল্লার আমতলী থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমতলী থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ মোঃ আব্দুল জলিল (৩২) নামে এক মাদক কারবারি আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যারা।

২৬ জুলাই রাতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ১৯৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পশ্চিম বেহাকুর গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারের ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

চৌদ্দগ্রাম ও নাংগলকোটে টিটিসি’র উদ্বোধন ২৮ জুলাই

 

স্টাফ রিপোর্টার:

শিঘ্রই কারিগরি প্রশিক্ষণের জন্য নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। কুমিল্লার চৌদ্দগ্রাম এবং নাংগলকোটে ২টিসহ সারাদেশে ২৪টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল ২৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালি এসব শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করবেন। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষবৃন্দ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ টিটিসি দুটি আজ সরেজমিনে পরিদর্শন করেন।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, বিশ্ব শ্রম বাজারে দক্ষ কর্মী প্রেরণ এবং দেশে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে সারাদেশে এক সাথে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ করছে সরকার। প্রথম পর্যায়ে ২৪টি টিটিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৮ জুলাই ভাচুর্য়ালি উদ্বোধন করবেন।

দেবব্রত ঘোষ আরও বলেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে দক্ষ জনশক্তির প্রেরণের নিমিত্ত টিটিসি নির্মাণ করা হচ্ছে যাতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে পারে। প্রশিক্ষিত কর্মীরা বিদেশে গিয়ে অধিক উপার্জন করে অধিক রেমিট্যান্স দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে পারবে। তিনি জানান, দেশের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। উদ্বোধনের পর শুরু হবে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া।

এদিকে টিটিসি উদ্বোধনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গঠন করেছে প্রতিটি টিটিসিভিত্তিক উপকমিটি। কমিটিগুলো তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা গণভবন থেকে ভাচুর্য়ালি ২৪টি টিটিসি উদ্বোধন করবেন। এ সময় ঢাকা ওসমানি মিলনায়নে হবে মূল অনুষ্ঠান। সেখানে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী। কুমিল্লা জেলার ২টি টিটিসি উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভার্চয়ালি যুক্ত হবেন এখানকার সংশ্লিষ্টরা।

বিএমইটি সূত্র জানায়, উদ্বোধনের পর দেশে—বিদেশে চাহিদা অনুযায়ী এসব প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী কমপক্ষে ২০টি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে ড্রাইভিং, কম্পিউটার, গার্মেন্টস, অটোমোবাইল, রেফ্রিজারেটর, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিএনসি, আরপিএল ইত্যাদি। এজন্য প্রতিটি টিটিসি’তে বার্ষিক কমপক্ষে এক হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে। কোর্সগুলোর মেয়াদ হবে সর্বনিম্ন চার মাস থেকে সর্বোচ্চ দুই বছর। শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে এসএসসি পাস।

সড়ক দুঘর্টনায় সৌদি প্রবাসী যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ জন‌ আহত হয়েছে।

নিহত মো. পিয়াস (২৮) কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের পশ্চিম বাটইয়া গ্রামের বাবুলের ছেলে।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো, নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলম এর ছেলে মো. সোহাগ (২৪) ও একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে আনোয়ার (২৩)। আহত দুইজনই নোয়াখালী পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর-চেয়ারম্যান ঘাট সড়কে হারিছ চৌধুরী বাজার (আটকপালিয়া বাজার) উত্তর পাশে দুটি মোটর সাইকেলের অভারটেক করতে গিয়ে মুখোমুখি এ সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল দুটি  দুমড়ে মুছড়ে যায়। মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে। নিহতের কোন পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিয়াস কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিল। আগামী কয়েকদিনের মধ্যে সৌদি যাওয়ার কথা ছিল তার। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কলেজছাত্রকে রাতভর আটকে রেখে নির্যাতন করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

 

ডেস্ক রিপোর্টঃ

ব্যক্তিগত সহকারীর (পিএ) চাকরি করতে না চাওয়ায় রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি এক কলেজছাত্রকে রাতভর আটকে রেখে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে ৫০ হাজার টাকা চুরির স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে ওই ছাত্রকে। তার এই স্বীকারোক্তি ভিডিও ধারণ করে রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের শহিদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন্নবী হোস্টেলে এ ঘটনা ঘটে। এই হোস্টেলেই থাকেন ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমি। নির্যাতনের শিকার কলেজছাত্রের নাম মিলন হোসেন (১৯)। জেলার পুঠিয়া উপজেলার শিবপুরহাটে তার বাড়ি। বাবার নাম আলমগীর। মিলন এইচএসসি পরীক্ষার্থী।

নির্যাতনের শিকার হয়ে রোববার থেকে মিলন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার বাবা আলমগীর এ ঘটনায় মঙ্গলবার সকালে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

পুঠিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আলমগীর জানান, রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমির পিএ হিসেবে চাকরি দেওয়ার কথা বলে গত বৃহস্পতিবার তার ছেলে মিলনকে কাজী নুরুন্নবী হোস্টেলে নিয়ে যান পুঠিয়ার ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাতে ওই হোস্টেলে মদ্যপান ও উচ্ছৃঙ্খল পরিবেশ দেখে মিলন সকালে বাড়ি ফিরে যান। জানিয়ে দেন, তিনি চাকরি করবেন না।

কিন্তু যারা মিলনকে নিয়ে যান, তাদের বারবার ফোন করতে থাকেন ছাত্রলীগ নেতা অমি। শুক্রবার রাতে আবার মিলনকে ওই হোস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে ঢুকিয়ে অমি বলেন, মিলন হোস্টেল থেকে ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এই টাকা দিতে হবে। এ সময় মিলন টাকা চুরির অভিযোগ অস্বীকার করে। তখন অমিসহ ১০-১২ জন মিলনকে ঘুসি মারতে থাকেন। পেটানো হয় ক্রিকেট ব্যাট দিয়ে।

রাতভর এমন নির্যাতন চলতে থাকে। একপর্যায়ে বালিশের নিচ থেকে অস্ত্র বের করে মিলনকে দেখানো হয়। তারপরও মিলন টাকা দিতে অস্বীকৃতি জানালে বেল্ট খুলে তার গলায় পেঁচানো হয়।

অমি তাকে ভয় দেখিয়ে বলেন, তোকে মেরে ফেললে কেউ দেখবে না। প্রাণে বাঁচতে চাইলে টাকা নেওয়ার কথা স্বীকার কর। প্রাণ বাঁচাতে মিলন স্বীকারোক্তি দেয়। তখন তার কথা ভিডিও করা হয়।

এরপর ভোর ৪টার দিকে মিলনকে ছেড়ে দেওয়া হয়। অমি তাকে ভয় দেখিয়ে বলেন, কেউ জিজ্ঞেস করলে বলবে- মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছি। শনিবার সকালে মিলন বাড়িতে গিয়ে সে কথাই জানায়। তবে শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে পরদিন সে পরিবারের সদস্যদের নির্যাতনের কথা জানান। এরপরই তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মিলনের বাবা এ ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। বিচার চান নির্যাতনকারীদেরও।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি বলেন, চাকরি-বাকরি না। তাকে আনা হয়েছিল যে সে আমার সঙ্গে থাকবে। কাজ করবে। রাতে ছিল। সকালে আমরা ঘুম থেকে ওঠার আগেই ও চলে গেছে। বালিশের নিচে এক ফ্রেন্ডের ৫০ হাজার টাকা ছিল। ওটা নিয়ে চলে যায়। তাই তাকে ডেকে আনা হয়। ছোট-ভাইয়েরা ছিল, চড়-থাপ্পড় দিয়েছে। তাকে বলা হয়েছে, এসব আর করো না ভাইয়া। ছোট ভাইকে বড় ভাই হিসেবে যেভাবে শাসন করা হয়, সেটাই করা হয়েছে।

একটি হারানো বিজ্ঞপ্তি

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

মো. কাজী সাব্বির (১৭) নামে একজন বুদ্ধি প্রতিবন্ধী ছেলে সোমবার (২৫ জুলাই) লাকসাম রেলস্টেশন থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে দুপুর ২ টা ৫৩ মিনিটে ঢাকাগামী ট্রেনে উঠে পড়ে।

ছেলেটির ভাই সাংবাদিক কাজী শামীম। হারানোর সময় তার পরনে ছিল লাল সাদা চেক ফুল শার্ট, পরনে জিন্স প্যান্ট, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো, মুখমন্ডলে সামান্য দাড়ি আছে, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ।

এ বিষয়ে লাকসাম থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং – ১৩০২ । যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা: লাকসাম থানা অথবা কাজী শামীম (01992493290)। ঠিকানা: গ্রাম: নগরীপাড়া, থানা: লাকসাম, জেলা: কুমিল্লা।

নিজের মেয়েকে যৌন হয়রানি: কারাগারে চাচা, পলাতক বাবা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা ও চাচার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চাচাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে অভিযুক্ত বাবা পলাতক রয়েছে।

সোমবার সন্ধ্যায় ওই মেয়ের মা বাদী হয়ে চাটখিল থানায় তার স্বামী মোস্তফা কামাল লিটন ও তার ছোট ভাই দিদারুল আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। লিটন ও দিদারুল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি দিদারুলকে গ্রেপ্তার করে। পরে আজ মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার সময় অভিযুক্ত মোস্তফা কামাল লিটন মেয়েকে জড়িয়ে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং খারাপ কাজ করার চেষ্টা করে। অবশেষে বিষয়টি দৃষ্টিগোচর হয় মায়ের। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল ৮টার দিকে তার স্ত্রী ও ছেলে তাকে এ ধরনের কাজ করতে নিষেধ করে। এতে সে ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে। মামলার এজাহারে এভাবে বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ করা হয়।

চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো,হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ভিকটিমের বাবা ও চাচা দিদারুল আলমকে (৩৫) আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ মামলার দ্বিতীয় আসামি দিদারুল আলমকে যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। আজ সকালে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

 

দাউদকান্দি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল উপজেলা, কলেজ ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের লক্ষ্যে চলমান কার্যক্রম হিেেসবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করা হল। বিলুপ্ত ইউনিট সমূহকে চলমান গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এবং ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ১৫ দিনের মধ্যে তৃণমূলের নেতাকর্মীদের তথ্যফরম সংগ্রহ করার নির্দেশনা জানানো হয়।

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণ বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে ‘এমভি আয়েশা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ট্রলারের মালিক খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে মঙ্গলবার সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় প্রচন্ড জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ১৮জন মাঝি মাল্লা ও জেলে পাশ্ববর্তী অন্য একটি ট্রলারের সহযোগিতায় বেঁচে যায়। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে ঘাট থেকে আরও ২টি ট্রলার পাঠানো হয়েছে। ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।

চবি ছাত্রলীগের সভাপতি রুবেল, ১৫ বছরেও পড়াশোনা শেষ হচ্ছে না

 

ডেস্ক রিপোর্ট:

পরিসংখ্যান ভালোই পড়া হচ্ছে তাঁর। ৫ বছর-১০ বছর নয়, ১৫ বছরেও শেষ হচ্ছে না পড়াশোনা। অনার্স শেষ, মাস্টার্সও শেষ। পাট চুকানোর পরও পরিসংখ্যানে ডুবে আছেন। পরিসংখ্যানে পটু হয়ে এখন মেলাচ্ছেন রাজনীতির গাণিতিক সূত্র। সঙ্গে উপাচার্যের বিশেষ সুবিধায় সেই অনার্সের একটি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ছুতায় ধরে আছেন ক্যাম্পাসের খুঁটি। রাজত্ব করছেন, ঘোরাচ্ছেন ছড়ি। তিনি রেজাউল হক রুবেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি। শুধু পরিসংখ্যান নয়, তিনি ভাষাটাও ভালো রপ্ত করতে চান। তাই ছাত্রত্ব আর রাজত্ব দুটিই ধরে রাখার কৌশল হিসেবে ভর্তি হয়ে আছেন চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে।

ক্যাম্পাসে ১৫ বসন্ত কাটানো এই রুবেলের মুখ সবার চেনা। কেউ কেউ গোপনে তাঁকে ডাকেন ‘আদু ভাই’। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে চবির পরিসংখ্যান বিভাগে ভর্তি হওয়া রুবেলের শিক্ষাজীবনের যবনিকা হওয়ার কথা পাঁচ বছরেই। সেটাও ২০১২ সালে। অবিশ্বাস্য ঠেকলেও রুবেল এখনও ক্যাম্পাস নেতা।

তখন ২০১৯ সালের ১৪ জুলাই। রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই সদস্যের কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই দু’জনকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়। তিন বছর পেরিয়ে গেলেও সেই ‘দ্রুত সময়’ শেষ হয়নি এখনও। এ জন্য সভাপতি ও সম্পাদককে দুষছেন ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা। সভাপতি রুবেলের বিরুদ্ধে ক্যাম্পাসে ঝাড়ূ মিছিলও হয়েছে। ‘আদু ভাইয়ের পদত্যাগ চাই’ স্লোগান তোলেন খোদ ছাত্রলীগ নেতাকর্মীরাই।
রাজনীতির ছায়ায় যৌনপীড়ন :আজিম হোসাইন- পড়েন ইতিহাস। চবিতে যৌনপীড়নের সর্বশেষ ঘটনায় এই নামটি বেশ চাউর। রুবেলের সঙ্গেই তাঁর মধুর রসায়ন। এর আগে চবিতে আরও চার শিক্ষার্থীর বিরুদ্ধে উঠেছিল যৌন হয়রানির অভিযোগ। তাঁরাও ছিলেন ছাত্রলীগ সভাপতি রুবেলেরই অনুসারী।

অভিযোগ রয়েছে, চবিতে সর্বশেষ যে ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন, তাঁকে আগে উত্ত্যক্ত করেছেন খোদ রুবেলই। ওই ছাত্রীকে আবাসিক হলে সিট পাইয়ে দিয়ে তাঁকে দেখা করতে রুবেল নানাভাবে চাপ দিতেন বলে  জানিয়েছেন মেয়েটির সহপাঠীরা। রেজাউল হক রুবেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাত্রী হেনস্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রী উত্ত্যক্ত করার কথা বলেছেন কিছু ছাত্রী। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী বলেন, ‘রুবেল আমাকে মেসেঞ্জারে বিরক্ত করতেন। ভিডিও কল দিতেন। কেটে দিলে আবার কল করতেন। আমাকে অশালীন মন্তব্যও করেছেন তিনি। আমি তাঁকে ব্লক করেছি। তবু বিভিন্ন অচেনা নম্বর থেকে তিনি কল করে আমাকে দেখা করতে বলতেন।’ সর্বশেষ যৌন হয়রানির শিকার হওয়া ছাত্রীর এক বান্ধবী পড়েন ইংরেজি বিভাগে। তিনি বলেন, ‘ঘটনার শিকার ওই ছাত্রীকে হলে সিট পেতে সহায়তা করেন রুবেল। এটিকে সুযোগ হিসেবে নিয়ে তিনি প্রায়ই তাঁকে দেখা করতে চাপ দিতেন বলে জানিয়েছেন তাঁর বান্ধবী। এড়িয়ে চলায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন রুবেল।’

২০১