Tag Archives: কুমিল্লার আমতলী থেকে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুমিল্লার আমতলী থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমতলী থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ মোঃ আব্দুল জলিল (৩২) নামে এক মাদক কারবারি আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যারা।

২৬ জুলাই রাতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ১৯৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পশ্চিম বেহাকুর গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারের ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার আমতলী থেকে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমতলীতে অভিযান চালিয়ে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৮ ডিসেম্বর আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব।

আটককৃতরা হলেন, মোঃ লুৎফর রহমান (৩১) ও মোঃ মাসুদ রানা (৩৬)। গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।