All posts by jitu

দেবিদ্বারের ইউপি আ’লীগ নেতা রাসেল মাদকসহ আটক ! পুলিশ বলছে ঘটনা মিথ্যে

স্টাফ রিপোর্টার:

দেবিদ্বারের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেলকে ইয়াবা ও গাজাসহ আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। তবে এ ঘটনাকে সাজানো নাটক বলছেন মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চলছে সমালোচনার ঝড়।

ওবায়দুল হাসান রাসেল কুমিল্লার দেবিদ্বারের ৯ নং গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।

বৃহস্পতিবার রাতে মুরাদনগরের পরমতলায় তাকে আটক করে স্থানীয় জনতা।

রাসেল আটক হওয়ার পর মুরাদনগর থানায় রয়েছে। এদিকে তাকে ছাড়িয়ে আনতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগের বেশ কয়েকজন আ’লীগ নেতা মুরাদনগর থানায় গেছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল হাসিম  সাংবাদিকদের জানান, ষড়যন্ত্র করে ১০ গ্রামের মতো গাঁজা দিয়ে তাকে ফাঁসিয়েছেন স্থানীয়রা। এটা তদন্তে পাওয়া গেছে।

তবে দৈনিক আজকের কুমিল্লার অফিস থেকে ওসির মুঠোফোনে কল করলে একজন কর্মকর্তা কল রিসিভ করে জানান, ওসি স্যার মিটিংয়ে । পরে কল করেন।

পেশাগত দায়িত্ব পালনে বাঁধা, সাংবাদিককে বের করে দিলেন কুবি সহকারী প্রক্টর

 

কুবি  প্রতিনিধি:

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা করে উপাচার্যের কার্যালয় থেকে বের করে দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহকারী প্রক্টর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূইঁয়া।

বৃহস্পতিবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে গেলে উপাচার্য ও ছাত্রলীগের মাঝে বাগবিতন্ডা ঘটে। এ ঘটনা ভিডিও করতে গেলে বাংলাদেশ জার্নালের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈমুর রহমান রিজভীকে হেনস্তা করে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন সহকারী প্রক্টর।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ছাত্রকল্যাণ ফান্ড গঠন, ছাত্রীদের কমনরুম, ক্যাফেটেরিয়ার খাবারে ভর্তুকিসহ ১৪ দফা দাবিতে মানবববন্ধন করে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। দেড়ঘণ্টার মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ না আসলে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করতে যান তারা। পরে চাকরি, টেন্ডারসহ বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন উপাচার্য ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় মুঠোফোনে ভিডিও করতে গেলে সাংবাদিক নাঈমুর রহমান রিজভীকে ভিডিও করার কারণ জানতে চেয়ে সহকারী প্রক্টর মাহবুবুল হক ভূইঁয়া বলেন, ‘আপনি কী করতেছেন? পারমিশন নিছেন? এটা তো আপনি করতে পারেন না।’ তখন সাংবাদিক পরিচয় দিলে তিনি বলেন, ‘কোথাকার সাংবাদিক? আপনি কি নিউজের জন্য করতেছেন? এটা তো মামলা করার মতো কাজ করছেন?’ পরে সাংবাদিককে হেনস্তা করে উপাচার্য কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক নাঈমুর রহমান রিভজী বলেন, উপাচার্যের সাথে ছাত্রলীগের উচ্চবাচ্য হলে আমার পেশাদারিত্বের জায়গা থেকে ভিডিও করি। এসময় ভিডিও করায় একজন সহকারী প্রক্টর আমাকে মামলার হুমকি দিয়ে হেনস্থা করেন। এসময় আমাকে উপাচার্যের কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন তিনি।

তবে সাংবাদিককে বের করে দেয়ার বিষয় অস্বীকার করে সহকারী প্রক্টর মাহবুবুল হক ভূইঁয়া বলেন, ‘বের হয়ে যাওয়ার কথা আমি বলি নাই। ভাইস চ্যান্সেলর বলেছে, পরে আমরা বলেছি। সে সাংবাদিক পরিচয় দেয়নি।’
তবে সাংবাদিক পরিচয় দেয়ার পরও মামলার কথা বলার কারণ জানতে চাইলে তিনি বলেন, মামলা করার বিষয় যখন বলেছি তখন জানতাম না সে সাংবাদিক।

মামলার বিষয়ে কেন বলছেন জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি নন বলে জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, এখানে প্রায় ৫০ জনের মতো লোক ছিলো। আসলে এগুলো ফরমাল নেয়ার দরকার নেই। সাংবাদিক পরিচয় পাওয়ার পর আমি চেষ্টা করেছি বিষয়টি থামাতে। মামলার বিষয়ে তিনি বলেন, আমি আরেক সাইডে ছিলাম। এ বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছিনা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, এ বিষয়ে ঐ শিক্ষকের কাছে জানতে চাইলে ভালো হবে। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।

কুমিল্লায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ইপিজেড কর্মীর কব্জি বিচ্ছিন্ন

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নেউরা এলাকায় অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে নারীর হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নেউরা এলাকার আর্মি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা এই নারীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাত থেকে কব্জি বিছিন্ন হওয়া ওই নারীর নাম দিল নাহার (১৯)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ। ওই নারী কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিক। রাজা পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন।

স্থানীয় বাসিন্দা মীর সায়মন জানান, নেউরার দিক থেকে একটি অটোরিকশা রাজাপাড়া এলাকার দিকে যাচ্ছিল। আর্মি ক্যাম্পের সামনে আসলে হঠাৎ ওই নারীর ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে সাথে সাথেই তার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তিনি অটোরিকশা থেকে পড়ে যান।

তিনি আরো জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলেও তার বিচ্ছিন্ন হওয়া হাত অটোরিকশার এক্সেলের মধ্যেই আটকে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বিচ্ছিন্ন হওয়া কব্জিটি উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক মোঃ নাফিস জানান, একজন হাত থেকে কব্জি বিচ্ছন্ন হওয়া নারীকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জরুরী বিভাগে ভর্তি আছেন। তার চিকিৎসা কার্য়ক্রম চলমান রয়েছে।

সদর দক্ষিণে ২৪টি ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর

 

সালাহ উদ্দিন সোহেলঃ

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে ২৬ হাজার ২’শ ২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশের ন্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ‘ক’ শ্রেণির ২৪টি গৃহহীন পরিবারের হাতে গৃহ ও ২শতক খাস জমি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২৪টি গৃহহীন পরিবারের হাতে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বিল্লাল হোসেন,সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, সদর দক্ষিণ উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী।

এ সময় বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মদ,বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, সদর দক্ষিণ  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামিমা শারমিন সহ উপজেলা বিভিন্ন দফতর এর কর্মকর্তা-কর্মচারী এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মোট ১০৪ টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মোট ৬৪৮ টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর হস্তান্তর করা হবে।

মা হতে যাচ্ছে ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও মা হতে যাচ্ছে? সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও দেখে অনুরাগীদের ধারণা তিনি অন্তঃসত্ত্বা।

সেই ভিডিওতে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায় স্বামী অভিনেতা অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে। ঢিলেঢালা কালো পোশাক পরেছিলেন ঐশ্বরিয়া, যা দেখে নেটিজেনদের প্রশ্ন— ঐশ্বরিয়া কি অন্তঃসত্ত্বা?

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ভিডিও ও ছবি দেখে অনেকেই দাবি করেছেন— দীর্ঘ কালো এই পোশাকে বেবিবাম্প লুকানোর চেষ্টা করছেন ঐশ্বরিয়া। আবারও কেউ তার গর্ভাবস্থা গোপন করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন। ঐশ্বরিয়া আবার মা হচ্ছেন কিনা তা নিয়ে এখন নানা প্রশ্ন, জল্পনা ও কৌতূহল নেটিজেনদের মাঝে।

তবে সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে ঐশ্বরিয়া আপাতত আলোচনায় আছেন তার আসন্ন সিনেমা নিয়ে। দীর্ঘ বিরতির পর তামিল সিনেমা পোনিয়িন সেলভান দিয়ে পর্দায় তিনি। নির্মাতা মণি রত্নমের পরিচালনায় সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। পঘুভুরের রাজকন্যা রানী নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার।

উল্লেখ্য, ২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়। বেশ সুখেই দিন কাটছে এ তারকা দম্পতির।

কুমিল্লায় ইলেকট্রনিকস পণ্য বেশি দামে বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করেছে। এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা হাতিয়ে নিচ্ছেন।

এ অপরাধে কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা নগরীর নিউমার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুটি রিচার্জেবল ইলেকট্রনিকস পণ্যের গায়ের মূল্য মুছে স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, লোডশেডিয়ের খবরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা হাতিয়ে নিচ্ছেন। এমন খবরে সকাল থেকে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিচার্জেবল বাল্বের গায়ের মূল্য মুছে বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রি করার দায়ে ভাই ভাই ইলেকট্রনিকস অ্যান্ড সার্ভিস সেন্টারকে ১০ হাজার, অযৌক্তিক মূল্যে টেবিল ল্যাম্প বিক্রির প্রস্তাব করায় এশিয়া ওয়াচ অ্যান্ড ইলেকট্রিককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়। এছাড়া অনুমোদনহীন বিদেশি গুঁড়া দুধ বিক্রির দায়ে হাজী খোকন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কুমিল্লা নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, নিউমার্কেট মালিক সমিতি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 

সালাউদ্দিন সোহেলঃ

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব জনসংখ্যা দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।

সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবুলের সভাপতিত্বে ও সদর দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসেনসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অন্যান্যরা।

এসময় বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ, গলিয়ারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে চারজন মাঠকর্মীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের নানকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-চৌদ্দগ্রামের ধোপাখিলার আবদুল মোতালেব, খাগড়াছড়ির কলাবাগানের কবির, সুদীপ, নুসরাত, ফাতেমা ও নিপা। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী যাত্রীবাহী শান্তি পরিবহনের বাস মহাসড়কের নানকরা নামক স্থানে এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস শান্তি পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে শান্তি পরিবহনের সামনে ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মনজুরুল হক আখন্দ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

আসলো মিডরেঞ্জের ১ম সনি ওআইএস ফ্ল্যাগশিপ ক্যামেরার রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি

 

স্টাফ রিপোর্টারঃ

ফটোগ্রাফি ও প্রযুক্তিপ্রেমী স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের জীবনে নতুন মাত্রা যোগ করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি তিনটি নতুন ডিভাইস- রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি, ৯ প্রো ৫জি এবং প্যাড মিনি উন্মোচন করেছে। নতুন এই ডিভাইসগুলো ১৯ জুলাই উন্মোচন করা হয়েছে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম-সহ রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি লাইট শিফট ডিজাইনের সানরাইজ ব্লু এবং অরোরা গ্রিন এই দুইটি রঙে পাওয়া যাবে। চমৎকার এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৯,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এছাড়াও, রিয়েলমি ৯ প্রো এর দাম মাত্র ৩১ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। পাশাপাশি, ২০ জুলাই বেলা ৩টায় দারাজের ফ্ল্যাশ সেল থেকে ৯ প্রো ৫জি সিরিজের এই দুটি ফোনই বিশেষ মূল্যে ক্রয় করা যাবে।

এই প্রথম মিডরেঞ্জে সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ফ্ল্যাগশিপ ক্যামেরা-সহ আসলো রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি । বাজারে থাকা একই দামের অন্যান্য ফোনগুলোর তুলনায় এই ফোনটি স্বল্প আলোতেও অনেক ভালো ছবি তুলতে সক্ষম। একই দামের তালিকায় থাকা ফোনগুলোর মধ্যে রিয়েলমি ৯ প্রো প্লাস দিচ্ছে সবচেয়ে ভালো প্রাইমারি ক্যামেরা। ক্যামেরাটির সেন্সর ৬৮% পর্যন্ত বেশি আলো ধারণ করে ছবি তুলতে সক্ষম, যার মাধ্যমে ব্যবহারকারীরা আগের জেনারেশনের ফোনগুলোর তুলনায় এ স্মার্টফোনটি দিয়ে আরও উজ্জ্বল ছবি তুলতে পারবেন। ফ্ল্যাগশিপ সনি আইএমএক্স৭৬৬ সেন্সরের সাথে প্রোলাইট ইমেজিং প্রযুক্তির সমন্বয়ের কারণে স্মার্ট ডিভাইসটি দারুণ আউটপুট দিবে। ফোনটিতে আরও থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর, যা ফ্ল্যাগশিপ ৬ ন্যনোমিটারের উন্নত ৫জি প্রসেসর; আনটুটু -তে যার স্কোর ৫০০,০০০ এর ওপর। গেমিং করার ক্ষেত্রে এই প্রসেসর ব্যবহারকারীদের দিবে আগের জেনারেশনের ডাইমেনসিটি চিপের তুলনায় অনেক বেশি স্মুথ ও নিখুঁত পারফরমেন্স। উন্নত মানের এই প্রসেসরের কারণে এই ফোনটির পারফরমেন্স মিড্ রেঞ্জে সেরা । ফটোক্রোমিজম প্রযুক্তি থাকায় লাইট শিফট করতে পারে রিয়েলমি ৯ প্রো ৫জি সিরিজের ফোনের ব্যাকশেল। লাইট শিফট ডিজাইনের প্রথম ফোন হিসেবে এই ফোনটি ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ফটোক্রোমিজমের কারণে ফোনটির পেছনের অংশ সূর্যের আলোয় বা ইউভি লাইটের সংস্পর্শে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নীল থেকে লাল রঙ ধারণ করে। মাত্র ৭.৯৯ মিলিমিটার পুরুত্ব ও ১৮২ গ্রাম ওজনের রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনটি নাম্বারর সিরিজের ফোনগুলোর মধ্যে সবচেয়ে স্লিম। একই সেগমেন্টের থাকা ফোনগুলোর মধ্যে রিয়েলমি ৯ প্রো প্লাসের ডিজাইন সবচেয়ে সুন্দর । সেরা ক্যামেরা, প্রসেসর এবং ডিজাইনের সৌন্দর্য্যের পাশাপাশি ফোনটিতে আরও থাকছে ৯০ হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬০ ওয়াট সুপার ডার্ট চার্জিং, ভ্যাপর চেম্বার কুলিং প্লাস সিস্টেম, ডুয়েল স্টেরিও স্পিকার এবং গরিলা গ্লাস ৫ এর প্রকেটশন। ডিভাইসটি ইতিমধ্যে বাজারে মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দারাজে ২০ জুলাই ফ্ল্যাশ সেল চলাকালে বিশেষ মূল্যে ফোনটি পাওয়া যাবে মাত্র ৩৬ হাজার ৭৯০ টাকায়।

অন্যদিকে, রিয়েলমি ৯ প্রো ৫জি-তে রয়েছে এই সেগমেন্টের মধ্যে প্রথম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর, ১২০ হার্টজ আলট্রা স্মুথ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা। থাকছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। রিয়েলমি ৯ প্রো ৫ জি-তে থাকছে দুর্দান্ত লাইট শিফট ডিজাইন। দারাজে ২০ জুলাই ফ্ল্যাশ সেল চলাকালে বিশেষ মূল্যে ফোনটি পাওয়া যাবে মাত্র ২৯ হাজার ৪৯০ টাকায়।

এদিকে রিয়েলমি প্যাড মিনি-তে থাকছে এই প্রাইজ সেগমেন্টের মধ্যে সর্বপ্রথম ইউনিবডি ডিজাইন। যাতে করে ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন কাজগুলো করতে স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা লাভ করেন। থাকছে ৮.৭ ইঞ্চি ও ৭.৬ মিলিমিটার আল্ট্রা-স্লিম ডিসপ্লে। ডিভাইসটির নিখুঁত আকার এর ব্যবহারকারীদের বড় স্ক্রিনের ডিভাইসের চাহিদা পূরণ করবে। ৬৪০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির কারণে এর ব্যবহারকারীরা হঠাৎ চার্জ শেষ হয়ে যাবার চিন্তামুক্ত থাকবেন।