All posts by jitu

কুমিল্লায় হেডফোন লাগিয়ে গেমস খেলছিল স্কুল ছাত্র : ট্রেনে কাটা পড়ে মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে প্রকাশ চন্দ্র শীল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেল স্টেশনের পাশে দইয়ারা এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মৃত প্রকাশ চন্দ্র (১৪) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল শীল বাড়ির প্রবাসী নিমাই চন্দ্র শীলের দ্বিতীয় ছেলে। সে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। প্রকাশ চন্দ্র গত প্রায় ১০-১৫ দিন আগে তার নানার বাড়ি কুমিল্লার দইয়ারা গ্রামে বেড়াতে গিয়েছিল। তার মা গিয়ে গিয়েছে গত দুইদিন আগে। তারা বেড়ানো শেষ করে কয়েকদিন পর নিজ বাড়ি চাঁদপুরে আসার কথা থাকলেও বৃহস্পতিবার বিকেলে নানার বাড়ি থেকে ঘুরতে বের হয়ে রেললাইনের উপরে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেমস খেলছিল। এসময় লাকসাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। বাবা নিমাই চন্দ্রের তিন সন্তানের মধ্যে প্রকাশ ছিল দ্বিতীয়। বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রকাশের লাশ শুক্রবার দুপুরে বাড়িতে আনা হবে।

বাগমারায় প্রভাবশালীরা ভরাট করলো ২ শত বছর পুরনো দুই পুকুর!

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকা। বাজারটির পূর্ব দিকে উত্তর-দক্ষিণ বরাবর জাতীয় প্রধান ঢাকা-চট্টগ্রাম রেলপথ , আর পশ্চিমে একইমুখী কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। এই বাজারটির উত্তর সীমানায় সড়ক পথের পশ্চিম পাশে রয়েছে শতাব্দির প্রাচীণ বাগমারা উচ্চ বিদ্যালয় । এই স্কুলের উত্তর সীমানা প্রাচীর ঘেষা রয়েছে বাগমারা গার্লস হাই স্কুল নামে অন্য আরেকটি প্রতিষ্ঠান। এই দুটি স্কুলের ঠিক পূর্বদিকে সড়ক ও রেলপথের মাঝে রয়েছে কমপক্ষে দু’শতাধিক বছরের পুরনো দুটি পুকুর। স্থানীয়ভাবে যা চৌধুরী পুকুর নামে পরিচিত। প্রতিটি পুকুরের আয়তন প্রায় দু’ একরের।

বাগমারা উচ্চ বিদ্যালয়ের গর্বিত ছাত্র বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। স্কুলটির অবস্থানও তার পৈত্রিক জন্মস্থানের অনেকটা কাছাকাছি এলাকায়। বর্তমানে এই স্কুল দুটির গভর্নিং কমিটির সভাপতি অর্থমন্ত্রী নিজেই। সরকারীভাবে যেখানে পুকুর,ডোবা বা কোন জলাধার ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ , সেখানে সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্থানীয় রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালী একটি চক্র রাত-দিন সমানে ট্রাকযোগে মাটি এনে পুকুর দুটি ভরাট করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক মানুষ জানান, ১৯২১ সালে প্রতিষ্ঠিত বাগমারা উচ্চ বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৯ মার্চ ২০২২ ইং জাকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। সেখানে ভার্চ্যূয়ালী অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এরপর অর্থাৎ গেল রমজানের শুরুতেই স্থানীয় লালমাই যুবলীগ আহবায়ক মোতালেব হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতা পুকুর দুটি ভরাট করে ফেলে।

উল্লেখ্য যে, সুপ্রাচীন কাল হতে এই এলাকার লোকজন ছাড়াও বিশেষ করে সড়কপথে চলাচলকারী মানুষদের গোসল,কাপড় ধোঁয়াসহ নিত্য প্রয়োজনে এই পুকুরের পানি ব্যবহার করা হতো। মাছ চাষ হতো। স্বাধীনতা পরবর্তীতে পুকুরের উত্তর পাড়ে বাগমারা উচ্চ বিদ্যালয়ের হোষ্টেল প্রতিষ্ঠার পর এখানকার আবাসিক ছাত্রদের একমাত্র পানির উৎস ছিল এই পুকুর দুটি।

এছাড়াও স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র আরো জানায়, এক সময় হোষ্টেলটির সামনের ভরাট হয়ে যাওয়া পুকুরটিতে আন্তঃ স্কুল সাঁতার প্রতিযোগীতাও হতো। তাছাড়া বর্ষার বৃষ্টিতে সড়ক ও রেলপথের পানি নিষ্কাশনে যেমন পুকুরটির গুরুত্ব ছিল,তেমনি স্থানীয় এলাকা ছাড়াও সড়ক-মহাসড়কের আশপাশে অগ্নিকান্ডে পানির অন্যতম উৎস হিসেবেও এই পুকুরের পানি ব্যবহৃত হতো।

স্থানীয় সুত্র নাম প্রকাশ না করার শর্তে আরো জানান, স্কুল কমিটির নেতৃবৃন্দের সাথে আতাতসহ সরকারী নির্দেশনা উপেক্ষা করে যখন ভরাট কার্যক্রম শুরু করে, তখন কুমিল্লা জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, লালমাই উপজেলা নির্বাহী অফিসার, লালমাই থানাসহ সরকারের একাধিক দপ্তরে চিঠিসহ লিখিতভাবে ঐতিহ্যবাহী পুকুর দু’টি ভরাট বন্ধে প্রশাসনের সহযোগীতা চাইলেও সংশ্লিষ্ট কোন বিভাগই এগিয়ে আসেনি। আর এভাবেই দু’শ বছরের প্রাচীণ পুকুর দু’টির কবর রচিত হয়ে যায়। বর্তমানে ভরাট হওয়া পুকুর দুটিকে কেন্দ্র করে প্রভাবশালীদের রমরমা অর্থনৈতিক কার্যক্রম শুরু হয়ে গেছে।

উল্লেখ্য যে, স্কুলের পুকুর দুটি ভরাটের আবেদন জানিয়ে উল্লেখিত নেতৃবৃন্দ স্কুল পরিচালনা কমিটির সভাপতি আ.হ.ম মোস্তফা কামালের কাছে গেলে তিনি তাদের সেই আবেদনে সাড়া দেননি।

 

কুমিল্লায় জনপ্রতি ৫৬ টাকায় খরচে সরকারি চাকরি হয়েছে ৬২ জনের

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে ২০তম গ্রেডের শূণ্য পদে ৬২ জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। ৩ জুলাই থেকে তারা যোগ দিয়েছেন কাজে। মাত্র ৫৬ টাকায় সরকারি ভাবে ফরমপূরন করে চাকুরী প্রার্থীদের নিজ যোগ্যতায় এই জনবল নিয়োগ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিনি জানান, সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হয়েছে। কোন প্রকার তদবির বা লেনদেন ছাড়াই এই নিয়োগ হয়েছে। মেধার ভিত্তিতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বিধি মোতবেক সরকারি কোটাপূরণসহ দ্রুততম সময়ে এই নিয়োগ সম্পন্ন করা হলো।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব তথ্য জানান। এসময় ২০তম গ্রেডে নতুন নিয়োগ প্রাপ্ত অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, সহকারী বাবুর্চি, বেয়ারার এবং মালিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সার্কিট হাউজ এবং স্থানীয় সরকার শাখায় অফিস সহায়ক পদে আবেদন করেন ৬ হাজার ৯৫৮ জন, এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৩০ জন, নিয়োগ প্রাপ্ত হন ১৪ জন, ১ জন নিয়োগ নিতে আসেন নি। নিরাপত্তা প্রহরী পদে ৭৪৩ জন আবেদন করেন, ৪৯১ জন পরীক্ষায় অংশ নেন এবং ২৯ জনের নিয়োগ হয়। পরিচ্ছন্নতা কর্মী পদে ৪৪৪ জন আবেদন করেন, পরীক্ষায় অংশ নেন ৩২৩ জন, নিয়োগ পেয়েছেন ১৫ জন, ১ জন নিয়োগ নিতে আসেন নি। সহকারী বাবুর্চি পদে ৯ জনের আবেদন গ্রহন করা হয়, ৫ জন পরীক্ষা দেন এবং ১ জনের নিয়োগ দেয়া হয়। বেয়ারার পদে ১০ জনের আবেদন পাওয়া যায়, ৫ জন পরীক্ষায় অংশ নেন এবং ২ জনের নিয়োগ হয়। মালি পদে ১২ জনের নিয়োগ গ্রহন করা হয়, ৩ জন পরীক্ষায় অংশ নেন এবং ১ জনের নিয়োগ হয়।

অফিস সহায়ক পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ৪ জনসহ ১৪ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা সামসুন্নাহার সালমা বলেন, এই চাকরিতে আবেদনের খরচ ৫৬ টাকা শুধু খরচ হয়েছে। এছাড়াও চাকরি পেতে কোথাও কোন টাকা কিংবা লবিং করতে হয় নি।

বেয়ারার পদে নিয়োগ পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজ কর্ম বিভাগে মাস্টার্স পড়ুয়া মোঃ আরিফুল ইসলাম ভুইয়া সুমন জানান, চাকরির জন্যই পরীক্ষা দেয়া হয়েছে এবং সহজে নিয়োগ সুস্পন্ন হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ।

এই জনবল নিয়োগে পরীচ্ছন্নতাকর্মী পদে হরিজন সম্প্রদায়কে প্রাধান্য দেয়া হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। ২০২১ সালের ১৫ নভেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ পরীক্ষা হয় ২০২২ সালের ৩ জুন। পরে ভাইবার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করে প্রশাসন।

চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাংচুর, হামলাকারীর অস্ত্রসহ ছবি ভাইরাল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের হামলায়  শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা হকিষ্টিক দিয়ে তার গাড়িটি ভাংচুর করেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল আনুমানিক ৩ টায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ঘটনাটি ঘটে।

সন্ত্রাসী হামলায় আহত শাহজালাল মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে পাশের গ্রাম গোপালনগর থেকে দাওয়াত খেয়ে আসার পথে চিহ্নিত সন্ত্রাসী মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে। এসময় প্রত্যেকের হাতেই হকিষ্টিকসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল। আমার গাড়িতে আমি এবং চালক ব্যতিত কেউ ছিলনা। সন্ত্রাসীদের হামলায় আমি দৌড়ে নালঘর বাজারের পাশে সামাদ মেম্বারের বাড়িতে আশ্রয় নিই। এসময় সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে। পরে স্থানীয় জনতা একত্রিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।স্থানীয় সাংসদ মুজিবুল হক মুজিবের নির্দেশে জুয়েল আমার উপর এ হামলা করেছে। বিগত ইউপি নির্বাচনে আমি নৌকা প্রতিক পেয়ে বিজয়ী হয়েও গত ৭ মাস ধরে ইউনিয়ন পরিষদে যেতে পারি না। আমার চেয়ারম্যান কক্ষ তালাবদ্ধ করে রেখেছে এমপি মুজিবুল হকের ভাতিঝারা ও এই সন্ত্রাসী জুয়েল। এমপি সাহেবের পচ্ছন্দের এক মেম্বার প্রার্থী নির্বাচনে পরাজিত হওয়ার পরই আমার উপর এ বিপদ নেমে এসেছে। এ নিয়ে ২ বার আমার উপর হামলা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, মনিরুজ্জামান জুয়েল বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। জেলা এবং উপজেলা বিএনপি’র শীর্ষ নেতাদের সাথে তার চলাফেরা। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে কিন্তু রহস্যজনক কারণে গ্রেফতার হয়না সে। এছাড়াও তার কাছে আমেরিকার তৈরি একটি ষ্টেনগান রয়েছে।

এ দিকে হামলার ঘটনার পর হামলাকারি জুয়েলের অস্ত্রসহ দুটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

শ্রীলঙ্কায় প্রমাণ হলো জনগণের ক্ষমতাই আসল

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রাজনীতিবিদের প্রধান উদ্দেশ্য জনগণকে সেবা দেওয়া। কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তারা তাদের দায়িত্ব ও প্রতিশ্রুতি ভুলে যান। ব্যস্ত হয়ে পড়েন নিজেদের নিয়ে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি মনে করিয়ে দেয় জনগণ কতটা শক্তিশালী। দেশটি স্বাধীনতার পর বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে। কোনো পদক্ষেপেই কাটছে না সংকট। তাছাড়া শ্রীলঙ্কাকে চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

শনিবার (৯ জুলাই) শ্রীলঙ্কায় যা ঘটেছে তা জেমস শার্লির লেখা সত্যবাদের কথাই মনে করিয়ে দেয় যে, রাজদণ্ড ও মুকুটকেও একদিন তলিয়ে যেতে হবে।

ওই দিন দুপুর থেকেই দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বাস, ট্রেন ও গাড়িতে দলে দলে মানুষ আসতে থাকে রাজধানী কলম্বোয়। বিপদ আঁচ করে শুক্রবার রাতেই প্রেসিডেন্ট রাজাপাকসেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় সেনাবাহিনী।

প্রবল উৎকণ্ঠায় রাত কাটলেও জনতার ধৈর্যের বাঁধ ভাঙে সকালে। সব বাধা পেরিয়ে করে হাজার হাজার মানুষ কলম্বোয় রাজাপাকসের সরকারি প্রাসাদ ঘিরে ফেলে। কাঁদানেগ্যাসের গোলা ছুড়ে, শূন্যে গুলি ছুড়েও তাদের রুখতে ব্যর্থ হয় পুলিশ। এক সময় ব্যারিকেড ভেঙে স্রোতের মতো মানুষ ঢুকে পড়তে শুরু করে প্রাসাদের ভেতরে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে সরকারের সবাইকে পদত্যাগ করতে বলে।

সেদিন রাতেই স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে পদত্যাগ করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট। বুধবার (১৩ জুলাই) তার পদত্যাগ করার কথা ছিল। তবে পদত্যাগ না করে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়ে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে গেছেন তিনি।

শ্রীলঙ্কায় মাসব্যাপী চলা বিক্ষোভের চূড়ান্ত রূপ নেয় প্রেসিডেন্টের বাসভবনে হামলার মধ্যে দিয়ে। এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও। বৈদেশিক মুদ্রার অভাবে দেশটির সরকার জ্বালানি তেলসহ প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারছে না। এতে সেখানের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।

এমন পরিস্থিতির মধ্যে দেশটিতে ঘটে গেছে জনগণের অভ্যুত্থান। পতন ঘটতে যাচ্ছে রাজাপাকসে পরিবারের শাসন। শ্রীলঙ্কার সরকারে এই পরিবারের ছয়জন সদস্য দায়িত্বপালন করেছে, যাদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। একসময় তারা নিজেদের সর্বশক্তিমান ও অজেয় মনে করতেন।

গোতাবায়া রাজাপাকসের ক্ষমতা গ্রহণের ৩০ মাসের মধ্যে এরকম ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। সংসদে তাদের দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু জনগণের বিক্ষোভের মুখে সব কিছু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন সর্বময় ক্ষমতার অধিকারী।

সূত্র: ডেইলি মিরর শ্রীলঙ্কা

কুমিল্লার চৌদ্দগ্রামে নববধূকে শ্লীলতাহানি ও অর্থ-স্বর্ণালংকার লুট

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকা স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই ব্যবসায়ীর নববধূর শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

লিখিত অভিযোগে নববধূ উল্লেখ করেন, একই এলাকার মনির হোসেন, মহসিন রেজা, ইয়াছিন আরাফাত, রায়হান, জাহাঙ্গীর ড্রাইভার ও মো. হোসেনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে তার স্বামী জাহিদ হাসানের গত ৩-৪ মাস পূর্বে থেকে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। বিবাদীরা প্রায় সময় তার স্বামীকে হত্যাসহ নানান ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই জের ধরে বুধবার রাত প্রায় ৯ টার দিকে তারাসহ ৮-১০ জন ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর চালায়।

এ সময় ঘরের ভিতরে থাকা আলমিরা ভেঙে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা লুট করে। এ সময় তারা বাধা প্রদান করলে দুর্বৃত্তরা জাহিদের মাকে মারধর করে। এ সময় ওই গৃহবধূ শাশুড়িকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও মারধর করে পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হামলার সময় তার স্বামী ব্যবসার কাজে ভারতে অবস্থান করছিলেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বিবাদীরা পালিয়ে যায়।

ওই গৃহবধূর শাশুড়ি বলেন, আমার ছেলে ব্যবসার কাজে ভারতে অবস্থান করছে। বিবাদীরা সঙ্গে আমার ছেলের পূর্ব বিরোধ চলে আসছে। তারা প্রায় সময় হুমকি দিয়ে বলতো আমার ছেলেকে প্রাণে হত্যা করবে। রাতের আধারে আমাদের বাড়িঘরে ঢিল মারতো। বুধবার রাতে তারা অতর্কিতভাবে হামলা করে আমার নতুন বিল্ডিং ঘরের দরজা-জানালা এবং আসবাবপত্র ভাঙচুর চালায় এবং টিনসেডের ঘরে রক্ষিত আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া তারা আমার পুত্রবধূকে মারধর করে শ্লীলতাহানি করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বৃহস্পতিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রাতেই গৃহবধু বাদী হয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার মুরাদনগরে অন্তঃসত্ত্বা কিশোরীর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে সুমাইয়া আক্তার নামে নির্যাতনের শিকার এক অন্তঃসত্ত্বা কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপির কাঠালিয়া কান্দা গ্রাম থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার (১৩) ওই গ্রামের দিনমজুর হাকিম মিয়ার মেয়ে। এদিকে ওই কিশোরীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বার ঘটনায় জড়িত জাকির হোসেনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। অবিলম্বে জাকির হোসেনকে গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, কাঠালিয়া কান্দা গ্রামের দিনমজুর হাকিম মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছিল একই গ্রামের কালা গাজীর ছেলে জাকির হোসেন (৩৫)। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করার জন্য জাকির হোসেনকে চাপ দেয় এলাকাবাসী। বাধ্য হয়ে জাকির হোসেন তাকে বিয়ে করেন। বিয়ের দুএকদিন পর থেকেই কিশোরীকে জাকির বেধড়ক মারধর এবং ডিভোর্স দেওয়ার জন্য নানাভাবে নির্যাতন করতে থাকে। মঙ্গলবার সুমাইয়া এসব ঘটনা এলাকার লোকজনকে জানালে সে ক্ষুব্ধ হয়ে তাকে আরও নির্যাতন করেন। বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে কিশোরী সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি পরিকল্পিতভাবে সুমাইয়াকে হত্যার পর তার মরদেহ ঘরের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঘটনার পরপর এলাকা ছেড়ে পালিয়ে গেছে জাকির হোসেন।

এ বিষয়ে কিশোরীর বাবা হাকিম মিয়া বলেন, আমার মেয়েকে ব্যাপক নির্যাতন করা হয়েছে, সে অন্তঃসত্ত্বা, জাকির তাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে, আমি এই ঘাতকের যথাযথ বিচার দাবি করছি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, এটি যদি হত্যাকাণ্ডের ঘটনা হয়ে থাকে অবশ্যই ঘাতকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ১৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন বিক্তিক সামাজিক সংগঠন “উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘ” এর আয়োজনে ১৯তম বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পুর্ণ হয়েছে ফাজিল মাদ্রাসা অডিটোরিয়াম হল রুমে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারগাঁও ফাজিল মাদরসার অধ্যক্ষ জনাব আনিসুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ জয়নাল আবেদিন, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক জনাব মোঃ গিয়াস উদ্দিন মজুমদার, আল-আরাফা ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপক জনাব মোঃ জাকির খান, এছাড়া মোটিভেশনাল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব দ্বীপক চন্দ্র সূত্রধর,প্রফেসর, চিওড়া সরকারি কলেজের অধ্যাপক জনাব দ্বীপক চন্দ্র সূত্রধর, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব মোঃ জাহিদুল ইসলাম,ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব মোঃ ইয়াছিন মিজি, এছাড়াও স্থানীয় জেলা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত হোসেন আতিফ।

ডোপ টেস্টে নিষিদ্ধ বাংলাদেশের পেসার শহিদুল

 

স্পোর্টস ডেস্কঃ

ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে ১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের তরুণ পেসার শহিদুল ইসলাম। আইসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞার তথ্য জানায় আইসিসি।

অপরাধ স্বীকার করে নেওয়ার ফলে শাস্তি কমই পেয়েছেন শহিদুল। আইসিসি অ্যান্টি ডোপিং আর্টিকেলের ২.১ আইন ভঙ্গ করেছেন তিনি।

গত ৪ মার্চ, ঢাকায় আইসিসির পক্ষ থেকে চলা অ্যান্টি ডোপিং কার্যক্রমে স্যাম্পল প্রদান করেন শহিদুল ইসলাম। পরীক্ষা-নীরিক্ষার পর তার ইউরিনে ক্লোমিফেনের উপস্থিতি পাওয়া যায়। আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং সংস্থা ওয়াডা (ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাসোসিয়েশন) নির্ধারিত যে সব নিষিদ্ধ ওষু