All posts by jitu

বেকায়দায় রাশিয়ার জ্বালানিখাত, ক্রেতা সংকটে সাগরে ভাসছে তেলবাহী জাহাজ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এতে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি জ্বালানিখাতও বেকায়দায় পড়েছে। বিক্রি কমে গেছে ‘উরালস ক্রুড অয়েলের’ (রাশিয়ার জ্বালানি তেল)। এমন পরিস্থিতিতে জ্বালানি বিশ্লেষণ সংস্থা ভোরটেক্স জানিয়েছে, ৬০ কোটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে রাশিয়ার বেশ কিছু জাহাজ সাগরে ভাসছে। ক্রেতা সংকটে এগুলোর বেশির ভাগই অবিক্রিত থেকে যাচ্ছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়ন এখনো একমত হতে পারেনি। কিন্তু রাশিয়ার তেলের ক্রেতা খুঁজে না পাওয়ার অন্যতম কারণ হলো ভবিষ্যতে নিষেধাজ্ঞার ভয়।

ভোরটেক্স জানায়, সাগরে রাশিয়ার জ্বালানি তেলের পরিমাণ যুদ্ধ শুরুর আগের তুলনায় তিনগুণ বেড়েছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে হামলা চালায় পুতিন প্রশাসন।

হস্টন ভিত্তিক জ্বালানি বিশ্লেষক ক্লে সিগল বলেন, খবরে বলা হচ্ছে রাশিয়ার তেল রপ্তানি শক্তিশালী অবস্থানে রয়েছে। কিন্তু বাস্তাব চিত্র ভিন্ন। কারণ সমুদ্রে রাশিয়ার বিপুল পরিমাণ তেল জমে যাচ্ছে।

তিনি বলেন, সাগরে রাশিয়ার তেল নিয়ে যেসব জাহাজ ভাসছে তার ১৫ শতাংশের নির্দিষ্ট গন্তব্য নেই। এসব তেলের কিছু অংশ অপ্রকাশিত ক্রেতাদের কাছে যাবে।

জানা গেছে, রাশিয়ার অধিকাংশ তেল এশিয়া যাচ্ছে, বিশেষ করে চীন ও ভারতে। তাছাড়া রাশিয়ার তেলের একটা অংশ এখনো ইউরোপে যাচ্ছে।

বরুড়ায় পরকীয়ায় জড়িয়ে স্বামী ও ২ সন্তান ছেড়ে বিয়ে, নির্যাতনে মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বরুড়ায় স্বামী ও ২ সন্তান ছেড়ে পরকীয়া প্রেমে জড়িয়ে বিয়ে করেন রূপালী আক্তার। এর ২ বছর পর নির্যাতনে মৃত্যু হয় তার।

ঘটনাটি ঘটেছে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মস্কিপুর গ্রামে। ওই ঘটনার পর আত্মগোপনে চলে যান স্বামী ফয়সালসহ তার পরিবার। নিহতের মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত শাহআলম এর মেয়ে রূপালী আক্তার। প্রায় ১১ বছর পূর্বে পারিবারিকভাবে একই ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে বিবাহের পর এক ছেলে ও এক কন্যা সন্তানের জননী হন রূপালী। বাপের বাড়িতে থেকে সন্তানকে পার্শ্ববর্তী একটি মক্তবে আরবি পড়ানোর সুবাদে ঘনিষ্ঠ হন ওই মক্তবের শিক্ষক ফয়সালের সঙ্গে।

একপর্যায়ে ১ম স্বামীকে তালাক দিয়ে প্রায় দুই বছর পূর্বে ফয়সালের সঙে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় স্বামী ফয়সালের সংসারে আরও একটি কন্যা সন্তান জন্ম দেন। কয়েক মাস পর ওই কন্যা শিশুটিকে অন্যত্র দত্তক দিয়ে দেন ফয়সাল। আর যৌতুকসহ নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন স্বামী ফয়সাল ও তার পরিবার।

রুপালির মা সাফিয়া বেগম অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার রুপালিকে অমানবিক নির্যাতনের একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার মেয়ের মৃত্যুকে ভিন্ন দিকে প্রভাবিত করতে সিএনজি অটোরিকশায় আমার বাড়ি (চান্দিনার পূর্বরামচন্দ্রপুরে) পাঠিয়ে দেন তারা। পরে রামচন্দ্রপুর গ্রামের লোকজন অপর একটি সিএনজি অটোরিকশাযোগে রুপালির মরদেহ তার স্বামীর বাড়ি মস্কিপুরে নিয়ে গিয়ে দেখে তার স্বামীসহ পরিবারের কেউ বাড়িতে নাই।

খরব পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে রুপালির মরদেহ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেন এবং কুমেক হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত করেন। পরদিন মরদেহ মায়ের কাছে হস্তান্তর করলে পিত্রালয়েই দাফন করা হয় তাকে।

এ বিষয়ে জানতে স্বামী ফয়সালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, ফয়সালের বাড়ি হতে রুপালী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করার জন্য কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছে না।

মুরাদনগরে পরকীয়ার জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে পরকীয়া প্রেমের জের ধরে মো. সজিব (৩৪) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু মো. সাকিব (২৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় বাঙ্গরাবাজার থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাশ।

নিহত সজিব পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মনির খানের ছেলে ও তার বন্ধু সাকিব একই গ্রামের এরশাদ আলীর ছেলে। দুজনই পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

এ নিয়ে শুক্রবার নিহতের বড়ভাই ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ৭ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ হত্যার সময় ব্যবহৃত অটোরিকশা চালক ও মামলার এজাহার নামীয় আসামি মো. হাসানকে গ্রেপ্তার করে। পরে শনিবার হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

হাসানের দেয়া তথ্য মতো তথ্যপ্রযুক্তির সহায়তা মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মামলার ১নং আসামি মো. সাকিবকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, পরিদর্শক (তদন্ত) মানস বড়ুয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী শাহনেওয়াজ।

এ সময় পিযুষ চন্দ্র দাশ সাংবাদিকদের আরও জানান- ভিকটিম সজিব ও আসামি সাকিব একই গ্রামের হওয়ার সুবাদে তারা ভালো বন্ধু ছিলেন এবং একত্রে চলাফেরা করতেন। ভিকটিম সজিব রাজমিস্ত্রির কাজ করার সুবাদে প্রায়ই সময় মো. হাসানের অটোরিকশাযোগে চলাচল করতেন।

পরকীয়া প্রেমের জের ধরে ইতোপূর্বে সাকিবের সঙ্গে সজিবের বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব-পরিকল্পিতভাবে ভিকটিম সজিবকে অটোরিকশা দিয়ে নিয়ে আসে সাকিবসহ বাকি আসামিরা। পরে বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজের কাছে এসে আসামিরা সজিবকে কুপিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে স্থানীয়রা সজিবকে আহত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে সজিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজিব মারা যায়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার ১নং আসামিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নোয়খালী থেকে লুট হওয়া স্বর্ণ দাউদকান্দিতে উদ্ধার, আটক ২

 

জাকির হোসেন হাজারীঃ

নোয়খালী জেলার বেগমগঞ্জ উপজেলার সত্য নারায়ন জুয়েলার্সের লুন্ঠিত হওয়া ৮০ ভরি ০৫ আনা স্বর্ণ দাউদকান্দি থেকে উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার রাজিব কর্মকার এবং চাদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী এলাকার তপু কর্মকার।

পুলিশ জানায়, মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় হাত পা বাধাঁ অবস্থায় অজ্ঞাত ব্যাক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের রঞ্জিত কুড়ির ছেলে অভিজিত কুড়ি বলে জানায় এবং উপজেলার সত্য নারায়ন জুয়েলার্সের কর্মচারী পরিচয় দেয়।

অভিজিত কুড়ির বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮াটায় নোয়াখালী থেকে গহনা বানানোর জন্য ৮৮ ভরি ০৫ আনা গলানো স্বর্ণ নিয়ে ঢাকার উদ্ধেশ্যে রওনা করে। চৌমহনী নামক স্থানে গেলে ডিবি পুলিশ পরিচয়ে ৫ যুবক তাকে মাইক্রোবাসে তুলে নেয় । পরে মারধর করে তার হাত পা বেধে দাউদকান্দির পুটিয়া এলাকায় গাড়ী থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে সাথে থাকা স্বর্ণ নিয়ে যায়। ঘটনাটি তাৎক্ষনিক জেলা পুলিশ সুপার মহোদয়ক অবগত করা হলে তাঁর নির্দেশে দ্রæত ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ শুরু করি। ভিকটিমের দেয়া তথ্যমতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া থেকে রাজিব কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাজিব কর্মকার জানায় যে, চাদপুরের মতলব উত্তর উপজেলার জনৈক তপু কর্মকারের নিকট লুন্ঠিত স্বর্ণগুলো রয়েছে। তার দেয়া তথ্যমতে দাউদকান্দি মডেল থানার এসঅই সুদর্শন ও এএসআই ছোটনকে সাথে নিয়ে মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে তপু কর্মকারকে আটক করা হয় এবং লুন্ঠিত ৮৮ভরি গলানো স্বর্ণ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল বলেন, সত্য নারায়ন জুয়েলার্সের মালিক ও আটক রাজিব কর্মকার আপন মামাত-ফুফাত ভাই রাজিব। রাজিব আগে ওই দোকানে কাজ করতো। অনিয়মের অভিযোগে তাকে দোকান থেকে চাকরীচ্যুত করা হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে রাজিব কর্মকার তপু কর্মকারকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। তাদের সাথে অভি কর্মকার নামে আরো একজন ছিল। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

কুমিল্লায় উঁচু উঁচু ভবন হয়েছে রাস্তাঘাট অনেক সুন্দর, এটা প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক – তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কুমিল্লায় আমি বহুবার এসেছি। ছয় বছর আগেও একবার এসেছি। কিন্তু এবার এসে কুমিল্লাকে চিনতে পারছি না। কুমিল্লায় অনেক উঁচু উঁচু ভবন হয়েছে।

রাস্তাঘাট অনেক সুন্দর। এটা কোনো ম্যাজিক নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক। দেশে আজ কোথাও কুঁড়েঘর দেখা যায় না, কেউ খালি পায়ে হাঁটে না। এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে। ‘

বুধবার (২৫ মে) কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জাতীয় কবি ছিলেন সাম্যের কবি, সম্প্রীতির কবি, প্রেমের কবি ও বিদ্রোহী কবি। তিনি কুমিল্লায় বসে অনেক কবিতা লিখেছেন, নার্গিসকে নিয়ে লিখেছেন। এবারের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান কুমিল্লায় করায় সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু নজরুলের জীবনদর্শন থেকে অনুপ্রাণিত হয়েছেন। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি কবিকে বাংলাদেশে এনে নাগরিকত্ব প্রদান করেন। ‘

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় কবির জন্মদিনে আজকে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। তবু বলি, বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন, সিটি নির্বাচন কোথাও অংশ নিতে চায় না। তারা বুঝতে পেরেছে নির্বাচনে এলে তাদের কী পরিণতি হতে পারে। ভরাডুবির ভয়ে এখন তারা নির্বাচনে অংশ নিতে চায় না। ‘

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বেগম সিমিন হোসেন রিমি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রওশন আরা, কবিপৌত্রী খিলখিল কাজী ও মিষ্টি কাজী। স্মারক বক্তব্য প্রদান করেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনসুর আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

২০১৫ সালের পর এবার ২০২২ সালে নজরুল জন্মজয়ন্তীর উৎসব কুমিল্লায় জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবার তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশে আজ কোথাও কুঁড়েঘর দেখা যায় না, কেউ খালি পায়ে হাঁটে না- তথ্যমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কুমিল্লায় আমি বহুবার এসেছি। ছয় বছর আগেও একবার এসেছি। কিন্তু এবার এসে কুমিল্লাকে চিনতে পারছি না। কুমিল্লায় অনেক উঁচু উঁচু ভবন হয়েছে।

রাস্তাঘাট অনেক সুন্দর। এটা কোনো ম্যাজিক নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক। দেশে আজ কোথাও কুঁড়েঘর দেখা যায় না, কেউ খালি পায়ে হাঁটে না। এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে। ‘

বুধবার (২৫ মে) কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জাতীয় কবি ছিলেন সাম্যের কবি, সম্প্রীতির কবি, প্রেমের কবি ও বিদ্রোহী কবি। তিনি কুমিল্লায় বসে অনেক কবিতা লিখেছেন, নার্গিসকে নিয়ে লিখেছেন। এবারের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান কুমিল্লায় করায় সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু নজরুলের জীবনদর্শন থেকে অনুপ্রাণিত হয়েছেন। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি কবিকে বাংলাদেশে এনে নাগরিকত্ব প্রদান করেন। ‘

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় কবির জন্মদিনে আজকে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। তবু বলি, বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন, সিটি নির্বাচন কোথাও অংশ নিতে চায় না। তারা বুঝতে পেরেছে নির্বাচনে এলে তাদের কী পরিণতি হতে পারে। ভরাডুবির ভয়ে এখন তারা নির্বাচনে অংশ নিতে চায় না। ‘

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বেগম সিমিন হোসেন রিমি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রওশন আরা, কবিপৌত্রী খিলখিল কাজী ও মিষ্টি কাজী। স্মারক বক্তব্য প্রদান করেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনসুর আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

২০১৫ সালের পর এবার ২০২২ সালে নজরুল জন্মজয়ন্তীর উৎসব কুমিল্লায় জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবার তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুসিকের ২৪ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ১৩৩ মামলা

মো. লুত্ফুর রহমান:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের ২৪ জন প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগে ১৩৩টি মামলা রয়েছে। হত্যা, অস্ত্র, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড, বিশেষ ক্ষমতা, সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইন, মাদক ব্যবসা, নারী নির্যাতন, মারামারি, প্রতারণা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে এ মামলা দায়ের করা হয়।

এদের মধ্যে জামায়াত ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ৪ জন প্রার্থীর বিরুদ্ধেই আছে ১০৩টি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ১৪ জন প্রার্থীর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। অপর ছয় প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একটি করে ১৩টি মামলা আছে। এসব প্রার্থীরা নিজেরাই তাদের মামলার তথ্য কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সম্প্রতি দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন। তবে এসব প্রার্থীদের দাবি, তাদের বিরুদ্ধের মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক ফায়দা লুটার জন্য প্রতিপক্ষ বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে এসব মামলা দিয়েছে।

সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীদের দাখিল করা হলফনামা সূত্রে জানা গেছে, নগরীর ১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা, সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে ২৭টি মামলা রয়েছে। মামলায় অভিযুক্ত প্রার্থীদের মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা সবচেয়ে বেশি। তিনি মহানগর জামায়াতের সদস্য এবং টানা দুই মেয়াদে সিটির ঐ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। মামলায় পরবর্তী অবস্থানে আছেন সিটির ২ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল। তিনি স্থানীয় যুবদলের নেতা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনসহ নানা অভিযোগে ২৬টি মামলা রয়েছে। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগর জামায়াতের সদস্য মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে আছে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ২৫টি মামলা। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একসময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত একরাম হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে ২৫টি মামলা রয়েছে। তিনি এখন জামায়াত নেতা হিসেবে এলাকায় পরিচিত। তবে এই দুই প্রার্থীও (মোশারফ হোসেন ও একরাম হোসেন) টানা দুই মেয়াদে নিজ নিজ ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন।

এছাড়া সিটির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাবেদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে থাকা সৈয়দ রায়হান আহমেদের বিরুদ্ধে একটি মামলা আছে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা শাখাওয়াত উল্লাহ শিপনের বিরুদ্ধে মারামারির একটি মামলা এবং ১৫ নম্বর ওয়ার্ডের সাইফুল-বিন জলিলের বিরুদ্ধে পুলিশের কর্তব্য কাজে বাধা ও একটি হামলার ঘটনায় পৃথক দুটি মামলা আছে। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। তিনি ঐ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং তিনি মহানগর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমান মজুমদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনে ৪টিসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি সিটি দক্ষিণ এলাকার সদর দক্ষিণ উপজেলা যুবদলের সভাপতি। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবদুস সাত্তারের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা আছে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এবং ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. আবুল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সিটির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সর্বোচ্চসংখ্যক মামলায় অভিযুক্ত কাজী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলার সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিতভাবে করা হয়েছে। আদালতে মামলার হাজিরা দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। এরপরও তিনি এলাকাবাসীর পাশে ছিলেন, আছেন। ওয়ার্ডবাসী এ নির্বাচনেও তাকে বেছে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। অপর প্রার্থীরাও তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।

সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার একাধিক বাসিন্দার সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ভারত সীমান্তবর্তী এই নগরীর প্রধান সমস্যা মাদকের ভয়াবহতা। এছাড়া স্থানীয়ভাবে আছে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, যানজট ও ভাঙাচোরা রাস্তাঘাট। এসব সমস্যার পাশাপাশি আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ ঘটছে নানা অপরাধ। সমস্যাগুলোর সমাধানসহ একটি উন্নয়নসমৃদ্ধ ও শান্তিপূর্ণ ওয়ার্ড প্রতিষ্ঠায় যে প্রার্থীকে যোগ্য মনে করব, আমরা তাকেই ভোট দেব।

কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য নিজেরাই হলফনামায় উল্লেখ করেছেন। তথ্যগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। প্রার্থীরা হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচনবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন এ সিটির মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডের তিনটি পদে ইভিএমে শতভাগ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আম গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমগাছ থেকে পড়ে ইমন খান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

নিহতের বাবা জানায়, ইমন সকালে আম পাড়তে গাছে উঠে। হঠাৎ গাছ থেকে পড়ে আঘাত পায়। পরে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নগেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।