All posts by jitu

কুমিল্লার চান্দিনায় সন্তানের মোবাইল আসক্তিকে কেন্দ্র করে পিতার আত্মহত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় শিশুসন্তানের মোবাইল আসক্তিকে কেন্দ্র করে আরিফুর রহমান (২৮) নামের এক পিতা বিষপান করে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুর রহমান ওই গ্রামে মিয়া বাড়ির মোতালেব বাহারের ছেলে। এক সন্তানের পিতা আরিফ পেশায় নির্মাণ শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর পূর্বে বিয়ে করে আরিফুর রহমান। দাম্পত্য জীবনে ৭ বছরের এক পুত্রসন্তান রয়েছে। ওই শিশুর ঘুম থেকে উঠেই মোবাইল ফোন আসক্তিতে বিরক্ত পিতা আরিফ। শনিবার ভোরে মাদ্রাসায় না গিয়ে মোবাইল ফোন নিয়ে গেম খেলায় পিতা আরিফ রাগান্বিত হয়ে সন্তানকে থাপ্পড় দেয়। এতেই স্ত্রী ও পরিবারের সঙ্গে ঝগড়া সৃষ্টি হয়। অভিমানে দুপুরে বিষপান করে আরিফ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. হাসান জানান, এমনিতেই আরিফ খুব রাগান্বিত মানুষ ছিল। শিশু সন্তানের মোবাইল ফোন ব্যবহার কোনো রকমেই মেনে নিতে না পেরে সন্তানকে থাপ্পড় দেয়। ওই তুচ্ছ ঘটনায় পরিবারের টুকিটাকি ঝগড়ায় রাগের বসে বিষপান করে। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটায় ঢামেকে পাঠানো হয়। পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পরে আরিফুর রহমান।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া এলাকার চন্দ্রগঞ্জ টু চাটখিল সড়কের বড়পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার বসু (৫৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শ্রী হাটি গ্রামের আমির উদ্দিন খলিফা বাড়ির মৃত মহরম আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত বসু আগে থেকে মানসিক ভাবে অসুস্থ ছিল। সোমবার দুপুরের দিকে চন্দ্রগঞ্জ টু চাটখিল সড়কের বড়পোল সংলগ্ন পোল হয়ে বাড়ি ফিরছিল। তখন বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দত্তেরবাগ ওয়াহাব তৈয়বা মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে

বিষয়টিি নিশ্চিত করে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়েছে। তাকে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পরিদর্শক তদন্ত আরো জানায়, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশে জ্বালানি তেল বিক্রি করতে চায় রাশিয়া

 

ডেস্ক রিপোর্টঃ

ইউক্রেনে যুদ্ধ বাঁধানোর জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার মধ্যে থাকা রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে।

এ প্রস্তাবটি বাংলাদেশ পর্যালোচনা করছে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার বিদ্যুৎ ভবনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েল বিক্রির কথা বলছে তারা। রাশিয়ার কাছ থেকে এখন তেল কেনার দরকার আছে কি না, সেটি আমরা বিবেচনা করে দেখছি।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া আগে প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত, যার অর্ধেকের বেশি যেত ইউরোপে।

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ বাঁধিয়েছে রাশিয়া। পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো একের পর এক অবরোধ আরোপ শুরু করেছে রাশিয়ার ওপর। যুক্তরাষ্ট্রও রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

অন্য ক্রেতারা রুশ তেল কেনা থেকে পিছু হটলেও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত ব্যাপক মূল্য ছাড়ে তাৎক্ষণিক টেন্ডারের মাধ্যমে রাশিয়া থেকে বাড়তি তেল কেনা শুরু করে। চীনও আবার রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে।

বাংলাদেশকে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে তাতে কত দরে কী পরিমাণ তেল দেশটি দিতে পারবে, মূল্য পরিশোধইবা কীভাবে হবে, সেসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি জ্বালানি প্রতিমন্ত্রী।

যুদ্ধ শুরুর পর পর বিশ্ববাজারে অপরিশোধিতি জ্বালানি তেলের দাম ব্যারেলে ১৩০ ডলার ছাড়িয়ে গেলেও এখন তা কিছুটা কমে এসেছে। দেশের বাজার স্থিতিশীল রাখতে ভারতে শুল্ক ছাড় দিয়ে জ্বালানির দাম কমানো হয়েছে।

আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি ডাকাত বাশার গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ একাধিক মামলার আসামি বাশার ডাকাত গ্রেফতার করেছে।

সোমবার (২৩ মে) ভোরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবুল বাসার (৪৫) বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের ভবানীজীবনপুর গ্রামের বয়েরা নুর ইসলামের ছেলে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, ১টি ডাকাতি মামলা এবং ১টি সাজাপ্রাপ্ত মামলাসহ ৬টি পরোয়ানাভুক্ত মামলা রয়েছে।

কুমিল্লায় নারী-শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ই মে) দুপুর ৩ টার সময় কুমিল্লা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম বার।

কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ তাজিয়ার উপস্থাপনায় মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

মতবিনিময় সভার আমন্ত্রিত অতিথিদের সাথে দীর্ঘ সময় আলোচনা করা হয় কিভাবে নারী ও শিশু সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ করা যায়। অতিথিদের মধ্যে অনেকে বিভিন্ন মত প্রকাশ করে।

প্রধান অতিথির বক্তৃতায় মোঃ মহিবুজ্জামান বলেন বাল্যবিবাহ রোধে কাজীদের সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা চিন্তা করছি কেউ যদি বিবাহ করতে চায় তাহলে বিবাহের দুইদিন আগে বর এবং কনের অনলাইন জন্ম নিবন্ধন সঠিক ভাবে যাচাই করে একটা স্লিপ এনে কাজীকে দিতে হবে দুই পরিবারের। এমন একটি আইন তৈরি করার জন্য আমরা আইন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি।

কুমিল্লা নগরীতে বিজিবির অভিযান: ৫ জনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে  মাদক সেবন ও বহন করার দায়ে  ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) হতে মোতায়েনকৃত বিজিবি প্লাটুন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে মোবাইল কোর্ট।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের নিমিত্তে নির্বাচনী এলাকায় টহল/পেট্রোলিং এর উদ্দেশ্যে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) হতে নাঃ সুবেঃ মোঃ শাহআলম এর নেতৃত্বে ০১ ঢ প্লাটুন বিজিবি সদস্য গত ১৫ মে হতে নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে। উক্ত প্লাটুন গত ২১ মে নির্বাচনী এলাকায় টহলের উদ্দেশ্যে গমন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মোস্তফা এর নেতৃত্ত্বে অভিযান পরিচালনাকালে নগরীর “নুরপুর সংরাইশ দূর্গাপুর” এলাকায় বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অধিদপ্তর ও আবগারি পুলিশ এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় মাদক সেবন ও বহনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।

এ সময় সংরাইশ এলাকার মোঃ চারু মিয়াকে (২৬) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, কৃষ্ণপুরের মোঃ মামুনকে (২৭) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড,  জগমোহনপুর গ্রামের  সোহেল (২৭), হাসান(২০)  এবং মোহাম্মদ আলীকে (২৭)  ১  মাসের বিনাশ্রম কারাদন্ডসহ সকলকে ১ শত  টাকা করে সর্বমোট ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আটককৃত আসামীদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে এবং ০১টি সিএনজি ও ২৭৭ পিস নকল ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে জমা করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির সহকারি পরিচালক মো: পারভেজ শামীম।

বুড়িচংয়ে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে শিশু হেলপার নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় বিআরটিসি বাস থেকে ছিটকে পড়ে শিশু হেলপার নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় বিআরটিসি বাসের শিশু হেলপার ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। বাসের দ্রুতগতি থাকার কারণে শিশু হেলপার ছিটকে পড়ে মাথা থেঁতলে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যস্ত তিনি জানান, নিহত শিশু হেলপারের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় আছে।

স্থানীয়রা জানান, এর এক ঘণ্টা পর একই স্থানে আরেকটি দুর্ঘটনা ঘটে। এক যুবকের চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে স্ত্রীর বোরকা পেঁচিয়ে গুরুতর আহত হন।

নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড

 

নোয়াখালী প্রতিনিধিঃ

গ্রাহকের জমা টাকা আত্মসাতের মামলায় ফেনী শাখার সোস্যাশ ইসলামী ব্যাংক লিমিটেডের অফিসারকে (কাশিয়্যার) ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মাজার এলাকার মালেক ভবনের আবদুল মালেকের ছেলে এবং ফেনী শাখার সোস্যাশ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক অফিসার (কাশিয়্যার)।

রোববার ( ২২ মে ) দুপুর ৩টার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, হাসান মোহাম্মদ রাসেদ (৩৮) ফেনী শাখার সোস্যাশ ইসলামী ব্যাংক লিমিটেডের অফিসার (কাশিয়্যার) হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের গ্রাহক রিজিয়া সুলতানার হিসাবে জমা দেওয়ার জন্য গৃহিত ৯লক্ষ টাকা ও ৮ লক্ষ টাকা গ্রাহকের হিসাবে জমা দেওয়ার নিমিত্তে গ্রহণ পূর্বক গ্রাহককে জমা রশিদ প্রদান করিলেও গৃহিত টাকা গ্রাহকের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। উক্ত অভিযোগের আলোকে তৎকালীন শাখা ব্যবস্থাপক ২০১৯ সালের ১ এপ্রিল ফেনী থানায় মামলা দায়ের করেন। দুদকের পক্ষে মামলাটি তদন্ত পূর্বক অভিযোগ পত্র দাখিল করেন দুদকের নোয়াখালীর তৎকালীন ডি.ডি জাহাঙ্গীর আলম।

বিষয়টি নিশ্চিত করে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, দুপুর ৩টার দিকে মামলার শুনানি শেষে বিচারক এ এন এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে পাঁচটি ধারায় মোট ৩০ বছরের কারাদণ্ড ও ২২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ রায় শেষে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

দেশের বাজারে উন্মোচিত হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা’র রিয়েলমি ৯ ফোরজি ও ডিজাইন কিং সি৩৫

 

স্টাফ রিপোর্টারঃ

দেশের প্রথম ভার্চ্যুয়াল এবং ফিজিক্যাল মিক্সড মোডে প্রস্তুতকৃত মরুভূমির মধ্যে দারুণ এক লঞ্চিং ইভেন্টের মাধ্যমে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এর নম্বর সিরিজ ও সি সিরিজের দু’টি ফোন উন্মোচন করেছে।

বাংলাদেশে প্রথমবারের মতো রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটি’র মাধ্যমে নিয়ে আসা হয়েছে আইএসওএলসেল এইচএম৬ সেন্সর ভিত্তিক ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের রিয়েলমি ৯ ডিভাইসটি সানবার্স্ট গোল্ড, স্টারগেজ হোয়াইট এবং মিটিওর ব্ল্যাক এ তিনটি দারুণ রঙে পাওয়া যাচ্ছে। এ ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২৬,৯৯০ টাকা। অন্যদিকে, এন্ট্রি লেভেল সেগমেন্টের সবচেয়ে স্টাইলিশ এবং সুন্দর ডিজাইনের ফোন রিয়েলমি সি ৩৫। ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের গ্লোয়িং গ্রিন ও গ্লোয়িং ব্ল্যাক এ দু’টি রঙে রিয়েলমি সি৩৫ বাজারে মাত্র ১৬ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।

নিজ নিজ সিরিজের দু’টি ডিভাইসেই নানা ধরনের উদ্ভাবন নিয়ে আসা হয়েছে। এ চমৎকার ফোন দু’টিতে দারাজের ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে থাকছে বিশেষ অফার। আগামী ২৩ মে দুপুর ২টায় ফ্ল্যাশসেল চলাকালীন সময়ে রিয়েলমি সি৩৫ ডিভাইসটি বিশেষ অফারের আওতায় মাত্র ১৫ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে এবং ২৪ মে দুপুর ২টায় দারাজের ফ্ল্যাশসেল চলাকালীন সময়ে রিয়েলমি ৯ ডিভাইসটি ২৫ হাজার ৯০ টাকায় কেনা যাবে।

সর্বাধুনিক এইচএম ৬ সেন্সরসহ রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেল প্রোলাইট হাই-কোয়ালিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ‘মিনিমাম’ লাইটে চমৎকার সব ছবি তুলতে পারবেন। ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ অসাধারণ সুপার অ্যামোলেড ডিসপ্লের এ ডিভাইসটিতে আছে ৬ ন্যানোমিটার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০- প্রসেসর; যা আগের জেনারেশনের তুলনায় আপডেটেড এবং পাওয়ার কনজাম্পশন অনেক কম তাই বিদ্যুৎ সাশ্রয়ী; পাশাপাশি এতে দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইন রয়েছে। এ ডিভাইসটি ৭.৯৯ মিলিমিটার পাতলা ও ডিভাইসটির ওজন মাত্র ১৭৮ গ্রাম। ৫ হাজার এমএএইচ শক্তিশালী ব্যাটারি ও ৩৩ ওয়াট ডার্ট চার্জ প্রযুক্তির এ ডিভাইসটি তাৎক্ষণিকভাবে যে কোন তরুণের মন জয় করে নিবে। এ মূল্য পরিসীমায় রিয়েলমি ৯ ডিভাইসটিই সেরা। রিয়েলমি ৯ ডিভাইসটির সর্বাধুনিক ক্যামেরা এ সেগমেন্টের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.realme.com/bd/realme-9

অন্যদিকে, নান্দনিক ডিজাইনের রিয়েলমি সি৩৫ ডিভাইসটি সবচেয়ে স্টাইলিশ এন্রিলি-লেভেল স্মার্টফোন, যা রিয়েলমি ফ্যানদের ফোন ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে। রিয়েলমি সি৩৫ ফোনের ডিজাইনে উদ্ভাবন নিয়ে আসা হয়েছে এবং এন্রিনw-লেভেল স্মার্টগুলোর মধ্যে এ ডিভাইসটিতে সেরা ডিজাইন ব্যবহার করা হয়েছে। এ দামের মধ্যে ক্রেতারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিজাইনের ফোন কেনার সুযোগ পাবেন। ৮.১ মিমি আল্ট্রা স্লিম ডায়নামিক গ্লোয়িং ফোনটিতে ইউনিসক টি৬১৬ শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এ সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এই ফোনে আরও রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটি টিইউভি রাইনল্যান্ড স্মার্টফোন হাই রিল্যায়াবিলিটি সার্টিফিকেশন প্রাপ্ত, যা এই ফোনের স্থায়িত্ব ও গুণমান নিশ্চিত করে। রিয়েলমি সি৩৫ এখন পর্যন্ত এন্রিিয় লেভেলে ২০২২ সালের সেরা ডিজাইনের ফোন। বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.realme.com/bd/realme-c35

রিয়েলমি’র চমৎকার ডিজাইন সমৃদ্ধ ফিচারের এ ডিভাইসগুলো বাংলাদেশি তরুণদের মাঝে অভাবনীয় সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা যাচ্ছে!

কবিরহাটে হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত চালসহ গ্রেফতার এক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট উপজেলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির (হতদরিদ্রদের) জন্য বরাদ্ধকৃত ১০ টাকা দামের ১৫০ কেজি চালসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

আটককৃত মো.সাহাব উদ্দিন (২৪) উপজেলার ছবিরপাইক গ্রামের আবুল কালামের ছেলে। সে পেশায় একজন স্বর্ণকার।

রোববার (২২ মে) দুপুর ৩টার দিকে এ ঘটনায় উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ছালেহ উদ্দিন বাদি হয়ে কবিরহাট থানায় মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আব্দুল্যাহ মিয়ার হাট মাছ বাজারের সততা স্বর্ণ শিল্পালয়ের ভিতরে তিনটি সরকারি চালের বস্তা নিয়ে রাখেন সাহাব উদ্দিন নামে এক যুবক। বিষয়টি টের করতে পেরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা মো.সাহাব উদ্দিনকে চাউলসহ আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি সরকারি বস্তায় ১৫০ কেজি চালসহ সাহাব উদ্দিনকে থানায় নিয়ে আসে। এরপর দুপুর ৩টার দিকে আটককৃত সাহাব উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে উপজেলা খাদ্য কর্মকর্তা।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, সরকারি চাল খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ। আটককৃত সাহাব উদ্দিন চাল গুলো কিভাবে ক্রয় করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সরকারি চাল তার দোকানে মজুদ রাখার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।