All posts by jitu

মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। মনিরুল হক সাক্কুর পক্ষে তাঁর ছোট ভাই এড. কাইয়ুমুল হক রিংকু মনোনয়নপত্র জমা দেন।  এ সময় সাক্কু সমর্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৭ মে) সকালে  কুমিল্লা জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই মেয়র প্রার্থী।

 

মনোনয়নপত্র জমা দিয়েছেন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সফুরা সুলতানা এনি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রোটা. সফুরা সুলতানা এনি ।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে কুমিল্লা জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই কাউন্সিলর প্রার্থী।

এ সময়  কুমিল্লা দক্ষিণ জেলা মোটরচালক শ্রমিকলীগের সভাপতি  কামাল হোসেন, যুগ্ম  সাধারণ সম্পাদক মো: রবিউল  আজীম ,  বেসরকারি কলেজের প্রভাষক এসএম জাহিদুল ইসলাম, ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক  মোবারক হোসেন ভুট্টু, বিশিষ্ট ব্যবসায়ি মো: হাসানুজ্জামান,  কৃষকলীগ নেতা মো: রফিকুল ইসলাম, সমাজসেবক মো: মোস্তফা হোসেন, সমাজসেবক মোশাররফ হোসেন,  ও আইনজীবি সাইফুল প্রমুখ।

সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রোটা. সফুরা সুলতানা এনি জানান, আমি একজন সমাজসেবক । করোনা মহামারিতেও আমার সংগঠনের পক্ষ থেকে অসহায়-নি:স্ব মানুষের পাশে দাড়িয়েছি। মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতেই সব সময় পচ্ছন্দ করি। মানবসেবা করার ব্রত নিয়ে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে মাদক-চাদাঁবাজিমুক্ত সমাজ গড়তে নিজেকে উৎসর্গ করবো।

কোম্পানীগঞ্জে ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, চরকাঁকড়া ইউনিয়নের নুরুল হুদার ছেলে মেহেদী হাসান হৃদয় (১৮) ও বসুরহাট পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আজিজুল হকের ছেলে রমজান আলী (২০)।

সোমবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পেশকারহাট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ মে) সকালে পেশকারহাট রাস্তার মাথা বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম বাহাদুর বাদী হয়ে ১৯ জনকে করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার দুপুরের দিকে পেশাকারহাট রাস্তার মাথায় ব্যবসায়ী ও দোকানে সন্ত্রাসী হামলা এবং ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগী ব্যবাসায়ীরা মানববন্ধন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে মেহেদী হাসানের (১৮) নামে এক যুবকের একটি ফেসবুক পোস্টে ব্যাঙ্গাত্মক ইমুজি কমেন্ট করে চরকাঁকড়া ৯নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান কচির ছেলে সাইদুর রহমান শুভ। ওই ফেসবুক কমেন্টের সূত্র ধরে মূলত ঘটনার সূত্রপাত হয়। এরপর গত ১৪ মে বিকেলের দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নাজিরহাট সড়কে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছাত্রীকে খারাফ উক্তি করে ইভটিজিং করে মেহেদী হাসান হৃদয় ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির ইমন পাটোয়ারী (১৮)। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা শুভ আমি প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে ইভটিজিংকারীরা তাকে মারধর করে চলে যায়।

পেশকারহাট রাস্তার মাথা বাজার পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বাহাদুর ও মামলা সূত্রে জানা যায়, পরে ইভটিজিংকারী হৃদয় ও একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সবুজের ভাই রনির নেতৃত্বে রোববার দিবাগত রাত ৮টার দিকে পেশকারহাট রাস্তার মাথায় চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান হানিফ সবুজের ব্যক্তিগত কার্যালয়ের সামনে ও একই এলাকার জিরো পয়েন্টে ইভটিজিংয়ের প্রতিবাদকারী যুবকদের ওপর হামলা চালায়। ওই সময় দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সোমবার রাত পৌনে ১০টার দিকে হঠাৎ পেশকারহাট রাস্তার মাথা বাজারের ৪০টি দোকাল হামলা করে ৪টি দোকান ভাংচুর ও কয়েকটি দোকানে লুটপাট চালায় একই ইউনিয়নের ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হৃদয়,রনি,রমজান আলী মো.ইমনসহ ২০-২৫জন যুবক। এ সময় হামলাকারীরা ২ লক্ষ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং তিনটি সিএনজি চালিত অটোরিকশা ও ৮-১০টি মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, ফেসবুক পোস্টে কমেন্টের সূত্র ধরে এ ঘটনা সূত্রপাত হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র  মেয়র  প্রার্থী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে কুমিল্লা জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই মেয়র  প্রার্থী।

এ সময় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার জানান, আমি মহানগরের জনগণের সমর্থণ নিয়ে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। দলের সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। জনগণের ইচ্ছায় আমি প্রার্থী হয়েছি।

লালমাইয়ে পরকীয়ার জেরে গৃহবধূর অত্যাচারের শিকার শশুর- শাশুড়ী ও স্বামী

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার লালমাই উপজেলায় পরকীয়ার জেরে দীর্ঘদিন ধরে গৃহবধূর অত্যাচারের শিকার হচ্ছে শশুর শাশুড়ী ও স্বামী। জানা যায় উপজেলার পেরুউল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড জগতপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শশুর হারাধন বৈষ্ণব জানান, পরকীয়ার জেরে দীর্ঘদিন ধরে আমার স্ত্রী ও ছেলের উপর বিভিন্নভাবে অত্যাচার করে আসছে গৃহবধূ জয়ন্তী রানী বৈষ্ণব।

গৃহবধূর স্বামী উজ্জ্বল বৈষ্ণব জানান, আমি বিভিন্ন সময় বাড়িতে থাকি না। আমার অনুপস্থিতিকে পুজি করে আমার স্ত্রী বিভিন্ন সময় পাশের বাড়ি অমর কৃষ্ণ বৈষ্ণববে বাড়িতে আনত। তার সাথে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে থাকে। আমার বাবা মা জিজ্ঞেস করলে সে তাদের সাথে নানারকম খারাপ ব্যবহার করত। এছাড়াও দীর্ঘদিন ধরে অমর কৃষ্ণ বৈষ্ণব বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।

গত ৫মে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে আমার স্ত্রী ঘর থেকে বের হয়ে অমর কৃষ্ণ বৈষ্ণবকে বাড়িতে ডেকে আনে। অমর কৃষ্ণ বৈষ্ণব পরে এলাকার কয়েকজন ছেলেদের নিয়ে বাড়িতে এসে আমাকে, আমার মা এবং বাবাকে মারধর করে। একপর্যায়ে আমাকে তারা বাড়ি থেকে নিয়ে রাস্তার পাশে গাছের সাথে বেধে রেখে মারধর করে। আমার বাবা আসলে ওনাকে গালিগালাজ করে। পরে সে মেম্বারকে নিয়ে আসে। মেম্বার কিছু না বলে ওল্টা আমাকে ধমকি ও গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে মেম্বার, গ্রাম সর্দার ও কয়েকজন মিলে আমার বাবাকে ঘর থেকে বের করে এনে আমার খালি স্ট্যাম্পে সই দিতে বলে। আমার বাবা রাজি নান হলে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাবার কাছ থেকে ৫০ টাকা দামের ৬ টি খালি স্টাম্পে সই নিয়ে যায়। এরপর থেকে আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসতেছে। আমরা এসব খবর যেনো কাউকে না জানাই।

উপায় না পেয়ে গত ৮মে আমি র‌্যাবের কাছে অভিযোগ করি। এখন আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এখন প্রশাসনের সহযোগিতা চাইতেছি যেন আমরা বাড়িতে থাকতে পারি।

এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূ জয়ন্তী রানী বৈষ্ণব সবকিছু অস্বীকার করেন।

স্থানীয় মেম্বার মুকসুদ জানান, গত ০৫ মে আমাকে অমর কৃষ্ণ বৈষ্ণব খবর দেয়। উজ্জ্বল বৈষ্ণব এবং তারা বাব মা মিলে নাকি দীর্ঘদিন ধরে গৃহবধূর উপরে নানা ভাবে অত্যাচার করে আসছে। একপর্যায়ে আমি গৃহবধূর শশুর থেকে ৬ টি খালি স্ট্যাম্পে সই নিয়ে আসি। এগুলো এখন গ্রাম সর্দারের কাছে আছে। তাদেরকে মারধরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি তাদেরকে গালিগালাজ ও মারধর করি নাই তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

চৌদ্দগ্রামে গবাদিপশুসহ বাড়িঘর লুটপাট ও হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন তারাশাইল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ঝগড়ায় একজন নিহত হওয়ার ঘটনায় গবাদিপশুসহ বাড়িঘর লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার নগরীর চকবাজারে একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারাশাইল গ্রামের ভুক্তভোগি সাথী আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জমি ও খড়ের পারা নিয়ে বিরোধের জের ধরে গত ৮ মে দুপুরে আমার আত্মীয় মোঃ হানিফ মজুমদারের পরিবারের সাথে আমার পিতা মোক্তল হোসেন ও ভাই মোঃ সজিব এর ভাই ঝগড়াঝাটি শুরু হয়। এতে উভয় পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

সংবাদ সম্মেলনে সাথী আক্তার আরো বলেন, ইস্রাফিল ও আমরা একে অপরের আত্মীয় এবং একই বাড়িতে বসবাস। সামান্য জমি নিয়ে যেই বিরোধ তা নিয়ে ঘটনার পূর্বেও আমরা চৌদ্দগ্রাম থানায় দুইবার সাধারণ ডায়রি করেছি এবং আমাদের চেয়ারম্যান জাফর ইকবাল এর নিকট গ্রাম আদালতে সালিশ দেওয়া হয়েছে। নিষ্পত্তিকল্পে তিনি আমাদেরকে ২৩ মে বিচারের দিন তারিখ নির্ধারন করেন কিন্তু তার পূর্বেই গত ৮মে ইস্রাফিল ও তার পরিবার এবং বহিরাগত লোকজনদেরকে নিয়ে অতর্কিত হামলা করে। এসময় ইস্রাফিল খুন হয়। সে কিভাবে খুন হয়েছে তা আমরা জানি না, তবে আমরা ও স্থানীয় দেখেছে তার নিকট ধারালো অস্ত্র ছিল। তার অস্ত্র দিয়ে সে খুন হয়েছে কিনা তাও খতিয়ে দেখার অনুরোধ করছি প্রশাসনের নিকট। ঘটনার পর পর আমাদের বাড়ির সকল মালামাল লুট করে নিয়ে যায় এবং আমাদের গোয়ালে থাকা আটটি গরু ও ঈদে বেড়াতে আসা আমার বোন ও আত্মীয়স্বজনদের স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। বর্তমানে আমরা নিরাপত্তা হিনতায় ভোগছি আমাদেরকে মেরে ফেলার হুমকি ধমকি দিচ্ছে। আমাদেরকে বিভিন্ন প্রকার হয়রানি করছে।

এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী ও কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বিনীত অনুরোধ করছি হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার হোক আমরাও চাই।

এ বিষয়ে নিহত ইস্রাফিলের ফুফু আয়শা বেগম বলেন, এ জমিটি নিয়ে প্রায় বছর খানেক হয়েছে বিরোধ চলছে , চলতি মাসের ২২ মে আমাদের চেয়ারম্যান জাফর ইকবাল বিষয়টি নিয়ে নিষ্পত্তির কথা বলেন কিন্তু তারই পূর্বে মোক্তল হোসেন ও তার ছেলেসহ অন্যান্যরা মিলে জোর পূর্বক জমি দখল করে খড়ের পারা দিতে গেলে তৎক্ষনাৎ আমরা চেয়ারম্যান জাফর ইকবালকে জানালে তিনি আমাদেরকে বাঁধা দেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে আমাদের আত্মীয় স্বজনদের মাঝে বিরোধ তৈরি হয়, এক পর্যায়ে ইস্রাফিল খুন হয়।

চৌদ্দগ্রাম কনকাপৈত থানা তদন্ত অফিসে দায়িত্বরত মামলার তদন্ত কর্মকর্তা সাব ইনসফেক্টর মোঃ রেজাউল করিম বলেন,  আমরা জানতাম বিষয়টি নিয়ে কনকাপৈত ইউনিয়ন চেয়ারম্যান জাফর ইকবাল সাহেব উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তিকল্পে দিন তারিখ নির্ধারণ করে দিয়েছে কিন্তু তারই পূর্বে এমন ঘটনা ঘটেছে।পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।পলাতক আসামির বিষয়েও পুলিশ তৎপর রয়েছে। লুটপাট ও হয়রানির কথা উঠেছে তা অভিযোগ করলে অবশ্যই আমলে নিবেন পুলিশ।

কুমিল্লা নগরীতে বিজিবির অভিযান: ১৩ মোটরসাইকেল চালককে জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীজুড়ে মোটরসাইকেল আটক করে জরিমানা আদায় করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) হতে মোতায়েনকৃত বিজিবি প্লাটুন ।

আগামী ১৫ জুন অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের নিমিত্তে নির্বাচনী এলাকায় টহল/পেট্রোলিং এর উদ্দেশ্যে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) হতে নাঃ সুবেঃ মোঃ শাহআলম এর নেতৃত্বে  ১  প্লাটুন বিজিবি সদস্য গত ১৫ মে হতে নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে।

এই  প্লাটুন ১৬ মে বেলা ১২ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা এর নেতৃত্ত্বে  নগরীর “চক বাজার” এলাকায় মোট ১৩টি মোটর সাইকেল (লাইসেন্স, হেলমেট এবং ফিটনেস বিহীন) আটক করে মোটর সাইকেল  চালককে সর্বমোট সাড়ে ১১ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

নির্বাচন পূর্ববর্তী সময়ে বিজিবি কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারী পরিচালক  মোঃ পারভেজ শামীম।

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গুরুতর আহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে মুক্তার হোসেন (৪৩) নামের এক সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদরের বলদাখাল এ্যাপোলো প্লাস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার প্রবেশপথ বিয়াম স্কুলসংলগ্ন এলাকায় হামলার এ ঘটনা ঘটে। মুক্তার হোসেন পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

সাথে থাকা আরেক সাংবাদিক জাহিদ আলম ইমন জানান, উপজেলার একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে মুক্তার ভাইসহ হেটে বিশ্বরোডের দিকে রওনা দেই। বিয়াম স্কুলের সামনে যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে বলদাখাল এ্যাপোলো প্লাস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠান।

আহত সাংবাদিক মুক্তার হোসেনকে দেখতে হাসপাতালে যান সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল। এসময় তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে। এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় নিহত এক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত। দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত ৭টার দিকে উপজেলার পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বামিশাসর গ্রামের ছাত্তার পোদ্দারের ছেলে মাজারুল ইসলাম (২২)। আহত যুবকের নাম আনাত।

ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত মাজারুল ইসলামকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জ বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় গ্রিন লাইন পরিবহণের একটি বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার সকাল সালে ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সালেহা বেগম (৭০)। তিনি সদর দক্ষিণ উপজেলা ৫নং পশ্চিম জোর কানন ইউনিয়ন পরিষদের বাটপারা গ্রামের মৃত মুনাস মিয়ার স্ত্রী।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে সুয়াগঞ্জ বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাস্তা পারাপারের সময় গ্রিন লাইন পরিবহণের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় নুরজাহান হোটেলের সামনে থেকে হাইওয়ে পুলিশ আটক করেছে বাসটিকে।