All posts by jitu

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) দুপুরে উপজেলার দুলালপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে জুয়েল গোয়ালঘরের বৈদ্যুতিক বাল্বের হোল্ডার সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠায়।

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার বসত ঘরের পিছন থেকে ২টি এলজি উদ্ধার করা হয়।

আটককৃত মো.রবিন উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের গনি বাড়ির মকবুল আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে রবিনকে তার বাড়ি থেকে আটক করে। পরে তার ভাষ্যমতে বসত ঘরের পিছনে রান্না ঘর সংলগ্ন কবুতরের বাক্সের পিছনে সাদা বস্তায় পেছানো অবস্থায় ২টি এলজি (পাইপগান) উদ্ধার করা হয়।

এসপি আরো জানায়, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্বে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযান: ১২ কেজি গাঁজাসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার:
পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা কুমিল্লা সদরের পৃথক দুটি এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ মে দুপুরে কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের রসুলপুর গ্রামের জাফর আলম এর ছেলে মোঃ রবিউল হাসান শামীম(২৮)।

একই দিন সন্ধ্যায় পৃথক অন্য আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাগিচাগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি (বাইশরশি বিশ্বাস বাড়ী) গ্রামের মৃত. কুদ্দুস এর ছেলে মোঃ কাইয়ুম@ কায়েস(৩১)।

এ ঘটনায় আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় কুমিল্লার ফারুককে ছাত্র দলের সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টারঃ

সদ্য নির্বাচিত চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মোঃ ওমর ফারুককে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা, নাঙ্গলকোট পৌরসভা ও নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

রবিবার বিকাল ৪টায় নাঙ্গলকোট পৌর সদরের স্বপ্ন চূড়ায় রিসোর্টে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী আলী হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম (নুরু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বাহরাইনস্থ নাঙ্গলকোট জাতীয়তাবাদী ফোরামের সভাপতি খুরশীদ আলম মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান সুজন, মনোয়ার মাহমুদ মিলন, জুলাস হোসেন, সোহেল রানা, শাহাদাৎ মোল্লা, ফারুক, কামাল হোসেন শুভ, জিয়া বিপ্লবসহ আরও

অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন নূর আহম্মদ।

বাংলাদেশ যুব প্রতিনিধিদল ২০২২-এর সূচনা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ যুব প্রতিনিধিদল ২০২২-এর সূচনা হয়েছে। আজ ১৫ মে সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।

ড. হাছান মাহমুদ এমপি ও হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশ যুব প্রতিনিধিদল ২০২২-এর পোর্টাল ও লোগো উদ্বোধন করেন। পোর্টালটি যা আজ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত আবেদন গ্রহণের জন্য সক্রিয় থাকবে।

এই আন্তর্জাতিক যুব বিনিময় কর্মসূচিটি ভারত ও বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত একটি যুব সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকের অংশ। কোভিড মহামারীর কারণে গত দুই বছরে তরুণদের জন্য এ ধরনের কোনো বিনিময় কর্মসূচি আয়োজন সম্ভব হয়নি।

তাই এটি একটি বিশেষ মুহূর্ত কারণ, এ বছর বাংলাদেশের সাথে যুব বিনিময় কর্মসূচি আবারও শুরু হচ্ছে। ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলিতে ভ্রমণের জন্য আয়োজিত এই সফরে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন তরুণ প্রতিনিধিকে নির্বাচন করা হবে।

সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বৈচিত্র্যময় ও সেরা প্রতিভা নির্বাচন নিশ্চিত করার জন্য ভারতীয় হাই কমিশন কর্তৃক বাংলাদেশের আটটি বিভাগে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। পূর্ববর্তী বাংলাদেশ যুব প্রতিনিধিদলের বিশিষ্ট প্রাক্তন প্রতিনিধিরাও নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবে।

আবেদন করতে ইচ্ছুক তরুণরা ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে [https://hcidhaka.gov.in] গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের জীবন বৃত্তান্ত পূরণ করতে হবে এবং অত্যাবশ্যকীয় হিসেবে নির্মিত একটি ফেসবুক ভিডিওর লিংক শেয়ার করতে হবে। ফেসবুক ভিডিওটির দৈর্ঘ্য ১২০ সেকেন্ডের বেশি হওয়া যাবে না এবং এর মাধ্যমে আবেদনকারীরা তাদের পরিচিতির পাশাপাশি এই কর্মসূচিতে তারা কেন অন্তর্ভূক্ত হওয়ার যোগ্য তা তুলে ধরতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ফেসবুক পেইজে- https://www.facebook.com/BangladeshYouthDelegationToIndia।

সূচনা অনুষ্ঠানে বাংলাদেশ যুব প্রতিনিধিদলের প্রায় ১০০ জন প্রাক্তন সদস্য এবং অন্যান্য ইয়ুথ আইকন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠান আয়োজনে ও সাংস্কৃতিক অংশে বেশ কয়েকজন প্রাক্তন সদস্য অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

কুমিল্লা কারাগারে এমপি রেদোয়ান অসুস্থ, ঢাকায় প্রেরণ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে বন্দি এলডিপি মহাসচিব সাবেক এমপি রেদোয়ান আহমেদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।

শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে কুমিল্লা কারাগার থেকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

শনিবার রাত ৯টার দিকে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রেদোয়ানকে ঢাকায় প্রেরণ করা হয়। কুমিল্লা কেন্দ্রিয় কারাগারের সিনিয়র সুপার শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৯ মে দুপুরে চান্দিনায় নিজ নির্বাচনী এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তার গাড়িতে হামলার চালানোর অভিযোগে তিনি আত্মরক্ষায় ব্যক্তিগত শটগান থেকে গুলি চালালে দুইজন আহত হয়।

একই দিন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আখলাকুর রহমান বাদী হয়ে ড. রেদোয়ান আহমেদ ও তার গাড়ি চালকসহ ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে ওইদিন রাতে ড. রেদোয়ান, তার গাড়ি চালক ও অপর দুই দলীয় নেতাসহ কারাগারে পাঠানো হয়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদেশি মদসহ গ্রেফতার জামাল মিয়া

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ বোতল বিদেশি মদসহ জামাল মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইউনুছ মিয়ার ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, শনিবার রাতে উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের পাকা রাস্তার ওপর থেকে ১৫ বোতল বিদেশি মদসহ জামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে আসামিকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদিক ইমরুলের নামে পরিকল্পিত অপপ্রচার !

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন রাজাবাড়ী পূর্ব পাড়া জামে মসজিদে গত ০১ মে  দিবাগত রাতে পাড়ার মুসল্লিদের সাথে আশ্রাফপুর (নবীনগর) গ্রামের দুই ভাই পারভেজ ও সামাদ এর একটি অনাকঙ্খিত ঘটনা ঘটে। ঘটনার পরপর থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে এসে পক্ষদ্বয়ের সাথে কথা বলে বিষয়টি তাৎক্ষণিক ভাবেই সমাধান করে দিয়ে গেলেও রাতেই পারভেজ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় এবং কুমিল্লার বাংগরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অর্থাৎ ঘটনা কুমিল্লায় হলেও দুই জেলার দুই থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারা। একই সাথে প্রকৃত ঘটনা আড়াল করে অপপ্রচারের মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার পায়তারা করছে !

এ ঘটনায় ওই গ্রামে সরেজমিনে খোঁজখবর নিলে প্রকৃত ঘটনাটি বেরিয়ে আসে। মসজিদে ওই সময় তারাবির নামাজ পড়তে আসা রাজাবাড়ী গ্রামের হাবিল মিয় (৬৫), হাজী মোবারক সরকার (৫৫), আবু সাইদ (৬০), রাশেদ মিয়া (৪৫), মানিক মিয়া (৪০), আশ্রাফপুর গ্রামের  জয়নাল (৪০)সহ অন্তত: ২০-২৫ জনের সাথে।

তারা জানান, ঈদের আগে ০১ মে মসজিদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ইমরুল) গ্রামে এলে, মহল্লার ১৫-২০ জন লোক কয়েক দফায় মসজিদের সভাপতি সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ইমরুল) এর কাছে আসেন। এসময় মসজিদ সংক্রান্ত নানান অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে ঈদের নামাজ এবারও ঈদগাহে না পড়ে মসজিদে পড়বে, এই দাবি জানান সভাপতির কাছে। সভাপতি এবারের ঈদ জামায়াত ঈদগাহেই পড়ার পক্ষে মত দেন। আলোচনা সাপেক্ষে প্রয়োজনে আগামী কোরবানীর ঈদে এ নিয়ে আলোচনার কথা বলেন। কিন্তু মহল্লাবাসী এই ঈদ থেকেই পূর্ব পাড়াতে জামায়াত পড়ার পক্ষে অনড় ছিলেন বলে জানান।

ওইদিনই সন্ধ্যায় মহল্লার প্রায় ১৫-২০ জন মহল্লাবাসী আবারও সভাপতি ইমরুল এর কাছে যান। সভাপতি মাগরিবের নামাজের পর আমাদের নিয়ে মহল্লার প্রতিটি বাড়ীতে ঘুরেঘুরে ঈদের জামায়াতের বিষয়ে সবার মতামত জানতে চান।

মসজিদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ইমরুল) জানান, আমার উদ্দেশ্য ছিলো যদি সংখ্যাগরিষ্ট মতামত পাওয়া যায় তাহলে মসজিদে বসে সবাই আলোচনা করে ঈদ জামায়াতের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আমরা মহল্লা ঘুরে প্রায় ৯৫% লোকের মতামত পাই ‘মসজিদে জামায়াত পড়ার পক্ষে’।

তিনি বলেন, মহল্লার সবার মতামত জেনে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্যে সবাই মসজিদে গিয়ে বসি। বেশ কিছু মুসল্লির উপস্থিতিতে ঈদের জামায়াত নিয়ে আলোচনা উত্থাপন করেন হাজী মোবারক সরকার। তিনি মহল্লাবাসীর মতামত তুলে ধরেন। এসময় সামাদ ঈদগাহের পক্ষে তার মতামত দেন এবং বক্তব্যে আপত্তিকর কথাবার্তা বলেন। নিজেকে নামাজী ও পরহেজগার দাবি করে অন্যদের বেনামাজি বলে মন্তব্য করেন। এসময় রাশেদ মিয়া, হাজী মোবারক, জয়নাল, রুবেলসহ উপস্থিত সবাই সামাদ সাহেবের আপত্তিকর কথাবার্তার প্রতিবাদ করেন। কিছু বুঝে উঠার আগেই সামাদের ছোট ভাই মসজিদের সেক্রেটারি পারভেজ লাফ দিয়ে এসে রাশেদ মিয়াকে ঘুষি মেরে রক্তাক্ত করে। সামাদ বড় ভাই হয়েও সেক্রেটারি পারভেজকে না থামিয়ে ওরা দুই ভাই মারমুখী হয়ে উঠে এবং নিমিশেই সামাদ নিজেও রাশেদকে আরেকটি ঘুষি মারে। এসময় রাশেদও উত্তেজিত হয়ে উঠলে ছবির ও মামুন ভুইয়া রাশেদকে জড়িয়ে ধরেফেলে।

সভাপতি আরও জানান, এ ঘটনায় তাৎক্ষনিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাপাতাড়ি মারধর  শুরু হয়। উপায়ান্তর না দেখে বাংগরা বাজার থানাকে অবহিত করি। প্রায় আধা মিনিটের এলোপাথাড়ি সংঘর্ষে কয়েকজনের শরীরের ঘুষি লাগে। এসময় সামাদের ঠুটে আঘাত লাগে, রাশেদের দুই চোখের মাঝামাঝি নাক ও কপালের মাঝামাঝি অংশে আঘাত লেগে রক্তক্ষরণ হয়। এদিকে নরম চামড়া হওয়াতে সামাদের ঠুট ফুলে যায় এবং রক্তক্ষরণ হয়।

এই ফাঁকে খবর পেয়ে সামাদের চাচাতো ভাই সুমন বাবু এসে গ্রাম ও আশপাশের গ্রামের কিছু লোকজনকে জড়ো করে পিরিস্থিতি আরো উত্তেজিত করে তুলে। এসময় বাংগরা বাজার থানার ইন্সপেক্টর তদন্ত মানশ বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল ঘটনাস্থলে উপস্থিত হন।
ইন্সপেক্টর তদন্ত মানশ বড়ুয়া এবং ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করে দিলে উভয় পক্ষই তা মেনে নেয়।

কিন্তু রাতেই সামাদ নবীনগরে এবং বাংগরা বাজার থানায় পৃথক অভিযোগ দায়ের করেন। রাশেদ মিয়া বলেন, এঘটনার ১৪-১৫ দিন পর এসে প্রকৃত ঘটনাকে আড়াল করে, একটি মহল তা উস্কে দিয়ে বিষয়টি আবারও ঘোলাটে করার চেষ্টা করছে। এখন মসজিদের সভাপতি সাংবাদিক ইমরুলের নামেই অপপ্রচার চালাচ্ছে! রাশেদ সহ অন্যরা বলেন, নিরপেক্ষ তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।

এব্যাপারে বাংগরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মানস বড়ুয়া বলেন, আমি তাৎক্ষনিক ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। পরে এনিয়ে দুই পক্ষেই পৃথক দুটি অভিযোগ তদন্তাধীন আছে। দুটি অভিযোগেই মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলকে অভিযুক্ত করা হয়নি।

মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থী শাহলম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে  ১১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর যুবলীগ নেতা কাজী শামসুল আলম শাহলম।

রোববার (১৫ মে) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন  কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা কাজী শামসুল আলম।

এ সময় কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা কাজী শামসুল আলমের সাথে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিতাসে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ (অনুর্ধ-১৭) উ‌দ্ধোধন করা হয়েছে।

রবিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এ খেলা উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূইয়া।

এছাড়াও আরো উপস্থিত, উপজেলা সহকারী কমিশনার ভূমি কেএম আবু নওশাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-আলম, সাইদুর মেম্বার, লিয়াকত মেম্বার, আজহারুল মেম্বার ও রুবেল মেম্বার প্রমুখ।

উ‌দ্ধোধনী প্রথম খেলায় অংশ গ্রহণ কর‌েন তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউ‌নিয়ন বনাম মজিদপুর ইউ‌নিয়ন।

নকআউট পদ্ধ‌তি‌তে উপজেলার ৯টি ইউ‌নিয়‌ন প্রতি‌যো‌গিতায় অংশগ্রহণ করবে।

এ বিষ‌য়ে তিতাস উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার এটিএম মোর্শেদ বলেন, পড়া‌শোনার পাশাপাশি উপ‌জেলার শিক্ষাথী‌দের শারী‌রিক ও মান‌সিক বিকাশ সাধ‌ন, নানা সামা‌জিক অবক্ষয় রো‌ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক) প্রতি‌যো‌গিতা গুরুত্বপূণর্ অবদান রাখ‌ছে ব‌লে আ‌মি বিশ্বাস ক‌রি।