All posts by jitu

হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে কবি এ কে সরকার শাওন

 

স্টাফ রিপোর্টার:
গত ১০ মে নবীনগরে হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেন কবি এ কে সরকার শাওন। তিনি কয়েকটি শ্রেণি কক্ষ ঘুরে ঘুরে দেখেন। কোমলমতি শিশুদের সাথে কথা বলে তিনি শৈশবের স্মৃতিচারণ করেন। শিশুদের মুখে কবিতা আবৃত্তি শুনে আনন্দে উদ্বেলিত হন তিনি। এ সময় কবির সাথে ছিলেন শৈশবের বন্ধু আঁকিয়ে মোস্তফা কামাল মাশরেকী।

আলাপকালে পরিচালক প্রশাসন ছাবিনা ইয়াসমিন বলেন, “মানসম্মত শিক্ষার অভাব পূরণের তাগিদে নবীনগরের কতিপয় শিক্ষানুরাগী এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ২০০৬ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে কোমলমতি শিশুদের পদচারণায় মুখরিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি “মোরা অক্ষয় মোরা দুর্জয়” এই স্লোগান ধারন করে জ্ঞান, গরিমা ও শিক্ষার তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়া তথা নবীনগরে শিক্ষার আলো ছড়িয়ে এগিয়ে যাচ্ছে।”

প্রধান শিক্ষক শারমিন সুলতানা জানান, লেসন প্লানের মাধ্যমে প্রয়োজনে সম্পূরক ক্লাস নিয়ে আমরা সিলেবাস শেষ করি। বরাবরই ফলাফল ভালো বিধায় আমাদের ছেলেমেয়েরা দেশের বনেদী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে”।

এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে নবীনগর কবির শৈশব-কৈশরের স্মৃতিময় স্থান। ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যেবাহী নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এস.এস.সি. এবং ১৯৮৫ সালে নবীনগর সরকারী কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন। এখানকার মাটি ও মানুষের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক যা তিনি তাঁর “শিকড়-শিখর” কাব্যগ্রন্থে উল্লেখ করেছেন।এখানে রয়েছে কবির অসংখ্য বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন ও শুভানুধ্যায়ী। ১৯৬৭ সালের এই উপজেলার গোপালপুরে কবি জন্মগ্রহণ করেন।

নিউইয়র্কে ছিনতাইকারীর হামলায় ট্রেন চাপায় কুমিল্লার শিক্ষার্থী নিহত

 

ডেস্ক রিপোর্ট:

আমেরিকার নিউইয়র্কে ছিনতাইকারীর হামলায় ট্রেন চাপায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত। নিহতের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা কালে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে নিউইয়র্কের ম্যানহাটনে জিনাত হোসেন (২৪) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১১ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শ্যালিকার মেয়ে। বাবা-মাসহ ব্রুকলিনে থাকতেন জিনাত। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন।

নিউইয়র্কের হান্টার কলেজে অধ্যয়নরত জিনাত হোসেন কলেজ থেকে বাসায় ফেরার পথে স্টেশনে ছিনতাইয়ের কবলে পড়েন। সেখানে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ছিনতাইকারী তাকে সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা দিলে সে ট্রেনের নিচে পড়ে তাৎক্ষনিক মৃত্যু বরণ করেন।

জিনাতের খালু ডা. এনামুল হক বলেন, জিনাত হোসেন ২০১৫ সালে বাবা-মায়ের সঙ্গে নিউইয়র্কে আসে। কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। রেলস্টেশন থেকে জিনাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনার বিস্তারিত কিছুই জানাতে পারেনি পুলিশ।

ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, স্টেশনে ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ট্রেনের নিচে ছিটকে পড়েন জিনাত। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান জিনাতের বাবা-মা। শোকে স্তব্ধ হয়ে উঠেছে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেল চালকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেল চালক জাহাঙ্গীর হোসেনের (৪০)।

শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর নাঙ্গলকোটের ছুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, ঢাকামুখী একটি মাইক্রোবাস সকাল সাড়ে ৭টার দিকে ধনুসড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লায় ঈদুল ফিতরের নামাজে সহিংসতার ঘটনায় গ্রেফতার এক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গোলাবাড়ি পূর্ব পাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের মাঠে সহিংসতার ঘটনায় জড়িত ফখরুল হাসান চৌধুরী ওরফে সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজু পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকার মৃত আম্বর আলী চৌধুরীর ছেলে।

ছত্রখীল পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই (নি:) মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।

নোয়াখালীতে ২০০ কেজি সরকারি চাল কালো বাজারে বিক্রি, আটক ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে ২০০ কেজি সরকারি চাল কালোবাজারে বিক্রির করতে নেওয়ার সময় হাতে নাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, উপজেলার কাছারিরহাট বাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক মো. হাফিজ উল্যাহ (৩২) ও চাল বহনকারী রিকশা চালক দেলোয়ার হোসেন (৩৮)।

শুক্রবার (১৩ মে) সকালে আটককৃত দুই আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ১২ মে সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কাছারিরহাট এলাকা থেকে ওই চাল জব্দ করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি চাল পাচারের চেষ্টার অভিযোগে কবিরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন বৃহস্পতিবার বিকেলে মামলা করেছেন। ওই মামলায় কাছারিরহাট খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক মো. হাফিজ উল্যাহ (৩২) ও চাল বহনকারী রিকশার চালক দেলোয়ার হোসেনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে কবিরহাট উপজেলার কাছারিরহাট বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক হাফিজ উল্যাহর দোকান থেকে চার বস্তা চাল রিকশায় নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা রিকশা চালককে আটক করে। এরপর রিকশাচালক দেলোয়ার কে জিজ্ঞাসা করলে তিনি জানান কাছারিরহাট বাজারের পরিবেশক হাফিজ উল্যাহর দোকান থেকে চালগুলো পাশের ইলিয়াস নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাচ্ছেন। এ সময় স্থানীয় লোকজন চালের বস্তাগুলোসহ রিকশাচালককে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে রিকশাচালক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন বলেন, জব্দ করা চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। চালগুলো ডিলারের দোকান থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে।

ওসি জানায়, এ ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিদের ওই মামলায় বিচারিক আদালেতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রিয়েলমি’র জিটি মাস্টার এডিশন নতুন অফারে মাত্র ৩১ হাজার ৯৯০ টাকায়

 

স্টাফ রিপোর্টারঃ

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দারুণ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। রিয়েলমি’র জিটি সিরিজের ফোনগুলোর বিক্রি দ্রুত গতিতে বাড়ছে এবং গত বছরের একই সময়ের তুলনায় বৈশ্বিক প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়ে ৫৫০ শতাংশ হয়েছে, যার ফলে ফ্ল্যাগশিপ সিরিজের এ ডিভাইসগুলোর বিক্রির পরিমাণ সর্বমোট ৫০ লাখে পৌঁছেছে। এই সাফল্য অর্জন উৎযাপন করার জন্যে রিয়েলমি’র জিটি মাস্টার এডিশন নতুন অফারে মাত্র ৩১ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।

এ উল্লেখ যোগ্য প্রবৃদ্ধি অর্জনে প্রধান ভূমিকা রেখেছে জিটি ২ সিরিজ ও জিটি নিও সিরিজ

এমডব্লিউসি ২০২২-এ জিটি ২ সিরিজের ফোনগুলো বৈশ্বিকভাবে উন্মোচন করা হয়। উন্মোচনের পর এ সিরিজের ডিভাইসগুলো প্রযুক্তিপ্রেমী ও গণমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলে। যেমন: ইউরোপের ছয়টি দেশে এ ডিভাইসটি সবার আগে লুফে নিতে ১৬ হাজারেরও বেশি প্রযুক্তিপ্রেমী পপ-আপ স্টোরগুলোর বাইরে অবস্থান নেন। এ ডিভাইসগুলোতে আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকায় ব্যবহারকারীরা ফোন ব্যবহারের প্রিমিয়াম অভিজ্ঞতা লাভ করবেন। অন্যদিকে, জিটি ২ সিরিজের ফোনগুলো রিয়েলমি’র সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক ও দ্রুতগতির প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ জেন ১, বিশ্বের প্রথম ২কে অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে ও বিশ্বের প্রথম বায়োপলিমার ব্যাক ডিজাইন। এ সিরিজের ফোনগুলো প্রযুক্তিপ্রেমীদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় একটি ডিভাইসই নয় বরং এর ব্যতিক্রমী ডিজাইনের কারণে এটি বিশেষজ্ঞদের কাছেও সমাদৃত হয়েছে। ফলে, এটি শীর্ষস্থানীয় গণমাধ্যম সহ ডিজিটাল ট্রেন্ডস, এক্সডিএ, ওয়াআর্ড ও অ্যান্ড্রয়েড অথোরিটি কর্তৃক ‘বেস্ট অব এমডব্লিউসি’ এর পুরস্কার পেয়েছে।

রিয়েলমি জিটি নিও সিরিজের ফোনগুলোও রিয়েলমি’র এ প্রবৃদ্ধিকে ত্বরাণ্বিত করেছে। বিশেষ করে, প্রতিষ্ঠানটির জিটি নিও ৩ ডিভাইসটি। এ ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ সিপিউ ও ১৫০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং সহ বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন, যা ডিভাইসটির পারফরম্যান্স বৃদ্ধি সহ চার্জ অক্ষুণ্ন রাখবে দীর্ঘক্ষণ। ডিভাইসটিতে রয়েছে হাই-গ্রেড ট্রিপল ক্যামেরা, ১২০ হার্টজ স্মুথ ডিসপ্লে এবং স্টাইলিশ ডিজাইন। আকর্ষণীয় সব ফিচারের জন্য জিটি নিও ৩ ডিভাইসটি তরুণ ফোনপ্রেমী ও গেমারদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং ফোন বিক্রির পরিমাণও বহুলাংশে বৃদ্ধি পায়। চীনে ফার্স্ট সেল ঘোষণার দশ ঘণ্টার মধ্যে রেকর্ড সংখ্যক ১ লাখ ইউনিট ফোন বিক্রি হয়।

ইউরোপ ও চীনের বাজারের নতুন চালিকাশক্তি

এ উল্লেখ যোগ্য অর্জন ইউরোপ ও চীনের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউরোপের বাজারে (একই মূল্য পরিসীমায়) জিটি সিরিজের বিক্রি ৯০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং চীনের বাজারে গত বছরের একই সময়ের তুলনায় এর প্রবৃদ্ধি ৪৭৪ শতাংশে পৌঁছেছে। চীন ও ইউরোপের বাজারে প্রতিষ্ঠানটির ’গ্রো প্রিমিয়াম’ কৌশলের ওপর আলোকপাতের কারণেই এ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন সম্ভবপর হয়েছে।

আগামী দিনগুলোতে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি; টেক-ট্রেন্ডি প্রিমিয়াম হ্যান্ডসেট তৈরির ক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে; এই স্মার্টফোনগুলো প্রাযুক্তিক উদ্ভাবন ও আধুনিক সংস্কৃতির সমন্বয়ে তৈরি করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক উল্টে প্রাণ গেল কিশোরের

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ট্রাক্টর উল্টে রাকিব (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব একই ইউনিয়নের কুড়িঘর গ্রামের মোকাদ্দেস মিয়ার ছেলে।

নিহত কিশোরের ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাকিব ইটভাটার ট্রাক্টরের শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে ট্রাক্টর চালাতে জানতো না। তারপরও সে বেলা সাড়ে ১১টার দিকে চাবি নিয়ে জাহান ব্রিকস ফিল্ডে থাকা একটি ট্রাক্টর স্টার্ট দেয়।

ট্রাক্টরটি ইটভাটা থেকে বের হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে রাকিব গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

দারুণ সাড়া ফেলেছে লাইকি’র নতুন চার ক্যাম্পেইন

 

স্টাফ রিপোর্টারঃ

ঈদ উপলক্ষ্যে নতুন চারটি ক্যাম্পেইন চালুর পাশাপাশি সেলিব্রেটিদের লাইকিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছিল জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লাইকি। এই হ্যাশট্যাগ চ্যালেঞ্জগুলো হলো- #ImOnLikee, #EidFest, #EidComing ও #DrinkToEid, যা ব্যবহারকারীদের মধ্যে দারুণ সাড়া ফেলার পাশাপাশি ঈদের আমেজকে আরো আনন্দপূর্ণ করে তুলেছে।

লাইকি অরিজিনাল শর্ট ভিডিও তৈরি এবং শেয়ার করার একটি ফ্রি প্ল্যাটফর্ম। গত এপ্রিলে শুরু হওয়া ঈদুল ফিতর ক্যাম্পেইনের আওতায় লাইকি শবনম ফারিয়া, শাহতাজ মনিরা হাশেম, কেয়া পায়েল, রাবা খান এবং থটস অব শামসের মতো সেলিব্রেটিদের নিজেদের প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানায় এবং ব্যবহারকারীদের জন্য অর্থপূর্ণ ও আনন্দপূর্ণ বিভিন্ন কার্যক্রম চালু করে ঈদের আনন্দ ও কৃতজ্ঞতাবোধ সকলের মাঝে ছড়িয়ে দিয়েছে।

হ্যাশট্যাগ চ্যালেঞ্জগুলোর মধ্যে #ImOnLikee ছিল লাইকি’তে নতুন যোগদানকারী তারকাদের আত্মপ্রকাশের জন্য, যার মাধ্যমে তারকারা ব্যবহারকারীদের তাদের গেমপ্লে ভিডিওগুলো ফলো করতে এবং সে অনুযায়ী নিজস্ব উপস্থাপনা পোস্ট করার আহ্বান জানিয়েছেন। পরবর্তীতে, প্রত্যেক সেলিব্রিটি তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ভাগ্যবান বিজয়ীদের বেছে নিয়েছেন। এই হ্যাশট্যাগ যুক্ত করে লাইকি’তে মোট ৪ হাজার ৯৯৮টি ভিডিও পোস্ট করা হয়েছে, যেগুলোতে ১১ দিনের মধ্যেই জমেছে ১৩.২২ মিলিয়ন ভিউ। ব্যবহারকারীরা তাদের ঈদ উদযাপনের সাথে সম্পর্কিত যেকোনো ভিডিও শেয়ার করেছেন #EidFest হ্যাশট্যাগের সাথে, যার মধ্যে ছিলো ঈদের লুক, পোশাক, কেনাকাটাসহ আরও অনেক কিছু। এই হ্যাশট্যাগ যুক্ত করে মোট ১ হাজার ৯০৭টি ভিডিও পোস্ট করা হয়েছে, যা ১৪ দিনে ৯.৪১ মিলিয়ন ভিউ পেয়েছে। অন্যদিকে, #EidComing হ্যাশট্যাগটির সাথে ছিল বিশেষ ইফেক্ট ‘সুপারমিক্স,’ যা ব্যবহারকারীদের ঈদের ছবি বা ভিডিও পোস্ট করার জন্য উৎসাহিত করে। এই হ্যাশট্যাগ যুক্ত করে অ্যাপে ২২ হাজার ৩২৯টি ভিডিও পোস্ট করা হয়েছে, যেগুলো ১২ দিনের মধ্যেই পেয়েছে ৫.৬০ মিলিয়ন ভিউ। জুসের বিশেষ ইফেক্ট যুক্ত হ্যাশট্যাগ #DrinkToEid ছিল অন্যতম আকর্ষণ, যা জুস শেষ করার পরে স্ক্রিনে ঈদের বিশেষ সাজসজ্জার ইফেক্ট দেখায় এবং সকল ব্যবহারকারীদের ঈদের শুভেচ্ছা জানায়। এই হ্যাশট্যাগের সাথে ২ হাজার ৩৪১টি ভিডিও পোস্ট করা হয়েছে, যেগুলো ১১ দিনে ১.৩০ মিলিয়ন ভিউ পেয়েছে। এই চারটি হ্যাশট্যাগ যুক্ত করে মোট ৩১ হাজার ৫৭৫টি ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে মোট ভিউ হয়েছে ২৯.৫২ মিলিয়ন।

এ ক্যাম্পেইন নিয়ে লাইকি গ্লোবাল অপারেশনের প্রধান গিবসন ইউয়েন বলেন, “ঈদুল ফিতরের চেতনাকে আন্তরিকভাবে লালন করে লাইকি; তাই, আমরা জনপ্রিয় সেলিব্রেটিদের সাথে যুক্ত হয়েছি এবং আকর্ষণীয় হ্যাশট্যাগ চ্যালেঞ্জগুলো নিয়ে এসেছি। এই নতুন সংযোজনের ফলে আমাদের ব্যবহারকারীরা এই ঈদে দারুণ সব কন্টেন্ট উপভোগ করেছেন।”

ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার প্রচেষ্টা হিসেবে লাইকি ভবিষ্যতে আরও আকর্ষণীয় গেমপ্লে নিয়ে আসার প্রক্রিয়া অব্যহত রাখবে। লাইকির প্রত্যাশা ব্যবহারকারীরা আনন্দময় এবং সৃজনশীল উপায়ে সকল উৎসব উদযাপন করবেন এবং চিরায়ত সংস্কৃতির আমেজকে নতুন করে অনুভব করবেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্টঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী। যারা এখন মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

বৃহস্পতিবার প্রথম দফায় অনুষ্ঠিত দেশের ২২ জেলার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ফল প্রকাশের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে, এই ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা দেয় না। প্রকাশিত ফলের যে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে, তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

গত ২২ এপ্রিল প্রথম ধাপে ২২ জেলার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৪ জেলার সম্পূর্ণ পরীক্ষা নেওয়া হয়। এসব জেলার মধ্যে ছিল- চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট।

আর আট জেলার আংশিক পরীক্ষা পরীক্ষা নেওয়া হয়। জেলারগুলোর মধ্যে রয়েছে- সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।

বাঙ্গরায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পৃথক দুটি অভিযানে পাঁচ কেজি গাঁজা ও ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে দৌলতপুর নজরুল গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানার ডালপা গ্রামের আবুল কাশেমের ছেলে ইমান হোসেন (২৬), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে শাহেদ (২৩), একই গ্রামের সরু মিয়ার ছেলে জাবেদ (২৫) ও ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাছির মিয়ার ছেলে আবুল কালাম (২৮)।

জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর নজরুল গেইট এলাকা দিয়ে সীমান্ত পেড়িয়ে আসা মাদক দ্রব্য পাঁচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানার এসআই রনি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫০পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি নম্বর বিহীন মোটরসাইকেলসহ ইমাম ও শাহেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

একই এলাকা থেকে বুধবার রাতে বাঙ্গরা বাজার থানার এসআই রনি চৌধুরীর ও এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ জাবেদ ও আবুল কালাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন আটককৃত মাদক কারবারীদের মধ্যে ইমান হোসেনের নামে ঢাকার বংশাল থানায় পূর্বের একটি মাদকের মামলা রয়েছে। বাঙ্গরা বাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।