,

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেল চালকের

আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেল চালক জাহাঙ্গীর হোসেনের (৪০)।

শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর নাঙ্গলকোটের ছুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, ঢাকামুখী একটি মাইক্রোবাস সকাল সাড়ে ৭টার দিকে ধনুসড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।