All posts by jitu

সদর দক্ষিণে দুই বছর কারাদণ্ডের ভয়ে ১৯ বছর ধরে পলাতক মাদক মামলার আসামি

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাদক মামলার এক আসামি ১৯ বছর পর পলাতক থেকে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ওলইন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইউপি সদস্য হুমায়ন। ২০০২ সালে ৬০০ বোতল ফেনসিডিলসহ মাদক মামলার আসামি হন হুমায়ন। মামলায় তার দুই বছর সাজা হয়। এর পর থেকে তিনি ১৯ বছর পলাতক ছিলেন।

বুধবার ইউপি সদস্য হুমায়ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

তবে ইউপি সদস্য হুমায়নের স্ত্রী বলেন, আমার স্বামী মামলা করার পর ছয় মাস জেলহাজতে ছিলেন। তার পর আমার স্বামী হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসেন। এর পর আর হাজিরা দেননি। বুধবার ১৯ বছর পর নিজ থেকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

সংশ্লিষ্টরা জানান, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মেম্বার হুমায়নসহ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। ১৬ এপ্রিল ২০০৩ সালে মামলাটি আমলে নিয়ে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ গঠন করা হয়। মামলার সব আসামি পলাতক থাকায় আদালত হুমায়ুনসহ প্রত্যেককে দুই বছর সাজা ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডে দণ্ডিত করেন।

কুমিল্লার চাঁনপুর থেকে বোমা হাসিব পাইপগানসহ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চাঁনপুর থেকে দেশিয় অস্ত্র ও বোমা তৈরিতে দক্ষ শীর্ষ সন্ত্রাসী হাসিব ওরফে বোমা হাসিবকে পাইপগানসহ গ্রেফতার করেছে পুলিশ।

১১ মে রাত পোনে ৩টায় চাঁনপুর স্টীল ব্রিজের দক্ষিণ পাশে চেক পোস্ট ডিউটি করাকালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ঞ ধরের নেতৃত্বে পরিদর্শক (নি:) কাইসার হামিদ, এসআই (নি:) শাহিদুল ইসলাম, এএসআই (নি:) শিমুল পারভেজ ও সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, হত্যাসহ আরও ৬টি মামলা রয়েছে।

চকবাজারে বেশি দামে তে‌ল বিক্রি করায় দুই প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা, ৮ হাজার লিটার তেল উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চকবাজারে সয়া‌বিন তে‌ল বেশি দামে বিক্রি করায় দুই দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতী‌য় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

এ সময় বি‌ভিন্ন গোডাউ‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে আ‌গের দা‌মে মজুদ ক‌রে রাখা ৮ হাজার ৩৬৪ লিটার তেল উদ্ধার ক‌রে খুচরা দোকানী‌দের কা‌ছে বি‌ক্রি ক‌রে দেওয়া হয়। কু‌মিল্লা দোকান মা‌লিক সমি‌তির নেতৃবৃন্দরা এ বিক্রয় কা‌জে সহয‌ো‌গিতা ক‌রেন।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ তদার‌কি অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও আজ সয়া‌বিন তে‌লের দাম তা‌লিকায় লি‌খে না রে‌খে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় গ‌ন্ধেশ্বরী স্টোর‌কে ৫ হাজার টাকা এবং সাহা ট্রেডিং‌কে ৫ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এসময় কৃ‌ষি বিপণন অধিদপ্ত‌রের সি‌নিয়র কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, চকবাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ অ‌ভিযা‌নে উপস্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কুমিল্লার বুড়িচংয়ে গাড়ি চাপায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় অজ্ঞাত গাড়ি চাপায় হাফেজ নাজমুল হাসান (২৫) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা অংশের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হাফেজ নাজমুল হাসান সৈয়দপুর (আজিমপুর) এলাকার এনামুল হাসানের ছেলে। সে বুড়িচংয়ের কালাকচুয়া ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে কাবিলা মহাসড়ক এলাকায় মোটরসাইকেল চালানোর সময় মাদরাসা শিক্ষার্থী নাজমুল হাসানকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

চান্দিনায় দুর্ঘটনায় পড়া অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় মাদক পাচারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আঞ্জুমান খাদেমুল ইনসানের একটি অ্যাম্বুলেন্স। পরে ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

বুধবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় ওই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, বিকাল ৪টার থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো মানুষ পায়নি।

তিনি জানান, অ্যাম্বুলেন্স ভর্তি অনেকগুলো কার্টুন দেখেন তারা। এর মধ্যে একটি ছেঁড়া কার্টুনের ভিতরে ফেনসিডিল দেখে পুলিশের জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করেন। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই এ্যাম্বুলেন্সে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আঞ্জুমান খাদেমুল ইসলাম’ লিখা রয়েছে। দুর্ঘটনা কবলিত ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আঞ্জুমান খাদেমুল ইনসান নামের ওই সংগঠনটি চাঁদপুর জেলা সদরে অবস্থিত। ওই সংগঠনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য অন্য একজনকে দায়িত্ব দিয়েছি। গরিব ও অসহায়দের বিনা পয়সায় সার্ভিস দিলেও বিত্তবান রোগীদের সেবা দিয়ে ফি নেন। তাতে আমাদের সংগঠনকে বাৎসরিক একটি টাকা দেন। আজ আমাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে শুনেছি তবে ফেনসিডিল বহনের বিষয়টি আমার জানা নেই।

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, সন্ধ্যায় শপথ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে। তিনি দেশটির ইউএনপি দলের নেতা। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন। তার দল এ তথ্য নিশ্চিত করেছে। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে।

জানা গেছে, শপথ গ্রহণ করে তিনি কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার কার্যক্রম শুরু করবেন।

এর আগে চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় দেশটির মন্ত্রিসভা।

এক বিবৃতিতে গোতাবায়ে রাজাপাকসে জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেশের কার্যক্রম পরিচালনায় নতুন সরকার গঠনে আমি পদক্ষেপ নিচ্ছি। সংসদের হাতে আরও ক্ষমতা দেওয়ার জন্য কিছু সাংবিধানিক সংস্কার করা হবে বলেও জানান রাষ্ট্রপতি।

গত ২০ বছরের মধ্যে ১২ বছরই শ্রীলঙ্কার সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন রাজাপাকসে পরিবারের সদস্যরা। এসময় তারা স্বৈরতন্ত্রের তকমা পেয়েছেন। মাহিন্দা রাজাপাকসে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন। তাছাড়া তার অন্য দুই ভাই দেশটির বন্দর ও কৃষি ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন। এভাবে পাকসে পরিবারের কয়েক ডজন সদস্য সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লায় অভিনব কায়দায় ধান ও চালের ভিতর লুকিয়ে গাঁজা পরিবহন

 

স্টাফ রিপোর্টার:

অভিনব কায়দায় ধান ও চালের ভিতর লুকিয়ে গাঁজা পরিবহনের সময় কুমিল্লা সদরের আলেখারচর এলাকা হতে ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ সেলিম মিয়াকে (৫৫) আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ মে সকালে আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া(৫৫)।

এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বুড়িচং ও বরুড়াসহ সদ্য ঘোষিত ৪ কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

 

স্টাফ রিপোর্টার:

সদ্য ঘোষিত বুড়িচং উপজেলা শাখা, বরুড়া উপজেলা শাখা, বরুড়া পৌর শাখা ও বরুড়া শহীদ স্মৃতি  সরকারি কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সাথে বিগত প্রায় ৭ বছর ধরে চলমান কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করে।

চলতি বছরের ১ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো: গিয়াস উদ্দিনকে সভাপতি ও হাসান আহমেদ সুমনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। বহু বছর পরে এই উপজেলায় একটি কমিটি ঘোষণা করা হলেও পূর্বের ন্যায় এই কমিটি নিয়েও বির্তক শুরু হয়। এই কমিটি ঘোষণার পরই ফেসবুকজুড়ে আবার সমালোচনার ঝড় উঠে। বিবাহিত ও বয়সীদের দিয়ে এই কমিটি করা হয়েছে বলে অভিযোগ উঠে। ঘোষিত কমিটির সভাপতি মো: গিয়াস উদ্দিনের সস্ত্রীক ছবি ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া ভোটার আইডিকার্ডের জন্মতারিখ অনুযায়ী গিয়াস উদ্দিন বয়স ৩৩ বছর চলছে। অপরদিকে সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমনের বয়স ৩৭ বছর চলছে ভোটার আইডিকার্ডের জন্মতারিখ অনুযায়ী অনুযায়ী।

এছাড়া ৮ এপ্রিল ঘোষিত বরুড়া উপজেলা শাখা, বরুড়া পৌর শাখা ও বরুড়া শহীদ স্মৃতি  সরকারি কলেজ শাখা কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

জানা যায়, কুমিল্লা জেলা সদর, সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই, বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা গঠিত। জানা যায়, ২০১৫ সালের ২০ জুলাই এক বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালিন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। আবু তৈয়ব অপিকে সভাপতি ও লোকমান হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ২৪ জুন এ কমিটি বর্ধিত করা হয়। ঘোষণা করা হয় ২০৯ সদস্য বিশিষ্ট কমিটি। এ কমিটিতেও অপিকে সভাপতি ও রুবেলকে সাধারণ সম্পাদক রাখা হয়। তবে এ কমিটির মেয়াদ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য যে, নানা বির্তক আর অনিয়মের বেড়াজালে জর্জরিত ছিল কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। সাংগাঠনিক কার্যক্রমও চলছিল দায়সারাভাবে। ছাত্রলীগের এখন বেহাল দশা। এ জেলা ছাত্রলীগের একটি ঐতিহ্য থাকলেও তা এখন ম্লান হওয়ার পথে। ছাত্রলীগের এ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ নেতাই বিবাহিত, কেউ প্রকাশ্যে আবার কেউ বা গোপনে সংসার করছে। এছাড়া জাতীয় দিবস ও দলীয় সাংগাঠনিক কর্মসূচি দায়সারাভাবে পালন, অনুষ্ঠানের নামে ফটোসেশন, উপজেলা পর্যায়ে দেয়া কমিটি নিয়ে বির্তকের সৃষ্টি, ছাত্রদল-শিবিরের কর্মীদের অনুপ্রবেশ, অছাত্র, মাদক সেবনকারি, মাদক ব্যবসায়িদের ছাত্রলীগে স্থান দেয়া নিয়ে রয়েছে নানা বির্তক।

অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

 

স্টাফ রিপোর্টার:

অবশেষে প্রায় ৭ বছর পর নানা বির্তকে জর্জরিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১২ মে) সকালে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়  ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করে।

কমিটি বিলুপ্তির পাশাপাশি আগামী ৭ কার্য দিবসের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশিদের ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুজ্জামান সোহেল ও উপ-কর্মসংস্থান সম্পাদক তানভীর রহমান মাহীদের নিকট জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।

জানা যায়, কুমিল্লা জেলা সদর, সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই, বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা গঠিত। জানা যায়, ২০১৫ সালের ২০ জুলাই এক বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালিন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। আবু তৈয়ব অপিকে সভাপতি ও লোকমান হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ২৪ জুন এ কমিটি বর্ধিত করা হয়। ঘোষণা করা হয় ২০৯ সদস্য বিশিষ্ট কমিটি। এ কমিটিতেও অপিকে সভাপতি ও রুবেলকে সাধারণ সম্পাদক রাখা হয়। তবে এ কমিটির মেয়াদ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য যে, নানা বির্তক আর অনিয়মের বেড়াজালে জর্জরিত ছিল কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। সাংগাঠনিক কার্যক্রমও চলছিল দায়সারাভাবে। ছাত্রলীগের এখন বেহাল দশা। এ জেলা ছাত্রলীগের একটি ঐতিহ্য থাকলেও তা এখন ম্লান হওয়ার পথে। ছাত্রলীগের এ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ নেতাই বিবাহিত, কেউ প্রকাশ্যে আবার কেউ বা গোপনে সংসার করছে। এছাড়া জাতীয় দিবস ও দলীয় সাংগাঠনিক কর্মসূচি দায়সারাভাবে পালন, অনুষ্ঠানের নামে ফটোসেশন, উপজেলা পর্যায়ে দেয়া কমিটি নিয়ে বির্তকের সৃষ্টি, ছাত্রদল-শিবিরের কর্মীদের অনুপ্রবেশ, অছাত্র, মাদক সেবনকারি, মাদক ব্যবসায়িদের ছাত্রলীগে স্থান দেয়া নিয়ে রয়েছে নানা বির্তক।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে সোহেল রানা (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মে) উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন আরও একজন।