All posts by jitu

কুমেকে চিকিৎসাধীন আ’লীগ নেতাকে দেখতে গেলেন মোন্তাকিম আশরাফ টিটু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইজখার ইউনিয়নে নৌকার প্রার্থী হাজী জামাল উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায়  বিক্ষুদ্ধ আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী সেলিম প্রধানের কর্মী বাহিনীর দেশিয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত মাইজখার ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি ইমাম হোসেন ফরিদ ভাইকে দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান  চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটু।

বুধবার সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এবং চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াসিন অভিসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসাধীন স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীকে দেখতে গেলেন মোন্তাকিম আশরাফ টিটু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিব সাবেক সাংসদ ড. রেদোয়ান আহমেদের বুলেটের আঘাতে গুলিবিদ্ধ  হয়ে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটু।

বুধবার সকালে মোন্তাকিম আশরাফ টিটু হাসপাতালে গিয়ে  স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীকে দেখে চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এবং চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াসিন অভিসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম সীমান্ত থেকে বিদেশী রিভলবার ও পাইপগান উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের সাতঘরিয়া বিওপির গোলাইকরা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার ও একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে ১০ বিজিবি’র  সদস্যরা।

বুধবার (১১ মে) বেলা সাড়ে ১১ টায় ১০ বিজিবি’র  অধিনায়ক  লে.কর্ণেল মুহাম্মদ ইসহাক এর দিক-নির্দেশনায় সুবেদার  মো:  হুমায়ুন কবিরের নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এটা বাংলাদেশ, শ্রীলঙ্কা নয় : বিএনপির উদ্দেশ্যে হানিফ

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন বিএনপির দুঃস্বপ্ন হবে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। এসব হুমকি দিয়ে কোনো লাভ হবে না। মাথায় রাখতে হবে- এটি বাংলাদেশ, শ্রীলংকা নয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুর এ বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামায়াত কোনো রকম ষড়যন্ত্র করে পার পাওয়ার সুযোগ নেই। রাজনীতি করেন, গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। যদি জনগণের রায় পান, তাহলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন।

বুধবার দুপুরে ১৯ বছর পর লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর শহরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

হানিফ আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নতি চায় না। কারণ তারা তাদের প্রভু পাকিস্তানের উন্নয়নের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যে পাকিস্তান একসময় আমাদের শোষণ করেছে, তাদের রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে। আর আমাদের ‘রিজার্ভ এখন ৫০ ডলার বিলিয়ন’ ছাড়িয়ে গেছে। পাকিস্তানের দ্বিগুণের বেশি। সব সেক্টরে আমরা এখন তাদের চেয়ে এগিয়ে আছি। এটা বিএনপির পছন্দ হয় না।

তিনি আরও বলেন, শ্রীলংকার অবস্থা দেখে বাংলাদেশের দিবা স্বপ্ন দেখার কোনো কারণ নেই। শ্রীলংকার দূরবস্থা ছিল, তারা দেউলিয়া হয়ে গেছে। আর বাংলাদেশ সমৃদ্ধশালী হচ্ছে। বাংলাদেশে প্রতিবছর প্রবৃদ্ধির হার বাড়ছে। বাংলাদেশ নিয়ে আপনাদের দুঃশ্চিন্তা করার দরকার নেই। বিএনপি হাওয়া ভবন বানিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা এম আলাউদ্দিন, মিজানুর রহিম, মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, এমএ মমিন পাটওয়ারী, সামছুল ইসলাম পাটওয়ারী ও রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না প্রমুখ।

অতীব প্রয়োজনের সময় সাকিবকে না পাওয়া দুর্ভাগ্য বলে মনে করেন বিসিবি

স্পোর্টস ডেস্কঃ

অতীব প্রয়োজনের সময় দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে না পাওয়া দুর্ভাগ্য বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাজে পারফরমেন্সের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য যখন প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ, তখনই ধাক্কা খেল বাংলাদেশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লঙ্কানদের বিপক্ষে ১৫ মে থেকে শুরু হওয়া প্রথম টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। কারণ করোনা প্রটোকল অনুসারে সাত দিনের কোয়ারেন্টাইনে রাখতে হবে সাকিবকে।এর আগে, পারিবারিক কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি সাকিব।

পাপন জানান, সাকিবকে ছাড়া টিম কম্বিনেশন তৈরি করা সব সময়ই কঠিন। কারণ টু ইন ওয়ান খেলোয়াড় সাকিব।

আজ জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘সে দলে না থাকলে আমাদের একজন অতিরিক্ত ব্যাটার এবং একজন অতিরিক্ত বোলার দরকার পড়ে। এজন্য আমাদের দলের কম্বিনেশনে সমস্যা হয়।’

তিনি আরও বলেন, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের যখন তাকে খুব দরকার হয়, আমরা তখন তাকে পাই না। কিন্তু কখনো-কখনো আমরা সবকিছু নিয়ন্ত্রন করতে পারি না। সাকিবের বিষয়টা এমন যে, আমাদের কিছুই করার নেই। আমাদের প্রটোকল মানতে হবে। আশা করছি, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। সাকিবের শারীরিক অবস্থা নিয়ে পাপন জানান, ভালো বিষয় হচ্ছে সাকিব সুস্থ আছে এবং তার কোন বড় লক্ষণ নেই।

পাপন বলেন, ‘আমি গতকাল তার সাথে কথা বলেছি, সে বলেছে, এখন ভালো আছে। এই মুহূর্তে কোন সমস্যা নেই তার। আমরা কয়েক দিনের মধ্যে আবার পরীক্ষা করবো। এটা আমাদের প্রোটোকল অনুসারে করা হবে। আমরা চাই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তার অনুপস্থিতি অবশ্যই দলের জন্য একটি বড় ধাক্কা।’

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। এরপর পারিবারিক কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে সরে যান সাকিব।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। এতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে সাকিবের কাছে প্রত্যাশা অনেকখানি বেড়ে গিয়েছিল। কিন্তু টেস্ট সিরিজের আগে পারিবারিক সমস্যার কারনে দেশে ফিরে আসেন সাকিব। টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

তবে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে আগ্রহী ছিলেন সাকিব। এজন্য প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন সাকিব।

এলডিপির মহাসচিবকে গ্রেফতার ও মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

এলডিপির মহাসচিব  ড. রেদোয়ান আহম্মেদকে গ্রেফতার ও মিথ্যা মামলায় আসামি করায় তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা উত্তর জেলা এলডিপির নেতৃবৃন্দ।

বুধবার (১১ মে) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন জেলার এলডিপির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি মো: সামছুল হক মাষ্টার লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে মো: সামছুল হক মাষ্টার বলেন, চান্দিনা উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা করেছে, পার্টি অফিস ভাংচুর করেছে এবং বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করেছে। হামলার পর আত্মরক্ষার্থে ড. রেদোয়ান আহমেদ থানায় আশ্রয় নেওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। মিথ্যে মামলায় আসামি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ড. রেদোয়ান আহমেদসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

কুমিল্লা উত্তর জেলা এলডিপি, চান্দিনা উপজেলা এলডিপি এবং এর অঙ্গ সংগঠন এক বিবৃতিতে ড. রেদোয়ান আহমেদ এর উপর নেক্কারজনক হামলার ঘটনায় আবারও প্রমাণিত হল- দেশে  এখন ফ্যাসিবাদি ও সন্ত্রাসী কার্যক্রম চলছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, চান্দিনা পৌর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকির, চান্দিনা ঋপজেলা এলডিপির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মহিচাইল ইউনিয়নের এলডিপির সাংগাঠনিক সম্পাদক হুমায়ন কবীর প্রমুখ।

 

 

 

চাঁদপুরে অবৈধ মজুদ সয়াবিন তেলের দোকানে প্রশাসনের হানা : ৩৫ হাজার টাকা জরিমানা আদায়

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সয়াবিন তেল বিক্রি না করে অবৈধ মজুদ, তেলের বোতলের গায়ের বিক্রয়মূল্য মুছে ফেলা স্পষ্টভাবে ভোক্তার সাথে প্রতারণা করায় চাঁদপুর শহরের পুরান বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ও চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত কর্তৃক চাঁদপুর শহরের পুরান বাজারে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় বেঙ্গল ট্রেডার্সকে ৩০ হাজার ও জয়দেব সাহা স্টোরকে ৫ হাজার সহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

পুরান বাজার ফাঁড়ির পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।

যা ঘটতে পারে শ্রীলঙ্কায়

 

আন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০০। এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী হিসেবে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করার পর স্বয়ংক্রিয়ভাবে ভেঙে গেছে দেশটির মন্ত্রিসভা। এখন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে মন্ত্রিপরিষদ ছাড়াই ক্ষমতা ধরে রেখেছেন।

প্রেসিডেন্ট হিসেবে তিনি সংসদের একজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন। তাছাড়া একই প্রক্রিয়ায় মন্ত্রিসভাও গঠন করতে পারবেন। তবে তার এ সিদ্ধান্তের ক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। তবে সংসদে তার যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে কি না সে বিষয়টি স্পষ্ট নয়।

এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সব দলের সমন্বয়ে ঐক্যেরভিত্তিতে সরকার গঠনেরও চেষ্টা করতে পারেন। তবে বিরোধীদের সরকারে অন্তর্ভুক্ত করা তার জন্য প্রায় অসম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

একদিকে প্রধানমন্ত্রীর পদ শূন্য অন্যদিকে প্রেসিডেন্টও যদি পদত্যাগ করেন তাহলে সংসদের স্পিকার এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হবেন। তারপর নির্বাচন না হওয়া পর্যন্ত সংসদ সদস্যরা একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।

প্রেসিডেন্ট যদি পদত্যাগ না করেন তাহলে তাকে অভিশংসন করাও সহজ হবে না। কারণ এক্ষেত্রে প্রথমেই স্পিকারের অনুমোদনের প্রয়োজন হবে। সুপ্রিম কোর্ট তো রয়েছেই। পাশাপাশি কমপক্ষে ১৫০ আইনপ্রণেতার সমর্থন লাগবে। বিরোধীদের সংসদে সংখ্যাগরিষ্ঠতাও নেই। তাই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা খুবই জটিল হবে।

৪৫ বছর ধরে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। এর আগে একবার রাষ্ট্রপতিকে অপাসরণের ব্যর্থ চেষ্টা করা হয়। সংবিধানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে। কারণ তিনি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন অন্যদিকে মন্ত্রী পরিষদেরও প্রধান। দেশটির প্রধান বিচারপতি ও পুলিশ প্রধানকেও তিনি নিয়োগ দেন।

প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী হলেও নির্বাহী কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ প্রয়োজন। প্রশাসনিক এমন সংকটে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চরম বিদ্যুৎ সংকট, প্রয়োজনীয় খাবারের ঘাটতি ও সব পণ্যের মূল্য বাড়ায় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন। তবে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা নিয়ন্ত্রণ বজায় রাখতে জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন। দুই কোটি ২০ লাখ মানুষ দ্বীপ রাষ্ট্রটিতে বসবাস করে। ১৩ বছর আগে দেশটিতে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ হয়। সে সময় হাজার হাজার মানুষ নিহত হয়। ফের নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছে দেশটিতে।

কুসিক নির্বাচন: শেষ দিনে মনোনয়ন কিনলেন এমপি সীমা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা।

বুধবার (১১ মে) সকালে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করে দুপুরে জমা দেওয়া হয়।

আনজুম সুলতানা সীমা আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েকদিন ধরেই কুমিল্লায় গুঞ্জন ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সবুজ সংকেত না পেলে মেয়র পদে আবেদন ফরম সংগ্রহ করবেন না সংসদ সদস্য (এমপি) আনজুম সুলতানা সীমা। দুদিন আগে তিনি ঢাকায় যান। অবশেষে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে মনোনয়ন সংগ্রহ করলেন এই নারী সংসদ সদস্য।

এমপি আনজুম সুলতানা সীমা কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের মেয়ে।

এর আগে ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন সীমা।

ওই নির্বাচনে মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীক নিয়ে আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতেছে লাকসামের ১৯ শিশু-কিশোর

 

ডেস্ক রিপোর্টঃ

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ইতালি প্রবাসী এক যুবক। আর সেই ঘোষণায় উৎসাহিত হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে কুমিল্লার লাকসামে ১৯ জন শিশু-কিশোর।

ইতালি প্রবাসী জাছিফ আলমের পরিচালনায় ও ‘আইয়ান আয়াশ মানবতার ফাউন্ডেশন’-এর এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করা হয়।

উপজেলার বাকই দক্ষিণ ইউপির অশ্বদিয়া হাফেজিয়া এমদাদুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার বিজয়ীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

বিজয়ী শিক্ষার্থীরা হলেন – মুস্তাকিম,আসলাম, শাকিব, আবু মুছা, মাহমুদুল, আরমান, শাহরিয়ার,রবিউল, তাহমিদ, মেহেদী, আসিফ, মারুফ, আবু বকর, সুফিয়ান, তানভীর, আব্দুর রহমান, সামির, আনাস, রবিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল দেওয়া হবে ঘোষণার পর থেকে অশ্বদিয়া গ্রামের অনেক শিশু-কিশোর মসজিদে নিয়মিত আসতে থাকে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা তা হিসার রাখার জন্য প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেওয়া হতো। যদি কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকত তখন তার গণনা বন্ধ করে দেওয়া হতো। তবে সে চাইলে তার নাম আবার লিখিয়ে নতুন করে নামাজের দিন গণনা শুরু করতে পারত। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ১৯ জন বিজয়ী হয়।

মুসল্লিরা জানিয়েছেন, প্রতিযোগিতা চলাকালীন শিশু-কিশোরদের শুধু নামাজই পড়ানো হয়নি। সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসায়ালাও শেখানো হয়। সেই সঙ্গে তালিম-তরবিয়ত এবং নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে।

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে।

‘আইয়ান আয়াশ মানবতার ফাউন্ডেশন’- এর পরিচালক জাছিফ আলম বলেন, বর্তমান তরুণরা নানা ধরনের অন্যায় অপরাধ কাজের সাথে জড়িত, মোবাইলের প্রতি আসক্ত। তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে তরুণদের নামাজ আদায়ের প্রতি আকৃষ্ট করা ও তাদের ধর্মীয় শিক্ষা দানের একটি প্রচেষ্টা করা হয়েছে।

সমাজ সেবক ও ছাত্রনেতা আশিকুর রহমান বলেন,বর্তমান সময়ে আকাশ সংস্কৃতির ছোঁয়ায় আমাদের শিশু-কিশোররা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই শিশু কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে আয়োজকরা এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত মানবসেবায় এগিয়ে আসা,মানবতার জন্য কাজ করা,মানুষের জন্য সেবামূলক কাজ করা।

বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বেওয়ারিশ ফাউন্ডেশনের পরিচালক পুলিশের কর্মকর্তা শওকত হোসেন, অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অশ্বদিয়া ইসলামীয়া এমদাদুল উলুম মাদ্রাসার সভাপতি ক্বারী আব্দুল মান্নান, মাদ্রাসার পরিচালক ক্বারী আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাস্টার জসীম উদ্দিন, কামাল হোসেন, নজরুল মিয়াজী,ফোরকà¦