,

কুমেকে চিকিৎসাধীন আ’লীগ নেতাকে দেখতে গেলেন মোন্তাকিম আশরাফ টিটু

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইজখার ইউনিয়নে নৌকার প্রার্থী হাজী জামাল উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায়  বিক্ষুদ্ধ আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী সেলিম প্রধানের কর্মী বাহিনীর দেশিয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত মাইজখার ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি ইমাম হোসেন ফরিদ ভাইকে দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান  চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটু।

বুধবার সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এবং চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াসিন অভিসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।