All posts by jitu

কুসিক নির্বাচন: মেয়র পদে ১০ জন, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪৮ জন মাঠে সক্রিয়

 

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট ১৫ জুন। ভোট হবে ইভিএমে । বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে ব্যানারে পোষ্টারে শুভেচ্ছা জানিয়ে, ইফতার মাহফিলে অংশগ্রহণ করে ও মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটের আশায়। কুসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন ১০ জন। আওয়ামীলীগ থেকে ৭ জন এবং বিএনপি থেকে ২ জন ও কুসিক মেয়র মনিরুল হক সাক্কু। এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ি কাউছার জামান বাপ্পি ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। বিএনপি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে না সেহেতু কাউছার জামান বাপ্পি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র থেকে নিজাম উদ্দিন কায়সার নির্বাচন করবে বলে বিভিন্ন সূত্র জানায়।

তবে আ’লীগ থেকে মেয়র প্রার্থীর তালিকাটা বেশ দীর্ঘ। মনোনয়ন লড়াইয়ে সম্ভাব্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম, বাংলাদেশের ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মিঠু । এছাড়া মনোনয়ন লড়াইয়ে না থাকলেও সংরক্ষিত সাংসদ আনজুম সুলতানা সীমাও মনোনয়ন পেতে পারেন বলে বিভিন্ন সূত্র জানায়। এদিকে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ বিগত ৩ বছর ধরে মহানগরের ২৭ ওয়ার্ডজুড়ে কাজ করে গেছেন, তবে  তিনি প্রকাশ্যে নির্বাচন করার কথা এখনো বলেননি।

এদিকে কুসিকের ২৭টি ওয়ার্ডে ১১৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া (জামায়াত), আবুল হোসেন ছোটন (আ’লীগ), মোস্তাক আহমেদ হিরন ও মো: ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ডে কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ( আওয়ামীলীগ), বিল্লাল (বিএনপি), একরামুল হক রুবেল (আওয়ামীলীগ) , আব্দুল হামিদ (ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক) ও ছাত্রলীগ নেতা শিপন (আওয়ামীলীগ), ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর সরকার মোহাম্মদ জাবেদ (আওয়ামীলীগ),ইঞ্জিনিয়ার মনিরুল আলম ( আওয়ামীলীগ – আফজল খান গ্রুপ), মুরাদ মিয়া (আওয়ামীলীগ) ও মো: ফয়েজ, ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ আবদুল জলিল, কবির আহমেদ (আলীগ), সাবেক কাউন্সিলর মোসলেহ উদ্দিন, নাছির উদ্দিন আজিম, মো: শাহজাহান, আরিফুল ইসলাম চৌধুরী, মো: স্বপন আলী ও এনামুল হক ভূইয়া, ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর সৈয়দ রায়হান, সাবেক কাউন্সিলর একে সামাদ সাগর (ওয়ার্ড আলীগ সেক্রেটারি) ও মো: মোখলেছ (ওয়ার্ড বিএনপি সদস্য), ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ মোশারফ হোসেন (জামায়াত), কাজী হাসান ইমাম সাগর, আমিনুল ইসলাম ইকরাম ও মো: পারভেজ, ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ শাহ আলম খান, হাসান খান, হিম্মত খান ও আব্দুর রহমান, ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর এড. মোহাম্মদ একরাম হোসেন বাবু (জামায়াত), জহিরুল ইসলাম কামাল (আ’লীগ) ও রাজন পাল , ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর জমীর উদ্দিন খান জম্পি (আ’লীগ), কামাল হোসেন, আশিকুর রহমান সর্দার ও মিজানুর রহমান মিলন, ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ মনজুর কাদের (মনি), হেলাল উদ্দিন ও শেখ সোহরাব উদ্দিন রাজেশ, ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদী (যুগ্ম আহ্বায়ক -মহানগর যুবলীগ), কাজী শামসুল আলম শাহলম (সদস্য- মহানগর যুবলীগ), ছিদ্দিকুর রহমান বেলাল ও মো: পারভেজ হানিফ, ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ ইমরান (ইমরান বাচ্চু), জিয়াউল হক মুন্না -(মহানগর আলীগ), মো: আলী আফজল, শফিউল আজম রতন ও মো: ওমর ফারুক , ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ শাখাওয়াত উল্লাহ শিপন, রাজীউর রহমান রাজীব, কাইয়ুম খান বাবুল (আ’লীগ- এমপি বাহার গ্রুপ), প্রভাষক নুরে আলম বাবু (জামায়াত ), কাউছার খন্দকার (মহানগর যুবলীগের সদস্য) ও জসিম উদ্দিন (আ’লীগ ), ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ সেলিম খাঁন (বিএনপি) ও আবুল কালাম আজাদ হাশেম (ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি), ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর সাইফুল বিন জলিল (আওয়ামীলীগ) , সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজী সাজু (ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাহী সদস্য), মো: হুমায়ন কবির- ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক), রোকন উদ্দিন (মহানগর যুবলীগের নির্বাহী সদস্য), সৈকত ও সাইফুল ইসলাম রেনু (বিএনপি), ১৬ নং ওয়ার্ডে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল (আওয়ামীলীগ), আনোয়ার হোসেন খোকন (ওয়ার্ড আলীগের সভাপতি), হাজী আমির হোসেন (ওয়ার্ড আ’লীগের সেক্রেটারি) ও জাহাঙ্গীর হোসেন, ১৭ নং ওয়ার্ডে হানিফ মাহমুদ (জাপান আলীগ শাখার সভাপতি), প্রয়াত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো: রোমন, মোস্তফা কামাল (ওয়ার্ড আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক), সৈয়দা শাহনাজ আক্তার রুনা (মৃত . কাউন্সিলর সোহেলের স্ত্রী), ও মো: হানিফ (সাধারণ সম্পাদক- ওয়ার্ড আলীগের সাধারণ সম্পাদক), ১৮ নং ওয়ার্ডে কাউন্সিলর হাজী মো: আফসান মিয়া (ওয়ার্ড আলীগ সভাপতি), গোলাম মোস্তফা শরীফ (বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক), সাবেক কাউন্সিলর এড.শওকত আকবর (ওয়ার্ড আলীগ সাধারণ সম্পাদক) ও যুবলীগ নেতা রাজু আহমেদ, ১৯ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ জাকির হোসেন ( আলীগ), নাজমুল হাসান চৌধুরী কামাল (মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য), গোলাম মহিউদ্দিন শরীফ ও মীর কাশেম, ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ ছিদ্দিকুর রহমান, সুরুজ চেয়ারম্যান, আনোয়ার হোসেন ও এমদাদুল হক চৌধুরী বাবু, ২১ নং ওয়ার্ডে কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান (আলীগ), গোলাম মোস্তফা মজুমদার, এ কে এম নুরুল আমিন সরকার, মো: আকতার হোসেন, মনির উদ্দিন রমিজ ও কবির হোসেন ভূইয়া, ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ শাহ আলম মজুমদার, মো: আব্দুল ওয়াহেদ মজুমদার, মো: আজাদ হোসেন ( আ’লীগ) , মো: ছাদেকুর রহমান, হাবিবুর রহমান, বিজয় রতন দেবনাথ ও আবদুল কাদের মজুমদার, ২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, আনিছুর জামান আনিছ, নুর মোহাম্মদ প্রকাশ্যে কাজল ও মো: শাহ জালাল, ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ ফজল খান, মো: মোস্তফা কামাল, এড. মো: আরিফুজ্জামান, মো: আক্তার হোসেন, মো: মানিক খান ও ইদ্রিস মিয়া, ২৫ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ এমদাদুউল্লাহ, মো: রিয়াদ হোসেন, আব্দুল খালেক ও মো: রফিকুল ইসলাম , ২৬ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ আব্দুস সাত্তার , মো: জহিরুল ইসলাম ও গোলাম সারওয়ার কাউছার, ২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ আবুল হাসান, আবুল কালাম, মো: মোশারফ হোসেন ও আব্দুল মান্নান ।

এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় মাঠে রয়েছেন। তারা হলেন ১,২ ও ৩ নং ওয়ার্ডে কাউন্সিল কাউছারা বেগম সুমী, রোটা. সফুরা সুলতানা এনি, রোকসানা ইসলাম দুলালি ও টিটু। ৪, ৫, ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর নাদিয়া নাসরিন ও সাবেক কাউন্সিলর কোহিনুর আক্তার কাকলি । ৭, ৮, ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর উম্মে কুলসুম ও ফারজানা আক্তার চৌধুরী । ১০, ১১, ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর রুমা আক্তার সাথী, অনীতা সরকার, টিকলি সেন ও রুনা আক্তার। ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর নুরজাহান আলম (পুতুল), পারভীন আক্তার ও ফরিদা আক্তার ডলি । ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডে কাউন্সিলর নেহার বেগম, বিউটি আক্তার ঝুমা (সদস্য -মহানগর মহিলা আওয়ামীলীগ), সুমী আক্তার, হাসনা হেনা (লিলি) ও দিলরুবা আক্তার। ১৯, ২০, ২১ নং ওয়ার্ডে কাউন্সিলর উম্মে সালমা (লিজা), সাবেক কাউন্সিলর নাজনীন কাজল, তাহমিনা আক্তার লিন্ডা ও নাছরিন। ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর খোদেজা বেগম ও নতুন প্রার্থী আমেনা বেগম এবং ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর রুবি আক্তার । এই আসনে নতুন প্রার্থীর নাম জানা যায় নি।

কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পরে পরপর দুইবার আ’লীগ দলীয় প্রার্থী এড.আফজল খান ও আনজুম সুলতানা সীমা বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হয়। আ’লীগের দুইবারের পরাজয়ের পেছনে দলীয় অর্ন্তকোন্দলই বড় ভূমিকা পালন করেছে বলে নেতৃমূল নেতারা মনে করেন। এবারো কি বিএনপি নগর পিতার আসন ধরে রাখবে নাকি প্রথম বারের মত আ’লীগ নগর পিতার আসনে বসবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরো এক মাস।

কুমিল্লায় সৃষ্টি’র উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সৃষ্টি সামাজিক, সাংস্কৃতিক, সেবা ও সমবায় সমিতির লিঃ এর উদ্যোগে  অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকাল ৪ ঘটিকায় কুমিল্লার নবাববাড়ি চৌমুহনীর সচিন দেব বর্মনের বাড়ির সামনে হতদরিদ্র, নিম্ন আয়ও অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সৃষ্টির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন আর সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী ও সূর্যশিখার উপদেষ্টা- শাকিনা বেগম , বিশেষ অতিথি সূর্যশিখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, রেহেনা রহমান, প্রতিষ্ঠাতা সূর্যশিখা ।

অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ১.২.৩ সংরক্ষিত আসনের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রোকসানা ইসলাম দুলালী, এনআর ইন্টান্যাশনাল স্কুলের প্রধান শিক্ষীকা আইরিন সুলতানা বিথী, সূর্যশিখার প্রশিক্ষক মিথিলা মজুমদার, কামাল হোসেন এবং ঈদ সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফুর রহমান হিরাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সৃষ্টির প্রতিষ্ঠাতা জানান, বিশেষ ভাবে এই অনুষ্ঠানটিকে স্বার্থক করতে পাশে ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার, আলী আকবর, আমির উদ্দিন আহমেদ রাজু ও হাসান।

ঈদকে সামনে রেখে সৃষ্টির ঈদ সামগ্রী বিতরণ এর পূর্বেও করুনা কালীন সময় মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে তখনও সেইসময় কুমিল্লায় বিভিন্ন বড় বড় সংগঠনের ন্যায় সৃষ্টিও খাদ্য সহায়তা, মাস্ক বিতরণসহ নগদ অর্থ দিয়ে মানব কল্যানকর কাজ করে যাচ্ছেন বলে প্রতিষ্ঠাতা জানান।

সদ্য ঘোষিত বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি বিবাহিত !

ইমতিয়াজ আহমেদ জিতু:

চলতি বছরের ১ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো: গিয়াস উদ্দিনকে সভাপতি ও হাসান আহমেদ সুমনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি  করার নির্দেশ দেয়া হয়।

বহু বছর পরে এই উপজেলায় একটি কমিটি ঘোষণা করা হলেও পূর্বের ন্যায় এই কমিটি নিয়েও বির্তক রয়ে গেল। এই কমিটি ঘোষণার পরই ফেসবুকজুড়ে আবার সমালোচনার ঝড় উঠে। বিবাহিত ও বয়সীদের দিয়ে এই কমিটি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘোষিত কমিটির সভাপতি  মো: গিয়াস উদ্দিনের সস্ত্রীক ছবি ফেসবুকে ভাইরাল হয়।  এছাড়া ভোটার আইডিকার্ডের জন্মতারিখ অনুযায়ী  গিয়াস উদ্দিন বয়স ৩৩ বছর চলছে। অপরদিকে সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমনের বয়স ৩৭ বছর চলছে  ভোটার আইডিকার্ডের জন্মতারিখ অনুযায়ী অনুযায়ী।

সোনার বাংলা কলেজের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী শাফিন শেরলক  ফেসবুকে সদ্য ঘোষিত সভাপতির সস্ত্রীক ছবি ও সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভোটার তালিকা প্রকাশ করে লিখেন- বিবাহিত, বয়সী ও অছাত্র দিয়ে এই কমিটি করা হয়েছে।

এই বিষয়ে জানতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির মুঠোফোন কল করে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি, তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এর আগে ২০১৬ সালের ২৪ জুলাই মোঃ জালাল উদ্দিনকে সভাপতি ও মোঃ বাছির খানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলার সভাপতি অপি ও সম্পাদক রুবেল । কিন্তু একদিন পরেই ২৬ জুলাই কেন্দ্রীয় কমিটি বুড়িচং উপজেলার এ কমিটি বাতিল করে দেন। সূত্র জানায়, ওই সময়ের সাংসদ আব্দুল মতিন খসরুর অনুমতি ছাড়াই এ কমিটি করা হয়েছিল। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা, বয়স সমস্যাসহ নানা অভিযোগ থাকায় এ কমিটি একদিনের বেশি স্থায়ী হয়নি। এরপরে এই উপজেলায় আর কমিটি হয়নি।

জানা যায়, কুমিল্লা জেলা সদর, সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই, বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা গঠিত। জানা যায়, ২০১৫ সালের ২০ জুলাই এক বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালিন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। আবু তৈয়ব অপিকে সভাপতি ও লোকমান হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ২৪ জুন এ কমিটি বর্ধিত করা হয়। ঘোষণা করা হয় ২০৯ সদস্য বিশিষ্ট কমিটি। এ কমিটিতেও অপিকে সভাপতি ও রুবেলকে সাধারণ সম্পাদক রাখা হয়। তবে এ কমিটির মেয়াদ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য যে, নানা বির্তক আর অনিয়মের বেড়াজালে জর্জরিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। সাংগাঠনিক কার্যক্রমও চলছে দায়সারাভাবে। ছাত্রলীগের এখন বেহাল দশা। এ জেলা ছাত্রলীগের একটি ঐতিহ্য থাকলেও তা এখন ম্লান হওয়ার পথে। ছাত্রলীগের এ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ নেতাই বিবাহিত, কেউ প্রকাশ্যে আবার কেউ বা গোপনে সংসার করছে। এছাড়া জাতীয় দিবস ও দলীয় সাংগাঠনিক কর্মসূচি দায়সারাভাবে পালন, অনুষ্ঠানের নামে ফটোসেশন, উপজেলা পর্যায়ে দেয়া কমিটি নিয়ে বির্তকের সৃষ্টি, ছাত্রদল-শিবিরের কর্মীদের অনুপ্রবেশ, অছাত্র, মাদক সেবনকারি, মাদক ব্যবসায়িদের ছাত্রলীগে স্থান দেয়া নিয়ে রয়েছে নানা বির্তক।

 

হাজীগঞ্জের ৬ গ্রামে আজ ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে গতকালের ধারাবাহিকতায় আজও পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সৌদির সঙ্গে মিল রেখে সোমবার উপজেলার সাদ্রা, সমেশপুর ও বলাখাল গ্রামে ৬ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর আগে রোববার একই এলাকার কিছু মানুষ ‘প্রথম চাঁদ দেখার ভিত্তিতে’ ঈদ উদযাপন করেন।

সকাল সাড়ে ৯টায় সাদ্রা মাদ্রাসা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরি সাদ্রাবী। তার সঙ্গে সঙ্গে সাদ্রা, বলাখাল, সমেশপুরসহ কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দক্ষিন বলাখাল গ্রামে সকাল ৯ টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান জানান, দক্ষিন বলাখাল হাজী বাড়ি জামে মসজিদে ইমামতি করেন হাফেজ মাওলানা শরিফ হোসেন এবং দক্ষিন বলাখাল স্কুল বাড়িতে ইমামতি করেন মাওলানা আবদুর রহমান।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, সাদ্রাসহ যেসব স্থানে ঈদের জামাত হয়েছে সে সব জায়গায় পুলিশের তদারকি ছিল। কোথায় কোন সমস্যা দেখা যায়নি।

মাওলানা আরিফ হোসেন চৌধুরী বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকি। আজও সে ধারায় ঈদের নামাজ আদায় করছি।

ডোবার পাড়ে লতা-পাতায় ঘেরা ঝোপে মিলল নবজাতক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে সদ্য জন্ম নেয়া এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার ৩০ এপ্রিল বিকালের দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল বিকেল ৫টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের মিয়াজন সারেং বাড়ি সংলগ্ন ডোবার পাড়ে বাঁশঝাড় ও লতা-পাতায় ঘেরা ঝোপে নবজাতক ছেলে শিশুটির কান্নার শব্দ পায় স্থানীয় লোকজন। এরপর স্থানীয় এলাকাবাসী ওই নবজাতককে উদ্ধার করে ঘটনাস্থল সংলগ্ন আব্দুল মাঝির বাড়ির বাসিন্দা নিঃসন্তান রিকশাচালক ওবায়দুল হক (৩৮) ও রিনা (৩০) দম্পতির হেফাজতে দেন। তাদের ৭ বছরাধিক বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। বর্তমানে তারা শিশুটির দেখভাল করছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন,বাচ্চাটি মোটামুটি সুস্থ। তবে তার শরীরের একাধিকস্থানে পোকামাকড়ের কামড়ের দাগ ও জন্মগত ক্ষত চিহ্ন দেখা যায়। পরিপূর্ণ সুস্থতার জন্য তাঁর সুচিকিৎসার প্রয়োজন রয়েছে।

এসপি আরো জানায়, নবজাতক শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন দম্পত্তি। তারা বাচ্চাটির নাম রাখেন সাখাওয়াত আহমেদ আরিয়ান।

কুমিল্লায় ৩০০ নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 

ইসতিয়াক আহমেদ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা নগরীর ৯ নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের দুস্থ, অসহায় এবং নিম্ন আয়ের প্রায় ৩০০ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা ক্রিকেট এসোসিয়েশনের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক কাউসার জামান কায়েস।

রবিবার (১ এপ্রিল) পবিত্র মাহে রমজানের ২৯-তম দিনে বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর ৯ নং ওয়ার্ডের বাগিচাগাও এলাকায় উইন্ড কনভেনশন সেন্টারে কাউসার জামান কায়েস এর তত্বাবধানে সমাজের প্রায় তিনশত সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে  পোলাওয়ের চাল, সেমাই, চিনি, আলু, তেল ও মোরগ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে কাউসার জামান কায়েস বলেন, আমি প্রতি বছর ন্যায় এইবারও ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করেছি ছোট একটি প্রয়াসের মাধ্যমে। আমি সর্বদা চেষ্টা করি আমার এলাকার মানুষের পাশে থাকতে এবং ভবিষ্যতেও আমি তাদের পাশে থাকবো।

যুবলীগের চেয়ারম্যান ও তাঁর সহধর্মিণীর রোগমুক্তির কামনায় দোয়ার আয়োজন করলেন সারওয়ার

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তাঁর সহধর্মিণী বিশিষ্ট আইনজীবী নাহিদ সুলতানা যুথি ‘কোভিড-১৯’ পজিটিভ। তাদের রোগমুক্তির কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু।

আজ (১ মে) ইফতারের পূর্বমুহুর্তে তিতাস উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সংলগ্ন যুবলীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া শেষে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক  মোঃ সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহবায়ক  মোকবুল মাহমুদ প্রধান, যুগ্ম আহবায়ক  নাজমুল হাসান কিরন  ।

এ সময় আরো উপস্থিত ছিলেন  মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাজী মোহাম্মদ দেলোয়ার মাস্টার, মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমীন, বাঙ্গরা বাজার থানার যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি মেহেদী হাসান সোহাগ, কুমিল্লা উঃ জেলার সাবেক যুবলীগের সদস্য নজরুল ইসলাম কাজল ও জিমল হোসেন বাবু, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, তিতাস উপজেলা তাতীলীগের আহবায়ক রেজাউল ইসলাম মোল্লা, তিতাস উপজেলা যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ আনিছ।

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ বস্ত্র বিতরণ

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের উদ্যোগে হাজীগঞ্জ ও শাহরাস্তি দুই উপজেলার এক হাজার পাঁচশত দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে হাজীগঞ্জ উপজেলার পিটিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ঈদ বস্ত্র বিতরণ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গন্ধ্যর্বপুর পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামি লীগের সভাপতি আলহাজ্ব নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলিউল্লাহ, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ মোকলেছুর রহমানের, হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ, সাধারণত সম্পাদক ইলিয়াস, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মকবুল চৌধুরী, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সদস্য মাহবুব চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য হোসাইন মীর, ইঞ্জিঃ নেছার পাটওয়ারী সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।