All posts by jitu

কুবিতে আইকিউএসি’র দুইদিনব্যাপী কর্মশালা শুরু

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “How to enhance students engagement through assessment task”শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল ) দুপুর ২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ কর্মশালা শুরু হয়।

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি দীর্ঘদিন অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। সেখানকার গবেষণা ও শিক্ষা পদ্ধতি এবং আমার অভিজ্ঞতা আজ আপনাদের মাঝে শেয়ার করবো। কারণ, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়েও এমন শিখন পদ্ধতি শুরু করা যেতে পারে।

ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, মাননীয় উপাচার্য একজন গবেষক। উপাচার্য মহোদয়ের সংস্পর্শে এসে আমরা অনেক কিছু জানবো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো।

কর্মশালার ১ম দিনে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তিনি তার আলোচনায় স্টুডেন্টস অ্যানগেজমেন্টের অর্থ, কিভাবে স্টুডেন্টস অ্যানগেজমেন্ট বৃদ্ধি করা যায়, স্টুডেন্টস অ্যানগেজমেন্টের গুরুত্ব, স্টুডেন্টস অ্যানগেজমেন্টের বিভিন্ন ফ্যাক্টর এবং ডাইমেনশন সম্পর্কে আলোচনা করেন৷

এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের সকল বিভাগীয় প্রধান এবং শিক্ষক অংশগ্রহণ করেন৷ ২য় দিনে কলা ও মানবিক, প্রকৌশল এবং আইন অনুষদের সকল শিক্ষক অংশগ্রহণ করবেন।

মুরাদনগরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগরে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর পুরষ্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর।

ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় ৫টি ক্যাটাগরিতে ১৬০জন অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জাতীয় প্রেসক্লাব লাউঞ্জে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।

ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি তামজিদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’মী লীগের সভাপতি ম. রুহুল আমিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক শিল্পপতি আবুল আয়েছ খান প্রমুখ।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানজীমের সঞ্চালনায় ইফতার ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর সরকার, কুমিল্লা উত্তর জেলা আ’লী দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠতা সভাপতি গোলাম সারোয়ার চিনু, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন খোকন, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল খান, আমিনুল ইসলাম খোকন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, এডভোকেট এমদাদুল হক, শ্রীকাইল বাজার কমিটির সভাপতি আবদুস সাত্তার, ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক রাসেল মিয়া, সাবেক সভাপতি মোছলেহ উদ্দিন রাব্বি, সাবেক সভাপতি নুর উদ্দিন সরকার, সাবেক সভাপতি এম এস আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের সদস্য, শুভাকাক্সক্ষী ও মুরাদনগর উপজেলার মান্যগন্য ব্যক্তিবর্গ।

সাংবাদিককে হেনস্থা করে মোবাইল ৩ ঘন্টা আটকে রাখলেন কুমিল্লার পাসপোর্ট অফিসের কর্মকর্তা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন উপপরিচালক মোঃ নুরুল হুদা। পরে জেলা থেকে সিনিয়র সাংবাদিকরা পাসপোর্ট অফিসে গিয়ে বিষটি নিয়ে কথা বলার ৩ ঘন্টা পর কেড়ে নেয়া মোবাইল ফোন ফেরত দেয়া হয়।

জানা যায়, কুমিল্লা রিপোর্টাস ইউনিনিটির সদস্য দূর্নীতির সন্ধানের জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম রানা তাঁর ব্যাক্তিগত পাসপোর্ট আনার জন্য রোববার বেলা ১১ টায় কুমিল্লা পাসপোর্ট অফিসে যায়। তার সাথে বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ সাফিও ছিলো।

রানা টোকেন সংগ্রহ করে পাসপোর্টের জন্য অপেক্ষা করছিলো। এসময় ভিতরে গন্ডগোল দেখে দুজন এগিয়ে যায়। তাঁরা দেখতে পায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদা চেয়ার দিয়ে কয়েকজন পাসপোর্ট গ্রহিতাকে মারধর করছে।

সাফি তাঁর মোবাইল ফোন থেকে ভিডিও ফুটেজ নেয়া কালে উপপরিচালক নুরুল হুদা এগিয়ে এসে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে।  খবর পেয়ে কুমিল্লা থেকে সহকর্মী ও সিনিয়র সাংবাদিকরা পাসপোর্ট অফিসে যায়। ঘটনার বিষয়ে উপ পরিচালকরে সাথে কথা বলে।

মোবাইল ছিনতাইয়ের বিষয়টি পুলিশকে অবহিত করলে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান, পরিদর্শক (তদন্ত) কলম কান্তি দাসসহ পুলিশের একটিদল উপস্থিত হয়ে বিষটি সমাধানের চেষ্ঠা করে।

৩ ঘন্টাপর পুলিশের মধ্যস্থতায় ছিনিয়ে নেয়া মোবাইল ফোনটি ফেরত দেয়া হয়।

এ বিষয়ে ভূক্তভূগী সাংবাদিক রানা জানায়, মারধরের ভিডিও ধারন করার কারনে ডিডি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মারধরের শিকার পাসপোর্ট গ্রহিতা মোঃ সাকিব জানান, তিনি হোমনা থেকে সকালে পাসপোর্টের জন্য আসেন। ৪ ঘন্টা দাড়িয়ে থেকে পায়ে ব্যাথা অনুভব হওয়ায় তিনি সহ ৩/৪ জন একটি টেবিলে বসে। এসময় ডিডি নূরুল হুদা কোন কিছু না বলেই চেয়ার দিয়ে এলোপাথারি মারধর শুরু করে।

এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ নূরুল হুদা বলেন, অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে মোবাইল ফিরিয়ে দেয়া হয়েছে।

কুমিল্লায় ইফতারি সামগ্রী‌তে কাপ‌ড়ের রং মিশ্রণ ! বিসিকের এক বেকারিকে জরিমানা

স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র এবং বাংলা‌দেশ নিরাপদ খাদ‌্য কর্তৃপ‌ক্ষ, কু‌মিল্লা অ‌ফি‌সের যৌথ উ‌দ্যো‌গে কু‌মিল্লার বি‌সিক এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়ে‌ছে।

সোমবার বেলা ১২টা থে‌কে দেড়টা পর্যন্ত এ অ‌ভিযান চ‌লে। এ সময় ইফতা‌রি সামগ্রী‌তে নি‌ষিদ্ধ কাপ‌ড়ের রং মিশ্রনের অ‌ভি‌যো‌গে মালাই সুইটস‌ এন্ড বেকা‌রি‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত খাদ‌্য ও ৫‌টি রং এর কৌটা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

কু‌মিল্লা জেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম এ জ‌রিমানা ক‌রেন। এ অ‌ভিযা‌নে জেলা নিরাপদ খাদ‌্য অ‌ফিসার মুনতা‌সির মাহমুদ, সদর স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, সি‌টি ক‌র্পো‌রেশ‌নের স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মেজবাহ উদ্দীন ভুইয়া, নিরাপদ খাদ‌্য অ‌ফি‌সের নমুনা সংগ্রহ সহকারী নাজমুস সা‌কিব উপ‌স্থিত ছি‌লেন। জেলা পু‌লি‌শের এক‌টি টিম অ‌ভিযা‌নে উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

কুমিল্লায় ইমামদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কর্মশালা

 

স্টাফ রিপোর্টার:

নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় ইমামদেরকে সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮ এপ্রিল ) কুমিল্লা সিটি কর্পোরেশন (সদর দক্ষিণ আঞ্চলিক কার্যালয়) মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন ইমামকে নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম মোঃ মাহাবুব এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় মূল বক্তা ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন ও এবং অনান্য ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দেবব্রত ঘোষ নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বিএমইটির স্মার্ট কার্ড, বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব, বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণ, শিক্ষা বৃত্তি, ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ, অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা, প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি আরো বলেন, ইমামরাই ভূমিকা রাখতে পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়। দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি আরপিএল -এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর ইকবাল হোসেন বাংলাদেশে অভিবাসী তথ্য কেন্দ্রের সার্বিক কার্যক্রম এবং কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয় বিষায়ক তথ্য প্রদান করেন, যেমন; বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত, পাসপোর্ট, লাভ ক্ষতি, DEMO তে গিয়ে নিবন্ধন, গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ, বৈধ রিক্রুটিং এজেন্সি, চুক্তিপত্র, তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ঈদযাত্রায় গলার কাটা হতে পারে বলদাখাল ইউটার্ণ

 

জাকির হোসেন হাজারী:
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের লাইফলাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ১০কিলোমিটার অংশে এবারও যানজটে ভোগান্তীর শঙ্কা। কারণ সংস্কার কাজ চলায় মহাসড়কের দাউদকান্দির শহিদনগর এলাকায় এবং দাউদকান্দি ঘাট থেকে বালুবাহী ট্রাক বলদাখাল মোড়ে ইউটার্ণ নিতে গিয়ে যানজটের আশংকা বেশি। এছাড়া গৌরীপুর বাসস্ট্যান্ডে এলোপাতারী পার্কিং করে যাত্রী উঠানামা, সাথে ফিটনেস বিহীন লোকাল মাইক্রোবাস ও অনুমোদনহীন ট্রাক্টর গৌরীপুর-হোমনা সড়ক থেকে মহাসড়কে উঠা এবং মহাসড়ক থেকে নামার সময় স্বৃষ্ট যানজট ঈদে তীব্র আকার ধারন করার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছেন সড়কে চলাচলকারী চাক ও যাত্রীরা। সবমিলিয়ে এবারের ঈদযাত্রায় গলার কাটা হতে পারে বলদাখাল ইউটার্ন! তবে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যানজট এড়াতে ঈদের এক সপ্তাহ আগে থেকেই সংস্কারকাজ বন্ধ রাখার চিন্তা করছি এবং ঈদে ঘরমুখো মানুষ যাতে যানজটমুক্ত পরিবেশে নিরাপদে বাড়ী ফিরতে পারে সে লক্ষ্যে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার শহীদনগর ও হাসানপুর এলাকায় ঢাকামুখী লেনের সংস্কারকাজের কারণে ধীরগতিতে চার লেনের যানবাহনগুলো দুই লেনে চলাচল করেছে। সড়ক ও জনপথের এ সংস্কারকাজ চলাকালীন সময়ে ভিআইপিদের গাড়ি, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোরিকশা ও লোকাল মাইক্রোবাস নিয়ম লঙ্ঘন করে চলাচল করে। এতে মহাসড়কের ওই অংশে যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের বারপাড়া ব্র্যাক অফিস থেকে শহিদনগর পার হয়ে দাউদকান্দি পর্যন্ত রাস্তায় সংস্কার কাজ করা হচ্ছে। যখন কাজ চলমান থাকে,তখন মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে চারলেনের যানবাহন দুই লেনে চলতে দেখা গেছে। যদিও এখন যানজট নেই, তবে সংস্কার কাজ চলমান থাকলে ঈদে যানবাহনের চাপ বাড়ার সাথে সৃষ্টি হবে যানজটের এমন আশঙ্কা সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের।

অপরদিকে মেঘনা-গোমতী সেতুর পূর্বপাশে বালু পাথরের আড়ৎ। প্রতিদিন এখান থেকে কয়েকশতাধিক ট্রাক বালি ও পাথর নিয়ে দেশের বিভিন্ন এলাকায় যায়। এসব ট্রাক মহাসড়কে উঠা এবং নামার সময় বলদাখাল এলাকার ইউটার্ণে প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। এখানে সৃষ্ট যানজটের চাপ পড়ে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায়। করোনা মহামারী বিধিনিষেধ না থাকায় আগের কয়েকটি ঈদের তুলনায় কয়েক গুণ মানুষ এবার গ্রামের বাড়ির পথে ছুটবে বলে অনুমান করা হচ্ছে। আর ঈদ উপলক্ষে বাড়তি যানবাহনের চাপতো থাকছেই। তাই ঈদযাত্রায় তারা চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন ওই পথে চলাচলকারীরা।

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়কারী প্রতিষ্টানের ইনচার্য মোঃ ইউনুস আলী শিকদার জানান, স্কেলসহ প্রতিদিন প্রায় ১৭/১৮ হাজার যান বাহনের টোল ১০টি কাউন্টার থেকে আদায় করা হচ্ছে। ছুটির দিনে প্রাইভেটকার ও মাইক্রোবাসের কারনে এর সংখ্যা কিছুটা বাড়ে। তারপরও আমাদের এখানে যানজটের কোন সম্ভাবনা নেই। কিন্ত বলদাখাল এলাকায় বালু পাথরবাহী ট্রাকের কারণে সৃষ্ট যানজটের চাপ টোল আদায়কারী কাউন্টার গুলোর উপর পড়ে। এতে কিছুটা যানজটের সৃষ্টি হয়। আর ঈদে তো এমনিতেই অতিরিক্ত যানবাহনের চাপ থাকে, এর সাথে আরেকটি কারণ হলো চালকদের সচেতনতার অভাব, যেমন টোলের সমপরিমান টাকা হাতে রাখার নির্দেশনামূলক সাইনবোর্ড থাকলেও কোন চালকই এটি মানছেন না। চালক সমপরিমান টাকা হাতে রাখলে প্রতিটি গাড়ী পাস হতে ১৫ থেকে ২০ সেকেন্ড সময় লাগে। কিন্তু সমপরিমান টাকা না রাখায় বা ৫০০/১০০০ টাকার নোট দিলে সেটি আসল না নকল চেক করতে হয়, তারপর ভাংতি টাকা হিসেব করে দিতে এবং চালক হিসেব করে নিতে দুই থেকে পাঁচ মিনিট সময়ও লেগে যায়। এতে যানজট সৃষ্টি হয় এবং সেটি ধীরে ধীরে লম্বা হতে থাকে।

শ্রমিক নেতা রকিব উদ্দিন রকিব বলেন, বলদাখাল এবং টোলপ্লাজা এলাকায় যখনই যানজট হয়, তখনই আমরা নিয়ন্ত্রনের চেষ্টা কওে যাই। অতীতে উপজেলা চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী ভাই নিজে এখানে যানজট নিরসনে অংশ নিয়েছেন।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে(কুমিল্লা) নির্বাহী প্রকৌশলী সুনীত চাকমা আজকের কুমিল্লাকে বলেন, সংস্কার কাজটি চলমান রাখতে চাই। এরজন্য যথেষ্ট ট্রাফিক ম্যানেজম্যান্ট রয়েছে। তারপরও হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে কাজটি চলমান রাখতে চাই। এ ক্ষেত্রে মানুষের হালকা বা সামন্য কষ্ট করতে হতে পারে। তবে যানজট যেন না হয় আমরা হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করার চেষ্টা করতেছি। এরপরও নিয়ন্ত্রণ করতে না পারলে প্রয়োজনে ঈদের আগে সংস্কার কাজ বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, দাউদকান্দি বলদাখাল এলাকাকে যানজটমুক্ত করতে ইউলুপ করতে কয়েকজন বিশেষজ্ঞর সাথে আলোচনা বরেছি। আর গৌরীপুর এলাকার যানজট নিয়ে টার্ণিং ইয়ার্ড নামে আমাদের একটা বৃহত প্রকল্প হাতে নিয়েছি। সামনের ঈদের আগে এটি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন করা হলে হোমনা থেকে কোন গাড়ী সরাসরি মহাসড়কে উঠতে পারবে না।

কুমিল্লা রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের কোন আশঙ্কা করছি না। তবে বলদাখাল এলাকায় প্রচুর বালুর ট্রাক চলে, এগুলো বন্ধ করে দিতে পারলে ভালো, যদিও আমি এগুলো বদ্ধ করার পক্ষে, কিন্তু বন্ধ করতে পারছি না। গৌরীপুর যখন পুলিশ থাকে তখন কোন সমস্য থাকে না।

তিনি জানান, দাউদকান্দির বলদাখাল ও গৌরীপুরসহ কুমিল্লা অংশে যেখানে যানজটের আশংকা রয়েছে সেখানে ট্রাফিক ডেভলাপমেন্ট থাকবে, মোটরসাইকেল টিম, রেকার, মোবাইল পেট্রোল ও এ্যাম্বুলেন্স থাকবে। আর দাউদকান্দির জন্য অতিরিক্ত ফোর্স এবং মোবাইল পেট্রোল নিয়োজিত করা হবে। যারা পালা করে দায়িত্ব পালন করবেন।

সরকারি খরচে মেলা দেখতে বিদেশ যাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের ১৫০ জন কর্মকর্তা

 

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক হর্টিকালচার (উদ্যান) মেলা দেখতে ১৫০ কর্মকর্তা নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন। কৃষি মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থা থেকে ইতোমধ্যে ১০০ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাকি নামের তালিকা প্রক্রিয়াধীন। খবর সংশ্লিষ্ট সূত্রের।

আরও জানা যায়, কৃষি মন্ত্রণালয় ছাড়াও এই মেলা পরিদর্শনে সরকারের নীতিনির্ধারণী একাধিক মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদেরও সঙ্গে নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমটির সদস্য অর্থাৎ সংসদ-সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা কমিশন, আইএমইডি, অর্থ বিভাগ, পররাষ্ট্র, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা।

সামান্য একটি মেলায় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দীর্ঘ তালিকা দেখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপত্তি জানানো হয়েছিল। এতেও তালিকা ছোট হয়নি। শুধু তাই নয়, কেউ কেউ যাচ্ছেন স্বামী-স্ত্রীসহ। এরই মধ্যে ওই ১০০ জনের অনেকে সফর শুরু করেছেন। তাদের দুই-একজন নেদারল্যান্ডস থেকে ইউরোপ সফরে বেরিয়ে পড়ছেন।

‘সবুজ নগর গড়ে তোলা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেদারল্যান্ডসের আলমেয়ারে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন (ফ্লোরিয়েড এক্সপো-২০২২) শুরু হয়েছে। এতে সরকারিভাবে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। ৬ মাসব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন হয়েছে বুধবার। বাংলাদেশসহ প্রায় ৩৩টি দেশ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন প্রতি দশকে একবার নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়। এবার বসেছে প্রদর্শনীর সপ্তম আসর।

মেলাসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের মেলায় মূলত বাংলাদেশ সম্পর্কে অন্য দেশের উদ্যোক্তারা বিভিন্ন বিষয় জানতে চান। এসব প্রশ্নের উত্তর স্থানীয় অভিজ্ঞদের মাধ্যমে দেওয়ার জন্য স্টলে এক-দুইজনকে স্টলে রাখতে হয়। নেদারল্যান্ডসে ডাচ, ফরাসিসহ বিভিন্ন ভাষায় দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া প্রয়োজন। সেখানে বাংলাদেশি কর্মকর্তাদের কেউ প্রশ্নকারীদের ন্যূনতম চাহিদা মেটাতে পারবেন না।

করোনার প্রভাবে অর্থনৈতিক ক্ষতি পূরণে যখন সব ধরনের খরচে কৃচ্ছ সাধনে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তখন একটি মেলাকে কেন্দ্র করে এমন বিদেশ সফরকে ‘প্রমোদভ্রমণ’ হিসাবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা। ভ্রমণের তালিকায় আছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম। তিনি রোববার  বলেন, ‘সবাই একসঙ্গে যাবে না, পর্যায়ক্রমে যাবেন। বাংলাদেশের কৃষিকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য এই মেলা বিশাল সুযোগ।’

শতাধিক কর্মকর্তা যাওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘একটি তালিকা আগে থেকে পাঠিয়ে রাখতে হয়। না হলে সে দেশের সরকার যখন-তখন যে কাউকে গ্রহণ করতে চায় না। যাদের তালিকা করা হয়েছে, তাদের সবাইকে পাঠানো হবে না।’

তিনি আরও জানান, ‘নেদারল্যান্ডসে থেকে পড়াশোনা করছেন-এমন বাংলাদেশি ছাত্র-ছাত্রীদেরকে মেলায় থাকা বাংলাদেশের স্টলে কাজ করানোর বিষয়ে আমাদের দূতাবাসের সঙ্গে কথা হচ্ছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামারি ফেরত পাঠানোর বিষয়ে সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সর্বনিু অফিসার যাওয়ার অনুশাসন এসেছে, আমরা সেভাবেই কাজ করছি।’ একজন অতিরিক্ত সচিবের নেদারল্যান্ডস থেকে স্ত্রীসহ সুইডেন চলে যাওয়ার বিষয়ে সায়েদুল ইসলাম বলেন, মেলায় আমাদের স্টলের জন্য অনেক কিছু সংগ্রহ করতে ইউরোপের দেশে যাওয়ার দরকার হয়। এমন কাজে কেউ কেউ নেদারল্যান্ডসের বাইরে যেতে পারেন।’

কৃষি মন্ত্রণালয় থেকে তৈরি করা তালিকায় সাতটি বিশেষ টিমের সদস্য হিসাবে নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন ৩৩ জন। এর বাইরে প্রতি টিমে ৩ জন করে ১৮টি টিম গঠন করা হয়েছে। যারা মেলার ছয় মাসের বিভিন্ন সময়ে নেদারল্যান্ডসে অবস্থান করবেন।

এর বাইরে সংসদীয় স্থায়ী কমিটির ১০ সংসদ-সদস্যসহ আরও কয়েকজন কর্মকর্তা নিয়ে পৃথক আরও দুটি টিম সফরে যাবে। এছাড়া সরকারের গুরুত্বপà§