All posts by jitu

কোকা-কোলা বাংলাদেশের ফ্রি ইউটিউব ক্যাম্পেইনের মেয়াদ বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত

 

ডেস্ক রিপোর্ট:

সকল রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য “ফ্রি ইউটিউব প্যাক ক্যাম্পেইন” নামে নতুন ইন্টার অ্যাক্টিভ ক্যাম্পেইন চালাচ্ছে দেশের শীর্ষস্থানীয় পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। কিছুদিন আগে শুরু হওয়া এই ক্যাম্পেইনের মেয়াদ বেড়েছে। ক্যাম্পেইনটি এখন চলবে ৩০ এপ্রিল, ২০২২ পর্যন্ত। কোক, স্প্রাইট, ফ্যান্টা ও কোকা-কোলা জিরো সুগার প্যাক কিনে ক্রেতারা উপভোগ করতে পারবেন ফ্রি ইউটিউব প্যাক।

নানা ধরনের আয়োজনের মাধ্যমে ভোক্তাদের চাঙ্গা রাখাই কোকা-কোলার লক্ষ্য। ক্যাম্পেইনটির মাধ্যমে কোক, স্প্রাইট, ফ্যান্টা ও কোকা-কোলা জিরো সুগার প্যাকের সাথে পাওয়া যাবে ফ্রি ডেটাপ্যাক। এই পুরস্কার পাওয়া যাবে ২৫০মি.লি., ৪০০মি.লি., ৫০০মি.লি., ৬০০মি.লি. এবং ২০০মি.লি.-রকাচের বোতলের সাথে।
উল্লিখিত সাইজের প্রতিটি বোতলে একটি কোড দেওয়া থাকবে। ফ্রি ডেটাপ্যাক পাওয়ার জন্য বোতলের লেবেলের নিচে থাকা কিউআর কোড স্ক্যান করে ঐ নির্দিষ্ট কোডটি জমা দিতে হবে। ভোক্তারা ০৯৬১২৪১৫১৬১ নম্বরে কল করেও এই কোড জমা দিতে পারবেন।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তাজিতুং বলেন, “কোকা-কোলা সবসময়ই তরুণদের সাথে নিয়ে নতুন ও চমৎকার কিছু করতে চায়। ভোক্তাদের ইউটিউবে ফ্রি কন্টেন্ট দেখার সুযোগ করে দিতে এই ইন্টারঅ্যাক্টিভ ক্যাম্পেইনটির আয়োজন করা হয়েছে।আমরা আশা করছি, এমন একটি ক্যাম্পেইনে অংশ নিয়ে ভোক্তারা আনন্দ পাচ্ছেন।”

কোকা-কোলা
বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে পৃথিবীকে চাঙ্গা করা ও সমাজে পরিবর্তন আনার উদ্দেশ্য নিয়ে কাজ করছে কোকা-কোলা বাংলাদেশ। আমাদের ব্র্যান্ডগুলোর মধ্যে আছে কোকা-কোলা, ডায়েট কোক, স্প্রাইট, ফ্যান্টা, কিনলে ওয়াটার, কিনলে সোডা, কোকা-কোলা জিরো, স্প্রাইট জিরো ও থামস-আপ কারেন্ট। কোম্পানি-মালিকানাধীন বটলিং প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) এবং দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) স্বাধীন/স্বতন্ত্র, অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বটলার আবদুল মোনেম লিমিটেড (এএমএল) নিয়ে কোকা-কোলা বাংলাদেশ সিস্টেম গঠিত। এই সিস্টেম বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যথাক্রমে ৮০০ ও ২১,০০০ এর বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সারা দেশের মানুষদের জন্য পানি, স্যানিটেশন, হাইজিন ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখা আমাদের লক্ষ্য। আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম “উইমেন বিজনেস সেন্টার” এর লক্ষ্য নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন। ইতোমধ্যে এই প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ১ লক্ষ নারীর ক্ষমতায়ন করা হয়েছে। “ওয়ার্ল্ড উইদাউট ওয়েস্ট” গড়ার বৈশ্বিক প্রতিজ্ঞার অংশ হিসেবে গত ১০ বছর ধরে বাংলাদেশে আন্তর্জাতিক কোস্টাল ক্লিনআপ প্রকল্পের গর্বিত অংশীদার কোকা-কোলা। এছাড়া, বারিন্দ অঞ্চলে পানির অপচয় রোধে আইডব্লিউইটি প্রকল্পে মিলিতভাবে কাজ করছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (টিসিসিএফ)। টিসিসিএফ-এর সহায়তায় মহামারি চলাকালীন কমিউনিটিকে সাহায্য করছে কোম্পানিটি। যার মাধ্যমে ইতোমধ্যে ৫০ লক্ষ লোকের জীবনে ইতিবাচক প্রভাব রাখা সম্ভব হয়েছে।

উদ্ভাবনী প্রযুক্তি আর দুর্দান্ত পারফরমেন্সের এক অনন্য সিরিজ স্যামসাং গ্যালাক্সি এ৫০

ডেস্ক রিপোর্ট:

বর্তমানে, সকল ক্ষেত্রে প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় সামাজিক যোগাযোগ, অফিসের কাজ, পড়াশোনা ও বিনোদনের জন্য স্মার্টফোনে উদ্ভাবনী ফিচারের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে, তরুণরা সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি পেতে চায়। সর্বস্তরের মানুষের কাছে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে অনেকদিন যাবত কাজ করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। এ লক্ষ্যে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রতিবছরই স্যামসাং নিয়ে আসছে নিত্য নতুন স্মার্টফোন। আর এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের শুরুতে স্যামসাং বাজারে আনে অসাম গ্যালাক্সি এ৫০ সিরিজ।

সাশ্রয়ী মূল্যের ডিভাইসে ফ্ল্যাগশিপ ফোনের ফিচার সমন্বয়ের মাধ্যমে গ্যালাক্সির উদ্ভাবনী প্রযুক্তি সবার হাতের নাগালে আনাই ছিলো গ্যালাক্সি এ৫০ সিরিজ চালুর মূল উদ্দেশ্য। এই সিরিজের ফোনগুলোতে নিরবিচ্ছিন্ন গেমিংয়ের জন্য শক্তিশালী প্রসেসর যুক্ত করার পাশাপাশি ফ্যাশনসচেতন তরুণদের কথা মাথায় রেখে গুরুত্ব দেয়া হয় ট্রেনডি ডিজাইনে। এসব ফোনের প্রিমিয়াম লুক আর দুর্দান্ত পারফরমেন্স ব্যবহারকারীদের নিঃসন্দেহে অন্যদের চেয়ে এগিয়ে রাখে।

২০১৯ সালের শুরুতে গ্যালাক্সি এ৫০ উন্মোচনের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ৫০ সিরিজ চালু করে স্যামসাং। মিডরেঞ্জের ফোনে আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে ট্রিপল ক্যামেরা, অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট আনলকিং, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত ৪,০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি মুগ্ধ করে প্রযুক্তিপ্রেমীদের। কেবল ২০১৯ সালেই ফোনটির শিপমেন্টের পরিমাণ ছিলো ১.২ কোটি। কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, সে বছরের সবচেয়ে সফল স্মার্টফোন ছিলো এটি।

এরপর, একই বছরের ডিসেম্বরে স্যামসাং বাজারে নিয়ে আসে স্যামসাং গ্যালাক্সি এ৫১। ৩০ হাজারেরও কম মূল্যের এই ফোরজি ফোনের নজরকাড়া গøসি ডিজাইন, ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি ও ডিসপ্লে, দুর্দান্ত অক্টা-কোর এক্সিনস ৯৬১১ প্রসেসর আর কোয়াড ক্যামেরা খুব কম সময়ের মধ্যে বাজারে ব্যাপক সাড়া ফেলে। ফলস্বরূপ, ২০২০ সালের প্রথম পাক্ষিকে বিশ্বের সর্বাধিক বিক্রিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের খেতাব অর্জন করে ফোনটি। এই পাক্ষিকে সারা বিশ্বে গ্যালাক্সি এ৫১ এর শিপমেন্টের পরিমাণ ছিলো ৬০ লাখ ইউনিট। গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সেও প্রতিবেদন অনুসারে, ডিভাইসটি সমগ্র স্মার্টফোন বাজারের ২.৩ শতাংশ শেয়ার দখল করে। ২০২০ সালের সবচেয়ে জনপ্রিয় ফোন ছিলো গ্যালাক্সি এ৫১।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে অনলাইনে কাজ করার প্রবণতা তৈরি হওয়ায় সারা বিশ্বে যখন স্মার্টফোনের চাহিদা তুঙ্গে, ঠিক তখন গত বছরের মার্চে শক্তিশালী উদ্ভাবনীর সাথে স্যামসাং বাজারে নিয়ে আসে এ৫০ সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এ৫২। ফোনের দীর্ঘস্থায়িত্বের কথা বিবেচনা করে এই সিরিজের ফোনে প্রথমবারের মতো পানি ও ধুলো থেকে সুরক্ষা দিতে নিশ্চিত করা হয় আইপি৬৭ রেটিং, আর গরিলা গøাস ৫। ঝকঝকে ছবি আর ভিডিও ধারণের জন্য এই ফোনে গুরুত্ব দেয়া হয় ক্যামেরার ওপর। ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর ফোরকে ভিডিও ধারণ সুবিধা এই ফোনকে স্মার্টফোন বাজারে অনন্য করে তোলে। আর এ৫১ থেকে ব্যাটারিলাইফও বাড়ানো হয় এ৫২-তে। এতে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এ৫২ স্মার্টফোনপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া জাগানোর পর, গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলতে এবং ফাইভজি প্রযুক্তির জগতে প্রবেশের সুযোগ করে দিতে স্যামসাং নিয়ে আসে গ্যালাক্সি এ৫২এস ৫জি। এর ফাইভজি ফিচার ব্যবহারকারীদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি অক্টা-কোর প্রসেসর যুক্ত গ্যালাক্সি এ৫২এস ফাইভজি ব্যবহারের ক্ষেত্রে দেয় স্বাচ্ছন্দ্য ও দ্রæতগতির সম্পূর্ণ নিশ্চয়তা। এর ৬.৫-ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট সম্পন্ন স্ক্রিন ব্যবহারকারীদের দেয় মসৃণ স্ক্রল এবং দুর্দান্ত গেমিংয়ের অভিজ্ঞতা।

প্রাযুক্তিক উৎকর্ষের ধারাবাহিকতা বজায় রেখে স্যামসাং লঞ্চ করেছে এ৫০ সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এ৫৩। স্যামসাংয়ের বিশেষ এআই ক্যামেরার পাশাপাশি ফোনের দ্রæততর পারফরমেন্স নিশ্চিত করতে এতে থাকছে একবারে নতুন এক্সিনোস ১২৮০ প্রসেসর। এছাড়াও, এতে থাকছে হাইপারফাস্ট ফাইভজি।

ডিভাইসটির ৬.৫ ইঞ্চির এস অ্যামোলেড এফএইচডি প্লাস ডিসপ্লে ও ১৭০ ডিগ্রি পর্যন্ত ভিউয়িং অ্যাঙ্গেলের সাথে ভিডিও কনটেন্ট আরও ভালোভাবে উপভোগ করা যাবে। ৫ ন্যানোমিটার চিপসেট থাকায় দীর্ঘক্ষণ ফোন চালালেও ডিভাইস গরম হবে না, আর দ্রæত ব্যাটারি শেষ হওয়ার ঝামেলাও পোহাতে হবে না। এআই গেম বুস্টার ও জিপিইউ থাকায় গেম খেলার অভিজ্ঞতা হবে আরও অসাধারণ। ৬৪ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা, ১২ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেলের ডেপথ ও ম্যাক্রো ক্যামেরার সাথে দিন-রাত যেকোনো সময় আরও স্পষ্ট ও নিখুঁত ছবি তোলা যাবে। এছাড়া, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার সাথে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত এই ফোনটি মাত্র ৮৪ মিনিটে শূন্য থেকে শতভাগ চার্জ হয়ে যাবে।

নজরকাড়া রঙ আর আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি ৪৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এ৫০ সিরিজের নতুন এই সংস্করণ নিঃসন্দেহে ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন ধাপে উন্নীত করবে।

ইফতারের পর মাঠে নেমে হ্যাটট্রিক বেনজেমার

 

স্পোর্টস ডেস্ক:

‘রোজায় আমার ফিটনেসের ওপর কোনো প্রভাব পড়ে না। রমজান আমার জীবনের অংশ এবং ধর্মীয় কারণে আমি রোজা রাখতে বাধ্য। এটি আমার জন্য গুরুত্বপূর্ণ। রোজা রাখলে আমার বরং ভালো লাগে’- রমজানেও খেলা চালিয়ে নেওয়ার ব্যাপারে এভাবেই বলছিলেন করিম বেনজেমা।

রমজানের শুরু থেকেই নিয়মিত রোজা রাখছেন সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। এর মাঝে নিজের পারফরম্যান্স ও ফিটনেস ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং তা জানাতেই কিছুদিন আগে এই কথাগুলো বলছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।

খেলার মাঠে ফিটনেস বা পারফরম্যান্সের ওপর রোজার যে কোনো প্রভাব পড়ে না, সেটি প্রমাণও করে দিয়েছেন এ ফরাসি স্ট্রাইকার। সারাদিন রোজা রেখে ইফতারের পরপরই মাঠে নেমে দারুণ এক রেকর্ডগড়া হ্যাটট্রিক করেছেন এ ফরাসি স্ট্রাইকার।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে তিনটি গোলই করেছেন বেনজেমা। তাও কি না ইফতারের মাত্র ১৩ মিনিটের মাথায়ই মাঠে নামার পর। পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি।

শুধু বেনজেমা একা নন, তার দলের ফারল্যান্ড মেন্ডি এবং চেলসির এনগোলো কান্তে, অ্যান্টনিও রুডিগার, হাকিম জিয়েচ, মালাং সাররাও নিয়মিত রোজা রেখেই খেলেন। মূলত ধর্মীয় বিশ্বাসের কারণেই খেলা থাকলেও রোজা ছাড়েন না তারা।

এর মাঝেই সারাদিন রোজা রেখে ইফতারের পর মাঠে নেমেই হ্যাটট্রিক করে দলকে জেতালেন বেনজেমা। এর আগে পিএসজির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। যা চলতি আসরে তার গোলসংখ্যাকে নিয়ে গেছে ১১-তে।

চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করে ফরাসি ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন বেনজেমা। তিনি ভেঙেছেন ১৯৫৮-৫৯ মৌসুমে জাস্ট ফন্টেইনের করা ১০ গোলের রেকর্ড। এটিকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বেনজেমার সামনে।

চ্যাম্পিয়নস লীগ: বায়ার্ন মিউনিখকে হারিয়ে ভিয়ারিয়ালের চমক

 

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই চমক উপহার দিলো ভিয়ারিয়াল। নিজেদের ঘরের মাঠে তারা হারিয়ে দিয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল বায়ার্ন মিউনিখকে। যার সুবাদে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে তাদের।

বুধবার রাতে ভিয়ারিয়ালের ঘরের মাঠে এল মাদ্রিগালে এসে নিজেদের সেরা খেলাটা দেখাতে পারেনি বায়ার্ন। বলা ভালো, তাদেরকে সেরা খেলা খেলতে দেয়নি ভিয়ারিয়াল। একের পর এক আক্রমণের ম্যাচে ভিয়ারিয়ালের জয়সূচক গোলটি করেন আরনত দানজুমা।

পুরো ম্যাচে বল দখলের লড়াই কিংবা গোল মুখে শট- সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল জার্মান জায়ান্টরা। কিন্তু মাঠের খেলায় মোটেও একচেটিয়া আধিপত্য ছিল না তাদের। বিশেষ করে প্রথমার্ধের প্রায় পুরোটা সময় বায়ার্নকে নাচিয়েছে ভিয়ারিয়াল।

ম্যাচের ৮ মিনিটে প্রথম আক্রমণ থেকে গোল করেন দানজুমা। বাইলাইনের কাছ থেকে ডি-বক্সের মাঝে বল এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। সেটি থেকে দানিয়েল পারেহোর শটে পা ছুঁয়ে শুধু বলের দিক পাল্টে জালে প্রবেশ করান দানজুমা।

বিরতির মিনিট চারেক আগে আরও একবার বায়ার্নের জালের ঠিকানা খুঁজে নেয় ভিয়ারিয়াল। কিন্তু এবার অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোল। ভিয়ারিয়াল প্রথমার্ধে একটি গোল ও একটি বাতিল হওয়া গোল করলেও, বায়ার্ন গোল মুখে শটই নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচে সমতা আনতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে ভিয়ারিয়াল রক্ষণভাগকে। কিন্তু কোনোভাবেই গোলের তালা ভাঙতে পারেননি রবার্ট লেওয়ানডস্কি, থমাস মুলার সার্জি জিনাব্রিরা।

ফলে পরাজয় নিয়েই স্পেন থেকে জার্মানিতে ফিরতে হয়েছে বায়ার্নকে। আগামী মঙ্গলবার দিবাগত রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেদিনই নির্ধারিত হবে শেষ পর্যন্ত কারা পাবে সেমিফাইনালের টিকিট।

বিনামূল্যে কুরআন বিতরণের উদ্যোগ নিল ‘উম্মাহ’

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছে ‘উম্মাহ’।

আগামীকাল (৭ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১২ টি অর্থসহ কুরআন বিতরণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

উম্মাহ’র সদস্য সায়েম নুর বলেন, শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআনগুলো বিতরণ করা হবে, যাদের কাছে ব্যক্তিগত অর্থসহ কুরআন নেই। এক্ষেত্রে অমুসলিম শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। অমুসলিমদের কেউ যদি সরাসরি নিতে ইতস্তত বোধ করে তারা এই নাম্বারে (০১৬৭৬২৬৪৪৫০) ম্যাসেজ দিলে তাদেরকে আমরা নিজ দায়িত্বে কুরআন পৌঁছে দিব।

‘উম্মাহ’র সদস্যরা আরো জানান, যেহেতু আমাদের সীমিত সংখ্যক(১১২টি) কুরআন আছে । তাই শুধু স্বশরীরে উপস্থিত মুসলিম শিক্ষার্থীদের একটি করে অর্থসহ কুরআন উপহার দেয়া হবে। ইচ্ছে থাকলেও এর বেশি দেয়া বা অনুপস্থিত ব্যক্তির জন্য কুরআন রেখে দেয়ার সুযোগ আমাদের নেই।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসলাম পালনে উদ্ধুদ্ধ করতে কাজ করে যাচ্ছে ‘উম্মাহ’।

আলেখারচর বিশ্বরোড থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৬ মার্চ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নরসিংদী জেলার মাদবদী থানার খোরদোনা পাড়া গ্রামের আরব আলী মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া(৩৪), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ জাহাংগীর আলম(৩১) এবং একই গ্রামের আউয়াল মিয়ার ছেলে আজিজুল ইসলাম(৩০)।

এ ঘঁনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লা সিটিতে কবরস্থান ও শ্মশান সংস্কারে প্রায় ৫৭ কোটি টাকা বরাদ্দ,ফেসবুকে মিঠুর ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার:

দরজায় কড়া নাড়ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। ১৭ মে এর মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও রহস্যজনক কারণে প্রায় আরো এক মাস পিছিয়েছে  সিটি নির্বাচন। ফলে মেয়র সাক্কু ১৬ মে পর্যন্ত নগর পিতার আসনে থাকছেন। আর শেষ মুহূর্তে এসে মহানগরের উন্নয়নের জন্য দু দফায় প্রায় হাজার কোটি টাকার বরাদ্দ পেয়েছেন , যা তিনি খরচ করে যেতে পারবেন।  এ বিষয়টি নিয়ে মহানগরজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। বিগত ১০ বছরে কুমিল্লা সিটি একটি অপরিকল্পিত নগরে পরিণত হয়েছে।

কুসিক নির্বাচনের আগ মুহূর্তে এত বড় বিশাল বরাদ্দ প্রদান করাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য কুসিক মেয়র প্রার্থী এড. আনিসুর রহমান মিঠু তাঁর ফেসবুক পেইজে যা লিখেছেন, তা পাঠকের সামনে তুলে ধরা হল।

‘‘কুমিল্লা মহানগরের কবরস্থান ও শ্মশানে মাটি ভরাট ও সংস্কারের জন্য ৫৬ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী।

দেড় /দুই বছর আগে করা গোমতি বাইপাস সড়কে আবারো ২০ কোটি টাকা বরাদ্দ!! এসব কাজ কারা পাবেন কুমিল্লাবাসী তা আগে থেকেই জানে।

নির্বাচনের আগে তড়িঘড়ি এ টাকা খরচ করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।আগামী নির্বাচনে যে টাকা আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে ব্যয় হবে নিশ্চিত।

মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অনুরোধ এই অপ্রয়োজনীয় ব্যয় বন্ধের ব্যবস্থা করুন। এতো কোটি টাকার মাটি কবরস্থানে ফেললে মুদ্দাররা নিশ্বাস ফেলতে পারবেনা।

নির্বাচনের পর নতুন মেয়র সকল শ্রেণী পেশার মানুষের সাথে পরামর্শ করে নতুন পরিকল্পনা নিয়ে ব্যয় করুক সরকারের এ মূল্যবান অনুদান।

বিরুদ্ধতার চাবুক উঠাও
প্রতিবাদী হাতে
তোমার স্বদেশ লুট হয়ে যায়
প্রতিদিন প্রতিরাতে ’’

আনিসুর রহমানের স্ট্যাটাসের নিচে ৭৮ জন কমেন্টস করেছেন, যার বেশিরভাগই এ বরাদ্দের সমালোচনা করেছেন। ফেসবুক ব্যবহারকারিদের কিছু প্রতিক্রিয়া পাঠকদের জন্য তুলে ধরা হল।

যুবলীগ নেতা এড. জসিম খান লিখেছেন-  কুমিল্লা সিটি নির্বাচনের ঠিক আগমুহূর্তে কার অনুরোধে , কার লাভের জন্য এতো টাকা বরাদ্দ দিলেন ? মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী তাজু ভাই আসলে চায়টা কি???????। দেবব্রত চক্রবর্তী লিখেছেন- কোন সাম্প্রদায়িক লোককে আগামী নিবার্চনে যেতার সুযোগ মাননীয় মন্ত্রী করে দিতে পারেন না। এটা মুজিব আদর্শের বিরোধী কাজ।

বিশিষ্ট সাংবাদিক ফারুক মেহেদী লিখেছেন-  মাটির বদলে মার্বেল পাথর দিলেও এত টাকা খরচ হবে না!

সাইফুল সাকিব লিখেছেন- কিছু ফুলগাছ লাগাবে আর ড্রেন পরিষ্কার করবে এই হচ্ছে আমাদের মেয়র ।

সদর দক্ষিণে বিএসটিআই লোগো ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকায় মুক্তা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় বিএসটিআই লোগো ব্যবহার করা ৩০০ কেজি মোড়ক জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার বিজয়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ।

এসময় কুমিল্লা বিএসটিআই ফিল্ড অফিসার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও শুভাশিস ঘোষ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। কারখানার ছাদ ও উঠানসহ অন্যান্য জায়গায় ওই সেমাই শুকানো হচ্ছে। পরে বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে স্থানীয় বাজারসহ আশপাশের বাজারে বিক্রি করা হচ্ছে। এসব কারণে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোম্পানীগঞ্জে অবৈধ ভূমি উচ্ছেদ অভিযানে হামলা, ভূমি কার্যালয়ের অফিস সহায়কসহ আহত ৩

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভুয়া ভূমিহীন সাজিয়ে ৬০০ একর সরকারি খাস জমি দখল করে অবৈধ ঘর নির্মাণে বাধা দেওয়ায় ভূমি কার্যালয়ের লোকজনের উপর হামলা চালিয়েছে বেদখলকারীরা।

এ ঘটনায় ৩জন আহত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহতরা হলো আব্দুল জব্বর (৩৩) সে উপজেলার বামনী তফসিল অফিসের অফিস সহায়ক, বাংলা বাজার তফসিল অফিসের তহসিলদার জয়নাল (৫০) ও আবদুল্ল্যাহ আল মামুন (৩৫)।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে পুলিশ উপস্থিতিতে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোà¦