All posts by jitu

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চকে বিদায় জানালেন টেলর

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে আর দেখা যাবে না রস টেলরকে। নিউজ়িল্যান্ডের হয়ে শেষ ম্যাচটি হ্যামিল্টনের সেডন পার্কে তিনি খেলেছেন সোমবার। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচটিই তার শেষ ম্যাচ।

মাঠে নামার আগে এ দিন টেলরকে ‘গার্ড অব অনার’ দেন বিপক্ষ দলের ক্রিকেটাররা। খবর স্কাই স্পোর্টসের।

ম্যাচশেষে স্ত্রী-সন্তানদের নিয়ে বিদায়বেলায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন টেলর। কোনোমতে তাকে কান্না চাপতে দেখা যায়।

এর আগে এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন টেলর। কিন্তু নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি ঘরের মাঠে খেলার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন নিউজ়িল্যান্ডের এ কিংবদন্তি ব্যাটার।

তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১১২টি টেস্টে ৭৬৮৩ রান করেন টেলর। সর্বোচ্চ ২৯০, সেঞ্চুরি ১৯টি। পাশাপাশি ২৩৬টি ওয়ান ডে ম্যাচে ৮৬০৭ রান করেছেন তিনি। সেঞ্চুরির সংখ্যা ২১। আইপিএলেও একটা সময় ঝড় তুলেছিলেন টেলর।

এ দিন মাঠে ছিল টেলরের তিন সন্তান ম্যাকেঞ্জি, জন্টি ও অ্যাডিলেড। শেষ ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে বাবাকে দেখতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয় তাদের।

শুরুতে নিউজ়িল্যান্ড ব্যাট করলেও দ্বিতীয় উইকেটের জুটিতে ২০৩ রান হওয়ায় অপেক্ষার পালা বেড়ে গিয়েছিল। অবশেষে চার নম্বরে ব্যাট করতে নামেন টেলর।

তাকে ব্যাট হাতে নামতে দেখে উঠে দাঁড়িয়ে করতালিতে অভিনন্দন জানান সেডন পার্কের দর্শকরা। শেষ পর্যন্ত ১৪ রান করেন টেলর। মারেন একটি ছয়ও। আবার নেদারল্যান্ডসের শেষ ব্যাটারের ক্যাচটি ধরে নিউজ়িল্যান্ডকে ১১৫ রানে ম্যাচ জিততে সাহায্য করেন বিদায়ী ব্যাটার।

টেলরকে বিদায়ী বার্তা পাঠিয়েছেন শচিন টেন্ডুলকারও। এ ক্রিকেট কিংবদন্তি গণমাধ্যমে লিখেছেন— ‘তোমার বিরুদ্ধে খেলার দারুণ অভিজ্ঞতা ভুলব না। যেভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলে, তা উঠতি ক্রিকেটার এবং খুদেদের কাছে প্রেরণা হয়ে থাকবে। অসাধারণ ক্রিকেট ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

বিদায়বেলায় টেলর বলেন, ‘সবসময় চেয়েছিলাম দেশের হয়ে খেলতে। হাসিমুখে খেলে গিয়েছি। আশা করব, মাথা উঁচু করে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

সৌদি আরবে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি সাংবাদিক সেলিম সজীব আহত

 

প্রবাস ডেস্ক:

সৌদি আরবের রিয়াদ শহরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে সেলিম সজীব নামের  এক বাংলাদেশি সাংবাদিক ।

৪ এপ্রিল, স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ রক্তাক্ত জখম অবস্থায় আহত সাংবাদিককে উদ্ধার করেন। সাথে থাকা দুই হাজার রিয়াল এবং মোবাইল নিয়ে যায় সন্ত্রাসীরা।

আহত সেলিম সজীব কুমিল্লার মনোহরগন্জ উপজেলার বাসিন্দা। তিনি বিগত ৫ বছর ধরে দৈনিক আজকের কুমিল্লার ডেস্ক ইনচার্জ ছিলেন। পরে সৌদি আরব গমন করেন।

সোমবার দিবাগত রাতে ওই সাংবাদিককে রিয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপূর্বে ওইদিন সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটেছে রিয়াদ আল জনদরিয়া লিভিরিকা কফি শফ এর সামনে । সিসি টিভি ফুটেজ এ আসামিদের সনাক্ত করেছে পুলিশ।

নগরীর গর্জনখোলা থেকে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর চকবাজার থেকে চন্দ্রা বেগম (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৫ এপ্রিল) নগরীর চকবাজারের পূর্ব গর্জনখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৩০ কেজি গাঁজাসহ চন্দ্রা বেগমকে আটক করা হয়।

এ বিষয়ে আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাউদার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

সাউদার্ন ইউনিভার্সিটিতে সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি আনিস উদ্দিন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন অপু নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর) স্বাক্ষরিত ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়। মঙ্গলবার (৫ এপ্রিল) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফজলে আকবর, জাহিদুল ইসলাম শাকিল, সিরাজ রাজ, তাসিরুন এনাম ঝিলিক; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অভিক আনান রিচ, রফিকউল্লাহ, অনামিকা বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আব্দুল্লাহ আল তাহসিন, ইনজামামুল একরাম নিরাজ, হাসনাত শিহাব, আয়শা আক্তার মনোনীত হয়েছেন।

দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল গালিব জাওয়াদ, উপ-দপ্তর সম্পাদক মো. সাইদ ইমন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম মানিক, উপ-প্রচার সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগর, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আকবর আলী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সুস্মিতা বড়ুয়া রিচি, উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অপু মিত্র, ছাত্রী বিষয়ক সম্পাদক পুনম দাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক চিরঞ্জিত বড়ুয়া, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক লুৎফর নাহার, আইন বিষয়ক সম্পাদক ইরফান উদ্দিন, উপ-আইন বিষয়ক সম্পাদক রাহুল ধর, অর্থ সম্পাদক অনিক দাশ, উপ-অর্থ সম্পাদক সায়মা শারিন তিহা, পাঠাগার সম্পাদক মো. জাবেদ, উপ-পাঠাগার সম্পাদক মো. পারভেজ ইয়াসিন, ত্রাণবিষয়ক সম্পাদক রিফাত হাসান, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল হাবিবা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগর, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আরিফ উল্লাহ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন রিফাত, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজিব উদ্দিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তামজিদুর রহমান, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয় দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিমন মাহমুদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহিদা আক্তার ইভা, অংকন চৌধুরী, ওমর ফারুক আরাফাত, আরাফাত হোসেন, রাইমুল ইসলাম রুমেল, আব্দুল্লাহ আল হুমায়ুন চৌধুরী মনোনীত হয়েছেন।

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার নব-নির্বাচিত সভাপতি মো. আনিস উদ্দিন জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা, আইনজীবী সমাজের আস্থার ঠিকানা, সিনিয়র আইনজীবী জননেতা এডভোকেট মো. লায়েকুজ্জামান মোল্লার নির্দেশনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্তমান সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা মশিউরের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন অপু বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার, মানবতার নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করব।

এদিকে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, ছাত্রনেতা মো. আনিস উদ্দিন-কে সভাপতি ও ছাত্রনেতা সাখাওয়াত হোসেন অপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সাউদার্ন ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মো. রহমত উল্লাহ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়ায় এ দুর্ঘটনা ঘটে।

রহমত উল্লাহ বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামের মৃত সরু রহমানের ছেলে।

খাঁঠিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ভোরে মোটরসাইকেলে করে সরাইল বিশ্বরোড থেকে নিজ বাসায় বুধন্তী যাচ্ছিলেন রহমত উল্লাহ। পথে একটি ট্রাক তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকায় নেওয়ায় পথে তিনি মারা যান। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

৩ মাসের মধ্যে সাধারণ নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ ইসিপির

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিভিন্ন রকম আইনি বাধা এবং প্রক্রিয়াগত চ্যালেঞ্জগুলোকে কারণ হিসেবে উল্লেখ করে তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

ইসিপির জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, সাধারণ নির্বাচনের প্রস্তুতির জন্য প্রায় ছয় মাস লাগবে। তিনি বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় ২৬তম সংশোধনীর অধীনে আসনসংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলা এবং নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা সামঞ্জস্যপূর্ণ করাটাও বড় ধরনের চ্যালেঞ্জ।

ওই কর্মকর্তা আরো বলেছেন, কাজগুলো সম্পূর্ণ করতেই ন্যূনতম তিন মাসের প্রয়োজন হবে। তারপর ভোটার তালিকা হালনাগাদ করার আরো অনেক কাজ বাকিই থেকে যাবে।

এত কিছুর পর নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ব্যালট পেপারের ব্যবস্থা এবং ভোটগ্রহণকর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ারও ব্যাপার রয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ ওই কর্মকর্তা। তিনি আরো বলেছেন, পাকিস্তানের আইনে নির্বাচনে যে ব্যালট পেপার ব্যবহার করার কথা বলা হয়েছে, তা দেশে পাওয়া যায় না; আমদানি করতে হবে।

পাকিস্তানের নির্বাচন কমিশন এর আগে অবশ্য ‘ওয়াটার মার্ক’-এর পরিবর্তে অন্য ব্যালট পেপার প্রদানের জন্য আইন সংশোধনের প্রস্তাবও করেছে। এ ছাড়া আর্থিক ও প্রযুক্তিগত বিষয়ের ঠিকঠাক আয়োজন করতেও সময় লাগার কথা জানিয়েছেন তিনি।

এদিকে পাকিস্তানের নির্বাচন আইনের ১৪ নম্বর ধারা অনুসারে- নির্বাচনের চার মাস আগে নির্বাচনী পরিকল্পনা নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করার কথা রয়েছে।
সূত্র : ডন।

ক্রিকেট মঞ্চে আর দেখা যাবে না রস টেলরকে

 

স্পোর্টস ডেস্কঃ

আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে আর দেখা যাবে না রস টেলরকে। নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচটা হ্যামিল্টনের সেডন পার্কে তিনি খেলে ফেললেন সোমবার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

মাঠে নামার আগে এ দিন টেলরকে ‘গার্ড অব অনার’ দেন প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। খবর স্কাই স্পোর্টসের।

ম্যাচের শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে বিদায়বেলায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন টেলর। কোনও মতে তাকে কান্না চাপতে দেখা যায়।

এর আগে এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের শেষ টেস্ট খেলেন টেলর। কিন্তু নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটা ঘরের মাঠে খেলার জন্য এত দিন অপেক্ষা করে ছিলেন নিউজ়িল্যান্ডের এই কিংবদন্তি ব্যাটার।

তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১১২টি টেস্টে ৭৬৮৩ রান করেন টেলর। সর্বোচ্চ ২৯০, সেঞ্চুরি ১৯টি। পাশাপাশি ২৩৬টি ওয়ান ডে ম্যাচে ৮৬০৭ রান করেছেন তিনি। সেঞ্চুরির সংখ্যা ২১। আইপিএলেও একটা সময় ঝড় তুলেছিলেন টেলর।

এ দিন মাঠে ছিল টেলরের তিন সন্তান ম্যাকেঞ্জি, জন্টি এবং অ্যাডিলেড। শেষ ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে বাবাকে দেখতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয় তাদের।

শুরুতে নিউজ়িল্যান্ড ব্যাট করলেও দ্বিতীয় উইকেটের জুটিতে ২০৩ রান হওয়ায় অপেক্ষার পালা বেড়ে গিয়েছিল। অবশেষে চার নম্বরে ব্যাট করতে নামেন টেলর।

তাকে ব্যাট হাতে নামতে দেখে উঠে দাঁড়িয়ে করতালিতে অভিনন্দন জানান সেডন পার্কের দর্শকরা। শেষ পর্যন্ত ১৪ রান করেন টেলর। মারেন একটি ছয়ও। আবার নেদারল্যান্ডসের শেষ ব্যাটারের ক্যাচটি ধরে নিউজ়িল্যান্ডকে ১১৫ রানে ম্যাচ জিততে সাহায্য করেন বিদায়ী ব্যাটার।

টেলরকে বিদায়ী বার্তা পাঠিয়েছেন সচিন তেন্ডুলকরও। এ ক্রিকেট কিংবদন্তি গণমাধ্যমে লিখেছেন, ‘তোমার বিরুদ্ধে খেলার দারুণ অভিজ্ঞতা ভুলব না। যে ভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলে, তা উঠতি ক্রিকেটার এবং খুদেদের কাছে প্রেরণা হয়ে থাকবে। অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য অভিনন্দন।’

বিদায় বেলায় টেলর বলেন, ‘সব সময় চেয়েছিলাম দেশের হয়ে খেলতে। হাসিমুখে খেলে গিয়েছি। আশা করব, মাথা উঁচু করে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

নিখোঁজের ২২ বছর পর বোনকে ফিরে পেল ভাই

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নিখোঁজের ২২ বছর পর ফারজানা আক্তার নামে এক যুবতী ফিরে পেলেন তার ভাইকে।

সোমবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন আনুষ্ঠানিকভাবে ওই যুবতীকে তার ভাইয়ের হাতে তুলে দেন।

এর আগে একই দিন রাত ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল নোয়াখালীর সুধারাম থানার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া ফারজানা আক্তারকে উদ্ধার করে।

সোমবার দিবাগত গভীর রাতে র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ভিকটিম ফারজানা আক্তার (ছদ্মনাম) গত ২২ বছর পূর্বে বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর ভিকটিমের পরিবার তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। ভিকটিমের পরিবার আশে পাশের বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারে যে, তাঁর বোন মারা গেছে অথবা পাচারকারী লোকজন পাচার করেছে। গত শনিবার (২ এপ্রিল) ভিকটিমের ভাই মো.শহীদ উল্লাহ সুধারাম মডেল থানায় হাজির হয়ে একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। এরপর ভিকটিমের ভাই রোববার ৪ এপ্রিল সাধারাণ ডাইরিসহ র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ক্যাম্পে হাজির হয়ে মৌখিকভাবে অভিযোগ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযোগের আলোকে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীতে ভিকটিমের আত্নীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে ভিকটিম ফারজানা আক্তারকে সুধারাম থানার সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেহে উদ্ধার করে। ভিকটিমের ভাষ্যমতে জানা যায় সে তার ঠিকানা বলতে না পারায় বাড়িতে ফিরে আসতে পারে নাই। ঘটনাক্রমে এক ব্যক্তির মাধ্যমে গৃহপরিচারিকার কাজ নিয়ে এ যাবত রাজশাহী, চট্রগ্রাম ও নোয়াখালীতে ছিল। উদ্ধারকৃত ভিকটিম ও তার বড় ভাই শহীদ উল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় পাঠানো হয়।

আনন্দে উদ্বেলিত আদিনামুড়া হেফজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:

নতুন জামা নতুন বই নতুন শিক্ষা সামগ্রীসহ খাদ্যদ্রব্য পেয়ে আনন্দে উদ্বেলিত কুমিল্লার লালমাইয়ের আদিনামুড়া হেফজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ছাত্র ছাত্রীরা।

আদিনামুড়া হেফজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন মাদ্রাসা মেহমান খানা ও এতিমখানা কমপ্লেক্স এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক গোলাম কিবরিয়া।

এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক কাওসার চৌধুরী, মাদ্রাসার হাফেজ রিয়াদ হোসেন রনি,মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,খন্দকার রিপন,মাদ্রাসা পরচালনা কমিটির নির্বাহী সদস্য খন্দকার আতিকুল ইসলাম ও মাদ্রাসার সদস্য বাতাইছড়ির আনসার আহমেদ আনছু।

কুবির ছাত্রলীগ সভাপতি ইলিয়াস : ১৫ বছর ধরে নানা অনিয়মের অভিযোগ তাঁর বিরুদ্ধে

 

০ ইলিয়াস ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে রয়েছেন।

০ অস্ত্রসহ ধরা পড়েছিলেন র‌্যাবের হাতে।

০ ছাত্ররাজনীতি করবেন না মর্মে অঙ্গীকার করে কুবিতে ভর্তি হতে হয় শিক্ষার্থীদের।

ডেস্ক রিপোর্ট:

ছাত্ররাজনীতি করবেন না মর্মে অঙ্গীকার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি হতে হয় শিক্ষার্থীদের। তবে বিশ্ববিদ্যালয়টিতে শুধু ছাত্রলীগের প্রকাশ্য রাজনীতি রয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির নিয়ন্ত্রণ বর্তমান সভাপতি মো. ইলিয়াস মিয়ার হাতে। তাঁর ছাত্রত্ব নেই। তিনি বিবাহিত ও কন্যাসন্তানের জনক। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন (স্নাতক ও স্নাতকোত্তর) পাঁচ বছরের হলেও তিনি ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আছেন। থাকছেন হলে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইলিয়াসের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়োগ-বাণিজ্য, দরপত্র ও ঠিকাদারি নিয়ন্ত্রণ, শিক্ষকের ওপর হামলা, হল দখল, অস্ত্রবাজি, খুনসহ নানান অপ্রীতিকর ঘটনা ও অপরাধ ঘটিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী চাকরি ও ঠিকাদারি কাজ দেওয়ার দাবিতে উপাচার্যের গাড়ি আটকে রাখেন।

উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে অসহায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও বর্তমান উপাচার্য এ এফ এম আবদুল মঈন বলছেন, ‘আমি নিয়মের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় চালাব, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে কাজ করব।’

ছাত্রলীগের রাজনীতি শুরু যেভাবে:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের ২৮ মে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাম দিয়ে লোকপ্রশাসন বিভাগের তৎকালীন শিক্ষার্থী মাহমুদুর রহমান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আল আমিন ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফোà