Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মো. রহমত উল্লাহ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়ায় এ দুর্ঘটনা ঘটে।

রহমত উল্লাহ বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামের মৃত সরু রহমানের ছেলে।

খাঁঠিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ভোরে মোটরসাইকেলে করে সরাইল বিশ্বরোড থেকে নিজ বাসায় বুধন্তী যাচ্ছিলেন রহমত উল্লাহ। পথে একটি ট্রাক তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকায় নেওয়ায় পথে তিনি মারা যান। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ৩ বন্ধুর জানাজাও হলো একসঙ্গে

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী তিন বন্ধু। তাদের জানাজাও অনুষ্ঠিত হলো একইসঙ্গে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি ছাড়াও অংশগ্রহণ করে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

নিহত তিন যুবক হলেন, আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫), জেলা শহরের দাতিয়ারার মামুন ভূইয়ার ছেলে নাজিম ভূইয়া ও জেলা শহরের কলেজপাড়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমানের ছেলে এনামুল (২৬)।

জানাজা শেষে নিহত নাজেল ও নাজিমের মরদেহ তাদের গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এনামুলের মরদেহ শহরের দক্ষিণ মৌড়াইলে দাফনের জন্য নিয়ে যায়।

এর আগে, শনিবার (০৫ মার্চ) রাত ৮টার দিকে আগরতলা-সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় তাদের মোটরসাইকেলটি চাপা দেয় একটি ট্রাক।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে ওই তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নামক এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হন। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে গুরুতর আহত এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে রাত দুইটার দিকে এনামুল মৃত্যুবরণ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই ২ যুবকের মৃত্যু, গুরুতর আহত ১

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হন।

শনিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে আগরতলা-সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫) ও জেলা শহরের দাতিয়ারার মামুন ভূঁইয়ার ছেলে নাজিম ভূঁইয়া। এছাড়া এ দুর্ঘটনায় এনামুল (২৬) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে একটি মোটরসাইকেলযোগে তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজন নিহত ও একজন আহত হন। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরমধ্যে দুজন হাসপাতালে আসার আগেই মারা যান। একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই স্থানীয় এক ইটভাটার শ্রমিক বলে জানা গেছে। তারা হলেন, মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)।

আহত দুজন হলেন, খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)।

হতাহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে বলে জানিয়েছে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মইনুল ইসলাম জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। ভোরে শাহবাজপুর সিএনজিচালিত অটোরিকশাযোগে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।