All posts by jitu

মেসি-মারিয়া-নিকোদের গোলে আর্জেন্টিনার বড় জয়

 

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচে বড় জয়ই পেলো আর্জেন্টিনা। জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি, ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারালো আলবিসেলেস্তে।

শনিবার বাংলাদেশ সময় ভোরে লা বোম্বোনেরায় খেলা ম্যাচটিতে ভেনেজুয়েলাকে পাত্তাই দেয়নি লিওনেল স্কালোনির শিষ্যরা। মেসির আগে অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকো গনজালেজ করেছেন একটি করে গোল, জোড়া এসিস্ট রদ্রিগো ডি পলের।

আন্তর্জাতিক ফুটবলে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা।

কাতার-২০২২ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করা দলটির বাছাইয়ে বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনও অনির্ধারিত। অন্য ম্যাচে বুধবার (৩০ মার্চ) ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

এখন পর্যন্ত খেলা ১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে পাওয়া ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।

ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের মতো আজও পূর্ণ আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের। ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিলো মেসিদের পায়েই। গোলের জন্য তারা শটও করে ১৬টি। লক্ষ্য বরাবর থাকে ৬টি।

প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত। মেসি-হোয়াকিন কোররেয়াদের প্রচেষ্টা ফিরিয়ে দিলেও, নিকো গনজালেজ ঠিকই আদায় করে নেন গোল। ডি-বক্সের বাম পাশ থেকে মাঝে পাস দিয়েছিলেন ডি পল। বাকি কাজ সহজেই সারেন নিকো।

এরপর দ্বিতীয়ার্ধে আর মিলছিল না গোলের দেখা। মনে হচ্ছিল এক গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হবে আর্জেন্টিনাকে। তবে ৭০ মিনিটের মাথায় বদলি হিসেবে নেমে ম্যাচের গতিই বাড়িয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

প্রথমে ৭৯ মিনিটের মাথায় ডি পলের পাস ধরে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে গোল দেন ডি মারিয়া। মিনিট তিনেক পর তার বুদ্ধিদীপ্ত পাসে ছয় গজের বক্সের কাছ থেকে ডান পায়ের আলতো ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

এবারের বিশ্বকাপ আসরেও ইতালিকে দেখা যাবে না

 

স্পোর্টস ডেস্ক:

বাছাই পর্বেই শেষ হয়ে গেল ইউরো চ্যাম্পিয়নদের কাতার ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্ন। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই আসরে খেলা হবে না ইতালির।

প্লে-অফ সেমিফাইনালে বৃহস্পতিবার শেষ মুহূর্তে গোল খেয়ে নর্থ মেসিডোনিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ইতালি। ফলে ঘরের মাঠ থেকেই বিদায় হয়ে গেছে তাদের।

এই হারের জন্য নিজেদের দোষ দেওয়া ছাড়া আর কিইবা করার আছে ইতালির। ম্যাচজুড়ে তারা একের পর এক আক্রমণ করলো, নিলো শটের পর শট। কিন্তু লক্ষ্যে ছিল কমই, প্রতিপক্ষ দলের গোলরক্ষকের পরীক্ষা নিতেই যেন ব্যর্থ হলো ইউরো চ্যাম্পিয়নরা। যার মাশুল দিতে হলো বিশ্বকাপ স্বপ্ন শেষ করে।

মেসিডোনিয়া ইতালিকে আটকে রাখার কৌশলে পুরোপুরি সফলই বলা যায়। ৬৬ শতাংশ বল দখলে রেখে মোট ৩২টি শট নেয় ইতালি, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ৪টি শট নেয় মেসিডোনিয়া, ২টি ছিল লক্ষ্যে, যার মধ্যে একটি গোল।

এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে উঠতে ব্যর্থ হলো ইতালি। ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় আজ্জুরিরা। দীর্ঘ ৬০ বছর ফের বাদ পড়ে ২০১৮ সালে। এবার টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে উঠতে পারলো না চারবারের চ্যাম্পিয়নরা।

ইতালিকে রুখে দেওয়ার পণ করেই যেন মাঠে নেমেছিল নর্থ মেসিডোনিয়া। ম্যাচের বেশিরভাগ সময় নিজেদের অর্ধেই সময় কাটিয়েছেন তাদের খেলোয়াড়রা।

৩০তম মিনিটে মেসিডোনিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির ভুলে বল পেয়ে গিয়েছিলেন দোমেনিকো বেরার্দি। কিন্তু তিনি দুর্বল শট নেওয়ায় ঝাঁপিয়ে পড়ে বল আটকে দেন দিমিত্রিয়েভস্কি।

৩২তম মিনিটে লরেন্সো ইনসিনিয়ের দূরপাল্লার শট কাছের পোস্টে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণ করেই যায় ইতালি। কিন্তু সেগুলো ছিল অগোছালো।

দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। ইতালি একের পর এক সুযোগ নষ্ট করে। হতাশায় মুষড়ে পড়া ইতালিয়ান ফুটবলাররা যেন ড্রয়ের অপেক্ষা করছিলেন। এমন সময়েই ঘটে দুর্ঘটনা।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বেশ বাইরে থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ত্রাজকোভস্কি। অকস্মাৎ এই গোলে স্তব্ধ হয়ে যায় পুরো ইতালি শিবির। স্বপ্ন ভাঙার বেদনায় মাঠেই বসে পড়েন ফুটবলাররা।

চাঁদপুরে মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় জনপ্রিয় বক্তা নেছার আহমাদসহ ৩ জন আহত

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগী মাজার গেইট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) রাত ১১টায় সদর উপজেলার মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমাদ মতলবের একটি মাহফিল শেষে রামপুর আদর্শ আলিম মাদ্রাসায় মাহফিলে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগী মাজার গেইট এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন এক নারী হুজুরকে বহনকারী প্রাইভেট গাড়ীর সামনে নিয়ে পারাপার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে।

স্থানীয়রা উদ্ধার করে সবাইকে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করালে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৩টায় কুমিল্লা হাসপাতালে রেপার করেন কর্তব্যরত চিকিৎসক।

মান্দারী ফাজিল সহকারী শিক্ষক মোঃ সাইফুল গনি জানান, রাত ১১টায় হুজুর রামপুরে একটি মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি আছেন। দুর্ঘটনায় আরো গুরুতর আহত হুজুরের ব্যক্তিগত সহকারী হারুন ও গাড়ি চালক রফিকও সেখানে ভর্তি আছেন। তবে হুজুরের শারীরিক অবস্থা বেশি একটা ভালো নয়। সম্ভবত অপারেশন করা লাগতে পারে।

ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার সন্তান রাসেল

স্টাফ রিপোর্টার:

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট কর্তৃক গত ২৩ মার্চ নেপালের কাঠমুন্ডু শহরের নেপাল ট্রু্রজিম বোর্ডে অনুষ্ঠিত নেক্সট জেনারেশন লিডার সামিটে বাংলাদেশের যুবকদের উন্নয়নে কাজ করার জন্য নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডার এডওয়ার্ড পেলেন কুমিল্লা চৌদ্দগ্রাম এর কৃতি সন্তান, জাতীয় বিতর্ক সংগঠন – বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন এর চেয়ারম্যান এডভোকেট আল মামুন রাসেল।

নেপালের ভাইস প্রেসিডেন্ট সুরেন্দা বাসনাত হতে এই পুরষ্কার গ্রহণ করেন। উক্ত সম্মেলনে Nepal Bangladesh trade relations বিষয়ক সেমিনারে উক্ত বিষয়ে পেপার প্রেজেন্টেশন প্রদান করেন। উক্ত পেপার প্রেজেন্টেশনে  রাসেল বলেন- সাফটা চুক্তি বাস্তবায়ন, পিটিএ তে সাক্ষর করা ও দুই দেশের নেতাদের রাজনৈতিক সম্পর্কের উর্ধ্বে উঠে অর্থনৈতিক ডিপলোমেসি ঠিক করলে উভয় দেশের বাণিজ্য সর্বোচ্চ পর্যায় পৌছাবে এবং উভয় দেশ লাভবান হবে।

জনাব রাসেল ইতিপূর্বে মালয়েশিয়ায় আন্তর্জাতিক ভলেন্টিয়ার সংস্থা কর্তৃক সাউথ এশিয়ান ইয়ুথ আইকন এওয়ার্ড ও পেয়েছেন, তিনি একাধারে একজন সফল আইনজীবী, লেখক ও মোটিভেশনাল স্পিকার ও বটে।
এবং দক্ষিণ এশিয়া ভিত্তিক যুব সংগঠন সাউথ এশিয়ান ইয়ুথ এসোসিয়েশন(সায়া) এর সভাপতি ছিলেন। সায়ার সভাপতি থাকা অবস্থায় দক্ষিণ এশিয়া যুবকদের উন্নয়নে অনেক কাজ করেছেন।

উল্লেখ্য জনাব রাসেলের জনাব আবুল হাশেম একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং মা বর্তমান জনাবা ফিরোজা বেগম চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচিত মহিলা কাউন্সিলর।

উক্ত অনুষ্ঠানে এডভোকেট আল মামুন রাসেলসহ বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব সোলাইমান সোখন, মাননীয় সংসদ ব্যারিস্টার শামীম হায়দার চৌধুরী, জিএলটিএস -এর সিওও- এডভোকেট মাহিন ও ডেপুটি ডিরেক্টর মাহির দাইয়ান,মিস বাংলাদেশ প্রিয়তা ইফতেখার, প্রথম আলোতে কর্মরত হাসনাত তুষারসহ আরও অনেকেই সামাজিক অঙ্গনে ও তরুণ নেতৃত্বে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা পদকপ্রাপ্ত হয়েছেন।

আজ মহান স্বাধীনতা দিবস

 

ডেস্ক রিপোর্ট:

বাঙালী জাতির গৌরবান্বিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। ইতিহাসের পাতা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে একাত্তরের এই দিনে পাক বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ। এই দিনের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ডাকে সাড়া দিয়ে মৃত্যুভয় তুচ্ছ করে পাক বাহিনীর ট্যাঙ্কের সামনে বুক পেতে দিয়েছিল বাঙালি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ।

একাত্তরের ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালায় ও বঙ্গবন্ধুকেও গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের পূর্বে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ওই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা।

বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতারের আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া হয়। সেই সময় বাস্তবতা ও নিরাপত্তা জনিত কারণে বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা নথি সংরক্ষণ করা সম্ভব ছিল না। পরবর্তী সময়ে সংবিধানের ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর ঘোষণাটি অন্তর্ভুক্ত করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এ দিবসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদকদল বাদ্য বাজাবেন।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করেছেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হয়েছে। এ উপলক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা; সাংস্কৃতিক অনুষ্ঠান; শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা; মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করবে।

১৯৭১ সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের মাত্র ৭৮৬ কোটি টাকার বার্ষিক বাজেট আজ পরিণত হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬ শ ৮১ কোটি টাকার বাজেটে। সেদিনের ১২৯ ডলার মাথাপিছু আয়ের দেশটিতে বর্তমান মাথাপিছু আয় ২৫৯১ ডলার। সময় পেরিয়েছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ। এ প্রাপ্তি নিয়েই এবার জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে।

চান্দিনায় কবুতর রেসিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় রেসিং পিজনস ক্লাব এর আয়োজনে কবুতর রেসিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

শুক্রবার (২৫ মার্চ) সকালে চান্দিনা পশ্চিম বাজারে ওই পুরস্কার বিতরণ করা হয়। এসময় চান্দিনা রেসিং পিজনস ক্লাব এর সভাপতি মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন – সিনিয়র সহ-সভাপতি মো. খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক মো.আসিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চান্দিনা পিজনস ক্লাবের কোষাধ্যক্ষ মো.শাহ আলম। প্রতিযোগিতায় বিজয়ী মো. আলাউদ্দিন, মো. জহির, রবিন পিজন লফট, মো. সামিউল, কাজী ইয়াসিন আহমেদ অভি, মো. সোহাগ কে পুরস্কার প্রদান করা হয়।

বুড়িচংয়ের নিমসার থেকে প্রাইভেটকারভর্তি গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে প্রাইভেট কারে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০.৫০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা । এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন নারায়নগঞ্জ জেলার সিদ্দীরগঞ্জ থানার পাইনাদি পূর্ব পাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ ইকবাল হোসেন(৩৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সদর ও সদর দক্ষিণে র‌্যাবের অভিযান: বিপুল মাদকসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা থেকে ২০ কেজি গাঁজা, ৯০০ পিস ইয়াবা এবং ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৪ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সদরের চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২০ কেজি গাঁজা এবং ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের দুতিয়ার দিঘীর পাড় গ্রামের মৃত. রফিক মিয়ার ছেলে আকরাম হোসেন(২৩)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি আভিযানিক দল ২৪ মার্চ রাতে সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রামের রুবেল মিয়ার স্ত্রী খাদিজা বেগম(৩৫)।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মুরাদনগরে শিক্ষার্থীদের ২ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রেখে অধ্যক্ষকে লাল গালিচা সংবর্ধনা

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের চৈত্রের প্রখর রোদে ২ ঘন্টা দাঁড় করিয়ে প্রতিষ্ঠাতাকে সংবর্ধণা দেওয়া ঘটনায় বইছে সমালোচনার ঝড়।

বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ¦ অধ্যক্ষ আব্দুল মজিদকে ওই সংবর্ধণা দেয়া হয়। এ বিষয়ে সরকারী ভাবে নিষেধাজ্ঞা থাকলেও তা মান্য করেনি অধ্যক্ষ।

পূর্ব ঘোষণা অনুযায়ী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু প্রতিষ্ঠাতা কলেজে এসে উপস্থিত হতে দুপুর ১২টা বেজে যায়। প্রচন্ড রৌদে এই দুই ঘন্টা কলেজের প্রধান ফটক থেকে মূল ভবন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের দুই সাড়িতে দাঁড় করিয়ে রেখে ফুল ছিটিয়ে প্রতিষ্ঠাতাকে লাল গালিচা সংবর্ধণা দেন অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী। এসময় প্রতিষ্ঠাতার নামে নানা শ্লোগাণও দেওয়ার প্রশিক্ষণ দেন কলেজ অধ্যক্ষ। বিলম্বে ১২টায় অনুষ্ঠান শুরু হয়ে এক টানা বিকাল ৩টায় শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ। কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হোমনা উপজেলা চেয়ারম্যান ও কলেজের আজীবন দাতা সদস্য ও প্রতিষ্ঠাতার স্ত্রী রেহানা মজিদ। প্রভাষক মোতাহার হোসেন ও মির্জা রুহুল আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ সরকার, ভীম চন্দ্র সানা, শাহ আলম জাহাঙ্গীর, জিন্নাত পারভীন, শেখ মশিউর রহমান, হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, ডাঃ তোফাজ্জল হোসেন, হোমনা পৌরসভার কমিশনার মানিক মিয়া ইমন, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে গভর্নিংবডির সাবেক সদস্য সফিকুল ইসলাম ও মোশাররফ হোসেনসহ কলেজের শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন এবং গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিশা দেবনাথ।

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখার বিষয়ে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, দুই ঘন্টা নয় ১০/২০ মিনিট হবে এর মধ্যেই স্যার চলে এসেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীদেরকে রোদে দাড় করিয়ে রেখে কাউকে সংবর্ধনা দেয়ার সুযোগ নেই। আমরা কলেজ অধ্যক্ষের নিকট এই ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে নোটিস প্রেরণ করবো। ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এ ধরণের কিছু হয়ে থাকে তাহলে বিষয়টি দু:খজনক।

না কোথাও আমি যাব না-শেখ মুজিব

মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান:
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে যখন রাস্তায় রাস্তায় ট্যাঙ্ক নেমে পড়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন তাঁকে ৩২ নম্বরের বাড়ি থেকে আত্মগোপনের জন্য পালিয়ে যেতে বলেছিলেন। কিন্তু জাতির পিতা দৃঢ়ভাবে বলেছিলেন, “না, কোথাও আমি যাব না।”

১৯৭২ সালের ২৬শে মার্চ দৈনিক বাংলায় এক স্মৃতিচারণমূলক সাক্ষাৎকার দিতে গিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এ কথা বলেন। সাক্ষাৎকারে সে রাতের অনেক কথাই উঠে এসেছে। এসব কথা ইতিহাসের বস্তুনিষ্ঠ তথ্য। নতুন প্রজন্ম এ থেকে জানতে পারবে ৩২ নম্বরে সে রাতে কি ঘটেছিল। দৈনিক বাংলা সাক্ষাৎকারটির শিরোনাম দিয়েছিল ‘প্রথম থেকেই ইয়াহিয়া পশুটাকে আমি বিশ্বাস করতাম না: বেগম মুজিব’। সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো:

“গত বছরের এই দিনের স্মৃতিচারণ করতে গেলে প্রথমেই আমার মন কেঁদে ওঠে। সেই ভয়াল ২৫শে মার্চের কালো রাত থেকে ১৬ই ডিসেম্বর পযর্ন্ত এ দেশের পরিজন-হারা লাখো লাখো পরিবারের কথা ভেবে অশান্ত হয়ে ওঠে মন। তাই পৃথক কà¦