,

চান্দিনায় কবুতর রেসিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2022
news-image

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় রেসিং পিজনস ক্লাব এর আয়োজনে কবুতর রেসিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

শুক্রবার (২৫ মার্চ) সকালে চান্দিনা পশ্চিম বাজারে ওই পুরস্কার বিতরণ করা হয়। এসময় চান্দিনা রেসিং পিজনস ক্লাব এর সভাপতি মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন – সিনিয়র সহ-সভাপতি মো. খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক মো.আসিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চান্দিনা পিজনস ক্লাবের কোষাধ্যক্ষ মো.শাহ আলম। প্রতিযোগিতায় বিজয়ী মো. আলাউদ্দিন, মো. জহির, রবিন পিজন লফট, মো. সামিউল, কাজী ইয়াসিন আহমেদ অভি, মো. সোহাগ কে পুরস্কার প্রদান করা হয়।