All posts by jitu

দেশের জনগণ আর আগের মতো নেই, যে চাইলেই রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নিবে

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সত্য আজ দিবালোকের মতো স্পষ্ট যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সময়ের পরিবর্তনের সঙ্গে জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে বুঝতে সক্ষম হয় নাই।

বাংলাদেশ বা দেশের জনগণ আর সেই আগের অবস্থানে নেই; যে চাইলেই কেউ ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নিবে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পরিহারের যে ধ্বংসাত্মক পথ বিএনপি বেছে নিয়েছে তা থেকে গণতান্ত্রিক পথে ফিরে আসার কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক উপায়ে বিএনপিসহ যে কোনো রাজনৈতিক দলকেই জনগণের ম্যন্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে।

গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পন্থা হলো সাংবিধানিক বিধান অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বিএনপিকে তার অতীত দুস্কর্মের জন্য ক্ষমা চেয়ে রাজনীতি করার দাবি করতে হবে জানিয়ে বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের গণতান্ত্রিক চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে আহত করেছে।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নজিরবিহীন অত্যাচার – নির্যাতন চালানো, ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার, আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীদের হত্যার পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীদের আহত করেছে এবং রাজনৈতিক মামলা দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সেই নিষ্ঠুর সময়ের দুঃসহ স্মৃতি দেশবাসী এখনো ভুলে যায়নি।

তিনি বলেন, বিরোধী মতকে দমনের উদ্দেশ্যে তারেক রহমানের প্রত্যক্ষ মদদে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। যার প্রাইম টার্গেট ছিল বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

আজ সেইসব অমোচনীয় পাপের জন্য বিএনপিরই উচিত আওয়ামী লীগ এবং দেশবাসী বিশেষ করে শেখ হাসিনার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।

আওয়ামী লীগ নাকি পালাবার পথ পাবে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অন্ধকারের চোরাগলি দিয়ে পালাবার খারাপ নজির স্থাপন করেছে একমাত্র বিএনপি। বিএনপি নেতা তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশত্যাগ করে লন্ডনে পালিয়েছিল, সে কথা কি বিএনপি ভুলে গেছে?

চাঁদপুরে নানা কর্তৃক ধর্ষণে অন্তঃসত্ত্বা নাতনি, নবজাতকের ঠাই হলো ডাস্টবিনে

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে নানা পরিচয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। ছয় মাস আগে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পুলিশ ঘটনা জানার তিনঘণ্টার মধ্যে ধর্ষক সিরাজুল ইসলাম সিরাজকে উপজেলার মেনাপুর গ্রাম থেকে আটক করে। এরআগে পুলিশ ছেলের বউ সীমা, মেয়ে বকুল ও হাজীগঞ্জ ইসলামীয়া মর্ডান হাসপাতালের আয়া নাজমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

পুলিশ জানায়, ছয় মাসের নবজাতককে পৌরসভার ডাস্টবিনে ফেলে দিলো ধর্ষকের ছেলের বউ ও মেয়ে। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়ান এলাকার।

বুধবার (২৩ মার্চ) সকালে হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার একটি বাসায় ছয় মাসের নবজাতককে প্রসব করে ডাস্টবিনে ফেলে দেয়া হয়।

তিনি হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ দাই বাড়ির বাসিন্দা ছিলেন। পরে তিনি হাটিলা ইউনিয়নের হাড়িয়াইন আড়ং বাজারের পাশে একটি বাড়ি করেন। সেখানে তিনি বসবাস করে ঘটনার জন্ম দেয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মহসিন ঘটনাস্থলে যান। তিনি ওই স্কুলছাত্রীসহ বাসার সবাইকে থানায় নিয়ে যান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবাইর সৈয়দ জানান, আইনানুগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সবাইকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। বুধবার রাতে পুলিশ সেই নবজাতকের মৃতদেহ ডাস্টবিন থেকে উদ্ধার করেন।

কুমিল্লার বরুড়ায় পরপর ৩ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বরুড়ায় তিন মাদ্রাসা শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।

সোমবার রাতে আলী আকবর নামে এক লম্পটকে আসামি করে বরুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আলী আকবর (৫০) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা মাদরাসার আঙ্গিনার পাশে আলী আকবরের ঘর। সে রোববার দুপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা। এদিন রাত ৮টায় তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোমবার সকালে একই মাদ্রাসার আরো ২ শিক্ষার্থীকে ধর্ষণ করে ওই লম্পট। তিন শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

এলাকাবাসী জানায়, শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে নামলে ছোট শিশুদেরকে চকলেট, চানাচুর, অথবা নগদ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায় লম্পট আলী আকবর। পরে ওই শিশু শিক্ষার্থীদেরকে ধর্ষণ করে সে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ঘটনায় আমরা চরম হতবাক। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বরুড়া থানা ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা শুরু করছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেবিদ্বারে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে গলায় ফাঁস লাগানো অবস্থায় রুমী আক্তার (১৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী মো. এমরান ও ভাসুর মো. কালু মিয়াকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রুমী আক্তারের মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দেবিদ্বার উপজেলার জাফগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছগুরা) গ্রামের মাদারবক্সী বাড়ির মৃত সাহেব আলীর মেয়ে রুমী আক্তারের সঙ্গে একই ইউনিয়নের বারুর গ্রামে আসকের বাড়ির আবদুল আজিজের ছেলে মো. এমরান হোসেনের ছয় মাস আগে বিয়ে হয়।

নিহতের ভাই মো. নুরুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে ছেলেপক্ষ যৌতুকের জন্য আমার বোনের ওপর অত্যাচার করত। শেষ পর্যন্ত পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার বোনটাকে মেরে ফেলেছে তারা। রুমীর গলায় ফাঁস থাকলেও, পা মাটিতে লাগানো ছিল।

এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক মর্গে পাঠানো হয়েছে।

ডিপিএস এসটিএসের আয়োজনে রান্নার প্রতিযোগিতা ‘শেফ মিনিস্টার’

ডেস্ক রিপোর্ট:

শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার আয়োজনে ‘ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার, প্রেজেন্টেড বাই ম্যাগি অ্যান্ড কো-স্পন্সরড বাই বেঙ্গল মিট’ -এর ফাইনাল গালা রাউন্ড। মায়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় এই রান্নার প্রতিযোগিতা আগামী ৩১ মার্চ বিকাল ৩টায় (জিএমটি +৬) ডিপিএস এসটিএস সিনিয়র সেকশনে অনুষ্ঠিত হবে। এদিন অংশগ্রহণকারীদের স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

গালা রাউন্ড প্রতিযোগিতায়, মায়েরা রান্না করবেন আর বিচারকরা তাদের তৈরি খাবারের স্বাদের ওপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করবেন। এই বিজয়ীই হবেন চ্যাম্পিয়ন মাদার। বিজয়ী মা পাবেন একটি প্রফেশনাল সার্টিফিকেট, ট্রফি এবং এক লাখ টাকা নগদ পুরস্কার। নিবন্ধন শেষ করার পর, গালা প্রতিযোগিতার আগে স্কুলের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্যাদি অংশগ্রহণকারী মায়েদের জানিয়ে দেয়া হবে।

আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ফাইনাল গালা রাউন্ডের নিবন্ধন চলছে। নিবন্ধন সম্পন্ন করা প্রথম ৫০ জন মা গালা রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধন সংক্রান্ত তথ্যাদি ডিপিএস এসটিএস অফিসিয়াল ফেসবুক পেইজে পাওয়া যাবে।

এ প্রতিযোগিতা নিয়ে ডিপিএস এসটিএস’র অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, “আমরা ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ম্যাগি এবং সহ-স্পন্সর হিসেবে বেঙ্গল মিট। তাদের অংশগ্রহণের ফলে এ প্রতিযোগিতার মাধ্যমে চ্যাম্পিয়ন মা খুঁজে বের করার রোমাঞ্চ আরও বেড়ে গিয়েছে। বাসায় আমাদের মা এবং গৃহিণীরা প্রতিদিন আমাদের জন্য নিরলসভাবে মুখরোচক খাবার রান্না করেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  ডিপিএসএসটিএস শেফ মিনিস্টার  আয়োজন করা হয়েছে। মায়েরা তাদের রন্ধনশৈলী প্রদর্শনের এই ব্যতিক্রমী সুযোগ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে বিশেষত্ব দান করবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।”

মাইটি পারফরমেন্স নিয়ে আসছে রিয়েলমির নতুন গেমিং স্মার্টফোন

ডেস্ক রিপোর্ট:
কাউন্টার পয়েন্টের সমীক্ষা অনুসারে, দেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি খুব শিগগিরই বাজারে আনতে যাচ্ছে ব্র্যান্ডটির নারজো সিরিজের নতুন গেমিং স্মার্টফোন।

এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী গেমিং প্রসেসর হেলিও জি৯৬ এর সাথে স্টাইলিশ রেসিং ডিজাইনের এই ডিভাইসটি নিশ্চিতভাবে তরুণ প্রযুক্তি অনুরাগী ও গেমিংপ্রেমীদের মন জয় করবে। শক্তিশালী পারফরম্যান্স ও চমকপ্রদ অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে রিয়েলমি’র নারজো সিরিজ ইতোমধ্যেই গেমিংয়ে আগ্রহী ব্যবহারকারীদের মাঝে খ্যাতি অর্জন করেছে। পূর্ববর্তী ফোনগুলোর তুলনায় ৪২ শতাংশ উন্নত পারফরম্যান্সের সাথে এই নতুন ফোনটি গেমিংপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে। এছাড়া, ফোনটির ডিসপ্লের ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ব্যবহারের স্বাচ্ছন্দ্য কয়েক গুণ বাড়িয়ে দিবে।

ঝামেলাহীন ও নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য নতুন গেম মোডের সাথে ডিভাইসটি ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন পারফরম্যান্স মোড এবং নোটিফিকেশন স্টাইল বেছে নেয়ার সুযোগ দিবে।

ঘন্টাব্যাপী নির্বিঘ্নে ব্যবহারের জন্য ডিভাইসটিতে থাকছে ৫,০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। এসব ফিচারের মাধ্যমে ফোনটি নিঃসন্দেহে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে। উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

কুবি থিয়েটারের পথনাটক,‘পাগল পাগল বদ্ধ পাগল’

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের উদ্যোগে‘ পাগল পাগল বদ্ধ পাগল’ পথ নাটক প্রদর্শিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ নাটকটি প্রদর্শিত হয়েছে। তামিম আল হাসানের রচনায় ও নাজমুল ফাহাদের নির্দেশনায় প্রদর্শিত নাটকটিতে বর্তমান সমাজের অপরাধমূলক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

পথ নাটকটি সম্পর্কে জানতে চাইলে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন,‘সাম্প্রতিক সময়ে সমাজে যে অসঙ্গতি দেখা যায় সেই অসঙ্গতিকে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই পথ নাটকের আয়োজন। সমাজের বেশিরভাগ অপরাধই সংগঠিত হয় ক্ষমতাধর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্ররোচনায়৷তারা কিভাবে আইন নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো নাটকের মাধ্যমে তুলে ধওে সমাজকে বার্তা দেওয়াই আমাদেও উদ্দেশ্য।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করেন।

আইসিটি ট্যালেন্ট ও ইকোসিস্টেম গড়ে তুলতে প্রস্তুত হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি

ডেস্ক রিপোর্ট:

তরুণ শিক্ষার্থীদের আইসিটি ক্ষেত্রে দক্ষতা প্রদানের পাশাপাশি আইসিটি ট্যালেন্ট ও ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে দেশের স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাথে যৌথভাবে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

এ উপলক্ষে আজ (২৩ মার্চ) বুয়েট কাউন্সিল ভবনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং এবং বুয়েটের ভাইস-চ্যান্সেলর ড. সত্য প্রসাদ মজুমদারও অন্যান্য ব্যক্তিবর্গ।

অলাভজনক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠিত এ আইসিটি একাডেমিতে শিল্পখাতের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং শিক্ষা প্রদান করা হবে। এই একাডেমির আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে আইসিটি খাতের জন্য একটি ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা। এতে অংশগ্রহণকারীরা সারা বিশ্বের তিন হাজারের বেশি প্রশিক্ষকের সাথে যোগাযোগের সুযোগ পাবেন। বর্তমান পরিকল্পনা অনুযায়ী একাডেমিতে ভিন্ন ভিন্ন ১৯টি বিষয়ে ৮৩টি সার্টিফিকেশন প্রোগ্রাম থাকবে। কোর্স এবং সার্টিফিকেশন কো-অর্ডিনেট করবে হুয়াওয়ে অথরাইজড ইনফরমেশন অ্যান্ড নেটওয়ার্ক একাডেমি (এইচএআইএনএ)। কোর্স শেষে, শিক্ষার্থীদের এই আইসিটি একাডেমি থেকে তাদের ফলাফলের ভিত্তিতে তিন ধরনের গ্রেড সার্টিফিকেট প্রদান করা হবে – অ্যাসোসিয়েট, প্রফেশনাল ও এক্সপার্ট।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন “আমরা দেখেছি হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি দারুণভাবে কাজ করতে পারে যা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য উপকারী হবে। হুয়াওয়ে এবং বুয়েট যে সমঝোতা স্মারক সাক্ষর করেছিল তার অধীনে স্বল্প সময়ের মধ্যেই তারা এই একাডেমি প্রতিষ্ঠা করেছে। আমি বুয়েটে এই একাডেমি স্থাপনের জন্য হুয়াওয়ের প্রতি আমার আন্তরিক সাধুবাদ ও অভিনন্দন জানাতে চাই।”
এ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, “আইসিটি একাডেমি স্থাপনে হুয়াওয়ের সাথে একসাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই একাডেমিটি বুয়েটের বর্তমান শিক্ষা কারিকুলামে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে; একইসঙ্গে এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রায়োগিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন; পাশাপাশি তারা ইন্ডাস্ট্রি সম্পর্কে বিভিন্ন তাত্তি¡ক ও প্রায়োগিক ধারণাও পাবেন।”

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং বলেন, “২০১৩ সাল থেকে আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করার জন্য হুয়াওয়ে আইসিটি একাডেমি প্রকল্পের কাজ শুরু করে। বাংলাদেশেও এই প্রকল্প স¤প্রসারিত করতে পেরে হুয়াওয়ে অত্যন্ত আনন্দিত। হুয়াওয়ে আইসিটি একাডেমি ‘বাংলাদেশে, বাংলাদেশের জন্য’ কাজ করে যাবে এবং শিক্ষাবিদ এবং শিল্প বিশেষজ্ঞদের সাথে নিয়ে তরুণ শিক্ষার্থীদের সহযোগিতা করার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সচেষ্ট থাকবে।”

এ ব্যাপারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, “প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ইন্ড্রাস্ট্রির জন্য দক্ষ জনবল তৈরিতে বুয়েট সবসময়ই অগ্রণী ভ‚মিকা রেখেছে। হুয়াওয়ের সাথে সহযোগিতার মাধ্যমে আইসিটি একাডেমি স্থাপন এ বিষয়টিকে ত্বরান্বিত করবে বলে আমি প্রত্যাশা করছি।”

এ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইআইসিটি’র পরিচালক অধ্যাপক ড. রুবাইয়াত হোসাইন মন্ডল বলেন, “আইসিটি খাতের নতুন উদ্ভাবনগুলো টেকসই প্রবৃদ্ধি, অর্থনীতি, প্রোডাক্টিভিটি ও চাকরির বাজারের রূপান্তরে ইতিবাচক ভ‚মিকা রাখবে। এই আইসিটি একাডেমি অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মাঝে সেতুবন্ধনকে আরো জোরদার করবে; একইসঙ্গে উন্নতমানের আইসিটি প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে এটি বাংলাদেশে দক্ষ জনবল তৈরিতে অবদান রাখবে।”

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, “এ প্রকল্পের সাথে জড়িত সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই; কারণ, এরকম একটি একাডেমি আমাদের জন্য খুবই দরকার ছিলো। আমরা একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ইন্ডাস্ট্রি নিয়ে যাদের জ্ঞান ও দক্ষতা রয়েছে তারা এ রূপান্তর প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে সহায়ক ভ‚মিকা রাখবে । এই একাডেমিটি অ্যাকাডেমিয়া ও ইন্ড্রাস্ট্রির মধ্যে ব্যবধানও ঘোচাতে পারবে।

বিশ্বের ৯০টিরও বেশি দেশে হুয়াওয়ের এ ধরনের ১৫শ’রও বেশি আইসিটি অ্যাকাডেমি রয়েছে। এখন পর্যন্ত পাকিস্তান, জাম্বিয়া ও চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ অ্যাকাডেমি কার্যক্রম পরিচালনা শুরু করছে। প্রাথমিকভাবে প্রায় ২৫০ জন শিক্ষার্থী নিয়ে হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি এর যাত্রা শুরু করবে।

লাকসামে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট:
জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২৩ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বর্তমান সরকারের উন্নয়ন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা, গুজব, বাল্য বিবাহ, মাদক এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে ভিডিও কলের মাধ্যমে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা: কানিজ তাজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইমাম উদ্দিন, লাকসাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল ও ইউপি সদস্য খ. ম রিয়াদ।

সমাবেশে বক্তাগণ বলেন, করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে। করোনাকালে জনগণের জীবনমান ঠিক রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের জিডিপি গ্রোথ বজায় রেখেছেন। অনেক উন্নত দেশ তা পারেনি। এছাড়া সকলমানুষকে বিনামূল্যে করোনা টিকা প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশে^র প্রথম সারি দেশের মর্যাদায় উপনীত করেছেন। বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। বক্তাগণ নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। কন্যা সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যত উন্নতি চাইলে তাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বক্তাগণ আরো বলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে উপজেলার মানুষকে এই অপরাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিকভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। সমাবেশ সঞ্চালনায় ছিলেন মো: আবদুল করিম, ঘোষক, জেলা তথ্য অফিস, কুমিল্লা। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।