All posts by jitu

কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশ সুপারের নিরাপত্তা তদারকি ও শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপে প্রস্তুতিমূলক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

রবিবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, সিসি ক্যামেরা স্থাপন, বৈদ্যুতিক সংযোগ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থার প্রস্তুতি ঘুরে দেখেন। তিনি পূজা উদযাপন কমিটিকে পুলিশকে সহায়তা করার জন্য দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকদেরও সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

পুলিশ সুপার বলেন,“কুমিল্লা জেলা পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধপরিকর। পূজাকে ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ডে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যে প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ করছি।”

তিনি আরও জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তাকে ডাকাতি বলে অপপ্রচার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ‘ডাকাতি’ বলে অপ-প্রচারের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশ অনুসন্ধান শুরু করে। এতে বিষয়টি ‘ডাকাতি’ নয় বলে বাসের চালক, সহকারী, যাত্রী স্বামী-স্ত্রী স্বীকার করেছে।

রোববার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তিনটি পক্ষের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে চৌদ্দগ্রামের জগন্নাথের উদ্দেশ্যে ওমর ফারুক ও শারমিন দম্পত্তি সিডিএম পরিবহনের একটি বাসে উঠে। রাত ১০টার সময় বাসের সহকারীরা তাদেরকে হেনস্তা করে। এক পর্যায়ে ওমর ফারুকের কল পেয়ে তার এলাকার যুবকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথে লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বাসটি জগন্নাথ এলাকায় পৌঁছলে শারমিন ও আরও কয়েকজন যাত্রী নেমে যায়। লাঠিসোটা হাতে দাঁড়িয়ে থাকা যুবকরা বাসের কয়েকটি গ্লাস ভাংচুর করে। এতে ভয় পেয়ে ওমর ফারুকসহ আরও একজনকে জোরপূর্বক বাসে রেখেই দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে নিয়ে যায় চালক ফয়সাল। এরই মধ্যে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান মহাসড়কে ডিউটিকালে বাসটি থামাতে চেষ্টা করলেও চালক বাসটি থামায়নি।

এক পর্যায়ে ৯৯৯-এ কল পেয়ে হাইওয়ে পুলিশ কুমিরা এলাকায় বাসটি থামায়। পরে দুই যুবক ও বাসটি আটক করে হাইওয়ে পুলিশ। মুহুর্তেই কয়েকজন সাংবাদিক বিস্তারিত খবর না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডাকাতির চেষ্টা’ বলে ঘটনাটির ভিডিও ভাইরাল করে দেয়। হাইওয়ে পুলিশ মহাসড়কের পুরো এলাকা তদন্ত করে ডাকাতি করার কোন আলামত পায়নি। রোববার সকালে বাসের মালিক, চালক, সহকারী, আটককৃত দুই যুবক, যাত্রী স্বামী-স্ত্রী থানায় হাজির হয়ে বিষয়টি ‘ভুল বুঝাবুঝি’ উল্লেখ করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সিডিএম পরিবহনের একটি বাসে যাত্রী স্বামী-স্ত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে ডাকাতি বলে অপ-প্রচার করা হয়েছে। মূলত শনিবার রাতে মহাসড়কে কোন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেনি। বাসে হামলার ঘটনায় সকল পক্ষের উপস্থিতিতে ‘ভুল বুঝাবুঝি’র বিষয়টি সমাধান করা হয়েছে’।

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, ২০ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় রোববার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ৩০ জনকে এজহার নামীয় আসামি এবং ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

এদিকে মহাসড়কে ঝটিকা মিছিলের পরপরই অভিযানে নামে পুলিশ। বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ২টায় গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কিছু তরুণ ও মধ্য বয়সী লোকজন ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

মিছিলের পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশের একাধিক টিম। রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম পল্লব, কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুরের শরিফ আহমেদ মজুমদার সোহাগ, লালবাগের হানিফ চৌধুরী, সাওড়াতলীর দেলোয়ার হোসেন, বেলতলীর মহিবুল্লাহ আপন, চাঙ্গিনীর জুয়েল, দিশাবন্দের দেলোয়ার, গাবতলীর জসিম উদ্দিন, মহেষপুরের ফরিদ, বৈষখলার সজিব, গোয়ালমথনের মোহাম্মদ আলী, সদর উপজেলার ধনপুরের জানে আলম লোটাস, আলেখাচরের নুরুল ইসলাম রানা, খিলতলীর মোবারক, বালুতুপার আব্দুল আজিজ সজিব, নাজমুল হক, বরুড়া উপজেলার ইলিয়াস, লালমাই উপজেলার সাদ্দাম হোসেন মজুমদার, চেঙ্গাহাটার নোমান ও বুড়িচং উপজেলার আব্দুল কাদের।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোটার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পাওয়ার ডেভেলমেন্ট বোর্ড (পিডিবি) এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের চলতি মাসে চার-পাঁচ গুন বাড়তি ভূতুড়ে বিদ্যুৎ বিল আসার অভিযোগ উঠেছে। ভূতুড়ে বিলের বিরুদ্ধে রবিবার (২১শে সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা অফিসে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।

এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দেয়ার উদ্দেশ্যে পোষ্টপেইড মিটারে ভূতুরে বিল করছেন কর্মকর্তা-কর্মচারীরা। পিডিবির চৌদ্দগ্রাম অংশের আবাসিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান জানান, মিটার রিডারদের অনিয়ম ও দুর্ণীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিক্ষোভে অংশ নেন পৌরসদরের শ্রীপুরের ভিক্ষক পেয়ারা বেগম। তিনি জানান, বিগত সময়ে প্রতি মাসে তার বিল আসে ৮০০-৯০০ টাকা। চলতি মাসে তার বিল এসেছে ৮০০০ টাকা। ভিক্ষা করে এই বিল দেয়া তার পক্ষে কোনভাবেই সম্ভভ নয়।

চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন বলেন, বিগত মাসে আমার বিদ্যুৎ বিল আসে ৩৭৭০ টাকা। কিন্তু চলতি মাসে বিল আসে ১৭হাজার টাকা। তিনি আরও বলেন, ওয়াপদা কর্তৃপক্ষ জোরপূর্বক প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করেছিল। আমরা ৬নং ওয়ার্ডে প্রি-পেইড মিটার না নেয়ায় তারা এমন বিল করছেন।

একই ওয়ার্ডের বাবুল মিয়া জানান, গত মাসে তার বিল আসে ১৮০২ টাকা। কিন্তু চলতি মাসে বিল এসেছে ৮ হাজার টাকা। মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের শাহআলম জানান, চলতি মাসে তার বিল এসেছে ৯৩৭৩০ টাকা। যা একেবারেই ভূতুরে এবং কাল্পনিক বিল।

চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ সড়কের কহিনুর বেগম জানান, রিডার অনুযায়ী আমার বিল ৩ হাজার থেকে একটি বেশি আসলেও কর্তৃপক্ষ বিল করেছে ৫ হাজারের উপরে।

পিডিবি চৌদ্দগ্রাম অংশের আবাসিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ সত্য। মিটার রিডারদের অনিয়ম ও দুর্ণীতির কারণে তারা মিটারের কাছে না গিয়ে গড়ে বিল করতো। যার কারণে গ্রাহকদের এমন বাড়তি বিল এসেছে। আমাদের গ্রাহক রয়েছে অন্তত ২০ হাজার। এর মধ্যে যাদের বিলে সমস্যা হয়েছে আমরা তাদের পূর্বের বিলগুলোও সংগ্রহ করতেছি। নিয়মের মধ্যে যেভাবে গ্রাহকদের সুবিধা দেয়া যায় আমরা বিবেচনা করছি। তিনি আরও বলেন, নতুন নির্দেশনা অনুযায়ী সকল পোষ্ট মিটারের বিপরীতে প্রি-পেইড মিটার স্থাপনের জন্য বিগত সময়ের বকেয়া বিল সমন্বয় করা হয়েছে। ফলে বিগত সময়ের সকল বকেয়া বিল একত্রিত হয়ে এমন বাড়তি বিল হয়েছে। আমরা বাড়তি বিল কিস্তি আকারে প্রদানের জন্য গ্রাহকদের সুযোগ দেয়ার চেষ্টা করছি।

কোরআন সুন্নাহ উপর দেশ পরিচালনা করলে শান্তি ফিরে আসবে: আড়াইবাড়ী পীরসাহেব

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা নগরীর উত্তর চর্থা সৈয়দ বাড়ি জামে মসজিদ মাঠে রবিবার আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম গোলাম সাদেক সাঈদী (রহ:) পীর সাহেবের স্মরণে বার্ষিক মাহফিলে ইছালে ছাওয়াব ও খাছ তালিম জিকির ও ফজরের নামাজের পরে বাংলাদেশ জমিয়তে সাইফুল্লাহ আমীর ও কুমিল্লা আড়াইবাড়ী পীরসাহেব মাওলানা গোলাম পরোয়ার সাঈদীর সভাপতিত্বে আলোচনা, আখেরি মোনাজাত মাধ্যমে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। আড়াইবাড়ী পীরসাহেব বলেন কোরআন সুন্নাহ উপর দেশ পরিচালনা করলে শান্তি ফিরে আসবে, অন্যতা কোরআন সুন্নাহ ছেড়ে দিলে অশান্তি বিরাজ করবে দেশে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রত্যেকটা মুসলমানকে পালন করতে হবে, তাহলে দুনিয়া আখেরাত শান্তি আসবে। তাই আসুন হিংসা বিবাদ ভুলে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি,এদেশের মাটিতে একদিন ইসলামের বিজয় আসবে। প্রত্যেকটা মুসলমান গুনা মাফ করতে হলে বেশি বেশি জিকির করতে হবে, যেমন সাদা কাপড় ময়লা হলে, পরিষ্কার করতে হয় সাবান দরকার হয়,আমাদের গুনাহ জড়াতে হলে বেশি করে জিকির করতে হবে। আরেকটি বিষয় মনোযোগ দিয়ে আমরা আমল করতে হবে, রসুলের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে, দরুদ পড়লে উপকার হচ্ছে রহমত আর গুনাহ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সময় উপস্থিত ছিলেন দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও দরবারের খোলাফা বৃন্দ ও পীরমাশায়েখ গণ।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাই সাইকেল আরোহী এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। রবিবার সকালে মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর দীঘির পাড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

নিহত শিক্ষাথীর নাম মোহাম্মদ আলাউদ্দিন (১৯)।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের মোহাম্মদ সালেহ আহমদের ছেলে। উপজেলার সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদরাসার (ডিগ্রি মাদরাসা) দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। আটক ঘাতক কাভার্ড ভ্যান চালক মো. আব্দুর রহিম (২৯) চট্টগ্রামের জোড়ারগঞ্জের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ময়নামতি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্র মোহাম্মদ আলাউদ্দিন মহাসড়কের পাশ দিয়ে বাই সাইকেল চালিয়ে রায়পুর দীঘিরপাড় থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। হঠাৎ একটা কাভার্ডভ্যান ঢাকা দ্রুতগতিতে যাওয়ার সময় তার বাই সাইকেলকে চাপা দেয়। এতে তিনি কাভার্ডভ্যানের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক চালক গতিরোধ না করে পালিয়ে যাওয়ার সময় দাউদকান্দি হাইওয়ে পুলিশ ময়নামতি হাইওয়ে পুলিশকে বিষয়টি জানায়।

পরে ময়নামতি হাইওয়ে পুলিশ ঘাতক চালকসহ গাড়িটিকে আটক করেছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. রাসেদ চৌধুরী জানায়, নিহত শিক্ষার্থী মোহাম্মদ আলাউদ্দিনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তার স্বজনরা আসলে তাদের নিকট হস্তান্তর করা হবে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক চালকসহ গাড়িটি আটক করেছে।

চাঁদপুরে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে বিষধর সাপের কামড়ে পারভীন বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভীন বেগম দেবপুর গ্রামের খান বাড়ির মিজানুর রহমান খানের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। নিহতের স্বামী মিজানুর রহমান ও স্বজনরা জানান, এদিন সকালের দিকে পারভীন বেগম গোয়াল ঘরের দিকে যাচ্ছিলেন পরিষ্কার করতে। কিন্তু গোয়াল ঘরের সামনে এলে তার পায়ে সাপে কামড় দেয়। কামড় দিয়ে চলে যাওয়ার সময় তিনি সাপটি দেখেন এবং চিৎকার দেন। পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সকাল ৯টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমনকি নিহত এই নারীকে ওঝা এনে ঝাড়পোক করা হয়েছে বলেও জানা যায়। পরে এদিন বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

লালমাই উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত

খান মোহাম্মদ রুবেল হোসেন:

লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৩টায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহবায়ক (নবনির্বাচিত সভাপতি) মোঃ মাসুদ করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন।সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী পূর্নবহালের জন্য আইনী পদক্ষেপ নিবো।জানি না আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছেন,আল্লাহ আমাকে বার বার পরীক্ষায় পেলেন। যারা আমার সাথে ও লালমাইবাসীর সাথে বেইমানি করেছে, তাদের শেষ পরিণতি না দেখে যেন আল্লাহ আমাকে মৃত্যু না দেন। আপনাদের জন্যে সামনে বড় বিপদ রয়েছে। আপনারা যদি এখনও তা না বুঝেন পরে তার খেসারত দিতে হবে।আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ আমান,যুগ্ম আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সুমন,সদস্য সচিব (নবনির্বাচিত সাধারণ সম্পাদক) ইউসুফ আলী মীর পিন্টু,যুগ্ম আহবায়ক মোঃ আসলাম মজুমদার।

বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম ও উপজেলা যুবদলের সদস্য সচিব পদ প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এর যৌথ সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাহবুব আলম,যুগ্ম আহবায়ক ও বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, সদস্য আমির হোসেন মেম্বার,কাজী ইকবাল হোসেন কাজল, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল হান্নান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী,সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ আহমেদ,ভূলইন উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওহাব,সাধারণ সম্পাদক মিন্টু, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উসমান গনি রিংকু, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা কামাল খোকন, উপজেলা সদস্য ইদ্রিস মিয়া, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন,বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম, বিএনপির নেতা রিপন মাষ্টার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার মেম্বার, সাধারণ সম্পাদক মাহবুব আলম ,বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মোজাম্মেল হক, এ্যাড মাকসুদুর রহমান মাকসুদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ নোমান হোসেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ আবুল কালাম ও সদস্য সচিব মোঃ ওমর ফারুক সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, কৃষক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ হাবিব প্রমুখ।
উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম উপজেলা মিয়ার বাজারে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মেধা বিকাশ লার্নিং ইংলিশ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ার বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, জেলা কমিটির সভাপতি জসিম উদ্দিন আহমেদ ও শিক্ষক নেতা হুমায়ুন কবিরসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের আগামী দিনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন এবং তাদের মেধা বিকাশে শিক্ষকদের নিরলস ভূমিকার প্রশংসা করেন।

ব্রাহ্মণপাড়া চান্দলায় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ৬নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। (২০ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৪টায় চারিপারা খেলার মাঠে এই মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, হুমায়ুন কবির হিরো।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ আব্দুর রহমান, মো. জালাল উদ্দিন, মো. ফারুকুল ইসলাম সম্রাট। সবশেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।