Tag Archives: কুমিল্লা নগরীতে যুবলীগ নেতা পিন্টুর উদ্যোগে ত্রাণ বিতরণ

কুমিল্লা নগরীতে যুবলীগ নেতা ইকরামুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি যুবলীগ নেতা ইকরামুল হক খন্দকার কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাতে নগরীর কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া যুবলীগ নেতা ইকরামুল হক খন্দকার কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার আব্দুল হান্নান খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামুল হক খন্দকার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহা উদ্দিন বাহারের কন্যা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচির পিএস সুজনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হিসেবে পরিচিত এবং ইকরামুল হক খন্দকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্র ও অর্থ যোগান দিয়ে সহযোগীতা করে।

এছাড়া ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড, নগরীর দক্ষিণ চর্থা এবং সর্বশেষ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট পুলিশ লাইন এলাকায় সরাসরি অস্ত্র হাতে ছাত্রদের উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম =গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা নগরীতে যুবলীগ নেতার ঘরের পাশ থেকে এলজি উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করা যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সুমনকে বৃহস্পতিবার গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার বিকেল ৩ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা সুমনের ঘরের পাশে ঝোপে বস্তার নিচে লুকানো এলজি টি উদ্ধার করে সেনাবাহিনী।

গ্রেফতার হওয়া সুমন নগরীর ৫ নং ওয়ার্ডের মোগলটুলি উত্তর গাংচর এলাকার মৃত আলাউদ্দিন আহাম্মদের বড় ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা সুমনের অস্ত্রটি বাড়ির পাশের ঝোপঝাড়ের আড়ালে বস্তার নিচে লুকানো রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্প শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় মোগলটুলির গাংচর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার করে।

সদর ক্যাম্পের ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে একটি পেট্রোল ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রটি উদ্ধার করে কোতয়ালী থানায় জমা দিয়েছেন।

স্থানীয় সূত্র আরো জানায়, যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সুমন বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের মিছিলে অংশ নেন। পরে পরে পুলিশের অভিযানে সুমন গ্রেপ্তার হওয়ার পর তার সহযোগীরা আতঙ্কে তার অস্ত্রটি তার বাড়ির পাশে ফেলে যায়।

যৌথ গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুমন ও তার অনুসারীরা আরও অস্ত্রশস্ত্রের মালিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও তৎপরতা সাম্প্রতিক সময়ে কয়েকজন প্রভাবশালী বিএনপি নেতার সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য যে, যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সুমন সদরের সাবেক এমপি হাজী আ কম বাহাউদ্দিন বাহারের অন্যতম অনুসারী ছিলেন। ৫ আগস্টের পরে তিনি স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সাথে চলাফেরা শুরু করেন। এমনকি মোগলটুলী মোড়ে কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে অভিনন্দন জানিয়ে পোস্টার ব্যানার করেন।

গতকাল বৃহস্পতিবার যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার হওয়ার পর তাকে ছাড়িয়ে নিতে এমনকি দুর্বল মামলা দিয়ে আদালতে প্রেরণ করার জন্য বিএনপি’র একটি অংশ জোর তদবির করেন বলে অভিযোগ পাওয়া যায়।

কুমিল্লা নগরীতে যুবলীগ নেতা পিন্টুর উদ্যোগে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার:

মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শতাধিক নিম্নবিত্ত পরিবারের মাঝে সোমবার বিকেলে নগরীর অশোক তলায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ আতিকুর রহমান খান পিন্টুৱ উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় ।

পাশাপাশি কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী যুবলীগের হটলাইনে যোগাযোগের মাধ্যমে করোনা মহামারীতে অসহায় মানুষের মাঝে কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টু ‘র উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেন নেতাকর্মীরা।