বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ বছর একই মসজিদে ইমামতি শেষে বিদায় নিচ্ছেন ইমাম আজিজুল হক, গ্রামজুড়ে শোকের ছায়া

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ১৩ নং জগন্নাথ দীঘি ইউনিয়নের নোয়াগ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির সামনে অবস্থিত জামে মসজিদের ইমাম সাহেবের বিদায়ে পুরো গ্রামবাসী কান্নায় ভেঙ্গে পরে।

এই জামে মসজিদে আজিজুল হক নামে এক ইমাম প্রায় দীর্ঘ ৩০ বছর ইমামতির পর গত শুক্রবার তার চাকুরী জীবনের ইতি টানেন। প্রায় ৩০ বছর একই মসজিদে ইমামতি করা পুরো কুমিল্লা জেলাতেই বিরল। এই ৩০ বছরে তিনি প্রতিটি মানুষের হৃদয়ের সাথে গেথে গেছেন।

উনার গ্রামের বাড়ি ফেনীর পশুরামে। এই এলাকাতে একটি স্বনামধন্য মাদ্রাসাতে পড়াশোনার সুবাধে তার আগমন ঘটে। ব্যাক্তি জীবনে সৎ এবং নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেন। মসজিদ কমিটিসহ এলাকাবাসী উনাকে বিদায় দেন এবং মসজিদে এক প্রকার শোকের ছায়া দেখা যায়। এলাকাবাসী জানান, উনার মতো একজন সহজ সরল মানুষ ইমাম হিসেবে আমরা আর পাবো কিনা সন্দেহ আছে।