All posts by jitu

বুড়িচংয়ে ভয়ংকর প্রতিশোধের বলি হলো নিষ্পাপ শিশু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বুড়িচংয়ে ভয়ংকর প্রতিশোধের বলি হলো এক নিষ্পাপ শিশু। মাত্র ১৪ বছরের কিশোর হোসেইন, অপরাধ শুধু তার বাবা একটি গ্রাম্য সালিশে বিচারক ছিলো। আর সেই বিচারেই অপরাধী প্রমাণিত হয়েছিল সাইমুন। দুই মাস আগের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিবাদের অবসান ঘটলো ১২ দিন আইসিইউতে থাকা এক নারকীয় নির্মমতায় শিশু হোসেইনের মৃত্যুতে। ১৪ বছরের নিষ্পাপ ছেলে হোসেইনকে হারিয়ে কান্নায় মূর্ছা যাচ্ছেন বাবা মা। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।

নিহত হোসেন কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবু তাহেরের ছেলে। সে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। হোসাইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর হাসপাতালের মেডিসিন কনসাল্টেন্ট (আইসিইউ) অরূপ কুমার রায়।

৩১ই মে স্কুলছুট বিকেলবেলা। রাস্তা থেকে ডেকে নেয়া হয় বিচারক আবু তাহেরের ছেলে হোসেইনকে। তাকে বেঁধে বিষপান করানো হয়, তারপর অমানবিকভাবে তার অন্ডকোষে ঢেলে দেওয়া হয় এসিড। দুইমাস আগে কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় অভিযুক্ত সাইমুনের জড়িত থাকার ঘটনা প্রমাণিত হলে গ্রাম্য সালিশের মাধ্যমে সাইমুনকে একই এলাকার সালিশের প্রধান বিচারক আবু তাহের ৫ হাজার জরিমানা করে। এতে ক্ষুব্ধ হয় সাইমুন ও তার ভাই আলাউদ্দিন। বাবার উপর ক্ষোভ মিটালো নিষ্পাপ ছেলের জীবনের মাধ্যমে।

নিহত হোসেনের বাবা আবু তাহের বলেন, ২ মাস আগে শিকারপুর এলাকার মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় একই এলাকার অটোরিকশা চালক সোলাইমানের ছেলে সাইমুনকে অভিযুক্ত করে মইনুল। পরে গ্রাম্য সালিশে আমি বিচারক হিসেবে থাকি। সেখানে সাইমুনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয় এবং সাইমুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই বিচারের জের ধরে সোলাইমানের দুই ছেলে সাইমন ও আলাউদ্দিন আমার ১৪ বছর বয়সী ছেলে হোসেইনকে ডেকে নিয়ে যায় তাদের বাড়িতে। হোসেইনের হাত পা বেধে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে জোরপূর্বক বিষপান করিয়ে তার অণ্ডকোষে এসিড ঢেলে দেয়। পরে আমরা হোসেইনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেইখানে ৫ দিন ছিল। তারপর দুইদিন ছিল একটা বেসরকারি হাসপাতালে। হোসেইনের অবস্থায় আরো খারাপ হয়ে যাওয়ার কারণে তাকে আবার সদর হাসপাতালের আইসিইউতে নিয়ে আসি।

হোসেইনের মা শাহেনা বেগম বলেন, আমার ছেলে ১২ দিন ধরে আইসিইউতে থেকে জীবন মরণের সাথে লড়াই করে আজকে মারা গেছে। চুরির বিচার করতে গিয়ে আজ আমি আমার নিষ্পাপ ছেলেকে হারিয়েছি। আমি আমার ছেলের হত্যাকারীর বিচার চাই।

কুমিল্লা সদর হাসপাতালের মেডিসিন কনসাল্টেন্ট (আইসিইউ) অরূপ কুমার রায় বলেন, তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিষক্রিয়ায় তার গলা ফুলে গিয়েছিল, শ্বাসকষ্টে ভুগছিল। অন্ডকোষ ঝলসে গিয়েছিল।

এই বিষয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে কুমিল্লা বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে।

ডেঙ্গুর হটস্পট দাউদকান্দিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক টিম গঠন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে প্রতিদিন বাড়ছে ঙ্গেু রোগীর সংখ্যা। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ ও পৌর প্রশাসনের পক্ষ থেকে দু’টি ওয়ার্ডকে েেডঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করে প্রতিরোধে উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একাধিক টিম গঠন করেছেন। হঠাৎ কওে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে এবং চিকিৎসা সেবা প্রদানসহ প্রতিরোধে গঠন করা টিম কাজ শুরু করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসদরে ৫নং ও ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক মাসে তিন নারীর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। গত ১৩ জুন রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে দোনারচর গ্রামের রাসেল সরকারের স্ত্রী শাহীনুর আক্তার(২৪), ১৮ জুন একই গ্রামের নাজির চৌধুরীর স্ত্রী সালমা বেগম(৫৬) রাজধানীর মিরপুর একটি বেসরকারী হাসপাতালে এবং সবজিকান্দি গ্রামের মৃত শাহজালাল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম(৬০) ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ২৫ মে মারা যান। এতে পুরো পৌরসভা এলাকায় ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভীতি ও অস্থিরতা বিরাজ করছে।

দাউদকান্দি উপজেলা প্রশাসন সংক্রমিত এলাকায় ৩০ সদস্যবিশিষ্ট টিম গঠন করেছেন। স্থানীয় ছাত্র ও রাজনৈতিক নেতৃবৃন্ধের সমন্বয়ে গঠিত টিম ডেঙ্গু সচেতনতায় মতবিনিময় সভা, লিফলেট, ব্যানার, মাইকিং করা হচ্ছে। এছাড়া ঝোপঝাড় পরিচ্ছন্নতা ও মশক নিধন জোরদারকরনে ঔষুধ ছিটানোর কার্যক্রম চলছে।

অপরদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিন সদস্যের একটি টিম গঠন করেছে।

ওই টিমের প্রধান পৌরসভার দোনারচর ২০ শয্যা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ সুমি বলেন, পৌরসভার দোনারচর এবং সবজিকান্দি গ্রাম দুটি রেডজোনে পরিণত হয়েছে। আজ বুধবার দুটি গ্রামের ঘরে ঘরে এবং বিভিন্ন দোকানে ডেঙ্গু আক্রান্ত বা অসুস্থ্য আছে কি না খোজ খবর নিয়েছি।

স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে সচেতনতায় বাড়াতে এবং সতর্ক থাকতে পাশাপাশি অসুস্থ্য হলেই সাথে সাথে স্বাস্থ কমপ্লেক্সে বা নিকটস্থ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পরামর্শ দিয়েছি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমান বলেন, এই পর্যন্ত সরকারীভাবে প্রায় তিনশতাধিক ডেঙ্গু আক্রান্তের তথ্য পেয়েছি। গত একমাসে পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারাগেছে। মে মাস থেকে পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত শুরু হয়। আজ বুধবার নয় জন ডেঙ্গু আক্রান্ত রোগী কমপ্লেক্সে চিকিৎসাধীন বেশির ভাগই পৌরসভার বাসিন্দা। আর আমরা একটি টিম গঠন করেছি। ওই টিম সার্বক্ষনিক জনসচেতনতা বাড়ানোসহ চিকিৎসাসেবা দিতে মাঠে কাজ করছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাঈমা ইসলাম বলেন, দাউদকান্দি পৌরসদরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পৌরসভা কর্তৃপক্ষ অব্যাহত রেখেছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে পৌরসভার প্রশাসক ও ইউনিয়ন চেয়ারম্যানদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে সংক্রমিত এলাকায় ৩০ সদস্যবিশিষ্ট টিম গঠন করা হয়েছে।

লন্ডনে বৈঠক পছন্দ হয়নি বলেই একটি দল নারাজ: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলেই একটি দল নারাজ।

আজ বুধবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে যখন দূরত্ব তৈরি হচ্ছিল, তখন ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমান বৈঠক করেন। যে বৈঠক ঐতিহাসিক ঘটনা।

তিনি আরও বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। সবাই পছন্দ করেছে তাদের এ বৈঠক ও সিদ্ধান্তকে।

তিনি বলেন, সবাই লন্ডন বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু ইউনূস-তারেক বৈঠক পছন্দ হয়নি বলেই নারাজ হয় একটি দল। তাই তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি। এখন নির্বাচন নাই তাদের গুরুত্ব আছে; যখন নির্বাচন হবে–নতুন সরকার আসবে–তখন তাদের গুরুত্ব থাকবে না। তারা জানে নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, তাই তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে নারাজ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা আওয়ামী লীগের মতো আচরণ, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে–তারা তো আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। বিএনপির কঠোর নির্দেশ– এগুলো করা যাবে না, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।

দলীয় সদস্য সংগ্রহের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আওয়ামী লীগ নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। আওয়ামী লীগের যারা প্রমাণিত খারাপ মানুষ, মাফিয়া, দখলদার, ডাকাত; তাদের দলে নেয়া যাবে না। তবে যারা রাজনীতি করেনি, খারাপ না, ভালো মানুষ; তাদের বাছাই করে দলে নিতে হবে।

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আবুল কাশেম (৫৫) নামক এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।

সেনাবাহিনী ২৩ বীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯.৩০ ঘটিকায় আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ী কটপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন ও নগদ কিছু টাকাসহ তাকে আটক করা হয়।

পরে আটককৃত মাদকব্যবসায়ীকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাাবাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান থাকবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন বুধবার দুপুরে জানান, সেনাবাহিনী অভিযান শেষে আটককৃত মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে। আইনগত প্রক্রিয় শেষে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।

কুমিল্লার নাঙ্গলকোটে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে সাপের কামড়ে মো. ইরফান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ইরফান উপজেলার মক্রবপুর ইউপির মাইরাগাও গ্রামের মুন্সি বাড়ির মো. আলমের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইরফান ওই গ্রামের মধ্য পাড়া দিয়ে হেঁটে যাচ্ছিল। সে জামাল নামে এক মৎস্য খামারির ফিসারির পাশে চলার পথে হঠাৎ পাড়ে যায়। তখন সেখানে থাকা একটি সাপ তাকে কামড় দেয়।

পরে স্থানীয়রা ইরফানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় ওই কিশোরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

সূত্র: যুগান্তর

ইলিশের দাম নির্ধারণে মৎস মন্ত্রণালয়ে চাঁদপুর জেলা প্রশাসকের চিঠি

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সিন্ডিকেটের কারণে চড়া চাঁদপুরের ইলিশ বিক্রি হয়। যে কারণে সাধারণ ক্রেতা ও স্থানীয়রা ইলিশের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ইলিশের মূল্য নির্ধারণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চিঠি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। মঙ্গলবার (১৭ জুন) সকালে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গণমাধ্যমের হাতে আসে।

চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ সুস্বাদু এবং মানের দিক থেকেও অতুলনীয়। এর প্রেক্ষিতে ২০১৭ সালে বাংলাদেশের প্রথম জেলা ব্র্যান্ডিং হিসেবে চাঁদপুর জেলাকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ হিসেবে সরকার স্বীকৃতি দেয়। ইলিশের সুস্বাদুটার সুযোগ নিয়ে চাঁদপুর ও আশপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী/আড়তদার নিজের ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। যা একেবারেই ক্রেতার নাগালের বাহিরে। এমনকি চাঁদপুরের স্থায়ী বাসিন্দাদেরও অভিযোগ ইলিশের চড়া মূল্যের কারণে তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে।

ইলিশ চাঁদপুরসহ অন্যান্য জেলাতেও ধরা পড়ে। এতে জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক ইলিশের মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও এর ফলপ্রসূ প্রভাব পড়বে না। চাঁদপুরের পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, ভোলা, নোয়াখালী, বরগুনা, ঝালকাঠিসহ আরও অনেক সাগর তীরবর্তী জেলায় ইলিশ ধরা পড়ে। নদী কিংবা সাগরে উৎপাদিত ইলিশে জেলেদের কোনো উৎপাদন খরচ লাগে না।এরপরেও ইলিশের দাম অসাধু ব্যবসায়ী/সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত থাকে। যেহেতু ইলিশ প্রাকৃতিকভাবে উৎপাদন হয়, সেহেতু ইলিশ আহরণ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের প্রতি লক্ষ্য রেখে ইলিশের মূল্য নির্ধারণ প্রয়োজন।

চাঁদপুর মৎস্য ও বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেন, ‘চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে যে পরিমাণ ইলিশের চাহিদা ওই রকম আমদানি হয় না। অল্প কিছু ইলিশ আসে যে কারণে দাম বেড়ে যায়। সিন্ডিকেট করে দাম বাড়ানোর সুযোগ নেই। স্থানীয় পদ্মা-মেঘনায় আগের মত ইলিশ নাই। দিনে ৫-১০ কেজি ইলিশ আসে আড়তে। যে কেউ দাম নিয়ে মন্তব্য করতে হলে বাস্তবে এসে দেখতে হবে।’

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ইলিশের মূল্য নির্ধারণের জন্য বাস্তব চিত্র তুলে ধরে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

লাকসামে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, অটোরিকশাচালকসহ গ্রেপ্তার ৩

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে প্রেমিককে খুঁজতে গিয়ে এক তরুণী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তরা তাকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটায়। ইতোমধ্যে এ ঘটনায় অটোরিকশাচালকসহ তিন জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, গ্রেপ্তারকৃতরা হলেন লাকসাম পৌর এলাকার বাসিন্দা অটোরিকশাচালক এনায়েত রহমান ওরফে সাক্কু, সাগর এবং স্বপন মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং লাকসামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ৮ জুন প্রেমিকের খোঁজে লাকসাম বাজারে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় অটোরিকশাচালক এনায়েতের। প্রেমিককে খুঁজে দিতে রাজি হয় এনায়েত।

কিন্তু প্রেমিকের সন্ধান না পেয়ে রাতে লাকসাম রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে বসে থাকা অবস্থায় কিছু বখাটে তরুণীকে উত্ত্যক্ত করতে থাকে। তখন এনায়েত নিজেকে তরুণীর স্বামী হিসেবে পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে গভীর রাতে ওই বখাটেদের সঙ্গে যোগসাজশে এনায়েত তরুণীকে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়, যেখানে খোরশেদ, সাগর ও স্বপন তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন সকালে ভুক্তভোগী কর্মস্থলে ফিরে যান এবং পরে পরিবারের সহায়তায় ১৭ই জুন সোমবার রাতে থানায় এসে ভুক্তভোগীর মামাতো ভাই মামলা করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

ওসি নাজনীন সুলতানা বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে আরও একজন পলাতক রয়েছে, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ভুক্তভোগী তরুণী বর্তমানে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

হ্যালো সুপারস্টারসের ব্যবস্থাপনায় লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের বাছাইকৃত অনূর্ধ্ব ১৬ ফুটবল দল। তবে বাছাই প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব পেয়েছে চাঁদপুরের ব্যক্তি মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মোবাইল এপ্লিকেশন হ্যালো সুপারস্টারস ও জাফরানী স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস! বিশ্ববিখ্যাত স্পেনের লা লিগা এবার প্রথমবারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ থেকে বাছাইয়ের মাধ্যমে সেরাদের নিয়ে অনূর্ধ্ব-১৬ ফুটবল দল গঠন এবং প্রতিনিধিত্বের দায়িত্ব পেয়েছে হ্যালো সুপারস্টারস। গত মাসের ২ মে তারিখে লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫ মালয়েশিয়ার পরিচালক ড্যানিয়েল ওং অফিসিয়ালি হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে এ আয়োজনে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানান।

হ্যালো সুপারস্টারস অ্যাপের ই-ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমের দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবী ও দক্ষ ফুটবলারদের সুচারু বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা ১৬ (বয়স ১৪ থেকে ১৬) জনের সমন্বয়ে গঠিত ফুটবল দলটি সম্পূর্ণ বিনা খরচে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে উড়াল দেবে মালয়েশিয়ায়। বাংলাদেশ প্রথমবারের মতো যুক্ত হলেও বর্তমানে ও বিগত দিনগুলোতে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারত ও মালদ্বীপসহ এশিয়ার ফুটবল পরাশক্তিরা এ আয়োজনে অংশগ্রহণকারী দল।

গত পহেলা জুন থেকে ১৭ জুন মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে এ বাছাই প্রতিযোগিতা প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা এককভাবে ও দলীয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। হ্যলো সুপারস্টারসের তত্ত্বাবধানে বাছাই প্রক্রিয়ায় বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিনজন সাবেক অধিনায়ক কায়সার হামিদ, জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম মামুন।

হ্যালো সুপারস্টারস ও জাফরানী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান বলেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশের হয়ে একটি দল অংশগ্রহণের ব্যবস্থা করেন, যা বাংলাদেশের ফুটবল অঙ্গনে একটি মাইলফলক পদক্ষেপ হয়ে থাকবে, অদূর ভবিষ্যতে বাংলাদেশে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এর আয়োজন করার জোর চেষ্টা চালাচ্ছেন।

জানা যায়, হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল পাটওয়ারী বাড়ির মরহুম জাফর উল্যাহ পাটওয়ারীর ছেলে। তিনি তার বাবা মরহুম জাফর উল্ল্যাহ পাটওয়ারী ও মা খন্দকার সেলিনা আক্তার রানী’র নাম জুড়ে “জাফরানী স্পোর্টিং ক্লাব” প্রতিষ্ঠা করেন। এই ক্লাবের তত্ত্বাবধানে এত বড় একটি আয়োজনে সম্পৃক্ত থেকে চাঁদপুরের সুনাম বয়ে আনবে বলে আশাবাদী দায়িত্বশীলরা।

দেবিদ্বারের সাবেক পৌর মেয়র আদালতে আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র প্রভাষক সাইফুল ইসলাম শামীম’কে আদালতে আটক করে কারাগারে পাঠিয়েছে।

মঙ্গলবার দুপুরে শামীম কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মাহাবুবুর রহমান তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। শামীম একই উপজেলার জাফরগঞ্জ মীর আব্দুল ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক পদে কর্মরত আছেন।

আদালত সুত্রে জানা যায়, সাবেক পৌর মেয়র শামীম এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি তিনি উচ্চ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাকে দায়রা জজ আদালতে হাজির হতে নির্দেশনা দেয়া হয়।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মো. শহিদুল্লাহ ও এডভোকেট মো: জসিম উদ্দিন আবাদ বলেন, ঘটনার সময় সাবেক মেয়র শামীম পরিবার নিয়ে কক্সবাজার ছিলেন। কক্সবাজার থেকে কোন আসামি সরাসরি হত্যাকান্ডে অংশ নিতে পারেন না। আমরা তার কক্সবাজারে অবস্থানের সংশ্লিষ্ট প্রমানও আদালতে উপস্থাপন করে ছিলাম। এখন জামিনের জন্য আবারো উচ্চ আদালতে আবেদন করা হবে। এর আগে গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাওকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকার একটি হাসপাতালে এক মাসেরও বেশি চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর গত ১৪ আগস্ট সাব্বির মারা যান। গত ৮ সেপ্টেম্বর তার মামা নাজমুল হাসান বাদী হয়ে দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদ, এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও পৌর মেয়র শামীমসহ ৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ওসি শামসু উদ্দিন মুহাম্মদ ইলিয়াস বলেন, এ হত্যা মামলায় এ পর্যন্ত ৩১ জন গ্রেপ্তার হয়েছেন।

এবার মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (১৭ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি ‘স্পর্শকাতর’ স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

‘স্পর্শকাতর’ স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়। খবর আল–জাজিরার।

এদিকে গত রাতে ইরানের আরো একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী সাদমানি।

সাদমানি ইরানের ‘ সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন।