Tag Archives: কুমিল্লা সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপন

কুমিল্লা সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপন

শাইরাজ হোসেন ইউশা:

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লা সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুর রহমান খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জিয়াউল রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন । উক্ত অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাঈম নির্ঝর।

এসময় শিক্ষার্থীদের মাঝে বিশেষ বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের সি.সহযোগী অধ্যাপক ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আনোয়ারুল হক।
তিনার বক্তব্যে জুলাই বিপ্লবে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা অসাধারণ পরিবেশিত হয়। এসময় তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সে বিপ্লবে শহীদ হওয়া প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লা কলেজ থিয়েটারের পক্ষ থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থান স্মরণে বক্তব্য রাখেন কুমিল্লা কলেজ থিয়েটারের নাট্যকর্মী মো: মঈনুদ্দীন খাঁন মাহাদী এবং শহীদদের স্মরণে গান পরিবেশনা করেন কুমিল্লা কলেজ থিয়েটারের সংগীতশিল্পী মেহেদী হাসান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা এবং আরো উপস্থিত ছিলেন কুমিল্লা কলেজ থেকে প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম রাশেদ, আরো উপস্থিত ছিলেন কুমিল্লা কলেজ থিয়েটারের উপদেষ্টা নন্দন ভৌমিক, আর উপস্থিত ছিলেন মাসুম ভূঁইয়া।

অনুষ্ঠান শেষে কুমিল্লা সরকারি কলেজের অধ্যাপক নুরুর রহমান বলেন, এমন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের শক্তি ও ঐক্যবদ্ধতার বিজয়ের কথা স্মরণ করানো যায়। যেনো ভবিষ্যতেও দেশের এমন পরিস্থিতি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হওয়ার সাহস পায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে পারে।