বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দির জুলাই শহীদদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৫, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে দাউদকান্দি উপজেলার তিন শহীদ রিফাত হোসেন, বাবু ও জিহাদ হাসান মাহিন এর কবরে শ্রদ্ধা নিবেদন, বিশেষ দোয়া ও মুনাজাত করেছেন দাউদকান্দি উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ই আগষ্ট) সকালে শহীদ রিফাত হোসেনের গ্রামের বাড়ী বারপাড়া ইউনিয়নের সুকিপুর গ্রামে এবং দাউদকান্দি ঈদগাঁ কবরস্থানে শহীদ বাবু ও জিহাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়সাল তানভীর, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ, দাউদকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ ছাত্র প্রতিনিধি।