,

বরুড়ায় বড় ভাইয়ের তোলা ঘর ভেঙে দিল তারই ছোট ভাই

আজকের কুমিল্লা ডট কম :
August 10, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাইয়ের তোলা ঘর ভেঙে দিলো তারই ছোট ভাই। ঘটনাটি  ঘটে বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।

গতকাল বৃহস্পতিবার নোয়াগাঁও গ্রামের মরহুম জলিল পাটোয়ারীর ছেলে মোঃ বাচ্চু পাটোয়ারী এবং মোঃ মনির পাটোয়ারীর যৌথভাবে কেনা ১৯ শতক জায়গার বাচ্চু পাটোয়ারীর অংশে রাস্তার পাশে তিনি ছোট একটি ঘর নির্মাণ করেন।

বিকাল বেলা মনির হোসেন বাড়ি ফিরে ঘরটি দেখতে পেয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে তা ভেঙে ফেলে দেয় রাস্তার পাশে। রিপোর্টটি লেখা পর্যন্ত থানায় অভিযোগ লেখার প্রস্তুতি চলছে বলে জানান বাচ্চু মিয়া।

এই বিষয়ে জানতে চাইলে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান- এই ঘটনায় আমার কাছে কেউ অভিযোগ করেনি, আমার কাছে অভিযোগ আসলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো ।