All posts by jitu

মনোহরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ:

খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল। এ প্রতিপাদ্যকে সামনে রেখে, মনোহরগঞ্জ সরকারি উচ্চ ও কলেজের প্রাক্তন হেডমাষ্টার মোঃ আবুল খায়ের মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

খেলায় দুই শক্তিশালী টিম অংশগ্রহণ করেন তারা হলেন মির্জাপুর স্ফোটিং ক্লাব বনাম কেয়ারিং আদর্শ স্ফোটিং ক্লাব,খেলায় মির্জাপুর স্ফোটিং ক্লাব এক শূন্য গোলে বিজয়ী হন, মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ জসীম উদ্দিন সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড.একেএম জাহাঙ্গীর, আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সরকারী উচ্চ ও কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মতিন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা আবদুল খালেক মোল্লা,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক এসএম মুনসুর, মোঃ মাসুদুল আলম বাচ্চু, উন্নয়ন ফোরামের সদস্য মোঃ সাইফুল ইসলাম। জাহাঙ্গীর আলম।

চৌদ্দগ্রামে হাটে অতিরিক্ত হাসিল আদায়

চৌদ্দগ্রামে হাটে অতিরিক্ত হাসিল আদায়, ক্রেতাদের হয়রানি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ঐতিহ্যবাহী গরু ছাগলের বড় হাট মীরশ্বানীতে ছাগল বাজারে অতিরিক্ত হাসিল আদায় ও ক্রেতাদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত হাসিল আদায় ও হয়রানির বিষয়ে তথ্যাদি পাঠিয়ে প্রতিকার চেয়েছেন ফেনী থেকে আগত এক ক্রেতা।

তথ্যানুযায়ী গত ০৯ এপ্রিল হাটের দিন ফেনীর ছাগলনাইয়া উপজেলার কুহুমা গ্রামের জামাল উদ্দিনের ছেলে জাহেদুল ইসলাম ছাগল কিনতে মীরশ্বানী বাজার আসেন। পছন্দ করে ১৬ হাজার টাকায় (৮ হাজার করে প্রতিটি) দুইটি ছোট ছাগল কিনে হাসিল দিতে গেলে আদায়কারীরা ১ হাজার টাকা দাবী করে। জাহেদুল ইসলাম অতিরিক্ত হাসিল দাবী বলে আপত্তি জানালে তাকে গালমন্দ করে। ওই ক্রেতা তখন ছাগল নিবেনা বলায় তাকে ছাগল বিক্রেতা ও হাসিল আদায়কারীরা এক প্রকার বাধ্য করে ৮০০ টাকায় হাসিলের রশিদ ধরিয়ে দেন। মীরশ্বানী আখনিয়া হাফেজিয়া এতিমখানা’র নামে আদায়কৃত হাসিলের রশিদের সিরিয়াল নাম্বার ৪৪৫৬।

ছাগল কিনতে চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর থেকে আসা এয়াসিন নামের এক ক্রেতা ছাগল বাজারের ব্যবস্থাপনা ও অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাপারীরা ছাগলের পেটে পানি ঢুকিয়ে বাজারে নিয়ে আসার বিষয়ে বারবার অভিযোগ করেও ইজারদারদের কাছ কোন সাড়া পাওয়া যায়নি। এই বাজার থেকে গত কুরবানির জন্য কেনা ছাগল কুরবানির আগের দিন মারা যায় বলে জানান এই ক্রেতা।

ছাগল কিনে হয়রানির অভিযোগকারী ফেনী থেকে আসা ক্রেতা জাহেদুল জানান, ছোট একটা ছাগলের হাসিল ১০০-১৫০ টাকা হওয়ার কথা। কিন্তু তারা প্রতি ছাগল ৫০০ টাকা দাবী করায় আমি ছাগল কিনবো না বলায় তারা আমার কাছ থেকে ছাগল ও টাকা দুটোই রেখে দেয়ার হুমকি দেয় এবং আমাকে গালমন্দ করে।

হয়রানি ও ছাগলের হাসিলের(প্রতি হাজারে কত পার্সেন্ট) বিষয়ে ছাগল বাজারের ইজারাদার মীরশ্বানী আখনিয়া হাফেজিয়া এতিমখানার সভাপতি আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি প্রথমে কিছু জানেন না এরপর সেক্রেটারির কাছ থেকে জেনে জানাবেন বলেন এবং পরক্ষণে অসৌজন্যমূলক আচরণ করে বলেন অভিযোগকারীকে ইউএনও বরাবর নোটিশ করতে বলেন, সেখান থেকে তারা আমাদেরকে নোটিশ করবে।

দাউদকান্দিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে দাউদকান্দি পৌরসদর থাকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহাদাত হোসেন হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি এবং তুজারভাঙ্গা গ্রামের আবুল কাসেমের ছেলে।

একইদিনে পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিকাশ সাহা(৬১)কে গ্রেপ্তার করা হয়েছে। বিকাশ সাহা পৌরসভার সাহাপাড়া গ্রামের মৃত কৃষ্ণ রঞ্জন সাহার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ের ঘটনায় দায়েরকৃত তদন্তনাধীন একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের একজনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন: আজহারী

 

ডেস্ক রিপোর্ট:

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে সমাবেশটি পরিণত হয় এক জনসমুদ্রে, যেখানে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারী এ সমাবেশে অংশ নিয়ে ইসরায়েলের নিষ্ঠুরতার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান এবং জাতিসংঘের কাছে জবাবদিহিতা দাবি করেন।

শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে মাইকে উঠে জনতার উদ্দেশে বক্তব্য দেন মাওলানা আজহারী।

এ সময় মিজানুর রহমান আজহারী স্লোগান তোলেন- ‘আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ, জবাব চাই।’ তার এই স্লোগানে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে গোটা সোহরাওয়ার্দী উদ্যান। আরও স্লোগান তোলেন- ‘ফিলিস্তিন, ফিলিস্তিন-জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘আল কুদুস-জিন্দাবাদ’।

আজহারী বলেন, ‘এই গণসমুদ্র প্রমাণ করে, আমাদের একজনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন।’ তিনি আরও বলেন, ‘মার্চ করতে গিয়ে লাথি-গুঁতা সব খেয়েছি, তারপরও আজ বুঝেছি বাংলাদেশের মানুষ ফিলিস্তিন ও আল আকসার পক্ষে।’

এর আগে, সকালে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আজহারী লেখেন, ‘আজকের মার্চ ফর গাজা নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধ রচনা করবে ইনশাআল্লাহ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া আরেক পোস্টে তিনি লেখেন, ‘মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।’

এ ঐতিহাসিক কর্মসূচিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা, শিল্পী-সাহিত্যিক, কবি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্বরা যোগ দেন। দলমত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গর্জে ওঠেন।

কুমিল্লায় যুবলীগের কর্মী ছাত্রদলের

কুমিল্লায় যুবলীগের কর্মী ছাত্রদলের হাতে আটক, পুলিশে সোপর্দ

 

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লা প্রতিনিধি। ঢাকা পল্টন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা ও আহত করার মামলার আসামী কুমিল্লা হোমনা উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা মোঃ লিটন মিয়া ( ৩৮) কে আটক করেছে। লিটন ঢাকা দক্ষিণ যুবলীগের সদস্য।

শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আসে লিটন। খবর পেয়ে ছাত্রদলের কর্মী মোঃ ইয়াসিন হোসেন ও তার সঙ্গীরা লিটনকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কোতয়ালী মডেল থানার পুলিশ এসে লিটনকে নিয়ে যায়। লিটনের বিষয়ে খোঁজ খবর নিয়ে আইননানুগ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম।

চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির অভিযোগে চাকরিচ্যুত হলেন আনন্দ টিভির সাবেক ডিএন‌ই

 

মোঃ কামাল হোসেন জনি:

আর্থিক অনিয়ম, চাকুরী প্রলোভন দেখিয়ে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে আনন্দ টিভির ডেপুটি নিউজ এডিটর (ডিএনই) প্রশান্ত কুমার দাস কথাকে তার স্বপদ থেকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রশান্ত কুমার দাস কথা‌কে অ‌ফি‌সিয়াল সিদ্ধান্ত মোতা‌বেক বরখাস্ত করা হয়। আনন্দ টি‌ভির কার্যাল‌য়ের বি‌ভিন্ন সু‌ত্রে জানাগে‌ছে, গত বছর ২৪ শে সে‌প্টেম্বর ডেপু‌টি নিউজ এ‌ডিটর প‌দে আনন্দ টি‌ভি‌তে যোগদান ক‌রের প্রশান্ত কুমার দাস কথা। যোগদা‌নের পর থে‌কে তি‌নি টি‌ভির মা‌লিক কর্তৃপক্ষ‌কে ভুল বু‌ঝি‌য়ে সংবাদ বিভাগ‌ে একক ক্ষমতাধর ব‌্যক্তি ব‌নেযান। শুরু হয় তার চাঁদাবাজী, সংবাদ পা‌ঠিকা‌দের নি‌য়োগ নি‌য়ে তা‌দের নি‌য়োগ পাই‌য়ে দেয়ার প্রলোভন‌ দে‌খি‌য়ে অ‌নৈতীক সম্পর্ক গ‌ড়ে তোলা, অযা‌চিত ও ভুলভ্রা‌ন্তি সংবাদ প্রচার ক‌রে বিত‌র্কের সৃ‌ষ্টি ক‌রেন তি‌নি। তার বিরু‌দ্ধে নি‌ষিদ্ধ ও বিত‌র্কিত সংগঠন ইসকন সম্প্রদা‌য়ের সা‌থে ঘ‌নিষ্ঠ সম্পর্ক থাকার বেশ কিছু তথ‌্য প্রমান কর্তৃপ‌ক্ষের হা‌তে র‌য়ে‌ছে।

তি‌নি ফ‌্যা‌সিস্ট সরকা‌রের দোষর ও ইসকন সদস‌্যদের সংবাদ প্রচার এবং রাষ্ট্র বি‌রোধী মনা প্রতি‌নি‌ধি নি‌য়োগ ও সাতক্ষীরা জেলার শ‌্যামনগর উপ‌জেলা প্রতি‌নি‌ধি (ইসকন সদস‌্য) কে জেলা প্রতি‌নি‌ধি হি‌সে‌বে আই‌ডি কার্ড প্রদান ক‌রেন। র‌্যা‌বের কর্মকর্তা থে‌কে শুরু ক‌রে আইন শৃংখলা বাহিনীর বি‌ভিন্ন স্ত‌রের কর্মকর্তা‌দের সংবা‌দের ভয়‌ ভিতী দে‌খি‌য়ে চাঁদাবাজীর ম‌তো গুরুত্বর অ‌ভি‌যোগ উ‌ঠে আ‌সে জাতীয় গণমাধ‌্যমে।

এ ছাড়া অ‌ফি‌সের কর্মকর্তা‌দের সা‌থে খারাপ আচারন, সি‌টি রি‌পোর্টার‌দের মান‌ষিক চাপ প্রয়োগ, সংবাদ পা‌ঠিকা‌দের নিজ রু‌মে নি‌য়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা, সংবাদ পা‌ঠিকা‌দের সা‌থে অশ্লীল টেক্সট চ‌্যাট ও তা‌দের বাসায় যে‌য়ে একান্ত সময় ক‌াটা‌নোর ম‌তো অ‌ভি‌যোগ ক‌রেন চ‌্যা‌নে‌লের অ‌নেক রি‌পোর্টার।

এ সব অ‌ভি‌যো‌গের সত‌্যতা ও সংবাদ মাধ‌্যমে প্রচার হওয়ায় কর্তৃপক্ষ প্রশান্ত কুমার দাস কথা‌কে চ‌্যা‌নেল থে‌কে বরখাস্ত করা হ‌য়ে‌ছে ব‌লে চ‌্যা‌নেল সু‌ত্রে জান‌া‌গে‌ছে। তা‌কে বরখাস্ত করার সংবাদ ছ‌ড়ি‌য়ে পড়‌লে স্টাফ রি‌পোর্টার, সি‌টি রি‌পোর্টার, সকল প্রতি‌নি‌ধির ম‌ধ্যে স‌স্তির নিশ্বাস বই‌ছে ব‌লে অ‌নে‌কে জানান। প্রতি‌নি‌ধিরা প্রতিষ্ঠা‌নের ব‌্যবস্থাপনা প‌রিচালক‌কে সাধুবাদ জা‌নি‌য়ে এ ধর‌নের ব‌্যক্তি‌কে ব‌হিস্কার ক‌রে স‌ঠিক সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ব‌লে চ‌্যা‌নেল সং‌শ্লিষ্ট শুভানুধ‌্যায়ীরা ম‌নে ক‌রেন ।

জগন্নাথপুর ইউনিয়নে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ৩ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে বারপাড়া-কৃষ্ণপুর গ্রামের কবরস্থান এর সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, জগন্নাথপুর ইউনিয়নের উক্ত কবরস্থানটি বেশ পুরাতন। এটা মূলত পারিবারিক কবরস্থান হলেও এখানে সমস্ত এলাকার লোকজনকে দাফন করা হয়। কিন্তু বেশ পুরনো এই কবরস্থানটির এক পাশের অনেকাংশ দখল করে রাস্তা বানানোর পায়তারা করছে এলাকার কিছু কুচক্র মহল। ইতোমধ্যে কবরস্থান এর জায়গা দখল করে এক পাশ দিয়ে তৈরি করা অবৈধ রাস্তা মেরামত কাজ করছে। এ অবস্থায় বারপাড়া-কৃষ্ণপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়াও বক্তারা বলেন, কাউসার নামক এক সমন্য়ক তিনি এই এলাকার বাসিন্দা হওয়া না সত্ত্বেও কুচক্রী মহলের সাথে যুক্ত হয়ে তাদের থেকে মোটা অংকের চাঁদা নিয়ে আমাদের এলাকাবাসীকে হুমকি দিয়ে আসছে , আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বার-পাড়া-কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এর সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাসরুল হক রাসেল, সহ-সভাপতি হাজী কামাল হোসেন, বারপাড়া-কৃষ্ণপুর সমাজের সহকারি সদ্দার তোতা মিয়া, সহকারী সদ্দার আলী আজ্জম, সমাজসেবক মোহাম্মদ মঞ্জিল, বারপাড়া- কৃষ্ণপুর চৌমনী বায়তুল ফালাহ জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার বাবুল হোসেন সহ বারপাড়া- কৃষ্ণপুর গ্রামের বিভিন্ন স্তরের নারী-পুরুষ সমাজসেবক জনপ্রতিনিধি সহ আরো অনেকে।

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটিতে

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটিতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে ট্রাকচালক আকাশ (বয়স অনুল্লেখ) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)। এ ঘটনায় আহত তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের প্রচণ্ড আঘাতে উভয় যানের সামনের অংশ সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকে থাকা আমির হোসেন নিহত হন। অন্যদিকে, গুরুতর আহত ট্রাকচালক আকাশকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপায়ন দেলোয়ার টাওয়ারের ঈদ র‌্যাফেল ড্র-তে বিজয়ী ১০১ জন, পুরষ্কার ১৫ লাখ টাকা

রাসেল সোহেল/হাবিবুর রহমান মুন্না:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লার জনপ্রিয় শপিং মল রূপায়ন দেলোয়ার টাওয়ার শপিং মলে ক্রেতাদের মাঝে কেনাকাটায় উৎসাহ বাড়াতে আয়োজন করা হয় র‌্যাফেল ড্র। ঈদের পূর্বে টোকেন বিতরণ করা হয়।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় র‌্যাফেল ড্র’র জমকালো এই অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন রূপায়ন দেলোয়ার টাওয়ারের মসজিদের ইমাম মো. আব্দুল গাফফার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গোলজার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কান্দিরপাড় দোকান কল্যান সমিটির সভাপতি ব্যবসায়ী আব্দুর রহমান, রূপায়ন হাউজিংয়ের হেড অব ফ্যাসিলিটিজ কামাল হোসেন, কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, রূপায়ন হাউজিং এস্টেড লিমিটেডের রবিউল আওয়াল শিপন, মিনহাজ আবেদিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপায়ন দেলোয়ার টাওয়ারের ব্যবসায়ী ও র‌্যাফেল ড্র আয়োজক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এ ছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহাবুবুর রহমান, মো: ইউসুফ, সুমন, জুয়েল, আলমগীর হোসেন, গোলাম ফারুক, এড.কাউছার আলম ভূইয়া, কলিমুল্লাহ, খোরশেদ আলম,রুবেল ঘোষ, শ্যামল দত্ত, সাখাওয়াত হোসেন, বাচ্চু মিয়া, জাহিদ হোসেন, নোমান, মজিবুর রহমান, জয়নাল আবেদীন, মুসা সরকার, মনির হোসেন, জিয়াউর রহমান রাসেল, জামাল হোসেন প্রমুখ।

র‌্যাফেল ড্র-এ প্রথম পুরস্কার ছিল একটি জিক্সার বাইক, দ্বিতীয় পুরস্কার হোন্ডা ব্র্যান্ডের আরেকটি বাইক, তৃতীয় পুরস্কার ছিল স্বর্ণের একটি চেইন এবং চতুর্থ পুরস্কার একটি স্মার্ট ফ্রিজ। মোট ১০১টি পুরস্কার ছিল, যার আর্থিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

মার্কেট কর্তৃপক্ষ অতিথি ও সাধারণ মানুষের সামনে একটি স্বচ্ছ ও আনন্দঘন পরিবেশে র‌্যাফেল ড্র আয়োজন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা জানান, আগামী ঈদুল আযহা উপলক্ষেও একই ধরনের আয়োজন করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’,পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি বিভিন্ন মনোবাসনা ও প্রার্থনা সংবলিত চিঠি ও চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি বেনামি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে লেখা ছিল— “পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?”

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তায় প্রায় ২৮ বস্তা টাকা উদ্ধার করা হয়। টাকা গণনার কাজে মসজিদ ব্যবস্থাপনা কমিটি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এতিমখানার সদস্যসহ প্রায় ৪০০ জন অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর দানবাক্স খোলা হয়েছে। টাকা গণনার কাজ মসজিদের দোতলায় চলছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে বেনামি চিরকুটটির কারণে। অনেকেই এর পেছনের ইঙ্গিত নিয়ে আলোচনা করছেন।