Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ডেস্ক রিপোর্ট:

তিন বন্ধুর সবাই সৌদিপ্রবাসী। কয়েক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তারা। আবার একসঙ্গেই সৌদি ফেরার পরিকল্পনা ছিল। তবে আর সৌদি ফেরা হবে না তাদের।

রোববার বিকেলে তারা একই মোটরসাইকেলে বেড়াতে বের হন। তবে যাত্রাপথে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজনই। তাদের আর ফেলা হল না প্রবাসে। হৃদয় বিদারক এ ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়ার এই তিন বন্ধু হলেন- লোকমান হোসেন (২৯), তুহিন হাসান (২৮) ও সুমন হোসেন (২৮)। তাদের দুজনের ব্রাহ্মণবাড়িয়া সদর এবং একজনের সরাইল উপজেলায় গ্রামের বাড়ি।

তাদের মধ্যে লোকমান ও তুহিন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা। সুমনের বাড়ি সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামে। নিহত এই তিন বন্ধুর মধ্যে লোকমান এবার ছুটিতে এসে বিয়ে করেছিলেন।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। তাদের মধ্যে ৩ জনই সৌদি আরব প্রবাসী।

জানা যায়, রোববার একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু— সুমন, লোকমান ও তুহিন বেড়াতে যাচ্ছিলেন চান্দুরা এলাকায়। অন্যদিকে, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ছিলেন বিজয়নগরের আকরাম হোসেন ও রংপুরের মনিরুজ্জামান। হঠাৎ দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এমন সময় পেছন থেকে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা দুই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন বন্ধুসহ ৪ জন এবং হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারা যায় আরেকজন। তিন বন্ধু একসঙ্গে কাজ করতেন সৌদি আরবে। ছুটি কাটিয়ে ১০-১৫ দিনের মধ্যেই ফেরার কথা ছিল তাদের। লোকমান মাত্র ১৭ দিন আগে বিয়ে করেছেন। ওই তিন প্রবাসীর পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

সরাইলের বাড়িউড়া গ্রামের স্থানীয়রা বলেন, ওরা সব সময় একসঙ্গেই চলাফেরা করত। বিদেশেও একসঙ্গে থাকত, দেশে এসেও একসঙ্গে ঘোরাঘুরি করত। আজ একসঙ্গে না ফেরার দেশে চলে গেল। এটা মেনে নিতে পারছে না কেউ।

দুর্ঘটনার দিন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার সময় একজন নিহত হন।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত নারীর পরনে গোলাপি রঙের বোরখা ছিল। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অfটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪) ও একই ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৮)।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল। পথে ঘাটুরা পল্লীবিদ্যুৎ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন।

তিনি আরও জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। আহদের চিকিৎসা চলছে।