,

চৌদ্দগ্রামে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 19, 2017
news-image

 

আনিছুর রহমান, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫ কেজি গাঁজাসহ খোরশেদ আলম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক হওয়া খোরশেদ আলম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারুয়াতলী গ্রামের মৃত আবদুল জব্বারের পুত্র।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার সহ উপ পরিদর্শক শাহজাহান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে পৌর এলাকার লক্ষীপুর রাস্তার মাথা থেকে ৫ কেজি গাঁজাসহ খোরশেদ আলমকে আটক করা হয়।