All posts by jitu

ঐক্য, সংস্কার, মুক্তি এমন উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি

 

স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (১০জুন) বিকেলে বাংলাদেশ আমজনগণ পার্টি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোডস্থ একটি আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁয় ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আমজনগন জনগন পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ বক্তব্য রাখেন এসময় তিনি বলেন জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বাংলাদেশ আমজনগণ পার্টি। দেশের মানুষ এখন বুঝে গিয়েছে কোন দল ভালো আর কোন দল খারাপ। ইনশাআল্লাহ আগামীতে এ আমজনগণ পার্টিই সেরা জনসেবক দল হিসেবে পরিচিতি লাভ করবে। দলের আত্ম প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই ৬৪ জেলার অধিকাংশ জেলা ও উপজেলার কমিটি সম্পন্ন হয়ে গিয়েছে।

জেলা আহবায়ক এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম রুবেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য সোলেমান মিয়াজী,সাংবাদিক বি এম মহিউদ্দিন মন্টি, জহিরুল ইসলাম বাবু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা বিভাগীয় সংগঠক আবুল কালাম আজাদ ও এডভোকেট স্বপন কুমার সরকার বক্তব্য রাখেন। কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমজনগণ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ বলেন, বাংলাদেশ আমজনগন পার্টি হচ্ছে জনসাধারণের দল। ন্যায্যতা, সুশাসন প্রতিষ্ঠা করা, মজুলুমের পক্ষে কথা বলা,একাদ্বশ শ্রেনী পর্যন্ত বিনা বেতনে পড়া শোনার সুযোগ করে দেয়া ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়াই হচ্ছে এ দলের মূল লক্ষ্য।

পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়।

কুমিল্লা রেলস্টেশন এলাকায় অভিযান: অবৈধ কন্টেন্ট বিক্রির অভিযোগে দুইজন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত কয়েকটি টেলিকম দোকানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে অবৈধ অশ্লীল ভিডিও কন্টেন্ট বিক্রির অভিযোগে দুইজন দোকানদারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার আব্দুর রশিদের ছেলে এম. আর টেলিকমের মালিক জহিরুল ইসলাম (৩৬) ও পশ্চিম রেইসকোর্স এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে মা টেলিকমের মালিক জাকির হোসেন (৪৫)।

অভিযানে তাদের দোকান থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষিত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। জব্দকৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে ২টি হার্ডডিস্ক, ৩টি পেনড্রাইভ, ৬টি মেমোরি কার্ড ও একটি কার্ড রিডার।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত আলামতও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ড. ইউনূসের বিরুদ্ধে সংঘাতে যাবেন না, সংঘাতে গেলে বিএনপির কোন লাভ হবে না : দলের নেতাদের খালেদা জিয়ার পরামর্শ

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘দ্বন্দ্বে না জড়ানোর’ পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

৭ জুন শনিবার ঈদুল আজহার সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের এই পরামর্শ দেন।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের বিষয়ে বেগম জিয়া ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন। আগামী ১৩ জুন লন্ডনের একটি হোটেলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে।

স্থায়ী কমিটির অন্তত পাঁচজন সদস্যের সঙ্গে ঈদের দিনের সাক্ষাতের বিষয়ে এই প্রতিবেদকের আলাপ হয়। তাদের কেউ কেউ উদ্ধৃত হতে সরাসরি মানা করেন। তবে উল্লেখ করেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর তারেক রহমান বিভিন্ন সোর্সে মতামত গ্রহণ করেন।

সাক্ষাতের সম্ভাব্যতা, আলাপের বিষয়, দেশ ও দলের অবস্থানসহ নানা ইস্যুতে তারেক মতামত সংগ্রহ করেন। এক্ষেত্রে তার অ্যাডভাইসরি পরিষদের সদস্যরাও ভূমিকা রাখেন।

শনিবার (৭ জুন) শুভেচ্ছা বিনিময়কালে ফিরোজায় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মঙ্গলবার (১০ জুন) দুপুরে তিনি বলছিলেন, ‘আসলে আমরা ঈদের দিন যাই শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ে। আর ম্যাডামের সঙ্গে সাধারণত এত ভিড় থাকে, লোকজন থাকে— যে কারণে আমরা অন্য কোনও আলোচনা করি না। সে কারণে সেটা সৌজন্যমূলক সাক্ষাৎ, শুভেচ্ছা। দুয়েকটা ছুটকা কথাবার্তা হয়তো হয়।’

‘এমনি আমাদের যদি প্রয়োজন হয় তার সঙ্গে দুয়েকটা কথা বলার, সেটা হয়তো বলে কেউ। আর এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে (প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ) সেটা তো ঈদের পরে।’ যোগ করেন সেলিমা রহমান।

প্রধান উপদেষ্টার সঙ্গে দূরত্ব বা দ্বন্দ্বে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘ম্যাডাম জিয়া প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে। তার এমন অবস্থান স্বাভাবিক।’

‘সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে’

নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্ব—সে বিষয়ে বেগম খালেদা জিয়ার অবস্থান নিয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির নেতা সেলিমা রহমানের জবাব, ‘ওইটা নিয়ে ওইভাবে ম্যাডামের সঙ্গে…। আমি প্রথমেই বলেছি, এটা নিয়ে ম্যাডামের সঙ্গে আলোচনা হয়নি। এটা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ম্যাডামের কথা হতে পারে কিনা, এটা তো আমরা জানি না। আমাদের সঙ্গে সেভাবে… মহাসচিবের সঙ্গে হয়তো… (থেমে) সেটা আমি জানি না।’

এক্ষেত্রে নির্বাচনের বিষয়ে সরকারের যে দৃশ্যমান দূরত্ব, সেটা কি সহনীয় পর্যায়ে আসতে পারে— এমন প্রশ্নের উত্তরে বিএনপির সিনিয়র নেতা সেলিমা রহমান বলেন, ‘দেখুন, সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। তা না হলে তো শুধু দল তো না; আমাদের দল জনগণের প্রতিনিধিত্ব করি, একটি দেশের প্রতিনিধিত্ব করি, দেশেরও একটা ক্ষতি হবে। জনগণের ক্ষতি তো অবশ্যই হবে। সেই লক্ষ্যে সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। সেজন্য মুখোমুখি অবস্থানে আমরা এখনও যাইনি।’

‘তবে এটা যত আলাপ-আলোচনা হবে (আমাদের মধ্যে আলোচনা হয় না), আলোচনা দরকার। আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতায় তো আসতে হয়, এটাই হচ্ছে কথা।’ বলেন সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান।

‘সবার অবস্থান এক, কোনও দ্বন্দ্ব নেই’

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আজকে যথারীতি আমাদের মহাসচিব আমাদের দলের অবস্থান ব্যক্ত করেছেন। আমাদের দলের স্থায়ী কমিটির অবস্থান এটাই যে, আমরা এই সাক্ষাৎকে পজিটিভভাবে দেখছি। আমাদের সঙ্গে সরকারের কোনও দ্বন্দ্ব নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাস্তবতার নিরিখে নির্বাচনের বিষয়ে মত দিয়েছেন।’

‘৫৪ বছরে যার ওপর ভিত্তি করে আমাদের দেশ দাঁড়িয়ে আছে, সেই নিরিখে তিনি বলেছেন। সরকারের পক্ষ থেকে যুক্তি থাকতে পারে, কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের রাজনৈতিক স্বার্থ, দেশের গণতন্ত্রের, জনগণের স্বার্থের নিরিখে মতামত দিয়েছেন। তিনি ইতোমধ্যে বলেছেন, সবার আগে দেশ।’

‘বাংলাদেশের স্বার্থের জন্য আমাদের দলের নেতা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক থেকে সেটাই আশা করছি আমরা। আমরা মনে করি, দুজনের আলাপের মধ্য দিয়ে ইতিবাচক অবস্থান উঠে আসবে।’ উল্লেখ করেন জাহিদ হোসেন।

এক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘ম্যাডামের অবস্থান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের অবস্থানও এটাই। এখানে কোনও ধরনের দ্বন্দ্ব বা বিরোধ নেই।’

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্থায়ী কমিটি ‘সর্বসম্মত একমত’

সোমবার (৯ জুন) রাতে স্থায়ী কমিটির সদস্যদের অনুষ্ঠিত বৈঠকে সদস্যদের কাছে মতামত জানতে চান তারেক রহমান। স্থায়ী কমিটির সূত্রগুলো জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার মতামত জানতে চাইলে সদস্যরা মোটামুটি ইতিবাচক মত দেন।

একজন সদস্যের ভাষ্য, ‘মোটামুটি সর্বসম্মতভাবে সাক্ষাতের বিষয়ে মত দেওয়া হয়েছে। কেউ না করে নাই।’

১৩ জুন অধ্যাপক ইউনূসের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে তারেক রহমানের সাক্ষাতে কেবল নির্বাচনই নয়, দেশের আরও অন্যান্য বিষয়গুলোও থাকবে। বলে জানান একজন সদস্য।

আজ মঙ্গলবার (১০ জুন) গুলশানে সাংবাদিকদের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, গতকাল (সোমবার) রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মিটিংয়ে সভাপতিত্ব করেছেন। ওনাকে (তারেক রহমান) ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্যে। ১৩ তারিখ ৯টা থেকে ১১টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই মিটিংয়ের জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি— এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট… যে অবস্থান এটা (বৈঠকটি) একটা বড় ইভেন্ট। যদি সব কিছু সঠিকভাবে চলে, তাহলে নিসন্দেহে এটা একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে।’

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে তারেক রহমানের সঙ্গে আর কে কে যোগ দেবেন বা বৈঠকটি কি ওয়ান-টু ওয়ান হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও এসব বিষয়ে কোনও নির্দেশনা পাইনি।’

ঈদ পুণর্মিলনীতে কুমিল্লায় একঝাঁক আসিফিয়ানের মিলনমেলা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর এর একঝাঁক ভক্তদের ঈদ পূনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) সকালে কুমিল্লা টাউনহল মাঠ থেকে ধর্মসাগর পাড়ে গিয়ে অবস্থান নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত একঝাঁক আসিফিয়ান।

স্বপ্না সাহীরি ও মোঃ আরিফুল ইসলামের অক্লান্ত পরিশ্রম আর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ঈদ পুনর্মিলনীতে টিমের সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন সকাল সাড়ে ১০টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত গান, আড্ডা ও বিভিন্ন আলোচনার এক পর্যায়ে সবার মাঝে টি শার্ট তুলে দেওয়া হয়। দুপুরের খাবার শেষে ‘রানীর কুঠি’ এর সামনে এসে দীর্ঘক্ষণ আড্ডা দিয়ে বিদায় নেন সবাই। এর মাঝে আসিফিয়ান এমরান চৌধুরীর জন্মদিন উপলক্ষে আসিফিয়ানরা কেক কেটে দিনটি উদযাপন করেন।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী এমরান চৌধুরী, জহিরুল ইসলাম, মোঃ নুরুদ্দিন সহ আরো অনেকে। অনুষ্ঠানে অংশগ্রহন করেন মোঃ কাওছার আহমেদ, আঁখি আক্তার, জিন্নাত নিয়াসা লাবনী, ফরহাদ হোসেন, সাঈদ আযম, সেলিম হোসেন, মোঃ মাসুদ হোসেন, রাজিম হোসেন, তাজুল ইসলাম আসিফ, সাদ্দাম হোসেন, আবু সায়েম, আরিফ আহমেদ হান্নান, আসিফ শুভ, মিজানুর রহমান, শামস্ উল আলম, হাছিব খন্দকার, মাহমুদুল হাসান, মোঃ স্বপন, মোঃ মন্নান ভুঁইয়া, এস এইচ বিশাল, মুনিয়া সুলতানা ও জামাল হোসেন প্রমূখ।

চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী প্রজন্মদলের কমিটি অনুমোদন

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মদল কুমিল্লা দক্ষিণ জেলার অধীন চৌদ্দগ্রাম উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে । গত ৯ই জুন কুমিল্লা দক্ষিণ জেলা প্রজন্মদলের সভাপতি রিয়াজ মোঃ তানজিল ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন সালাউদ্দিন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আরিয়ান ইসলাম সজিব। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলো; সিনিয়র সহ-সভাপতি মীর মাসুদ, সহ-সভাপতি সাফকাত মিরাজ, ফারুক ভূঁইয়া, নাজমুল হাসান, কাজী মোতালেব, সারাফাত মিয়াজী, আমীর হোসেন সামির, ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিজয়ান খান, আসিফ আহমেদ, আল আমিন হোসেন, মেহেদী হাসান, মো: আরিফ, আসিফ, শাওন, ইমতিয়াজ আহমেদ রাফি, নূর মোহাম্মদ তাজবীর, মোহাম্মদ ইমন, সাংগঠনিক সম্পাদক সালমান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক তোহা, হাসিব, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক সাহাদাত হোসেন সানি।

বিশ্ব পরিবেশ দিবসে কুমিল্লা সদর উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় কুমিল্লার আদর্শ সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।

সোমবার সকালে উপজেলার অন্তর্গত ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদরাসা এবং সড়কের পাশে পেয়ারা, আম, একাশিয়া ও মেহগনি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম (সাকিব রনি) এবং সদস্য সচিব জিয়াউল হক রিন্টুর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে অবহিত করা।

চারা রোপণ শেষে ছাত্রদল নেতা তাজুল ইসলাম(সাকিব রনি) বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমরা সবসময় দায়বদ্ধ। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে ছাত্রদল পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশ নিচ্ছে।”

তিনি আরও জানান, “বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বিবেচনায় রেখে এই উদ্যোগকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিক ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে নেয়া হয়েছে। কুমিল্লা সদর উপজেলার বাইরেও মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্রদলের এই কর্মসূচি চলমান রয়েছে এবং আগামীতে এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আব্দুর রহমান আবাদ, মিজানুর রহমান, আল-আমিন খান, মারুফ আহমেদ, আবুল কালাম, আব্দুর রহমান এবং দপ্তর সম্পাদক (সদস্য) আবু বকর মাহিনসহ সদর উপজেলা ছাত্রদল ও স্থানীয় নেতৃবৃন্দ।

কারাগার থেকে ছাড়া পেয়ে আবারো অপরাধে সাজ্জাদ, অতঃপর সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কয়েকদিন আগে কারাগার থেকে মুক্তি পাওয়া সাজ্জাদ হোসেন আবারো অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়লো। পরে সোমবার (৯ জুন) রাতে টমছম ব্রীজ সংলগ্ন গোবিন্দপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযানকালে সাজ্জাদের কাছ থেকে বিপজ্জনক বেশ কিছু ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি বড় দা, ১টি
বড় ছুরি, ১টি ছোট ছুরি, ১ টি গ্রিল কাটা কাঁচি, ৫টি সিজার।

গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালের ছেলে।

অভিযান শেষে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাজ্জাদ কিছুদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে ছাড়া পেয়েছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ সেনাবাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।

নগরীর উত্তর চর্থা এলাকায় ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকার তেলিয়াপুকুর পাড়ে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন বিপুল পরিমাণ মাদকসহ সাব্বির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে।

৯ জুন সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া ছাব্বির হোসেন কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকার শহীদ মিয়ার ছেলে।

অভিযানের সময় বেশ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানা যায়, যেই বাড়িতে অভিযান চালানো হয়েছে, সেই বাড়ির গৃহকর্ত্রী এর আগেও মাদক-সংক্রান্ত একাধিক মামলার আসামি ছিলেন। দেশের বিচার ও আইন-শৃঙ্খলা ব্যবস্থায় পুনর্বাসনের উপযুক্ত সুযোগ না থাকায় তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অভিযানে ৩০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩ টি মোবাইল ফোন, একটি ট্যাব ও ২টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পালিয়ে যাওয়া ব্যক্তিদের সনাক্তকরণ ও আটক করার জন্য সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে।

তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ -২

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।

রবিবার (৮জুন) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বড়ঘাটলা নামক স্থানে এ ঘটনায় গুলিবিদ্ধ হৃদয় ও ইয়াসিন নামে দু’জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জাহাঙ্গীর আলম ও ফারুক মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। দু’জনই মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শাহপুর গ্রামের বাসিন্দা। দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন।

রবিবার রাতে ফারুক চেয়ারম্যানের সমর্থক আলী হায়দার কুট্টি গ্রুপ আর জাহাঙ্গীর চেয়ারম্যানের সমর্থক খালেক গ্রুপের মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় শাহপুর গ্রামের শামীম মিয়ার ছেলে হৃদয়(২৫) এবং দাউদকান্দি উপজেলার চররায়পুর গ্রামের মতিন মিয়ার ছেলে ইয়াসিন(১৮) গুলিবিদ্ধ হন।
আহত হৃদয় বলেন, আমি কোন পক্ষের না, সিএনজি চালাই ভাত খাই, গ্যারেজে সিএনজি বন্ধ করে ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই আমার পায়ে গুলি লাগে। মাটিতে পরে গেলে কয়েকজন এসে এলোপাতাড়ি মারধর করে।

তিতাস থানার ওসি মোঃ শহিদ উল্যাহ জানান, রাতে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল গেলে দুই পক্ষই পালিয়ে যায়। এঘটনায় কোন পক্ষই অভিযোগ দাখিল করেনি। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

নির্বাচনের ঘোষণায় বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে: চৌদ্দগ্রামে ডাঃ তাহের

স্টাফ রিপোর্টার:

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, অন্তবর্তী সরকার বা প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যারা ভেবেছিল, এদেশে আর নির্বাচন হবে না। সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। নানা কথাবার্তার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরই সে বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে।

তিনি সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডাঃ তাহের আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরে আমি চৌদ্দগ্রামবাসীর সাথে গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছি। আজ সোমবার প্রথম গণসংযোগ শুরু করেছি, মিয়াবাজার উজিরপুর থেকে। এরপর কাশিনগর হয়ে পুরো চৌদ্দগ্রামে গণসংযোগ করা হবে।

উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আবদুস সাত্তার, মহানগরী সেক্রেটারী মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, শিল্পপতি কামাল উদ্দিন।

মিয়াবাজারে গণসংযোগ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান শেষে ডাঃ তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের কবর জিয়ারত করেন। পরে তিনি কাশিনগর ইউনিয়ন জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।