All posts by jitu

ধর্মপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক ও গুলিসহ একজন আটক, সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ শাহজাহান পলাতক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও গোলাবারুদসহ পলাশ নামের একজনকে আটক করেছে কুমিল্লা সেনাবাহিনী । অভিযান চলাকালে তার ভাই মোঃ শাহজাহান পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা, ২টি শর্টগান কার্তুজ, ৩টি পিস্তল ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তল গুলি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) ভোর ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উদ্ধারকৃত গোলাবারুদগুলো তাদের বসতবাড়ির গোয়াল ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্রমতে, এসব গুলি ও ম্যাগাজিন মূলত পলাতক মোঃ শাহজাহানের মালিকানাধীন।

বিশেষ নিরাপত্তা সংস্থা থেকে আরও জানা যায়, মোঃ শাহজাহান এখনো একটি পিস্তল ও একটি শর্টগানসহ কুমিল্লা জেলার কোনো স্থানে আত্মগোপনে রয়েছেন এবং যেকোনো সময় অস্ত্র ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে ধর্মপুর এলাকায় পরিচিত ছিলেন।

আটক হওয়া পলাশ (৩০) কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার আবিদ আলীর ছেলে।

আটক হওয়া আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

মুরাদনগরে জনসভা করার ঘোষণা দিলেন ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে বিশাল জনসভা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক বলেন, শিগগিরই কুমিল্লার মুরাদনগরে একটি ঐতিহাসিক ও বিশাল জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবারগুলোর খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের কাছে আগামী দিনের শাসনব্যবস্থা ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরব ইনশাআল্লাহ।

কুমিল্লার আলেখারচর থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের আলেখারচর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মোঃ রাশিদ নামের একজনকে আটক করা হয়েছে । এ সময় তার কাছ থেকে ২৯০ পিস ইয়াবা, ৫০ কেজি গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুটি মদের বোতল, নগদ ১,৭৩,৫৩০ টাকা এবং ২টি
পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় রফিকুল ইসলাম নামের একজন পালিয়ে যায়।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১১ টায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেন।

আটককৃত মোঃ রাশিদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এর মোঃ শামীমের ছেলে

পলাতক রফিকুল ইসলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার তুসহি গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।

আটককৃত আসামিকে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আইনগত প্রক্রিয়ার জন্য কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

পাবলিক বিশ্ববিদ্যালয় — শুধু পড়াশোনা নয়, একটা পূর্ণ জীবন

মোঃ রাকিব হোসেন:

“পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়বো?”
এই প্রশ্ন যদি কখনো মনে আসে—একবার কল্পনা করো…

একটা উন্মুক্ত মাঠ, যেখানে সামনে অসংখ্য দরজা।
তুমি চাইলে যেকোনোটা দিয়ে ঢুকে নিজের মতো করে স্বপ্নের পথ বেছে নিতে পারো।
পাবলিক বিশ্ববিদ্যালয় ঠিক এমনই—একটি সম্ভাবনার রাজ্য।

🎓 ভার্সিটি লাইফ: এক নতুন দিগন্তের সূচনা

এখানে জীবন শুধু সিলেবাস আর পরীক্ষায় সীমাবদ্ধ নয়।
তুমি শেখো কিভাবে চিন্তা করতে হয়, প্রশ্ন করতে হয়, নিজের মতো করে পথ খুঁজে নিতে হয়।

📖 এখানে পড়াশোনা মানেই শুধু গ্রেড না—
এখানে জ্ঞানকে ভালোবাসতে শেখাবে, শেখাবে শেখার আনন্দ উপভোগ করতে।

🌟 কী কী পাবে এখানে?

🧭 অগণিত পথ ও নতুন সম্ভাবনা

একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাকে গড়ে তুলবে সম্পূর্ণভাবে—
শুধু শিক্ষার্থী নয়, বরং একজন ভাবনাশীল মানুষ হিসেবে।

🔹 BCS ফোরাম

👉 ক্যাডার হওয়ার স্বপ্ন যারা দেখে, তাদের জন্য গাইডলাইন, অভিজ্ঞদের সঙ্গে সংযোগ এবং নিয়মিত সেমিনার।

🔹 দেশসেরা লাইব্রেরি

👉 ঘণ্টার পর ঘণ্টা বইয়ের গন্ধে ডুবে থাকা, নতুন জ্ঞানকে আত্মস্থ করার অসীম জায়গা।

🔹 সায়েন্স ক্লাব

👉 বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী হলে পাবে গবেষণার সুযোগ, সহপাঠীদের সঙ্গে প্রজেক্ট করার অভিজ্ঞতা।

🔹 United Nations Club

👉 ডিপ্লোমেসি, গ্লোবাল থিঙ্কিং আর নেতৃত্ব বিকাশের আদর্শ জায়গা।

⚽ খেলাধুলা থেকে সাহিত্য—সব কিছু এক ছাদের নিচে

তুমি যদি খেলাধুলায় আগ্রহী হও—ক্রিকেট, ফুটবল, সুইমিং, দাবা—সবই আছে।
এমনকি ভালো করলে জাতীয় পর্যায়েও প্রতিনিধিত্বের সুযোগ পাবে—একদম বিনামূল্যে!

আর যদি মন পড়ে সাহিত্য, বিতর্ক, বক্তৃতায়?

🔹 সাহিত্য ক্লাব

👉 কবিতা, গল্প, নাটক ও সাহিত্যের বিশ্লেষণে ডুবে যাওয়ার এক আলাদা দুনিয়া।

🔹 ডিবেট ক্লাব

👉 ভাবতে শেখাবে, যুক্তি সাজাতে শেখাবে—একদিন হয়তো জাতীয় মঞ্চে দাঁড়াবে তুমিও।

🔹 ক্যারিয়ার ক্লাব

👉 জীবন গঠনের পথে সঠিক দিকনির্দেশনা, সিভি লেখা থেকে শুরু করে ইন্টারভিউ প্রস্তুতির পুরো সহায়তা।

🎤 পাবলিক স্পিকিং কি জানো?

ধরো, বিশাল অডিটোরিয়ামে হাজার জন দর্শকের সামনে তুমি মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছো।
হয়তো কাঁপবে হাত, গলা শুকিয়ে যাবে… কিন্তু এখানেই তুমি ভয় কাটিয়ে ওঠা শেখো,
নিজেকে আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন করে তোলো—এই সুযোগগুলোই পাবলিক বিশ্ববিদ্যালয় দেয়।

🔚 শেষ কথা:

পাবলিক বিশ্ববিদ্যালয় মানে শুধু একটা ডিগ্রি না—এটা জীবনের এক পূর্ণ প্রস্তুতির জায়গা।

তুমি যদি নিজের মতো করে বাঁচতে চাও, শিখতে চাও, গড়তে চাও—
তাহলে এর চেয়ে ভালো জায়গা আর নেই।

✍️ মো: রাকিব হোসেন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

গোল্ডেন জিপিএ প্লাস প্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়

তাপস চন্দ্র সরকার:

ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী মৃত্তিকা নন্দী পূজা ও খুশি রাণী ঘোষ সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ প্লাস প্রাপ্ত হওয়ায় তাদেরকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিলেন কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলবেলা নগরীর রাণীর বাজার রোডস্থ রাসস্থলীতে এ সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়াও ত্রিশূল গীতা শিক্ষালয়ের গৌরবের ৩য় বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানে বৈদিক মন্ত্র ও গীতার প্রতিটি অধ্যায়ের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মাঝে পুরস্কার ও মেধা স্বীকৃতি সনদ বিতরণ করা হয়। এরা হলেন- ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী প্রান্তিক দত্ত, চিন্ময় কুমার দত্ত, মৃদুল ভৌমিক, সৃষ্টি দেবনাথ, নম্রতা সূত্রধর, অপরাজিতা অধিকারী, প্রাঞ্জল দত্ত, অনির্বাণ ভৌমিক, তরী সরকার, বৈশাখী সোম, চৈতি, পূজা দত্ত, মুগ্ধ দত্ত, কৃশ ঘোষ, তনয়া চন্দ, সেগুপ্তা দাস পিউ, উদ্ভাস ঘোষ, ঐশী সাহা, স্নেহা ও প্রত্যয় ঘোষ।

এসময় বক্তারা বলেন- কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের দুই শিক্ষার্থী সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হচ্ছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। এই অনুষ্ঠানে জিপিএ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মাধ্যমে তাদের এই সাফল্যে উৎসাহিত করা হচ্ছে।

ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিশূল গীতা শিক্ষালয় এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক জেলা জিপি এডভোকেট তপন বিহারী নাগ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য রোটাঃ নারায়ণ চন্দ্র ভৌমিক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাপস কুমার নাহা ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয় এর সভাপতি (কর্ণধার) আশিষ দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিকসহ ত্রিশূল গীতা শিক্ষালয়ের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

মুরাদনগরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে বাখরনগর ও পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ফারজানা পরিবহনের ড্রাইভার সোহেলের সাথে মনিরুল হক নামের এক সাংবাদিক ও তার ড্রাইভার শফিকের মারামারির হয়। পরে সাংবাদিক মনিরুল হকের পক্ষে বাখরনগর গ্রামের কিছু লোকজন ফারজানা পরিবহনের কাউন্টারের সামনে এসে ড্রাইভার ও হেলপারদের কে মারামারির করে। মারধরের একপর্যায়ে বাখরনগর গ্রামের লোকজন ফারজানা পরিবহনের কাউন্টার ভাঙচুর করে। সেই ঘটনার রেস ধরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোম্পানীগঞ্জ বাজার এলাকায় মহড়া দেয় ভিংলা বাড়ি গ্রামের লোকজন।

 

একই সময় বাখরনগর গ্রামের লোকজন একত্রিত হয়ে ভিংলা বাড়ি গ্রামের লোকজনকে ধাওয়া দিলে। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসলে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়ন করা হয়।

এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেনাবাহিনীর মোতায়েনের পর কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার উত্তর পাশে অবস্থান করে বাখরনগর গ্রামের লোকজন ও দক্ষিণ পাশে অবস্থানে ছিল ভিংলাবাড়ি গ্রামের লোকজন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ফারজানা পরিবহনের ড্রাইভার সোহেল এর সাথে মনিরুল হক নামের এক সাংবাদিকের রাস্তায় গাড়ি ক্রসিং নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সাংবাদিক মনিরুল হকের ড্রাইভার শফিকের সাথে ফারজানা পরিবহনের ড্রাইভার সোহেলের মারামারি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা মোতায়ন রয়েছে।

টালমাটাল বাংলাদেশের ব্যাংকগুলো

কিভাবে হল,/ কারা দায়ী/ এবং /বর্তমানে করনীয় সম্ভাব্য  পদক্ষেপ কি কি হতে পারে /-বা বাংলাদেশ ব্যাংকের বা কি করনীয় ?

মোহাম্মদ বেলায়েত হোসেন: 

“ভেন্টিলেশন” -এর মাধ্যমে ব্যাংকগুলোকে কোনরকমে টিকিয়ে রাখা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে বলা চলে।

পুরো অর্থনীতি,তথা ব্যবস্থাপনা  কাঠামো একরকম বিস্ময়করভাবে  চলে যাচ্ছে এটা নিঃসন্দেহেই বলা চলে যা থেকে দ্রুত পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ না করলে পুরো অর্থনৈতিক কাঠামোই ভেঙে পড়তে পারে।।

পরিণাম হতে পারে ভয়াবহ, পুরো দেশে ঘটতে পারে ভয়াবহ  অর্থনৈতিক বিপর্যয় । এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।।

কিছু বিষয়ের প্রতি আলোকপাত করলেই বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে পরিলক্ষিত হয়।

বিভিন্ন সূত্র থেকে  প্রাপ্ত তথ্যাবলি বিশ্লেষণের মাধ্যমে পরিলক্ষিত হয় যে,

সমগ্র ব্যাংকিং সেক্টরে নন-পারফর্মিং ঋণের (NPL) পরিমাণ:-

সর্বশেষ (২০২৪ সালের জুন মাস পর্যন্ত) তথ্য অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকগুলোতে  নন-পারফর্মিং (NPL) ঋণের পরিমাণ ২ লাখ ১১ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে ব্যাংকিং সেক্টরে, এ যাবতকালের ইতিহাসে বিরল একটি রেকর্ড।।

২০২৪ সালের ডিসেম্বর শেষে এই পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি ৭৬ লাখ টাকা বলে অন্য একটি মাধ্যমে উঠে এসেছে ,যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় প্রায় ২ লাখ কোটি টাকা বেশি।

এই তথ্যে অবলোপনকৃত ঋণও অন্তর্ভুক্ত থাকতে পারে।

মোট বিতরণকৃত ঋণের ১২.৫৬% এখন নন-পারফর্মিং(NPL)।

 মূলধন ঘাটতি:-

চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) শেষে দেশের ২০টি ব্যাংকে মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকা। আর  সবগুলো  ব্যাংকএর সমন্বিত  মূলধন ঘাটতি ১ লাখ ১৭ হাজার ৬৪৭ কোটি টাকা।

+(ফরেন্সিক ইনভেস্টিগেশন শেষ হলে অবস্থা কেমন হতে পারে?)-

যদি ফরেন্সিক ইনভেস্টিগেশন হস্তক্ষেপ মুক্ত ভাবে  সম্পন্ন হয়, তবে এর কিছু গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে পারে,যেমন :-

খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচন: 

বর্তমানে খেলাপি ঋণের যে পরিমাণ দেখানো হচ্ছে,,,,,,

ফরেন্সিক ইনভেস্টিগেশন এর প্রকৃত চিত্র উন্মোচন সঠিকভাবে পাওয়া গেলে , তা আরও বেশি হবার সম্ভাবনাই বেশি। অনেক ঋণ বিভিন্ন প্রক্রিয়ায় পুনঃতফসিল বা অবলোপন করা হলেও বাস্তবে সেগুলো খেলাপি রয়ে গেছে।।

(যেমন কাজির গরু গোয়ালে নেই কিন্তু কাগজে বা রেকর্ড পত্রে রয়েছে, ঠিক তদ্রূপ)

দুর্নীতির প্রমাণ:-

ঋণ বিতরণ প্রক্রিয়ার ইনভেস্টিগেশন এ  অনিয়ম, দুর্নীতি, যোগসাজশ,স্বজন প্রীতি  এবং ক্ষমতার অপব্যবহারের সুস্পষ্ট প্রমাণ বেরিয়ে আসতে পারে।।

এতে অনেক প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর নামও উঠে আসতে পারে।।

ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা আরও খারাপ হওয়া:-

যদি প্রকৃত খেলাপি ঋণ এবং এর পেছনের দুর্নীতি উন্মোচিত হয়, তবে কিছু ব্যাংকের আর্থিক অবস্থা আরও নাজুক প্রমাণিত হতে পারে।

বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। +(যা ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের উদ্যোগে প্রতিফলিত হচ্ছে।)

 আইনি পদক্ষেপ গ্রহণ :-

জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে  যা সমগ্র  ব্যাংকিং সেক্টরে  এক ধরনের ভীতিকর পরিবেশ  তৈরি করতে পারে, তবে তা ভবিষ্যতে ব্যাংকগুলোকে ঋণ বিতরণের ক্ষেত্রে  অনিয়ম কমাতে সাহায্য করতে পারে।

কিন্তু  বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব পড়তে পারে প্রাথমিক পর্যায়ে :-

প্রাথমিক পর্যায়ে এটি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করতে পারে,ধাক্কা খেতে পারে দেশের বাণিজ্যিক খাত।

তবে দীর্ঘমেয়াদে স্বচ্ছতা বৃদ্ধি পেলে তাদের আস্থা ফিরে আসতে পারে।

ব্যাংকিং সেক্টরে এই বেহাল অবস্থার জন্য কে বা কাদের কাদেরকে দোষী হিসেবে সাব্যস্ত  করা যায়?

বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এই নাজুক অবস্থার জন্য মূলত নিম্নলিখিত পক্ষগুলো দায়ী:-

 অদক্ষ ঋণ ব্যবস্থাপনা ও যাচাইকরণ:-

ঋণ বিতরণের সময় যথাযথ যাচাই-বাছাই না করা

এবং বিবিধ অনিয়ম।

(অবৈধ অর্থের লেনদেন,  নানাবিধ উপ-টোকোন  ও সুযোগ সুবিধার বিনিময়।)

দুর্নীতি ও সুশাসনের অভাব:

ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা এবং এমনকি নিয়ন্ত্রক সংস্থার কিছু অংশের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার।।

রাজনৈতিক প্রভাবও এর একটি বড় কারণ।

 ইচ্ছাকৃত ঋণখেলাপি:-

কিছু প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ না করে বিভিন্ন কৌশলে ঋণখেলাপি হয়েও পার পেয়ে বসে আছে।।

কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি:

বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা এবং অনেক সময় প্রভাবশালী গোষ্ঠীর চাপে সঠিক পদক্ষেপ নিতে না পারা।

(এই বিষয়টি চিরতরে দূরীভূতকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে তথা-

রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে দেশাত্মবোধ ও দেশপ্রেমের পরিচয় দেখিয়ে দেশের বৃহত্তর স্বার্থে ।)

বিগত ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতা:

কিছু ক্ষেত্রে খেলাপি ব্যবসায়ীদের সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

যা ইতিমধ্যে আংশিক  প্রমাণিত হয়েছে এবং আরো প্রমাণিত হবে বলে,  বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে,যদিও এখনো এই বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান/প্রক্রিয়াধীন ।

দুর্বল আইনি কাঠামো ও প্রয়োগ:-

ঋণ আদায়ের জন্য দুর্বল আইনি কাঠামো এবং এর প্রয়োগের অভাব।

” কিছু কর্মকৌশল/প্রতিষেধকমূলক ব্যবস্থা ব্যাংক গুলোকে বর্তমান  ভঙ্গুর অবস্থা থেকে,,,,, উত্তরণের নিয়ামক হিসেবে সহায়তা করতে পারে,”-

সেগুলো কি?

ব্যাংকগুলোকে রক্ষা করার নিমিত্তে করণীয় কয়েকটি কার্যক্রম নিচে তুলে ধরা হলো :-

কঠোর আইন প্রয়োগ ও সুশাসন প্রতিষ্ঠা:-

ঋণ বিতরণে কঠোর নিয়মকানুন অনুসরণ করা এবং যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করা।।

(স্বজন- প্রীতি একেবারেই বন্ধ করতে হবে।)

ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।।

(এ বিষয়ে নতুন আইন ও নীতিমালা প্রণয়ন জরুরী হয়ে দাঁড়িয়েছে।।)

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকগুলোকে সকল ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

 বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি ও স্বাধীনতা নিশ্চিতকরণ:-

“বাংলাদেশ ব্যাংক”-কে আরও শক্তিশালী ও স্বাধীন করে তোলা, যাতে তারা কোন প্রভাব ছাড়াই তদারকি ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালাতে পারে।।

বিশেষ ক্ষমতা বলে দুর্বল ব্যাংকগুলোতে হস্তক্ষেপ করে প্রয়োজনীয় সংস্কার সাধন করা।।

(যদিও ইতিমধ্যে কয়েকটি ব্যাংকে প্রশংসনীয় পদক্ষেপ নেয়া হয়েছে তবে তাও যথেষ্ট নয় বলে প্রতিীয়মান হচ্ছে।)

সম্পদ পুনরুদ্ধার কোম্পানি (Asset Management Company) এক্ষেত্রে সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।।

উদাহরণ হিসেবে : একটি/একাধিক  স্বাধীন-” সম্পদ পুনরুদ্ধার কোম্পানি”-

গঠন করে খেলাপি ঋণগুলো তাদের নিকট বিক্রয় করে দিয়ে

সেগুলো আদায়ের দায়িত্ব দেওয়া যেতে পারে।।

(প্রয়োজনে দ্রুততম সময়ের মধ্যে নতুন আইন অথবা প্রজ্ঞাপন জারি করে হলেও।)

আইনি সংস্কার:-

ঋণ আদায় প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য বিদ্যমান আইন ও বিচারিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা। (কঠোর শাস্তি মূলক ব্যবস্থা,,,,,, প্রয়োজনে ঋণ- খেলাপি  ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত বা ব্যবসা  প্রতিষ্ঠানের স্থাপনা, অবকাঠামো  ও ব্যবসা প্রতিষ্ঠান বিক্রয়, ফ্রিজ করা অথবা ক্রোকের মতন কঠোর সিদ্ধান্ত নেয়া। বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন স্থাবর

-অস্থাবর  জায়গা-সম্পত্তি,

এমনকি আবাসিক স্থাপনা পর্যন্ত দখলে নিয়ে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে, নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকের ঋণ পরিশোধের উদাহরণ/নজির  তৈরি করতে হবে।।  )

প্রযুক্তিগত আধুনিকায়ন:-

ঋণ পর্যবেক্ষণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। প্রয়োজনে এক্ষেত্রে উন্নত দেশের ব্যাংকগুলোর কার্যক্রম অনুসরণ করা যেতে পারে।

মূলধন পুনর্গঠন:

মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর জন্য সরকারের পক্ষ থেকে বা

অন্য কোনোভাবে মূলধন যোগান দেওয়া তবে তা শর্তসাপেক্ষে হওয়া উচিত, যাতে ভবিষ্যতে একই সমস্যার পুনরাবৃত্তি না হয়।।

(ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক এর বিশ্বস্ত-সূত্র থেকে জানা গেছে।।)

ব্যাংকের সংখ্যা কমানো ও একীভূতকরণ:-

প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করা বা দুর্বল ব্যাংক বন্ধ করে দেওয়া। (যার প্রক্রিয়া ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে।।)

 ব্যাংকিং কমিশন গঠন:-

ব্যাংকিং খাতের সমস্যা চিহ্নিত ও দীর্ঘমেয়াদী

সমাধানের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাংকিং কমিশন গঠন করা যেতে পারে।।

পুনশ্চ :   (কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে)

এই পদক্ষেপগুলো সমন্বিতভাবে বাস্তবায়ন করতে পারলে  বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ধীরে ধীরে বর্তমান  বিরাজমান  সমস্যাগুলো কাটিয়ে শক্তিশালী অবস্থানে আসতে সক্ষম হবে বলে মনে করেন বিভিন্ন অর্থনীতি বিশ্লেষক,/ অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো, / অবসরপ্রাপ্ত সিনিয়র -ব্যাংকার গণ, /”Money market and Capital market “-বিশেষজ্ঞগণ/ এবং বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদগণ/।।

(লেখক :মোহাম্মদ বেলায়েত হোসেন (চাকুরী থেকে অব্যবতী -প্রাপ্ত সহকারী অধ্যাপক) ব্যবসায় প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।।)

দাউদকান্দিতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিষয়ে এক প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ী দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গঙ্গাঁপ্রসাদ গ্রামের প্রবাসী দেলোয়ারের স্ত্রী রাবিয়া সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকেন। কষ্টার্জিত টাকায় একই গ্রামের মিন্টু গংদের নিকট থেকে ২শতক ৭৫ পয়েন্ট জমি প্রায় ১৭ বছর হয় ক্রয় করেন। তারা জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানির করছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত বর্তমান মেম্বার শাহজাহান ও সাবেক মেম্বার মতিন বলেন, দেলোয়ার বিদেশে থেকে মিন্টুদের কাছ থেকে জায়গা ক্রয় করে বিল্ডিং নির্মান কাজ শুরু করে। নির্মাণকাজ শেষ পর্যায়ে, এখন বাঁধা দিচ্ছে বলে শুনেছি। এনিয়ে এলাকা গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
এবিষয়ে কথা বলতে মিন্টু মিয়ার বাড়ীতে গিয়ে তাকে ও তাঁর পরিà¦