শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে জনসভা করার ঘোষণা দিলেন ইশরাক হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৯, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে বিশাল জনসভা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক বলেন, শিগগিরই কুমিল্লার মুরাদনগরে একটি ঐতিহাসিক ও বিশাল জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবারগুলোর খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের কাছে আগামী দিনের শাসনব্যবস্থা ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরব ইনশাআল্লাহ।