All posts by jitu

ঢাকাস্থ ভারেল্লা দ: ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা

ঢাকাস্থ ভারেল্লা দ: ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

রাজধানীর কাকরাইল রিজেন্সী রুফটফ রেস্টুরেন্টে ঢাকায় বসবাসরত ভারেল্লা দ: ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র ভাইদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আল আরাফাহ ব্যাংক, রামপুরা শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব ওবায়দুল্লাহর সভাপতিত্বে ও কৃষিবিদ ড. কাজী ডালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অনেকেই শুভেচ্ছা বক্তব্য দেন।এতে সবাই এই সংগঠনের সফলতা কামনা করেন ,বিভিন্ন পরামর্শ ও সুন্দর আলোচনা রাখেন।

সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক হিসেবে গড়ে তোলা ,সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।পাশাপশি ঢাকায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ওই ইউনিয়নের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে সহযোগী হিসেবে কাজ করার পরামর্শ দেন, লেখাপড়া শেষে চাকুরী পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকাতে আরো বড় আকারে প্রোগ্রাম করার প্রস্তাবনা দেন।আয়োজক কমিটির অন্যতম সদস্য ড. কাজী ডালিম, ময়নাল হোসেন,কাজী সাইফুল, রেজাউল করিম দুলাল, ইঞ্জি: আজিম উদ্দিন সুমন, জাকির ভূঁইয়া, আনোয়ার হোসেন, জহির উদ্দিন,ইঞ্জি: মহিবউল্লাহ ও ইঞ্জি: ইউসুফ শান্ত জানান ,যারা মানুষিক ,শারীরিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে এবং একটি সাম্যবাদী সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু আজও স্বাধীন বাংলাদেশে সেই ন্যায়সংগত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন। তিনি মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “দীর্ঘকাল ধরে এ দেশের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম-খুনের মাধ্যমে দেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালু করা হয়েছে।”

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করে তিনি বলেন, “তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনোভাবেই হারাতে দেব না।”

ড. ইউনূস আরও বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে, মরণোত্তর পুরস্কারের চেয়ে জীবিত অবস্থায় সম্মাননা প্রদান অনেক বেশি অর্থবহ। যাকে আমরা মৃত্যুর পর সম্মান দিচ্ছি, তিনি তা অনুভব করতে পারছেন না।”

তিনি প্রস্তাব করেন, “আমাদের উচিত ভবিষ্যতে এমন একটি নিয়ম করা, যাতে মরণোত্তর পুরস্কারের তালিকা শেষ করে জীবিত ব্যক্তিদেরই প্রথমে সম্মাননা দেওয়া হয়। যারা জাতিকে মহান উচ্চতায় নিয়ে গেছেন, তাদের জীবদ্দশায়ই সম্মান জানানো উচিত।”

প্রধান উপদেষ্টা বলেন, “পুরস্কার প্রদানের মাধ্যমে আমরা কেবল তাদেরই সম্মানিত করছি না, বরং তাদের মাধ্যমে গোটা জাতি সম্মানিত হচ্ছে। এই ব্যক্তিরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তাদের জীবিত অবস্থায় স্বীকৃতি না দিলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে ইতিহাসে চিহ্নিত হব।”

 

লালমাইয়ে সালিশি বৈঠকে

লালমাইয়ে সালিশি বৈঠকে হামলা, নিহত ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাই উপজেলায় এক সালিশি বৈঠকে হামলার ঘটনায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ভাইও গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকাল ৩টার দিকে বাকই উত্তর ইউনিয়নের হাতিলোটা গ্রামে এ হামলা ঘটে। নিহত হাবিবুর রহমান (৬০) ওই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। আহতরা হলেন তার ভাই মিজানুর রহমান ও হাছান আলী। মিজানুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমানের সঙ্গে প্রতিবেশী আবদুল জলিলের পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার আবদুল জলিলের বাড়িতে সালিশি বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসেন খোকন, গ্রামের সর্দার ছালামত উল্লাহ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কিন্তু বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি বেধে যায়। এ সময় আবদুল জলিলের ছেলে আবদুল্লাহ (২৩) লাঠি দিয়ে হাবিবুর রহমান ও তার ভাইদের ওপর হামলা চালায়। হাবিবুর রহমান মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে মায়া আক্তার বলেন, “আমার বাবাকে আবদুল্লাহ লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি চাই তার ফাঁসি হোক। শুনেছি হত্যাকারীরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। পুলিশ যেন তাদের দ্রুত গ্রেফতার করে।”

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে সালিশি বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য তৎপরতা চলছে।”

চৌদ্দগ্রামে বিএনপি’র সাংগঠনিক সভায় দফায় দফায়

চৌদ্দগ্রামে বিএনপি’র সাংগঠনিক সভায় দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ১৫

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি’র সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কামরুল হুদা গ্রুপ ও হিরণ মোল্লা-জুয়েল গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুল হুদা গ্রুপের হামলায় জেলা বিএনপি’র সদস্য হিরণ মোল্লাসহ অন্তত ১৫জন নেতাকর্মী আহত হয়েছে।

সোমবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারের পৌর মিলনায়তনে এ ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

সংঘর্ষে আহতরা হলো; পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, চিওড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুন্সীরহাট ইউনিয়ন যুবদল কর্মী সবুজ, শ্রীপুর ইউনিয়নের বাইকগ্রামের সাইফুল, একই ইউনিয়নের ছাত্রদল কর্মী ইউসুফ, জনি, যুবদল কর্মী ইকবাল, উজিরপুরের আইয়ুব, কালিকাপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. জাকির হোসেন, যুবদল কর্মী মহিনসহ অন্তত ১৫জন নেতাকর্মী আহত হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল বলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভায় কামরুল হুদা গ্রুপ ব্যতিত যাতে অন্য ডেলিকেট প্রবেশ করতে না পারে তারা গেইটে পাহারা বসায়। আমরা নেতাকর্মীদের নিয়ে প্রবেশের চেষ্টা করলে হকিষ্টিক, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। এতে আমাদের অন্তত ১৫জন নেতাকর্মী আহত হয়েছে। আতর্কিত হামলায় আমরা পোগ্রামস্থলে প্রবেশ করতে না পেরে চলে আসি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ বলেন, নেতাকর্মীদের নিয়ে আমি পোগ্রামস্থলে প্রবেশের চেষ্টা করলে তারা আমাকে লাঞ্চিত করে এবং নেতাকর্মীদের উপর হামলা করে। আমি মিলনায়তনে প্রবেশ করতে না পেরে আবুল খায়ের মার্কেটের সামনে এসে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করি। কিছুক্ষণ পর সেখানেও আমার উপর হামলা করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, বিএনপির সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়ে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কোন পক্ষ অভিযোগ দায়ের করে নাই।

শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন: রিজভী

শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই অভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা জোরপূর্বক, আদালতের রায় ও রাইফেলের মাধ্যমে ইতিহাস পরিবর্তনের চেষ্টা করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “আওয়ামী লীগ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করেছে। স্বাধীনতার পর থেকেই তারা লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারী শাসন চালু করেছে, যা জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জিয়াউর রহমানের আমলে মানুষ নিরাপদে ঘরে ঘুমাতে পারত।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা জবরদস্তিমূলক পদ্ধতিতে ইতিহাস বদলাতে চেয়েছেন, কিন্তু তা সম্ভব হয়নি। ছাত্ররা সঠিক ইতিহাস জেনে জুলাইয়ের অভ্যুত্থানে অংশ নিয়েছিল। স্বৈরাচার কখনও টিকতে পারে না। দূরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন নেতৃত্বের মাধ্যমে।

সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে রিজভী বলেন, “কিছু পণ্যের দাম কমলেও চাল, ডাল ও মুরগির দাম অসহনীয় হারে বেড়েছে। সরকারের উচিত নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া।”

পলক কাঠগড়ায় দাঁড়িয়ে জানালেন ঈদ মোবারক

পলক কাঠগড়ায় দাঁড়িয়ে জানালেন ঈদ মোবারক

ডেস্ক রিপোর্ট:

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক সবার উদ্দেশে বলেন, ‘ঈদ মোবারক’।

ঢাকার যাত্রাবাড়ী থানায় অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ডে নিতে পুলিশ আবেদন করে। শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “এই আসামি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন জানাচ্ছি।”

পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে সবার উদ্দেশে বলেন, “ঈদ মোবারক।” পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তখন তিনি নীরব ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফ্লাইওভারের কাছে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে মিটফোর্ড হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মরিয়ম গত ৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্র: ইত্তেফাক

লাইফ সাপোর্টে তামিম

লাইফ সাপোর্টে তামিম

ডেস্ক রিপোর্ট:

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে তামিম ইকবাল বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে বিকেএসপির পাশে অবস্থিত ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হেলিকপ্টারে তোলার মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, তামিম ইকবালের অবস্থা দেখতে ফজিলাতুন্নেছা হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবি সূত্রে জানা গেছে, তামিমের অসুস্থতার কারণে বিসিবির জরুরি বোর্ড মিটিং বাতিল করা হয়েছে।

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় অধিনায়ক। তার এই অসুস্থতার খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

গণ অভূথ্যানে সেনাবাহিনী জনগণের কাঁতারে

গণ অভূথ্যানে সেনাবাহিনী জনগণের কাঁতারে এসে দাঁড়িয়েছে: চাঁদপুরে ভিপি নুর

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যারা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কংলকিত করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলবো। কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও আমাদের দায়িত্ব। তিনি রবিবার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা গঅণধিকার পরিষদ এর উদ্যোগে জুলাই গণঅভ্যূত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

তিনি বলেন, আমরা যারাই সরকার গঠন করি। রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। আমরা যদি ঐতিহাসিকভাবে লক্ষ্য করেন, ৭১ এর মুক্তিযোদ্ধ থেকে শুরু করে ৭৫ এর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং ২৪ এর গণ অভূথ্যানে সেনাবাহিনী জনগণের কাঁতারে এসে দাঁড়িয়েছে। কাজই সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনীকে কোন বাহিনীর প্রতিষ্ঠানকে বির্তকিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্টান। এগুলো আমার-আপনার ভ্যাট-ট্রাক্সের পয়সায় চলে।

নুর আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, ‘এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিলো। জাতীয় ঐক্যের মধ্যদিয়ে ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হয়েছিলো। ৫ আগষ্ট জনতা রায় দিয়েছে, আওয়ামী লীগ এ দেশের রাজনীতি থেকে বাতিল। এই বাতিল মালকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না’। চাঁদপুরের দীপু মনি আর সেলিম খানের মতো যেন আর কারো জন্ম না হয়- এমন প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এই চাঁদপুরে বালুখ্যাকো সেলিম থেকে ভূমি দস্যু বিভিন্ন দখলবাজ, চাঁদাবাজ, জুলুমকারী তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন। কাজি আজকে মানুষ যেনো আবার আমাদের মধ্যে আমরা যারা এই অভুর্থানের অংশীজনরা বলছি, আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোনো অপকর্ম যেনো আমাদের মধ্যে খুঁজে না পাই। মানুষ যেনো না বলতে পারে আগেই ভালো ছিলাম। এই কথাটি যেনো মানুষ না বলতে পারে তা আমাদের মনে, মগজে রাখতে হবে। আমাদের কর্মকান্ড যেনো মানুষ কষ্ট না পায়।’

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আমরা চাই রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং একই সাথে নির্বাচনী রোডম্যাপ। আমরা বলেছি আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। ইলেকশন নিয়ে যদি তালবাহানা করা হয়, বাংলাদেশের মানুষ কিন্তু মানবে না। তিনি সেনাবাহিনী প্রসঙ্গে বলেন, ‘আজকে সেনাবাহিনীকে জনগনের মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করা হচ্ছে। সেনাবাহিনী গনঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে। সেনাবাহিনী যদি ওই আওয়ামী হায়নাদের দিকে বন্দুকের নল না তাক করতো তাহলে এই গনঅভ্যুত্থান হতো না। সুতরাং কেউ সেনাবাহিনীকে নিয়ে মন্দ কথা বলার চেষ্টা করবেন না। তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী ভূমিকা রেখেছিলো, বাংলাদেশ জনগন আন্দোলন-সংগ্রাম করেছে। সম্মিলিত প্রচেষ্টা এই গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থানের ধারা আমরা যদি আজকে সফল রাখতে চাই তাহলে আমাদের সবাইকে এক থাকতে হবে।’

সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান ও যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনসহ গণঅধিকার পরিষদের জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতীকালে

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতীকালে ৪ ডাকাত গ্রেফতার

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

আটককৃতরা হলেন, দাউদকান্দি পৌরসদরের সতানন্দি গ্রামের নাছির খানের ছেলে লামিম খান (২১), পশ্চিম মাইজপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে রিফাত হোসেন (২২), উত্তর নছুরুদ্দী গ্রামের মজিবুর রহমানের ছেলে রাহিম (১৯) ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাসারচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহম্মেদ (২৯।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, শনিবার গভীররাতে দাউদকান্দি পৌরসদরের কাঠবাজার সংলগ্ন খাদ্য গুদামের সামনে ডাকাতির প্রস্তুতিকালে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা একটি চাপাতী, ৩টি ছোরা উদ্ধার করা হয়েছে। আজ রবিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

কুমিল্লা সেনানিবাসে জুলাই গন অভ্যুত্থানে আহত ৪ শতাধিক ছাত্র জনতার সম্মানে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে জুলাই গন অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ ) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে জুলাই গনঅভ্যুথানে আহত ৪ শত ছাত্র-জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসস্থ মাল্টিপারপাস শেডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে আহতদের সাথে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রহণ করেন।

মহতি এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ সেনানিবাসের উর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গনতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে। জুলাই গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪ হাজার ২২১ জন আহত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সেনানিবাসেও সর্বমোট ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন যাদের মধ্যে ০২ জন এই মুহূর্তে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সেবা দিতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য গর্ববোধ করেন ।