রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে ভেতরে-ভেতরে ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ভোটকেন্দ্র আবার ভোটারের পদধ্বনিতে মুখর হবে। এইটা চাই। তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পেছাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে কথা উঠেছে কেন? এটা তো আজ গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে; এটা তো হতে পারে না।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদলের এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

তিনি বলেন, ‘আমরা বলেছি, সংস্কার চাই। যৌক্তিক সময় নির্বাচন দিন। একটা নির্দিষ্ট সময় বলে দিন। বেশি প্রলম্বিত করবেন না।’

ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘বৈঠক থেকে একটা যৌথবিবৃতি আসলো। দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়ল। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারাদেশে শুরু হলো সংঘাত রক্তাক্ত পরিস্থিতি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারের, অথচ তাদের কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি ১৭-১৮ বছর লন্ডনে রয়েছেন। যিনি নিজেই শেখ হাসিনার নিপীড়ন ও নির্যাতনের শিকার।’ সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক তারেক রহমান বলেও মন্তব্য করেন তিনি।