All posts by jitu

কুবির লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাবের নেতৃত্বে অন্তর-তামিম

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের সংগঠন ‘লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাব’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানছুর আলম অন্তর এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী মিরাজুর রহমান তামিম।

শনিবার (৮ মার্চ) লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাবের বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নাইমুর রহমান রিজভী, মাহমুদুল হাসান অনিক, মুনতাসীর বিল্লাহ, মো. আল আমিন, মো. ইয়াছিন, সাকিউল ইসলাম, ফাহমিদা তাসনিম তিন্নি ,ইসমাইল হোসেন,ফয়সাল বিন সাইদ ও মেহরাজ হোসেন নাহিদ।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসবে মনোনীত হন জুবায়ের মাহমুদ সাকিব, আল ফাতাহ ইসলাম মাহিয়া, মেহরাজ হোসাইন, সোনিয়া আক্তার,বুশরা জাহান, মো. হান্নান, মাহবুব আলম সাকিব, আহম্মেদ ফরহাদ, শামীম হোসেন,নিলুফা ইসলাম, রাকিব হোসাইন, জান্নাতুল ফেরদৌস, মাহিদুল হাসান তানভীর, মহিউদ্দীন ও ওয়াসিব হায়দার চৌধুরী।

এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন‚ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. জামাল হোসেন রাজু। নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- অর্থ সম্পাদক আরেফিন মেহেদী, উপ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক আব্দুল আজিজ সজিব, উপ-প্রচার সম্পাদক সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফফার ফুয়াদ, উপ দপ্তর সম্পাদক আব্দুল কাদের পিয়াস, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম হোসেন, ক্রীড়া সম্পাদক আহমাদ আব্দুল তারেক, উপক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক জান্নাতুন নাঈম, উপ আইন বিষয়ক সম্পাদক ইসরাত জাহান তৃষা।

এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন আমেনা আক্তার, উপ সাংস্কৃতিক সম্পাদক এশা আক্তার অনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউসার হোসেন মিনহাজ, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক সানজানা উদ্দীন সিনথিয়া , আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুনিয়া, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইশিরাক আমিন জিসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুমাইয়া জেরিন জেসকা, উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তাসপিক জাহিন রাফি, সাহিত্য বিষয়ক সম্পাদক জিহাদ রহমান, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক রিফাত জাহান রিপি।

কার্যকরী সদস্য হিসেবে আছেন আরমান হোসেন, শিহাব হোসেন মাহি, মুন্তাকিম উন নুর লামিম, জায়েদুল ইসলাম বিপ্লব, অপর্ণা দেব নাথ, দেওয়ান ইফরান আহমেদ, মো. হাসিবুর রহমান নিলয়, সাবিহা আফরোজ, নুসরাত জাহান।

সংগঠনের সভাপতি মানছুর আলম অন্তর বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই আঞ্চলিক সংগঠনের মানুষগুলোকে খুব কাছে পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি, এটি আসলেই বড় পাওয়া। এখন আমাদের দায়িত্ব এসেছে তাদেরকে নিয়ে সবকিছুকে সুন্দর করার, নতুন উদ্যমে পথ চলার। সিনিয়রদের পরামর্শে ও সবার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে লক্ষ্মীপুর স্টুডেন্ট ক্লাবের সমৃদ্ধির জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে সালমান সাইদ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে ৪ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে পদ পেয়েছেন সালমান সাইদ।

এছাড়া এই কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সৈয়দ মেরাজ ও সদস্য সচিব পদে রয়েছেন আনোয়ার হোসেন।

শনিবার (৮ মার্চ) এই কমিটি ঘোষিত হয়।

দেবিদ্বারে হত্যা মামলার আসামি যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর মাস্টারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তানিয়া আক্তার বিথি দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর মাস্টারবাড়ির মোখলেছুর রহমানের মেয়ে। তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া আক্তার বিথিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় ছয়টি মামলা রয়েছে।

কুমিল্লার তিতাসে অপারেশন ডেভিল হান্ট

কুমিল্লার তিতাসে অপারেশন ডেভিল হান্ট এর আওতায় অবৈধ অস্ত্রধারী আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা কর্মসূচীর অংশ হিসেবে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট এর মাধ্যমে কুমিল্লার তিতাস উপজেলার গৌরীপুর হতে অবৈধ অস্ত্রধারী মোঃ রায়হান ও শফিকুল ইসলামকে সেনাবাহিনী ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গ্রেফতার করেছে ।

এ সময় তাদের কাছ থেকে ০১ টি শটগান, ১২ রাউন্ড শটগান কার্তুজ, ০৪ টি চাপাতি, ০১ টি রামদা, ০১ টি পুলিশের ব্যবহৃত লাঠি, ০৩ টি তিন ফুট পাইপ, ০২ টি হ্যান্ড চেইন, ০৪ টি চাইনিজ কুড়াল, ০২ টি ছুরি, ০১ টি কেচি, ০১ টি চেইন চাইনিজ কুড়াল ও ০২ পিস বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র ও মাদক তিতাস থানায় হস্তান্তর করা হয়।

অবৈধ অস্ত্রধারী মোঃ রায়হান ও শফিকুল ইসলামকে গ্রেফতারে তিতাস থানার গৌরীপুর এলাকার জনমনে স্বস্তির সঞ্চার হয়েছে।

হিজবুত তাহারীরের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীকেই

হিজবুত তাহারীরের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীকেই তুলে নিলো র‌্যাব

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কুুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে র‍্যাব-১১ উঠিয়ে নিয়েছে। তিনি গত ২৪ ঘন্টায় হিজবুত তাহারীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

হিজবুত তাহারীরের বিরোধীতা করে হান্নান তার ফেসবুকে লিখেন, “হিজ*বুত তাহ*রীর লীগ”, “হিজ*বুত তাহ*রীর কে প্রতিহত করুন। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগীতা করুন।”

কুমিল্লা কোতোয়ালি তানায় কথা বলে জানা গেছে, “ভুল অভিযোগের ভিত্তিতে তাঁকে তুলে আনে র‍্যাব-১১। আমাদের হস্তান্তর করা হলে।আমরা জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করি।”

এই বিষয়ে র‍্যাব-১১ কথা বলে জানা গেছে, “তাঁকে হিজবুত তাহরীর সন্দেহে তুলে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের করা হবে এবং ১০-১২ জনের একটা লিস্ট আছে যাদের আজকালের মধ্যে তুলে নেওয়া হবে”

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসচেতনতা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসচেতনতা বৃদ্ধিতে শাসনগাছায় সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় আজ শনিবার সকাল সাড়ে নয়টায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এ কার্যক্রমে ৬০টি মোটরসাইকেল ও ২৫টি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসচেতনতা

এই চেকপোস্টের উপস্থিতি এলাকায় দৃশ্যমান প্রতিরোধ সৃষ্টি করেছে, যা সাধারণ জনগণের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে।

সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণে চেকপোস্টটি সফলভাবে পরিচালিত হয় এবং দুপুর ১ টায় এ কার্যক্রম সমাপ্ত হয়।

চৌদ্দগ্রামের উজিরপুরে জমি সংক্রান্ত

চৌদ্দগ্রামের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে হত্যা, যৌথ বাহিনীর অভিযানে আটজন গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, ৭ মার্চ রাত সাড়ে দশটার দিকে জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে কামাল উদ্দিন (৪৩) ক্রিকেট স্টাম্প দিয়ে আব্দুল মালেকের (৬৫) মাথায় আঘাত করেন। আহত অবস্থায় আব্দুল মালেককে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত সাড়ে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের কৃষ্ণপুর গ্রাম থেকে আটজনকে গ্রেপ্তার করে।

চৌদ্দগ্রামের উজিরপুরে জমি সংক্রান্ত

গ্রেপ্তারকৃতরা হলেন কামাল উদ্দিন (৪৩), জয়নুল আবেদিন (৫২), তাহমিনা আক্তার (৩৫), শামসুন্নাহার (৪০), সফুরা খাতুন (৬৫), রোজিনা আক্তার (২২), শাহিদা বেগম (৫৫) ও হাসি (২০)।

সেনাবাহিনীর দ্রুত অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ জনগণ নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।

এলাকাবাসী সেনাবাহিনী ও পুলিশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন।

‘নারীদের পোশাক নিয়ে কারো বক্তব্য

‘নারীদের পোশাক নিয়ে কারো বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না’

ডেস্ক রিপোর্ট:

সারাদেশে নারী হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।

শনিবার (৮ মার্চ) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সরকারকে লক্ষ্য রাখতে হবে, দেশে যেন অশুভ শক্তির উদয় না হয়। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে।

তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্তার ঘটনা ঘটছে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। আধুনিক যুগে নারীদের বন্দি রাখলে সমাজ এগিয়ে যাবে না।

বিএনপির এই নেতা জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে।

ওয়াকার-ওয়াসিম টাকার জন্য

ওয়াকার-ওয়াসিম টাকার জন্য সবকিছু করতে পারে: রশিদ লতিফ

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান রশিদ লতিফ এবার কঠোর ভাষায় সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের। নব্বইয়ের দশকের এই দুই কিংবদন্তি পেসার বর্তমানে পাকিস্তান ক্রিকেট নিয়ে টেলিভিশন শোতে বিভিন্ন বিশ্লেষণ ও সমালোচনা করে থাকেন। তবে এবার তাদেরই সমালোচনার মুখে পড়তে হলো রশিদ লতিফের কাছ থেকে।

সম্প্রতি জিও নিউজের এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, পাকিস্তানকে আরেকটি বিশ্বকাপ জিততে ১৯৯২ সালের পর ১৭ বছর লেগেছে। এর কারণ হিসেবে তিনি নব্বইয়ের দশকের খেলোয়াড়দের দায়ী করেছেন। রশিদ লতিফের মতে, নব্বইয়ের দশকের খেলোয়াড়রা পাকিস্তান ক্রিকেটের অবস্থা খারাপ করেছে। তিনি বলেন, “নব্বইয়ের দশকের খেলোয়াড়দের দল ও ম্যানেজমেন্ট থেকে দূরে রাখুন, তাহলেই তারা জিততে পারবে। তারা অনেক দিন ধরে পাকিস্তান ক্রিকেটে কাজ করছে, তাই আমি মনে করি এখন তাদের বিশ্রাম নেয়া উচিত।”

ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস দুবাই থেকে টেলিভিশন শো পরিচালনা করেন। এ বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ লতিফ। তিনি তার ইউটিউব চ্যানেলে তাদের ‘দুবাই বয়েজ’ বলে উল্লেখ করেন। রশিদ লতিফ আরও অভিযোগ করেন যে, এই দুই ক্রিকেটার টাকা পেলে যেকোনো কিছু করতে পারেন। তিনি বলেন, “দুবাইয়ের ছেলেরা একেবারে শোরগোল ফেলে দিয়েছে। এখন তারা একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে আর নিজেরা খুশি থাকছে। অথচ তারা তাদের পুরো ক্যারিয়ারজুড়ে একে অন্যের সঙ্গে লড়াই করেছে, আমাদের আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। অদ্ভুত মানুষ এরা! তাদের সামনে টাকা ফেলুন, তারা সবকিছু করতে রাজি।”

রশিদ লতিফের আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও নব্বইয়ের দশকের খেলোয়াড়দের সমালোচনা করেছেন। হাফিজ বলেন, “১৯৯০-এর দশকে যারা খেলেছেন, আমি তাদের অনেক বড় ভক্ত। কিন্তু লিগ্যাসির কথা বলতে গেলে, তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যাননি। তারা আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি। ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে হেরে গেছেন। একবার ফাইনালে (১৯৯৯ বিশ্বকাপ) উঠেছিলেন, কিন্তু বাজেভাবে হেরে গেছেন।”

ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের বিরুদ্ধে রশিদ লতিফের এই মন্তব্য পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই দুই কিংবদন্তি ক্রিকেটার এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ তলা ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ৫ তলার বারান্দায় অরক্ষিত অতিরিক্ত শয্যা থেকে পড়ে গিয়ে ওসমান গনি (৪৭) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত ১২টার সামান্য আগে হাসপাতালের সার্জারি বিভাগে এ দুর্ঘটনাটি ঘটে। পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। নিহত ওসমান গনির বাড়ি কুমিল্লা শহরের চকবাজারের বালুধুম পেরিয়ে দৌলতপুরে।

নিহতের স্ত্রী ও নিকটাত্মীয়রা জানান, ওসমান গনি শরীর খারাপ লাগায় অস্থিরতা করছিলেন। ঘুম না আসায় তিনি শয্যার সঙ্গে দেওয়ালের পিলারে হেলান দিয়ে বসেছিলেন। শয্যাটি বারান্দায় থাকায় পাশে কোনো লোহার গ্রিল বা দেওয়াল সুরক্ষিত ছিল না। শয্যা থেকে সামান্য উঁচুতে কোমর সমান দেওয়ালের রেলিং ছিল, তবে তার পাশে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। ওসমান গনির স্ত্রী একই শয্যায় শুয়ে ছিলেন।

ওসমান গনির স্ত্রী কোহিনুর বেগম জানান, রাত ১২টার সামান্য আগে তিনি দেখেন যে তার স্বামী হেলান থেকে গড়িয়ে মাথা ঝুঁকে নিচে পড়ে যাচ্ছেন। তিনি বলেন, “তার পা আমার শরীরে লাগলে আমি জেগে উঠি এবং পা ধরে তাকে রক্ষা করার চেষ্টা করি, কিন্তু পারিনি। তিনি নিচে পড়ে যান।”

জানা যায়, সপ্তাহখানেক আগে অপারেশনের জন্য ওসমান গনি হাসপাতালে আসেন। হাসপাতালে শয্যা খালি না থাকায় তাকে দুদিন ধরে ঘুরে বেড়াতে হয়। পরে দালালের মাধ্যমে ৫০০ টাকার বিনিময়ে বারান্দার পাশে অরক্ষিত স্থানে একটি শয্যার ব্যবস্থা করে তাকে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই সার্জারি বিভাগের দায়িত্বশীল কাউকে হাসপাতালে পাওয়া যায়নি। ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন ঘটনাস্থল থেকে ওই শয্যাটি সরিয়ে নেন।

নিহতের স্ত্রী কোহিনুর বেগম বলেন, “আমার স্বামী চিকিৎসা নিতে এসেছিলেন। কিন্তু হাসপাতালের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে তিনি জীবন হারিয়েছেন। আমি এর বিচার চাই।”

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও সুরক্ষা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিহতের পরিবার ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।