All posts by jitu

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে দ্বন্দ্বে

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধসহ চার আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আহত ইয়াসিনসহ তিনজনকে আটক এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

গুলিবিদ্ধ আহতরা হলেন হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল(৪০), তার ভাই ইব্রাহিম(৩৫) ও ওলানপাড়া গ্রামের ইয়াসিন(২৬) এছাড়া মোরশেদ নামের একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চারবছর যাবত মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এনিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনদের সাথে জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল বলে স্থানীয় সূত্র জানায়।

সোমবার দুপুরে ওলানাপাড়া গ্রামের ৭/৮জন যুবক তিনটি মোটর সাইকেল নিয়ে উত্তর হরিপুর ইসমাইলদের বাড়ীর কাছে মাছ ধরতে যায়। এসময় ইসমাইল ও তার লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে তর্কতর্কি হয়।

একপর্যায়ে উভয়েই গোলাগুলি শুরু করে। এতে ইসমাইল তার ভাই ইব্রাহিম এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হয় । স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা সাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যান। পুলিশ খবর তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িত সন্দেহে আহত ইয়াসিনসহ তিনজনকে আটক করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, গুলিবিদ্ধের ঘটনায় আহত ইয়াসিনসহ ফরহাদ ও নাইম নামে আরো দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে মাছের প্রজেক্টের জমির মালিকদেও পোষাণীর টাকা না পাওয়া নিয়ে ইসমাইলদের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর থেকে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে কুমিল্লা জিলা স্কুল কমিউনিটির

গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে কুমিল্লা জিলা স্কুল কমিউনিটির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজায় চলমান দখলদার ইসরাইল কর্তৃক নির্মম গণহত্যার প্রতি নিন্দা জানিয়ে কুমিল্লা জিলা স্কুল কমিউনিটির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি কুমিল্লা জিলা স্কুল থেকে শুরু হয়ে কান্দিরপাড় পূবালী চত্বর দিয়ে পুলিশ লাইন হয়ে আবার কুমিল্লা জিলা স্কুলে এসে শেষ হয়।

উক্ত সমাবেশে কুমিল্লা জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইসরাইলের বিপক্ষে তাদের শক্ত অবস্থানের জানান দেন।

ফিলিস্তিনে ইসরাইলে হামলার প্রতিবাদে কুমিল্লায়

ফিলিস্তিনে ইসরাইলে হামলার প্রতিবাদে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলা থেকে বাঁচতে পারছে না নিষ্পাপ শিশু ও নারীরাও। প্রতিবাদে সোমবার বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। রাজনৈতিক দলগুলোও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ।

সোমবার দুপুর বারোটায় কুমিল্লা কান্দিরপাড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গাঁজা ইজরাইলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলা ও মহানগরের এনসিপি নেতারা।

এসময় এনসিপির সাথে সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে যোগদান করে। ইসরাইলের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও । ইহুদিদের দালালরা হুঁশিয়ার সাবধান। নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান বলেন, আমরা দেখতে পাচ্ছি । ইসরাইলের গুন্ডারা বিশ্ব সন্ত্রাসীরা মুসলমানদের কে গাজায় নির্বিচারে হত্যা করছে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর কাছে দাবি করছি। দ্রুত সময়ের মধ্যে জাতিসংঘের কাছে ফিলিস্তিনদের রক্ষায় কার্যকর ভূমিকা পালন করুন। তিনি আরো বলেন, সারাবিশ্বের মুসলমানদের ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এনসিপির বিক্ষোভ মিছিলটি কুমিল্লা কান্দিরপাড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় পুরো কুমিল্লা মহানগরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান, নাগরিক কমিটির নেতা এস বি জুয়েল, মাসুমূল বারি কাউসার,জায়েদ,রুবেল ,লতা সরকার,ইম্পা, অনন্যা , রাসেল সহ সাধারণ শিক্ষার্থী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।

ইসরাইলের আশদোদ শহরের হামাসের রকেট হামলা

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরাইলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। রোববার রাতে এই হামলার কথা জানিয়েছে তারা।

আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরাইলি বাহিনী বেসামরিক মানুষের ওপর যেসব গণহত্যা চালাচ্ছে, তার জবাবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি।’

ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা থেকে মোট ১০টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।

রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশেপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ায়।

আশকেলনের মেয়র জানান, শহরে একটি রকেট বিস্ফোরণে একজন মানুষ সামান্য আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

হিব্রু চ্যানেল ১৩ জানিয়েছে, আশকেলনে রকেট হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চ্যানেল ১২ দাবি করেছে, এই রকেটগুলো ছোড়া হয়েছে দেইর আল-বালাহ এলাকা থেকে। কিন্তু ইসরাইলি সেনাবাহিনীর মতে, সেখানে তখন কোনো সামরিক তৎপরতা ছিল না।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, ‘গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই হবে।’

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির হোসেন

ডেস্ক রিপোর্ট:

আইসিসির দুর্নীতি-বিরোধী কোড লঙ্ঘনের দায়ে দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। অবশেষে এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষে তিনি আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে মোট ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসир সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন উদযাপন করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী নাসির হোসেন তাঁর শাস্তির মেয়াদ পূর্ণ করেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় এবং ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফলে গত দেড় বছর তিনি কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারেননি। তবে শর্ত পূরণ করে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে তিনি আবার ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন।

নাসির হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে দুর্নীতিতে জড়িত থাকার। এ ঘটনায় আইসিসি তাঁকে ছয় মাসের স্থগিতাদেশসহ মোট দুই বছরের নিষেধাজ্ঞা দেয়। শাস্তির শর্ত হিসেবে তাঁকে বাধ্যতামূলক অ্যান্টি-করাপশন শিক্ষা কোর্স সম্পন্ন করতে হয়, যা তিনি সফলভাবে শেষ করেছেন।

নিষেধাজ্ঞা শেষে প্রথম ম্যাচেই রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বোলিং করেন নাসির। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তিনি অফ-স্পিনে ১০ ওভার বোলিং করে ৩১ রান খরচায় ১টি উইকেট তুলে নেন।

এভাবেই দীর্ঘ বিরতি শেষে আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন বাংলাদেশের এই জনপ্রিয় ক্রিকেটার। এখন তাঁর লক্ষ্য, নিয়মিত ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার পথ প্রশস্ত করা।

চাঁদপুর-লাকসাম রেলপথের মধুরোড স্টেশনে সাগরিকা ট্রেন যাত্রীদের বিক্ষোভ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যস্ততম রেলওয়ে স্টেশন চাঁদপুরের মধুরোড। এই রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ দেশের নানা প্রান্তে যাতায়াত করেন। চাঁদপুর-লকসাম রেলপথের জনগুরুত্বপূর্ণ এ স্টেশনের উপর দিয়ে প্রতিদিন চট্টগ্রাম-চাঁদপুরে দুইটি ট্রেন চলাচল করে। একটি আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস অপরটি সাগরিকা কমিউটার ট্রেন। আন্তঃনগর ট্রেনটি সরকার পরিচালনা করলেও সাগরিকা ট্রেনটি মেসার্স এন এল ট্রেডিং কোম্পানি দ্বারা পরিচালিত হয়ে আসছে।

প্রতিদিন দুপুরে সাগরিকা ট্রেনটিতে যাতায়াতের জন্য মধুরোড সহ আশপাশের মানুষজন এ স্টেশনে আসেন। কিন্তু মধুরোড থেকে উঠা চট্টগ্রামগামী যাত্রীরা এই ট্রেনে যাতায়াত করতে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। আসন পেতে হলে চাঁদপুর অথবা হাজীগঞ্জ রেল স্টেশনে আগে গিয়ে টিকেট ক্রয় করার বিড়ম্বনা থেকে মুক্তি পেতে মধুরোড এলাকার বাসিন্দা চাঁদপুরস্থ চট্টগ্রাম জেলা সমিতির সেক্রেটারী আলহাজ্ব মোঃ আব্দুল খালেক তালুকদার একটি উদ্যোগ গ্রহণ করেন। তিনি অনেক লেখালেখির পর মধুরোড স্টেশনে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের জন্য ৫০টি টিকেট বরাদ্দের অনুমোদন করান। এরপরে মেসার্স এন এল ট্রেডিং কোম্পানি সেখানে কাউন্টার বসালেও কদিন পর পর টিকেট পাওয়া যায় না।

এ নিয়ে গত শনিবার (৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা কমিউটার ট্রেনটি মধুরোড প্রবেশ করলে যাত্রী সহ সর্বস্তরের শতাধিক মানুষ বিক্ষোভ করেন। এই স্টেশনে পূণরায় টিকেট বিক্রি করে মধুরোড সহ আশপাশের দূর দূরান্তের যাত্রীগণের ভোগান্তি থেকে মুক্তি দিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবি মধুরোড একটি জনগুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন। এই স্টেশনের জন্য পূর্বাঞ্চল বাংলাদেশ রেলওয়ে থেকে মেসার্স এন এল ট্রেডিং কোম্পানিকে ৫০টি টিকেট বরাদ্দ দেয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু তারা ঠিক মতো টিকিটগুলো না দেয়ায় জনগণের ভোগান্তি আগের মতোই রয়ে যায়। লাকসাম- চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রী সাধারণের ভোগান্তির কথা চিন্তা করে মধুরোড স্টেশনে সাগরিকা ট্রেনের বরাদ্দকৃত টিকিটগুলো বিক্রি করা হোক। জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি বাংলাদেশ রেলওয়ে সহ প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।

মেসার্স এন এল ট্রেডিং এর ম্যানেজার বাপ্পি রবিবার রাতে দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, এই স্টেশনের জন্য সাগরিকা ট্রেনের ৫০টি টিকেট বরাদ্দ হলে আমরা সেখানে কাউন্টার দিয়েছি। কিন্তু পযাপ্ত টিকেট বিক্রি না হওয়ায় কাউন্টার বন্ধ করে দেই। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর অনুরোধে আবারো মধুরোড রেল স্টেশনে কাউন্টার দিয়ে টিকেট বিক্রি চালু করলে অনেকদিন পর্যবেক্ষণ করেও কোন সুফল না পেয়ে সেখানে টিকেট বিক্রি টোটালি বন্ধ করে দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই স্টেশনে প্রতিদিন ৭-৮ টি টিকেট বিক্রি হয়। ঊর্ধ্বে গেলে ১০-১২ টি টিকেট বিক্রি হয়। এ দিয়ে তো একটি কাউন্টার চালানো সম্ভব না।

চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার

চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার এড হক কমিটির সভাপতি হলেন কামারুজ্জামান সোহেল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বরুড়া উপজেলার চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার এড হক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাতী (শাপলা) শাখার ইনচার্জ এবং কুমিল্লা নিউ ভিশন মডেল হসপিটালের ভাইস- চেয়ারম্যান কামারুজ্জামান সোহেল।

এছাড়া তিনি কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল পদেও দায়িত্ব পালন করছেন।

চৌদ্দগ্রামে টাইমস স্কয়ার ও তাজমহল হোটেলে

চৌদ্দগ্রামে টাইমস স্কয়ার ও তাজমহল হোটেলে অভিযান, জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ভিআইপি রেষ্টুরেন্ট টাইম্স স্কয়ার ও তাজমহলকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

চৌদ্দগ্রাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধে রবিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ার হোটেল ও রেস্তোরা পরিচালনার হালনাগাদ লাইসেন্স প্রদর্শন করতে পারেনি।

 

পরে হোটেল ২টিতে খাবার প্রস্তুত এবং পরিবেশনের স্থানসমূহ অপরিচ্ছন্ন রাখা, খাবার রান্না করার পর ঢাকনা না দেয়া, ফ্রিজে পুরনো বাসি খাবার সংরক্ষণ, দই, রসমালাই বিক্রির লাইসেন্স না থাকা এবং প্রস্তুতকৃত এ সকল খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক হোটেল তাজমহল এ ১,০০,০০০/- টাকা অর্থ অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং টাইমস স্কয়ারে ৮০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, হোটেল ২টি মহাসড়কে চলমান যাত্রী এবং চৌদ্দগ্রাম উপজেলার অত্যন্ত পরিচিত। এমন পরিচিতিকে কাজে লাগিয়ে তারা অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার রাখাসহ বিভিন্নভাবে অপরাধ করে যাচ্ছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধে চলমান মোবাইল কোর্টের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগীতায় আজ উল্লেখিত ২টি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

রাতে কুমিল্লাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট:

আবহাওয়া অফিস সতর্ক করেছে, ঢাকাসহ ১০টি জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাজধানীও এই ঝড়ের আওতায় পড়বে। রোববার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়া বুলেটিনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বুলেটিনে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল ও কুমিল্লা জেলায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝড়ো বাতাস সহকারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তর সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদেরকে এই ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সূত্র: যুগান্তর

লোহিত সাগরে ইয়েমেনি বাহিনীর

লোহিত সাগরে ইয়েমেনি বাহিনী ও মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট:

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের উত্তরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানসহ একাধিক যুদ্ধজাহাজের বিরুদ্ধে সফল হামলা পরিচালনা করেছে। রোববার ইয়েমেনি বাহিনীর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি বাহিনী ক্রুজ মিসাইল ও ড্রোনের মাধ্যমে মার্কিন নৌবাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই সংঘর্ষ ঘণ্টার পর ঘণ্টা ধরে চলেছে, যার ফলে মার্কিন বাহিনী নতুন করে কোনো হামলা চালাতে পারেনি।

ইয়েমেনি কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, “ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেন সরকার ও জনগণের অটল সমর্থন অব্যাহত থাকবে। যতদিন না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ প্রত্যাহার করা হচ্ছে, ততদিন আমরা আমাদের প্রতিরোধ অভিযান চালিয়ে যাব।”

অন্যদিকে, ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবার বরাত দিয়ে জানা গেছে, রোববার ভোরে হুদায়দা প্রদেশের কামারান দ্বীপে মার্কিন বিমানবাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে।

ঈদুল ফিতরের সমাবেশে হামলার অভিযোগ

আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, একটি গোপন নৌ-অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে।

তবে একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, ট্রাম্প যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটি ছিল ঈদুল ফিতরের এক সাধারণ জনসমাবেশ। যেটি হুদায়দা প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। এতে কোনো সামরিক বাহিনীর সংযোগ ছিল না।

সূত্রটি আরও বলেছে, ‘এটি একটি মার্কিন অপরাধ। এই হামলায় ডজনখানেক মানুষ হতাহত হয়েছে। এটি প্রমাণ করে যে, ইয়েমেনে আমেরিকার আগ্রাসন ব্যর্থ ও পরাজয়ের মুখে পড়েছে। তবে গাজায় আমেরিকা-ইসরাইল গণহত্যা ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে’। সূত্র: ইরনা