All posts by jitu

যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

স্টাফ  রিপোর্টার:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করব বাংলাদেশের কোন রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচারা দিতে না পারে। নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি।

বুধবার  (২ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন,শহীদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে। আমরা চেষ্টা করবো, গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করে যেতে পারি। শহীদদের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সাথে আছে। আমরা বিশ্বাস করি এ চেতনার সাথে রাজনৈতিক দলের সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করবো।

গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, যতদিন আছি আমরা চাইবো গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য। গণমাধ্যম সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবনায় মফস্বল ও কেন্দ্র নিয়ে বিস্তারিত বর্ণনা আছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহবাযক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; নিহত ৩

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে ৩জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরও ২৫জন যাত্রী।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ, সেনা বাহিনী, চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস উৎদ্ধার তৎপরতা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌঁনে ৮ টা) উদ্ধার কাজ চলছিল।

তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত সকলেই পুরুষ। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার বাহারুল ইসলাম জানান, তিশা প্লাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৮২) পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যায়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশ-পাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. সুবল দেবনাথ জানান, হাসপাতালে আনার পর ২জনকে মৃত ঘোষণা করি। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।

দাউদকান্দিতে গোমতী সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

দাউদকান্দি  প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে খোকন আহমেদ(৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার গৌরীপুর গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।

সে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হক মিয়ার ছেলে খোকন আহম্মেদ (৩৫)।

নিহতের বড় বোন শিউলি আক্তার জানান, দুপুরের আগে বাড়ী থেকে বের হয়। এরপর মোবাইল বন্ধ পাই, পরে বাড়ীতেই ড্রয়ারে মোবাইল পাই। আমার ভাই অসুস্থ ছিল।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হচ্ছে।
জাকির হোসেন হাজারী

বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে যুবদল নেতার চাঁদাবাজির দর কষাকষির অভিযোগ

বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে যুবদল নেতার চাঁদাবাজির দর কষাকষির অভিযোগ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কেন্দ্রীয় বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির দর কষাকষির অভিযোগ উঠেছে দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকারের নামে। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এমন অভিযোগ তুলেন। আজ মঙ্গলবার(১এপ্রিল) দুপুর দেড়টার সময় ফেসবুকে করা পোষ্টটি হুবুহুব তুলে ধরা হলো ” দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহআলম সরকার আমার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির দর কষাকষির অভিযোগ উঠেছে।

আমি পরিষ্কার করে বলছি এ ব্যাপারে আমার কোনো ধারণা নাই। অনতিবিলম্বে কুমিল্লা উত্তর জেলা যুবদলের এই বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।

আমার নাম ব্যবহার করে কেউ চাঁদা চাইলে তাকে প্রতিহত করুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন।

কোনও চাঁদাবাজের স্থান দাউদকান্দি ও তিতাসে হবে না।”

এব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার বলেন, আমাদের নেতা ফেসবুকে দেয়া স্টেটাসের একটি লাইনে লিখেছেন ” আমি পরিষ্কার করে বলছি এ ব্যাপারে আমার কোনো ধারণা নাই” বিষয়টি আমার কাছে কেমন যেন ষড়যন্ত্রের মতো মনে হচ্ছে। বিগতদিনে আওয়ামী লীগের সাথে আতাত করে চলা লোকগুলো ৫আগষ্টের পর সামনের কাতারে এসে এখন ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, সারা জীবন পরিচ্ছন্ন রাজনীতি করতে গিয়ে হামলা মামলার স্বীকার হয়েছি। এর জন্য দল পুরস্কার তিরস্কার যাই দেয় মাথা পেতে নেব।
এবিষয়ে কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি সাহাব উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

 

দাউদকান্দিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

দাউদকান্দি  প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজমালুর রহমান নিপুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা বিএনপি।

চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম রবিবার (৩০ মার্চ) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজমালুর রহমান নিপুনে বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ এবং গঠন বিরোধী কাজে জড়িত থাকায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর জিংলাতুলি ইউনিয়ন বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটিতে মোঃ আলাউদ্দিন সরকারকে আহবায়ক এবং আজমালুর রহমান নিপুনকে সদস্য সচিব করা হয়েছিল।

সদরে র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান : বিপুল পরিমান মাদকসহ আটক এক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বাখরাবাদ এলাকায় র‌্যাব-১১ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৮০০ বোতল ফেন্সিডিল, ১৫.৫ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮ লাখ ৯৬ হাজার ৫ শত টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

৩০ মার্চ রাতে  যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে সাজ্জাদ হোসেন সাগর (২২) নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া  সাজ্জাদ হোসেন সাগর (২২) কুমিল্লা  সদরের ভাটকেশ্বর গ্রামের আবুল হোসেন এর ছেলে।

সে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিপু (৩৭) কে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা সংগ্রহ ও ক্রয়-বিক্রয় কাজে সহায়তা করে আসছিল।  র‌্যাব-১১ ও সেনাবাহিনীর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক  লেঃ কমান্ডার  মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সদরের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান মাদকসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের ভাটকেশর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকসহ সাজ্জাদ হোসেন সাগর নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৩০ মার্চ) রাত পৌণে ৮ টায়  সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  রাতে  ভাটকেশর এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী মোঃ শিপুর বাসায় একটি অভিযান পরিচালিত হয়। টহল দল পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। তবে  মোঃ শিপুর সহযোগী মোঃ সাজ্জাদ হোসেন সাগরকে আটক করা হয়। তার বাসা থেকে প্রায় ৮০০ বোতল ফেনসিডিল,  প্রায় ১৫.৫ কেজি গাঁজা, নগদ ৮ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা,  ১টি স্মার্ট মোবাইল ফোন ও ৯টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রামে মদের কারখানার মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার, আটক ৪

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে মদ তৈরির একটি কারখানা গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এসময় মাটির নিচ থেকে পাঁচ ড্রাম মদসহ নয় ড্রাম মদ উদ্ধার করেছে এবং মদ তৈরির সাথে জড়িত ও সেবনকারীসহ চার জনকে আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, উপজেলার জোড়কানন এলাকার মৃত হরিচরন রবিদাসের ছেলে দিলীপ রবিদাস, পূর্ব জোরকানন এলাকার মৃত রকি দাসের ছেলে সুমন রবিদাস, রামরায় এলাকার শাহিন মিয়ার ছেলে ফখরুল ইসলাম এবং নাটাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে রোকন মিয়া।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টিতে সেনাবাহিনীর নেতৃত্বে, চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন বলেন, গত ২২শে মার্চ চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা সময় আমরা জানতে পারে এখানে তৈরি হয় এবং মদ বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়া হয়। ঈদকে সামনে রেখে তারা মদের উৎপাদন এবং সাপ্লাই আরো বাড়িয়ে দেয়।

রবিবার রাতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টির মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এই অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ, সাংবাদিক এবং সচেতন জনগণের পজেটিভ ভূমিকা ছিল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর ও জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ঈদ আনন্দ মিছিল

 

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ চাঁদ দেখা যাওয়ার পর কুমিল্লা নগরীতে ঈদ আনন্দ মিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মহানগর শাখা ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

রবিবার (৩০ মার্চ ) সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় থেকে বের হওয়া এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, ফাহিম বিন ফরিদ, কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসান, কেন্দ্রীয় সংগঠক গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক নুর আলম হাসান, সুশীল সমাজের প্রতিনিধি আবদুল্লাহি বাকীসহ আরো অনেকে।

কুমিল্লা জিলা স্কুল-২০০০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুল-২০০০ ব্যাচের ইফতার মাহফিল-২০২৫  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলে ২০০০ ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে ২০০০- ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আকন্দ জনি, সাইফুল জুয়েল, মহিবুবুল হক ছোটন, রিয়াজ উদ্দিন, ভূইয়া রিজভী, মাকসুদ উল্লাহ, মোস্তফা মাহমুদ বাপ্পি, ডা. সাইদ, শরীফ, আব্দুল কাদের, মাজহার সিহাব, রুবায়েত রাজু, কুদরাতি জোহান, কাজী আব্দুল্লাহ আল মামুন, মাহমুদ টুটুল, ডেন্টিষ্ট শাওন, রায়হান, ফারহান আহমেদ অনি, জলিল, তুহিন টিপু, ফয়সল পাভেল, মুদাসসির, হাসানুজ্জামান, শওকত হোসেন সুমন, আলী আহমদ মিয়া শিশির, ডা. রাব্বি হোসাইন, হোসাইন ইউসুফ কাকরুল, মাহফুজুল হক মাসুম, রাজিব আহমেদ, মতি, রাইসুল নাভিল, হাসান শাকিল, কাজী বেলায়েত জুয়েল, আবু নোমান মহসিন, সৈয়দ আবু বকর, সজীব রায়, বশিরুল আলম পাটোয়ারি, মাসুদুল হাসান চৌধুরী অনিক, জিয়াউল হক, নাজমুল হাসান, সাইফুল্লাহ আল মামুন, কামরুল হাসান রিয়াল, হাসনাত জ্যাকি, আহমেদ সারোয়ার ইউসুফ রুমেল, আবু সাইদ মামুন, সরকার রেফায়েত ফেরদৌস আবীর এবং  কাজী আসিফ তানভীর প্রমুখ।

ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন জলিল ভূইয়া।