All posts by jitu

শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টিতে

শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টিতে বিপুল অর্থ ব্যয় করছে: প্রধান উপদেষ্টা

শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টিতে বিপুল অর্থ ব্যয় করছে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে এবং অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের এমন সতর্ক থাকতে হবে, যেন যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি। এ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া যাবে না।’ তিনি নিরাপত্তা বাহিনীকে নাগরিকদের মানবাধিকার রক্ষার পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘যদি আমরা আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের বৈশ্বিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই বিষয়ে খুবই স্বচ্ছ হতে হবে।’

প্রধান উপদেষ্টা পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ দিয়েছেন, যাতে মুসলমানদের পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকে।

বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না

বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আ.লীগ: উপদেষ্টা আসিফ

বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আ.লীগ: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ছয় মাস পর আওয়ামী লীগ আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চেষ্টা চালাচ্ছে। ফেব্রুয়ারি মাসজুড়ে দলটি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তবে সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ এসব কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও তারা সফল হবে না।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজছে। তারা নতুন করে কর্মসূচি দিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।

আসিফ মাহমুদ বলেন, “৫ আগস্টের পর থেকেই তারা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি।”

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। মানুষ চায় না আওয়ামী লীগ তাদের মতাদর্শ ও নাম ব্যবহার করে আবারও কোনো গণহত্যার মতো ঘটনা ঘটাক। কারণ এটি বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু এবার তারা তা করতে পারবে না।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে লিফলেট বিতরণ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য দলটির কর্মীরা সারাদেশে লিফলেট বিতরণ করছে।

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের (কুমিল্লা জোন) উদ্বোধন

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের (কুমিল্লা জোন) উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের (কুমিল্লা জোন) উদ্বোধন হয়েছে। প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল করিম, কুমিল্লা- নোয়াখালী রিজিওনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সির রিজিওনাল হেড মোঃ সফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, অ-১৫ জাতীয় ফুটবল লীগ কমিটির সদস্য রকিবুল ইসলাম, রাহাত মিতু,মাহমুদুর রহমান, ইকবাল বাহার, সাবেক ক্রিকেটার উল্লাস প্রমুখ।

কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আহসান উল্লাহ স্বপন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রথম ম্যাচে কুমিল্লা জেলা দল ২-১ গোলে চাঁদপুর জেলাকে হারিয়েছে। কুমিল্লা জেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল আলম তুহিন।

চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে বৃদ্ধার লাশ

চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে বৃদ্ধার লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে বৃদ্ধার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের টাংকির ভিতর থেকে সাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহেদা আক্তার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পূর্ব ধনুসাড়া গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন নিহতের তথ্যটি নিশ্চিত করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাসসুম।

জানা যায়, সোমবার (০৩ই জানুয়ারী) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া পূর্বপাড়ায় নিহতের বসতঘরের পাশ^বর্তী টয়লেটে লাশটি পাওয়া যায়। নিহতের স্বামী মাওলানা আব্দুল মমিন জানান, আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। প্রতিদিনের ন্যায় আজও আমি ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাই। এসময় আমার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখি। আমার বাড়িতে আমরা ২জনই বসবাস করি। আমি মসজিদে নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে আমার স্ত্রীকে খোঁজ করি। ঘরে এবং বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ^বর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখি। তাৎক্ষনিক আমি স্থানীয় লোকজনের সহযোগীতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের টাংকির স্লাব উপরে তুলে আমার স্ত্রীর পোশাক বিহীন নিথর দেহ দেখতে পাই। পরে পুলিশ এসে টয়লেট থেকে লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে পল্লী চিকিৎসক মাছুম বিল্লাহ ওয়াহেদ জানান, আমরা পুরাতন বাড়িতে থাকি। নতুনবাড়িতে শুধুমাত্র আমার পিতা-মাতা থাকে। কি কারণে কে বা কাহারা আমার মাকে হত্যা করেছে তা আমার জানা নাই।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। নিহতের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পি.বি.আই তদন্তদল কাজ করছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে।

মহা সমারোহে কুবিতে সরস্বতী পূজা উদযাপন

মহা সমারোহে কুবিতে সরস্বতী পূজা উদযাপন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্‌যাপিত হয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা। বাণী অর্চনার মধ্যদিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে প্রতিমা স্থাপন, পুষ্পাঞ্জলি, পূজা অর্চনা, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসব পালন করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ পূজার আয়োজন করা হয়।

এ সময় কুবির পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সৌরভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন মজুমদার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস ইংরেজি বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা পূজা অর্চনায় অংশ নেন।

এ সময় পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সজিব বিশ্বাস বলেন, আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রক্টরিয়াল বডির সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসে সরস্বতী পূজাটা একটা আনন্দ মুখর পরিবেশের উদযাপন করতে পেরেছি। আমার শিক্ষক মন্ডলী ও ছোট ভাই বোনদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা আজকের এই পূজাটা সম্পূর্ণ করতে পেরেছি। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে অনেকে উপস্থিত হয়েছেন, তাদেরর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়েছে। আমরা চাই প্রতিবছরের মতো আগামী বছরগুলোতেও যেন এমন করে পূজা উদযাপন করতে পারি।

যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরে

যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর শহরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ সোমবার (৩ ফেবু্রুয়ারি) ভোরে শহরের পুরান বাজার ও শ্রীরামদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলেন- মো. বাপ্পি (২১), মো. টিটু (৩২) ও ওদুদ (৪২)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে যা ভাবছেন নেতাকর্মীরা

ইমতিয়াজ আহমেদ জিতু:
অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে। পূর্বের কমিটির বিলুপ্তির এক মাসের মাথায় (২ ফেব্রুযারি) সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর। এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

তবে এই কমিটি ঘোষণা পর বেশ আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশংসা করছেন, আবার অনেকে ক্ষোভ ঝাড়ছেন। কমিটি নিয়ে শীর্ষ নেতারাও কথা বলছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, হাজী আমিন উর রশীদ ইয়াছিন বিগত ১৫ বছর ধরে দলের নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছেন। মামলা পরিচালনা করতে আর্থিক সহায়তা দিয়েছেন। তাঁর নামে চাদাঁবাজির কোন একটি অভিযোগও নেই। হাজী ইয়াছিনের মত ক্লিন ইমেজের লোককে সদস্য করে উনার সাথে উপহাস করা হয়েছে। এখানে সদস্য করে উনার মহানগর কমিটিতে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হল। উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এদিকে একাধিক নেতাকর্মী জানান, এই কমিটি ৩১ বা ৪১ সদস্য বিশিষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু কি কারণে আবার ৫ সদস্য বিশিষ্ট করা হল, তা বোধগম্য নয়। এই কমিটিতেও মো: মোজাহিদ চৌধুরী, এড. কাইমুল হক রিংকুর মত লোকদের জায়গা হয়নি। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ধোয়াশা-সন্দেহ থেকে যাচ্ছে। মাহবুবুল আলম চপল, মো: হুমায়ন কবির, নজরুল হক ভূইয়া স্বপনসহ সাবেক মেয়র সাক্কুর সাথে রাজনীতি করা নেতাকর্মীদের পূর্নাঙ্গ কমিটিতে জায়গা পাওয়া উচিত। তা না হলে বৈষম্য রয়ে যাবে।
কুমিল্লা জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মোজাহিদ চৌধুরী জানান, ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন। দলের কার্যক্রমকে গতিশীল করতে হলে কমিটির বিকল্প নেই। এই কমিটি জেলার সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করবে বলে প্রত্যাশা রাখি। আশা বুড়িচং

করি অচিরেই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং তাতে ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ণ করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুবুল আলম চপল জানান, নতুন কমিটির সদস্যদের অভিনন্দন। আশা করি পূর্নাঙ্গ কমিটিতে মূলধারার ত্যাগি নেতাদের মূল্যায়ণ হবে।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. কাইমুল হক রিংকু জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে ভাল মনে করেছেন, সেভাবে কমিটি দিয়েছেন। যদি পূর্নাঙ্গ কমিটিতে দলের ত্যাগি নেতাকর্মীরা স্থান পায়, সেটা ভাল হবে। আপাতত দৃষ্টিতে কমিটিকে ভালই মনে হয়েছে।

নতুন কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সাংগঠনিক ভিত্তি আরো মজবুত ও কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা কাজ করবো।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর জানান, প্রথমত আমাদের দলের নেতা জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই কমিটি ঘোষণা দেওয়ায়। দল গোছানোর জন্য যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আশা করি ভাল কিছু হবে। এই কমিটি দলের ও কুমিল্লাবাসির মঙ্গলের জন্য কাজ করবে।দলের কোন্দল নিরসনে কমিটির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, একটা পরিবারের মধ্যে সমস্যা থাকতেই পারে, তবে সেই সমস্যা আমরা সবাই একসাথে বসে সমাধান করবো ইনশাল্লাহ।

নতুন কমিটির সদস্য ও বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন জানান, ঘোষিত কমিটি ভাল হয়েছে। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান যা ভাল মনে করেছেন, সেভাবেই কমিটি করেছেন। কমিটির সবাইকে অভিনন্দন।দলের কোন্দল নিরসনে এই কমিটির ভূমিকা কেমন হবে জানতে চাইলে তিনি জানান, সবার সাথে আলোচনা করে একসাথে সকল সমস্যার সমাধান করা হবে।

নতুন কমিটির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

সকলের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে আমার প্রধান কাজ: কাজি নাহিদ

সকলের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে আমার প্রধান কাজ: কাজি নাহিদ

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জাতীয় পার্টি ( কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বলেন – আমরা সকলেই মানুষ। আবার কিছু মানুষের মাঝে সংখ্যালঘু শব্দটি থাকতে পারে না।। আপনাদের অর্থাৎ সকলের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি আপনাদের আশির্বাদ কামনা করি । আমাদের পূর্বপুরুষেরা এবং আমার প্রিয় চাচা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মাঝে কখনোই বৈষম্যের ছোঁয়া লাগেনি।

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আপনাদের মুরুব্বীদের সাথে সব সময় যোগাযোগ রাখতেন, খোঁজখবর নিতেন। আমরা তার ভাতিজা আজকে আপনাদের শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও চিওড়া শিল বাড়ির গীতাযোগ্য অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত। কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী থাকাকালীন সনাতন ধর্মের থেকে তিনি মন্ত্রী বানিয়েছেন। আমি কথা দিচ্ছি দল-মত নির্বিশেষে সবাই মিলে এই চৌদ্দগ্রামে কাজী জাফর আমাদের সেই স্লোগান চৌদ্দগ্রামের জনতা ঘরে তোল একতা। সেখানে কোন ধর্ম নেই দল মত লোকেরা একচিত্তে ভাবে এক সাথে কাজ করেছিলাম। এবং সেই স্লোগানকে সামনে নিয়ে আমি চৌদ্দগ্রামে প্রত্যেক জায়গায় গিয়ে প্রতিটি মানুষকে বোঝানোর চেষ্টা করছি চৌদ্দগ্রামে যেন কাউকে কেউ হেই প্রতিপন্ন করতে না পারে সেই ধরনের রাজনৈতিক চর্চা করবো এবং আমি সবাইকে নিয়ে চৌদ্দগ্রাম কে একটি সাজানো বাগানে রূপান্তর করবো।

তিনি গতকাল চিওড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও চিওরা শীল বাড়িতে গীতা যজ্ঞ অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেহের বাবু সভাপতিত্বে গীতা যজ্ঞ অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টিদের উপজেলা সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরীপাসা, উপজেলা যুবসংহিতির আহ্বায়ক কাজী শহীদ চৌদ্দগ্রাম হিন্দু কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন পাল, ডাক্তার সুকুমার চন্দ্র পাল, অনিল বাবু মেহের চন্দ্রশীল রঞ্জিত চন্দ্র শীল। আমায় আরো উপস্থিত ছিলেন সুরেশ চন্দ্র শীল, গণেশ চন্দ্র শীল, প্রিয় লাল চন্দ্র শীল, মরন চন্দ শীল, বিজয় চন্দ্রশীল সহ চিওড়া শ্রীশ্রী গীতা গীতা সংঘ ও চিওড়া সিল বাড়ি নেতৃবৃন্দ।

জানুয়ারিতে এলো

জানুয়ারিতে এলো ২৬ হাজার ৭১৮ কোটি টাকার রেমিট্যান্স

জানুয়ারিতে এলো ২৬ হাজার ৭১৮ কোটি টাকার রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট:

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৯ কোটি ডলার (২.১৯ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৭১৮ কোটি টাকা। অর্থাৎ, জানুয়ারি মাসে প্রতিদিন গড়ে ৮৬১ কোটি ৮৭ লাখ টাকা রেমিট্যান্স এসেছে।

জানুয়ারি মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহ ভালো ছিল। ফলে এই মাসেও রেমিট্যান্সের পরিমাণ দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এভাবে ২০২৪-২৫ অর্থবছরের আগস্ট থেকে টানা ছয় মাস ধরে মাসিক রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের বেশি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে মোট ২১৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক (কৃষি ব্যাংক) এর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৬৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছে।

তবে জানুয়ারি মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এগুলোর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংক যেমন হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া রয়েছে।

এর আগে গত ডিসেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল, যা ছিল ২.৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল ৩১ হাজার ৬৬৮ কোটি টাকার বেশি। একক মাস হিসেবে এত বেশি রেমিট্যান্স এর আগে কখনো আসেনি। এর আগের রেকর্ড ছিল করোনাকালীন ২০২০ সালের জুলাই মাসে, যখন ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রায় ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০২৩ সালের ডিসেম্বরের চেয়ে ৬৪ কোটি ৮০ লাখ ডলার বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। ২০২৪ সালের জুলাই মাস বাদে বাকি ১১ মাসই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রবাসী বাংলাদেশিরা মোট ১ হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। গত অর্থবছরের প্রথমার্ধে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮০ কোটি ডলার।

প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট: দ্বিতীয় ম্যাচে হাইস্কুলকে হারিয়ে ইবনে তাইমিয়া জয়ী

রাসেল সোহেল/হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা হাইস্কুলকে ৪৮ রানে হারিয়ে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমে টসে জিতে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ ব্যাটিং করতে নেমে ৪০ ওভারে ১৮৮ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন নিহাল।

জবাবে কুমিল্লা হাইস্কুল ৩৩ ওভারে ১৪০ রানে অল আউট হয়ে যায়।

৪৪ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের খেলোয়াড় নিহাল।