All posts by jitu

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

হাবিবুর রহমান মুন্না:

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে ৭ম দিনে ১৫ জনসহ ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম । রবিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে কুমিল্লায় জেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৭ম দিনের অভিযানে১৫ জনসহ সর্বমোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে একজনকে হত্যা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফ পাটোয়ারী (৪৫) নামে একজন খুন হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের পশ্চিম কুমারডুগী পাটওয়ারী বাড়ির বাসিন্দা কলিম উল্যাহ পাটওয়ারীর ছোট ছেলে ইউসুফকে পার্শ্ববর্তী তার খালাতো ভাই মাইনুদ্দিন তাদের ঘরে ডাক দিয়ে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করলে সে দৌড়ে কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ইউসুফ মারা যায়। এদিকে এমন খবর শুনে তার বড় ভাই মাওলানা ইব্রাহিম পাটওয়ারী ছুটে গেলে তাকেও কুপিয়ে মারাত্মক জখম করেন। তিনি বর্তমানে ২৫০ শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত মাইনুদ্দিন প্রধানীয়া, তার স্ত্রী খোদেজা বেগম ও তার ছেলে রঞ্জন প্রধানীয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সহ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে এসে তদন্ত করেন। এমন মর্মান্তিক ঘটনার খবর শুনে আশপাশের এলাকার শত শত মানুষ এ বাড়িতে ভিড় জমায়।

নিহত ইউসুফ দুই ছেলের মধ্যে বড় ছেলে তৌসিফ পাটওয়ারী দশম শ্রেনীতে পড়ে এবং ছোট ছেলে ইয়াছিন পঞ্চম শ্রেনীর ছাত্র। সে চাঁদপুর শহরের একটি মোবাইলের দোকানে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন। আর অভিযুক্ত আটক মাইনুদ্দিন প্রধানীয়া পেশায় একজন ভ্যান চালক। ইউসুফের মা হনুফা বেগম জানান, সম্পত্তিগত সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন সময় তারা আমাদের উপর অত্যাচার করে আসছে। পুকুর ঘাটে গেলে ইট মারতো, আমাদের বাঁশ কেটে নিয়ে যেতো। এ নিয়ে কয়েকবার শালিসি বৈঠক হয়েছে। আজ তারা আমার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তদন্ত কার্যক্রম শেষে বিস্তারিত তুলে ধরবেন বলে জানায় পুলিশ।

চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যা

চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতাসহ গ্রেফতার ২

চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে পেট্রোলবোমায় যাত্রীবাহী বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যামামলায় আ’লীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তাঁর পুত্র যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমি।

রোববার তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।

জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হন।

এ ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের বাদি হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১নং আসামী ও তাঁর পুত্র নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯নং আসামী। গোয়েন্দা পুলিশ কুমিল্লা শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘পেট্রোলবোমা মেরে বাসের ৮ যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তাঁর পুত্র যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

পাসপোর্ট করতে লাগবে না

পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা

পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি একথা জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।

তিনি বলেন, আমরা আইন করে দিয়েছি, কিন্তু গ্রামে-গঞ্জে পৌঁছেনি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব এটা যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার পৌঁছে দেয়াই আমাদের কাজ।

এর আগে সকাল সাড়ে ১০টায় তিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের নিজ কার্যালয়ের শাপলা হলে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার ডিসি সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে আজ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, গত বছর জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার অন্যান্য বছরের তুলনায় কমেছে। এ পর্যন্ত ২০২৪ সালের সম্মেলনের মাত্র ৪৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।

সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা

সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের সর্ব্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রোববার (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এবারের সম্মেলনে ৩৫৪টি প্রস্তাব উপস্থাপিত হবে। সম্মেলন শেষ হবে বুধবার (১৮ ফেব্রুয়ারি)।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনে অংশগ্রহণকারী জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা এসব প্রস্তাব উপস্থাপন করবেন। এবারের সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কার্য-অধিবেশন এবং সমাপনী অধিবেশন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে হবে। এসব অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সভাপতিত্ব করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য দিক-নির্দেশনা দেবেন।

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) কার্য-অধিবেশনের পাশাপাশি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সৌজন্য সাক্ষাৎ হবে। এ উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।

এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।

ডিসি সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, কৃষি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।

এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়াদি এবং মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে। এরপর ফিডব্যাক অধিবেশন ও সম্মেলনের মূল্যায়ন এবং সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রেওয়াজ থাকলেও এবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাতের সুযোগ রাখা হয়নি। ফলে এ বছর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সাক্ষাৎ হচ্ছে না।

উল্লেখ্য, সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ডিসি সম্মেলন।

 

কিশোর গ্যাং থেকে আপনাদের সন্তানদের দূরে রাখবেন

কিশোর গ্যাং থেকে আপনাদের সন্তানদের দূরে রাখবেন : চাঁদপুর সদর ওসি বাহার মিয়া

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের সভাপতি একজন চাঁদপুর সাংবাদিক মহলের গৌরব। প্রাথমিকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমিও একদিন তোমাদের মত প্রাথমিক বিদ্যালয় পড়েছি। মানুষ হলো পৃথিবীর সৃষ্টির সেরা জীব। তোমরা কখনো বাবা-মায়ের অবাধ্য হবে না। নিয়মিত বিদ্যালয়ে আসবে। মুরুব্বি ও শিক্ষকদের সম্মান করবে। জুলাই বিপ্লবের পর এই ইউনিয়নে শিক্ষার দ্বারা ব্যাহত হয় নাই। কারণ এই অঞ্চলের মানুষ যথেষ্ট শিক্ষা বন্ধব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা খেলাধুলায় ভালো খেলেছো পুরস্কার পাবে, আর যারা পাবে না ভবিষ্যতের জন্য চেষ্টা করবে। তোমরা মোবাইলে আসক্ত হবে না। তোমাদের সকলের জন্য দোয়া রইল।

অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে ওসি বলেন, সন্ধ্যার পর আপনাদের সন্তানদের বাহিরে যেতে দিবেন না। মোবাইল, ফেসবুক থেকে বিরত রাখুন। মাদক একটি সামাজিক ব্যাধি। আপনাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখবেন। তাদের কাছে মাদকের খারাপ দিকগুলো তুলে ধরবেন। কিশোর গ্যাং থেকে আপনাদের সন্তানদের দূরে রাখবেন। তোমরা শিশুরা বিপদে পরলে ৯৯৯ কল করবা, আমরা ব্যবস্থা গ্রহন করবো। বাল্য বিবাহ কে আমরা না বলি, কারন বাল্য বিবাহ সমাজের ব্যাধি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি একজন মানবিক পুলিশ অফিসার। তিনি জনগণের সেবাকে ব্রত হিসেবে নিয়েছেন। বাহার ভাই সার্বক্ষণিক মডেল থানায় সেবা দিয়ে যাচ্ছেন। আমরা মিডিয়াতে যারা আছি সার্বক্ষণিক উনার সারা পাচ্ছি। বাহার ভাই একজন ধৈর্যশীল অফিসার, আইনের সেবক। আইন-শৃঙ্খলার ব্যাপারে তিনি সদা তৎপর। সদরে আইনশৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলছে।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধরী, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সদস্য ও অভিভাবক মো: শওকত কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি মো: রবিউল আউয়াল (রবি) গাজী, বিশিষ্ট বালু ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মিজিসহ অন্যান্যরা।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজো পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া ও বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া কে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী।

বিমানবন্দর থেকে চাঁদপুর শাহরাস্তির

বিমানবন্দর থেকে চাঁদপুর শাহরাস্তির পৌর আ. লীগের সভাপতি গ্রেপ্তার

বিমানবন্দর থেকে চাঁদপুর শাহরাস্তির পৌর আ. লীগের সভাপতি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নং ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা নজিবুল হক চৌধুরীর ছেলে। তিনি ২০২২ সালের নভেম্বরে পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, উপজেলা যুবলীগের আহ্বায়ক থাকাকালীন তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালু উত্তোলন ও উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ একাধিক অভিযোগ রয়েছে।

এবার যুক্তরাষ্ট্রেও কপাল পুড়ল

এবার যুক্তরাষ্ট্রেও কপাল পুড়ল সাকিব আল হাসানের

এবার যুক্তরাষ্ট্রেও কপাল পুড়ল সাকিব আল হাসানের

ডেস্ক রিপোর্ট:

সময় সত্যিই নিষ্ঠুর। এক সময় বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ানো সাকিব আল হাসানের জন্য এখন সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিপিএল, আইপিএল এবং কাউন্টি লিগ থেকেও তিনি বাদ পড়েছেন। সাকিবের দ্বিতীয় বাড়ি বলা হয় যুক্তরাষ্ট্রকে, সেখানেও তার জন্য খেলার সুযোগ মেলেনি। এবার সেখানেও তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি।

গতকাল মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এর দলগুলো আগামী মৌসুমের জন্য তাদের রিটেইন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সেখানে জায়গা পায়নি গত মৌসুমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান। নিলামের আগেই দলটি সাকিবকে আগামী মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে (রিলিজ)।

শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স মাত্র তিনজন বিদেশি খেলোয়াড়কে রেখেছে। দলটি সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে রিটেইন করেছে। কিন্তু সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে।

গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে সাকিব মাত্র চার ম্যাচ খেলেছিলেন। তিনি মাত্র একটি উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে করেছিলেন ৬০ রান। এখন তিনি বোলিংও করতে পারছেন না, যা নাইট রাইডার্সের জন্য ব্যাটসম্যান সাকিবের প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে।

তবে সাকিবকে ছেড়ে দিলেও এমএলসি ড্রাফটে এখনও তার সুযোগ আছে। কিন্তু শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সাকিবকে নিয়ে দলগুলো আগ্রহ দেখাবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এই প্রশ্নের উত্তর মিলতে পারে ১৯ ফেব্রুয়ারি, যেদিন এমএলসি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সবশেষ সাকিবকে মাঠে দেখা গেছে গত বছরের নভেম্বরে, আবুধাবি টি-টেন লিগে। এর মধ্যে ভারতে লিজেন্ডস লিগে খেলার কথা থাকলেও সেখানে সুযোগ মেলেনি তার।

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ কমিটি গঠন: সেলিম রেজা-সভাপতি, সিরাজ সাধারণ সম্পাদক ও রাসেল সাংগঠনিক সম্পাদক

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সীকে সভাপতি ও দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সকলের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন বৈশাখী টিভির আনোয়ার হোসেন, দৈনিক পূর্বাশার চিফ রিপোর্টার জাকারিয়া মানিক ও দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাপ্তাহিক মেগোতির ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না ও ডেইলি বাংলাদেশ মিররের সিনিয়র রিপোর্টার রাসেল সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, কোষাধ্যক্ষ পদে রয়েছেন এখন টিভির কুমিল্লা প্রতিনিধি মাসুদ আলম, দপ্তর সম্পাদক পদে রয়েছেন ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি মহসিন কবির, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে জসিম উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার ম্যাক রানা, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহনা টিভির আব্দুল মোতালেব নিখিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডেইলি প্রেজেন্ট টাইমস এর প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, আইটি বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসেন বিল্লাল।

নির্বাহী সদস্য পদে রয়েছেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, জাগরণ টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক, বাংলা টিভির প্রতিনিধি আরিফ মজুমদার, এনটিভির মহানগর প্রতিনিধি আবু সুফিয়ান, দৈনিক আজকের দর্পণের প্রতিনিধি রবিউল বাশার খান, ডেইলি প্রেজেন্ট টাইমস এর জেলা প্রতিনিধি তৌহিদ হোসেন সরকার,বাংলা ট্রিবিউনের আব্দুল্লাহ আল মারুফ, আকাশ টিভির মহিউদ্দিন আকাশ।

এই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, গোমেতি সংবাদের সম্পাদক মোঃ মোবারক হোসেন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, নাগরিক টিভি, আজকের পত্রিকা ও বাসসের প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ।

‘ছাত্রশিবির কথা ও কাজের মাধ্যমে দেশের পক্ষে

‘ছাত্রশিবির কথা ও কাজের মাধ্যমে দেশের পক্ষে দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে’

স্টাফ রিপোর্টার:

“ছাত্রশিবির গত ৪৮ বছরে যে মানুষগুলো তৈরি করেছে, তারা তাদের কথা ও কাজের মাধ্যমে দেশের পক্ষে দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে।” – ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা “সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীতে ছাত্রশিবিরের অবদান ও প্রত্যাশা” –  শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় ও ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ শফিকুল আলম হেলাল।

‘ছাত্রশিবির কথা ও কাজের মাধ্যমে দেশের পক্ষে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত তার কোন কথা বা কাজের মাধ্যমে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায় নি, বরং ছাত্রশিবির গত ৪৮ বছরে যে মানুষগুলো তৈরি করেছে, তারা তাদের কথা ও কাজের মাধ্যমে দেশের পক্ষে দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে।

মূল প্রবন্ধে শফিকুল আলম হেলাল বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্বানুভূতি না থাকলে সুনাগরিক বলা যায় না। একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে সে দেশের সকল নাগরিককে হতে হবে সৎ দক্ষ ও দেশপ্রেমিক। অতএব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভিশন হচ্ছে সৎ দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরি।