,

ঈদে কুমিল্লায় আল-আরাফাহ এক্সপ্রেসের অসম্ভব ভাড়া বৃদ্ধি : টিকিটের দাম বেড়ে ১২০০ থেকে ১৮০০ টাকা!

আজকের কুমিল্লা ডট কম :
March 27, 2025
news-image

 

স্টাফ রিপোর্টার:
ঈদে কুমিল্লা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে  আল-আরাফাহ এক্সপ্রেস  পরিবহন।

আজ বৃহস্পতিবার  ১২০০ টাকার টিকিট  ১৮০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। সেনাবাহিনীর টহল দল বিষয়টি নজরে নিয়ে  প্রতিরোধ করার জন্য কাজ করছে ।

যাত্রীরা মনে করেন, এভাবে হঠাৎ করে টিকিটের দাম বাড়ানো শুধু অমানবিকই নয়, বরং এটি তাদের যাত্রী সেবার নৈতিকতার বিরুদ্ধেও যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের যাত্রীরা, যারা রোজার মধ্যে কষ্ট করে বাড়ি ফেরার চেষ্টা করছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই ভাড়া বৃদ্ধির পেছনে উত্তরবঙ্গের বাস মালিকদের একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। রমজানের পবিত্রতা উপেক্ষা করে তারা মুনাফার লোভে যাত্রীদের পকেট কাটছে, যা স্পষ্টতই অপরাধ।

সাধারণ জনগণ এই অমানবিক পরিস্থিতির অবসান চায়। সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি সাংবাদিক এবং জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করেন ।