,

বরুড়ায় হিন্দু যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলায় হিন্দু যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ মে) রাত ১১ টার দিকে উপজেলার শিলমুড়ী (উঃ) ইউনিয়নের লাইজলা নামক স্থানে সড়কের উপর এক হিন্দু (২৬) যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ও এস আই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিভাবে গাড়ি চাপায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ সুমন জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। লাশ শনাক্ত হলে নিয়মিত মামলা হবে।