,

বরুড়ায় আওয়ামী ওলামালীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 21, 2018
news-image

এমডি আজিজুর রহমান•

কুমিল্লার বরুড়া উপজেলা আ‘লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী ওলামালীগের মতবিনিময় সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা (দঃ) জেলা আ‘লীগের সহ-সভাপতি ও বরুড়া উপজেলা আ‘লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা (দঃ) জেলা আ‘লীগের সদস্য সাবেক মেয়র বাহাদুরুজ্জামান।

মাওলানা জাকির হোসেন আল-কাদরীর উপস্থাপনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বরুড়া পৌর আ‘লীগের আহ্বায়ক ও উপজেলা আ‘লীগের সদস্য আবদুর রশিদ, উপজেলা আ‘লীগের সদস্য মুক্তিযোদ্ধা আমির হোসেন, আক্তার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান, অধ্যক্ষ আবুল কাসেম, মাওলানা মো. জামাল হোসাইন, মাওলানা শাহজান, মাওলানা খোরশেদ আলম, মাওলানা শরফে উদ্দিন আবুল খায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলী আকবর ফারুকী, অধ্যক্ষ মোস্তাক আহমদ প্রমুখ। আগামী কয়েকদিনের মধ্যে বরুড়া উপজেলা আওয়ামী ওলামালীগের কমিটি ঘোষনা করা হবে বলে জানান প্রধান অতিথি নাছিমুল আলম চৌধুরী নজরুল। বরুড়া উপজেলায় এ প্রথম ওলামালীগের কমিটি গঠন হতে যাচ্ছে।